লেখকের ক‌থা

সদর দরজা

এন্টিসেপটিক

ব্লগারের প্রোফাইল ছবি

একটু জল দাও ,
বিশুদ্ধ জল
ভালবাসার মত বিশুদ্ধ হতে হবে ।

জল নাই ,
এত বিশুদ্ধ জল কই পাব ?
কেন বলতো ?

তাহলে অশ্রু দাও
তোমার অশ্রুতেও ভালবাসা থাকতে হবে ।

কেন কি হল তোমার ?
আমার অশ্রুতে অত ভালাবাসা নেই ।

আমার দিকে তাকাও , ভাল করে
দেখ ,
আমার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন
রক্তাক্ত
বিষাক্ত
এখনই আমার শরীর ধুতে হবে
বিশুদ্ধ জলে ,
নয়তো আমি নষ্ট হয়ে যাব প্রবল বিষক্রিয়ায় ।

তুমি কাঁদছ ,
আমার দেহের উপরে ঝুকে
তোমার অশ্রুতে আমি ভিজে যাচ্ছি
প্রবল যন্ত্রনায় কুকড়ে উঠছি ।

জানতাম না,
তোমার চোখের জল এত বিশুদ্ধ ছিল
জানতাম না ,
আমার জন্য এত ভালবাসা জমা ছিল ।

5.04
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 5 ( ভোট)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৭৪৪৪(১)    

সুন্দর।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৭৪৯২(২)    

তাহলে অশ্রু দাও
তোমার অশ্রুতেও ভালবাসা থাকতে হবে

খুব সুন্দর :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৭৪৯৪(৩)    

কবিতার ধরনটা সাধারন মনে হলেও এর ভেতরে একটা আবেগী তেজ আছে

আরো লিখুন পড়ি
আস্তে আস্তে হয়তো ভালোলাগাটা আরো বেড়ে যাবে।

ভালো থাকুন

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৭৫৫৫(৪)    

জানতাম না! জানতে জানতে কেবলই দেরি হয়ে যায়! তার অশ্রু অবলীলায় আমার হয়ে যায়!
ভালো লাগলো, আবেগী লেখা!
শুভ কামনা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৭৫৬৬(৫)    

ভালো লাগলো।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
1 + 2 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।