লেখকের ক‌থা

সদর দরজা

গোলাপী বর্ণের যন্ত্রণা

ব্লগারের প্রোফাইল ছবি

জন্মের বাহান্ন মিনিটের মাথায়..

আমার সৃষ্টিকর্তা
পাঠালেন আমাকে
আলোতে পুর্ণ অদ্ভুত এক পৃথিবীতে ,
নিজের সব গভীর অন্ধকার আমার ভেতরে দিয়ে ।
আমি আঁধারের প্রাণী
আমরা আঁধারের প্রাণী
আলো দেখে যন্ত্রণায় চিৎকার করছিলাম ।
এক পিডিওফাইল ডাক্তার
আমার পাছায় থাবড় দিয়ে
লাজুক লাজুক হাসলেন
আমার পিতা আমাকে কোলে নিলেন
বললেন ,
“ এই ছেলে করবে , যতদূর আমি পেরেছি
আর আমি যা পারিনি সেগুলোও !”
আমি এসেই জড়িয়ে গেলাম
একজন অচেনা অজানা মানুষের জীবনের
যাবতীয় অপূরনীয় ব্যার্থতা সফলতায়
তার পুর্ণ অপুর্ণ আশা আকাঙক্ষায়
তার চোখ চকচক করা সব স্বপ্নে !
আমি দীর্ঘশ্বাস ফেললাম ,
“ উফ ! কি বিরক্তিকর ক্লান্তিকর
কি বিশ্রী এক শুরু ।“

ফেরা

আমি এলাম
বহুদিন পরে
কোন কারণ ছাড়াই এতদিন
অন্তরালে থেকে ।
আমার হাসিহাসি মুখ
আশা ভরা চেহারা ।
এদের সবার চোখে মুখে কৃত্রিম উষ্ণতা
অদক্ষ অভিনেতা কেউ কেউ
চোখে একরাশ ক্লান্তি বিরক্তি নিয়ে
আমাকে দেখে.....
কেউ কেউ চিনতেই পারেনা ।
আমার অভাব কেউ বোধ করেনি
কেউ অপেক্ষা করেনি আমার জন্যে ।

আমি দাড়িয়ে থাকি
হাসিহাসি মুখে
অভিমানের অশ্রু টলটলে চোখে ,
এই অভিমানও আমার অধিকারে নয় ।

6.02
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 6 ( ভোট)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৯৭০৯(১)    

শেষেরটা বেশ ভাল লেগেছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৬৭১৫২(২)    

আমি এসেই জড়িয়ে গেলাম
একজন অচেনা অজানা মানুষের জীবনের
যাবতীয় অপূরনীয় ব্যার্থতা সফলতায়
তার পুর্ণ অপুর্ণ আশা আকাঙক্ষায়
তার চোখ চকচক করা সব স্বপ্নে !

ভাল লাগল অনেক ।। :)

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
8 + 3 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।