লেখকের ক‌থা

সদর দরজা

ঘরে আগুন লাগসে

ব্লগারের প্রোফাইল ছবি

আমার কবিতার খাতাটা ,
একদিন সাবাড় করে ফেলল একজন তেলাপোকা
আর শুকনো গোলাপ ফুল ,
অবশেষে বলল , “আকাশে মেঘ থাকার আসলে কোন অর্থ হয় না..”
ঘরের দেয়ালগুলো চাপাস্বরে হাসতে লাগল,
আমি ফ্রীজ থেকে বরফ বের করে
চিবিয়ে খেলাম ,
দাঁত শিরশির করে উঠতে লাগল ।
আর দেখলাম রেজারের গাল ভর্তি দাঁড়ি
সবচেয়ে বুদ্ধিমান ছিল মনে হয় ,
রেশমের একটা ওড়না
যাকে আমি প্রতিদিন জিজ্ঞেস করি ,
“ আমার ঘরে তুমি কোত্থেকে এলে ..?”
সে আমাকে বলল ,
“ মাথা ঠান্ডা করেন তো !
সিগারেট ধরান দেখি একটা”
আমি সিগারেট ধরাতে
আগুনের খোঁজে তাকিয়ে দেখি
আমার সারা ঘরে আগুন জ্বলছে
শান্ত , নির্লিপ্তভাবে ,
হালকা বাজনাময় সুরে ...........

6.02
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 6 (২ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৩০৮১(১)    

অদ্ভুত অনুভব

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৩১৫৯(২)    

পড়লাম কিন্তু বুঝলাম না! :(
আমার মূর্খতাকে ক্ষমা করে কি একটু বুঝিয়ে দেয়া যাবে?

শুভকামনা থাকল।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৩২৪২(৩)    

আপনের 'জলভরা এক আশ্বিনে-৪' কই? আসতেসে না ক্যান?
-শুভ কামনা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৭৩২৮৯(৪)    

কালকে একটা ভাইয়া এসেছিল, তাঁকে আপনার একটা লেখা(চে গুয়েভারা বিষয়ক স্যাটায়ার) পড়তে দিলাম, পড়ার পরে উনি আপনার চরম ভক্ত হয়ে গেলেন!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪৮৫২(৫)    

কি সুন্দর কবিতাও আপনি লেখেন!
আমি এমন দেখিনি জানেন?

যে কবিতা ভাল লেখে সে দেখা যায় গল্পে অতোটা ভাল নয়!
আপনাকে তার ব্যাতিক্রম দেখছি।

আমার পড়া লেখা অবশ্য কম।
পড়িনি খুব বেশি!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৬৮৫৩৩(৬)    

বুঝছি...... D D

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
5 + 14 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।