বর্ষার মেঘমালা-এর সংক্ষিপ্ত পরিচিতি

তাকিয়ে দেখি , বসন্ত আর নাই
ফাগুনের হাওয়া বলে , " এবার আমি যাই । "
সেই যুবক কোকিলটা বৃদ্ধ হয়ে ,
শ্লেষজড়িত কন্ঠ নিয়ে
শান্ত নির্লিপ্ত ভাবে বসে ,
বেসুরো সুরের , হিসেব কষে ।
কেমন অবাক লাগে , তাই না ?
কিছু সহজ ব্যাপারও আজ বুঝি না
এইতো মাত্র সেদিন এলাম
এত তাড়াতাড়ি বুড়িয়ে গেলাম ,
কালই হয়তো যাব ফুরিয়ে
আমার শেষ চিহ্নটাও যাবে হারিয়ে . . . .
চারিদিকে গনগনে কৃষ্ণচুড়ার রঙ ,
এদের মাঝে আমি
অদ্ভুত এক সঙ ।
পাখিরাও আজ বসে না আমার ডালায় ,
শুধু ঐ বৃদ্ধ কোকিলটা ঝিমায় ।
আমার এতদিনের সন্চিত ছায়ার নীচে
কয়েকটা শিশু ঘাস আজ মাথা তুলেছে
জগতের আয়োজন দেখে বিস্মিত , আমার কাছে আশ্রিত ।
ওদের আমি রক্ষা করব
ঝড়গুলিকে বেঁধে রাখব ।
যতদিনে এই বৃদ্ধ শরীর নিঃশেষ হবে
তোমরা এখানে নির্ভয়ে রবে ,
আর -
আমার শেষ পাতাটি যেদিন উড়ে যাবে ,
তোমরা , একটা বসন্ত উপহার পাবে ।
মন্তব্য
জীবে সেবিছে যেই জন সেইজন সেবিছে ইশ্বর!
হুদাই কাব্য গুতানি ভাল হয়েছে।
লেখকের মন্তব্য
ধন্যবাদ

লেখকের মন্তব্য
ধন্যবাদ

বেশ ভালো লেগেছে, একটু অন্যরকম।শুভেচ্ছা বর্ষার মেঘমালাকে
লেখকের মন্তব্য
অসংখ্য ধন্যবাদ আপনাকে
মন্তব্য করুন