বর্ষার মেঘমালা-এর সংক্ষিপ্ত পরিচিতি

শহরে বিপ্লব হল
হঠাৎ করেই ,
শহরের রাজপথ লাল
বাতাসে ক্ষোভ আর গর্জন
নেতাদের হাতে সিগারেট পুড়ছিল
তাদের চোখের অঙ্গারের মত
লাল হয়ে ।
আমি নিজেকে আবিষ্কার করি রাজপথে
ভীত হয়ে আমার ঘর খুজছিলাম
আমি আশ্রয় খুজছিলাম
বিপ্লব থেকে ।
বিস্মিত হয়ে দেখি
শহরে আর কোন ঘর নাই ,
পুরো শহরটাই একটা দিগন্ত বিস্তৃত রাজপথে
পরিণত হয়েছে ,
যেখানে মানুষের ঢেউ উঠছে
সমুদ্রের চেয়েও প্রবলভাবে ।
কখন যে আমার হাতেও
তরবারী ঝলসে উঠল
আমার সঙ্গীরা পরিণত হল
ঝলসানো মাংসে
কে জানে ।
নদী আর সমুদ্রগুলো
রন্জিত হল ,
লাল লাল আর লাল ।
একসময় সুর্য এল
শহরকে পোড়াতে লাগল
অদ্ভুত ঘৃণায় ,
আমি তখন গভীর অন্ধকার অরণ্যে
আমার চতুর্পাশে
একরাশ বেগুনী ধোঁয়া নিয়ে ,
একজন লাল সাদা ডোরাকাটা বাঘিনী
আমাকে আগলে রেখেছে
প্রবল হিংস্রতায়
ক্ষতবিক্ষত দেহে ।
তারপর আকাশ জুড়ে মেঘ জমল
আমি মুগ্ধ হয়ে দেখি
বিপ্লবীদের রক্তে
মেঘেরা কতটা রন্জিত ,
কতটা লাল ,
বৃষ্টি নামল
রক্তাক্ত ফোঁটায় ফোঁটায় ।
আমাকে ,আর আমার বাঘিনীকে
বহুদিন ধরে খুজতে থাকা বুলেটগুলো
অবশেষে লক্ষ্যস্থলে পৌছাল
বারুদের ঝাঁঝাল গন্ধ ছাপিয়ে
আমি আচ্ছন্ন হলাম
রক্তের নেশা ধরানো গন্ধে ,
বাঘিনীর সৌরভে ।
মন্তব্য
বিপ্লবের রং লাল হয় কেন! আমি জানিনা। আচ্ছা! আমিওত একজন বিপ্লবী, কিন্তু আমার বিপ্লবের রঙ হলদে সাদা সোনালী কিংবা বেগুনী হয় কেন? ওহ্! এইতো আগুনের রঙ। হে তো! আমার বুকের ভেতর যে বিপ্লবের অগ্নিলাভা দাউ দাউ করে জ্বলে। তবে তা বিবর্ন, দেখা যায়না বলে!!!
পোষ্টে ঝাঁঝাঁ
সত্য বিপ্লব জয় হোক
লেখকের মন্তব্য
ধন্যবাদ আপনাকে ব্রাদার । বপ্লবের প্রকৃত রং লালই হয় কারণ লাল টাটকা রক্ত ছাড়া প্রকৃত বিপ্লব করা যায় না । একেকটা স্বাধীনতার পরে একটা লাল বর্ষা আসে ।
আগুন কবিতা! লালরঙা আগুন।
পড়লাম!
লাল কবিতা, লাল সালাম!
মন্তব্য করুন