বর্ষার মেঘমালা-এর সংক্ষিপ্ত পরিচিতি

( তখন পৃথিবী নাচিতেছিল , প্রবল আবেগে..)
আমি এসে বসি লেকের ধারে
অথবা হাটতে হাটতে খাড়ায়ে যাই ,
দেখি
লেকের ধারে শুধু
নৌকা ,নৌকা আর নৌকা
আর দাড়িওয়ালা সব মাঝি ।
- এই , তোমরা নৌকা দিয়ে কি কর ?
- আসেন স্যার ,ঘুরায়ে আনি
- এই ফালতু লেকের মাঝে কিসের ঘুরাঘুরি
- আমার নৌকাপানে এলেই বুঝে যাবেন
- নাহ্ .. ইয়ে কোন মহিলা মাঝি নাই...?
- ভাগ শালা ! লুইচ্চা কোনহানের.......
আমি খুঁজি , তারে খুঁজি
ডানে বাঁয়ে পৃথিবীর নাচানাচি ,
গাছের মাঝে আটকে পড়া আকাশ
ফুসফুসের বন্দীশালায় বাতাস
এসবের মাঝে,
মহিলা মাঝিরে খুঁজি .....
(...এবং পেয়ে গেলাম তারে..)
- কে তুমি মহিলা মাঝি ?
নৌকা চালাও কেন গো ?
- আমার নৌকা আমি চালাই ,
তুমি দুষ্টু , শুধু কেন মহিলা খোঁজ গো ?
- মাঝলেকেতে এলে
প্রেমের বাতাস লাগে পালে
রক্ত-মাঝে রোমান্স চলে আসে
প্রেম পোকারা কামড় দিয়ে বসে.....
মিষ্টি হেসে ( লুচ্চ বলে ...)
আমাকে নৌকায় নেয় সে ,
তারপর ,
নৌকায় পা রেখেই
ডিঙি নৌকা বজরা হয়ে গেল
আকাশে এত্ত বড় চাঁদ উঠে এল
লেকটা নদী হয়ে গেল !
মাঝনদীতে প্রেমের বাতাস আসে
মহিলা মাঝি খিলখিলিয়ে হাসে
বাতাসে প্রেমের জোনাক পোকা
নদীতে ঘুরিস নারে খোকা
খোঁচা খোঁচা দাড়ি ,চাদের মুখে
নদীতেই থাকব মোরা সুখে .......
মহিলা মাঝি নৌকা বেয়ে যায়
লেকগুলো নদী হয়ে যায় ,
হওয়া বা না হওয়ারই মাঝে ।
মন্তব্য
ধ্বাক্কা খাইলাম ভাই, মনের ভিতরে এত বড় ভূমিকম্প বইতাছে
! বুইঝছি
, খালাম্মারে কইতে অইবো
। ঘটনা বেশি সুবিধার মনে লইতাছেনা
, তাড়াতাড়ি যা করনের করন লাগব
।
কোবেতে পিলাচ
লেখকের মন্তব্য
:ডি :ডি :ডি
ভাল লেগেছে-শুভেচ্ছা।
লেখকের মন্তব্য
ধন্যবাদ আপনাকে

আর
ভালো লাগল ।

মন্তব্য করুন