বাতিঘর-এর সংক্ষিপ্ত পরিচিতি

প্রতিদিন আমাদের আশেপাশে কতো কিছুই যে খুন হয়ে যাচ্ছে! তীব্র ভেপু বাজিয়ে, কালো ধোঁয়া ছেড়ে বাস-ট্রাক -গাড়ি পরিবেশকে খুন করতে করতে সামনে এগোয় নির্বিচারে। অসৎ রাজনীতির খেলুড়েরা সত্যির সাথে মিথ্যে, আর মিথ্যের সাথে আরো মিথ্যের মিশেল ঘটিয়ে খুন করেন সাধারণ জনতার আশা আকাঙ্খা। ছোট্ট শিশুদের শৈশব খুন হয়ে যাচ্ছে রাশি রাশি বই আর প্রতিযোগিতায় টিকে থাকবার শতেক আইটেমের যাতাকলের নীচে চাপা পড়ে। রাতভর ফ্রী টক টাইমের লোভের টোপ গিলে দিব্বি খুন হয়ে যায় প্রেমিকযুগলদের পার্কে বসে গুজগুজ করার সেই মনোরম মুহূর্ত। হিন্দি সিরিয়ালের ভয়াবহ দাপটের কাছে প্রতিদিনই খুন হন আমাদের মা, খালা, চাচী, মামী(পুরুষেরা যে একদম নেই এই লিষ্টে তা কিন্তু নয়) থেকে শুরু করে মোট জনগোষ্ঠীর একটা বিরাট অংশ। এমন খুনের তালিকা বেশ দীর্ঘ, বলাই বাহুল্য। আমি স্বার্থপর মানুষ এসব নিয়ে তেমন মাথা ব্যথা নেই। আমার কী! বলে দিব্বি পাশ কাটাতে জানি। কিন্তু পাশ কাটিয়ে আমাকে কিছু একটায় তো ডুবে যেতেই হয়, নাকি! জগৎ -সংসার ভুলে যাবার জন্য গান আমার সবচেয়ে বড় আশ্রয়।
গানে ডুবে গিয়ে আমি সব ভুলে যেতে পারি। বই পড়া কিংবা সিনেমা দেখা আমার আরো দুটো চরম পছন্দের কাজ হলেও মন মেজাজ তেমন শান্ত না থাকলে আমি পড়ায় কিংবা সিনেমা দেখায় মন লাগাতেই পারিনা। যা গানের ক্ষেত্রে একদমই হয় না। গানের বেলায় চাই শুধু মনের মতিগতি বুঝে সঠিক গানটা খুঁজে নিয়ে সেটা বাজিয়ে দেয়া। ব্যস মুশকিল আসান! মোটামুটি দিনের একটা বিরাট অংশ আমার গানের আশ্রয়েই কেটে যায়। অন্তর্জালে গানের জন্য রয়েছে শতেক সাইট। গান খুঁজতে গিয়ে এমন কতো অচেনা ভূবনের সাথে আমার পরিচয় ঘটেছে। সে অন্য গল্প। মোটামুটি সব ধরনের গানই আমি শুনি। কান্ট্রি, হেবি মেটাল, রক থেকে শুরু করে সামান্য কিছু হিপহপ( হিপহপটা তেমন একটা শুনিনা) গজল, আধুনিক, বাউলগান সহ নজরুলগীতি আর রবীন্দ্রসঙ্গীত তো অবশ্যই। এরকম গান শুনতে গিয়ে খেয়াল করি আমার বেশ পছন্দের কিছু গান খুব নীরবে খুন হয়েছে, তারা হারিয়েছে তার আদি সৌন্দর্য্য। যা আমাকে বেশ কষ্ট দেয়। কিন্তু এক্ষেত্রে আমার করার আছেটা কি? যে দেশে মানুষ খুনের ন্যায্য বিচার মিলে না সেখানে এসব মামুলি খুনের জন্য আহাজারি করাটা আমার মতো স্বার্থপর মানুষের বিলাসিতা বৈই কিছুই না।
আমাদের ব্যস্ত নাগরিক জীবনের অস্হিরতা আজকে গানের ভেতরেও যেনো ঢুকে গেছে নিপুণ কায়দায়। হেবি ইস্ট্রুমেন্টালের তলায় প্রায় চাপা পড়ে যায় গানের নান্দনিক ভাবটুকু। হেবিমেটাল বা রক হিসেবে ব্যান্ডের গানে সেসব মেনে নেয়া যায়। কিন্তু তাই বলে রিমিক্সের নামে যথেচ্ছা গান খুন করাটা কেনো জানি ঠিক সেভাবে হজম হতে চায় না। যেসব গান আগে কখনো শোনা হয়নি, চট করে সেসব গানের মাধুর্য্য হানির ব্যাপারটা আসলে সেভাবে বুঝি না। কিন্তু যেসব গান শুনে শুনে কান তৈরী হয়ে গেছে। সেসব গানের ক্ষেত্রে তেমনটা হলে ভেতরের রক্ষণশীল আমিটা কেমন কোঁকিয়ে উঠে! বুঝিনা এটা কী আমারই যুগের সাথে খাপ খাওয়াতে না পারার ব্যর্থতা নাকি অন্য কিছু। রবীন্দ্রসঙ্গীতের উপর থেকে কপিরাইট উঠে যাবার পর বেশ কিছু রবীন্দ্রসঙ্গীত নতুন আঙ্গিকে গাওয়া হয়েছে। সত্যি কথা বললে বলতে হয়, এর কিছুকিছু ভালো লেগেছে। কিন্তু কিছু গান শুনে বোকা বনে যেতে হয়েছে।
পঙ্কজকুমার মল্লিকের গান আমার বাবার খুব প্রিয় ছিলো। ছোটবেলা থেকে তাই তাঁর গান প্রচুর শোনা হয়েছে। তাঁর গলায়, ” তুমি কেমন করে গান করো হে গুণী” অনেকবার শোনা। শুধু তাঁরই কেন, আরো অনেক গুণী শিল্পীর গলায় এ গানটা শুনে শুনে কান তৈরী প্রায়। ধীর লয়ে মৃদু যন্ত্র সঙ্গীতের সঙ্গত নিয়ে গানটির গায়ন আমার তো চমৎকার লাগে। কিন্তু সম্প্রতি আমার খুব পছন্দের এক গায়কের মুখে এ গান শুনে আমি রীতিমত তব্দা খেয়েছি। পাশাপাশি গান দুটো দিয়ে দিচ্ছি, বাকীটুকু শ্রোতা/পাঠকের হাতে ছেড়ে দিলাম।
পঙ্কজকুমার মল্লিকের গাওয়া: তুমি কেমন করে গান করো হে গুণী
এটি আমার পছন্দের গায়ক রূপম ইসলামের গাওয়া। এমন করে খুন করা কেন?
শচীন দেববর্মনের গান কম বেশি আমরা সবাই শুনেছি। তার গলা অন্য সবার চাইতে আলাদা। গানের মাঝে মাঝে গলার ভাঁজগুলো এত অসাধারণ করে দিতে আমি খুব কম গায়কের গলাতেই পেয়েছি। তাঁর একটা বিখ্যাত গান ” নিটোল পায়ে রিনিক ঝিনিক পায়েল খানি বাজে, মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে” কেমন মিষ্টি একটা গান। সে গান কেমন নির্দয়ভাবে খুন হয় আমাদের ফুয়াদের হাতে।
শচীন দেববর্মনের গাওয়া “নূপুর পায়ে রিনিক ঝিনিক”
ফুয়াদের হাতে নির্দয়ভাবে খুন হওয়া “নূপুর পায়ে রিনিক ঝিনিক।”
গোলাম আলীর “চুপকে চুপকে রাত দিন আশু বাহানা ইয়াদ হ্যায়” এই অসাধারণ গানটা আমার খুব একটা প্রিয় গান। ঘন্টার পর ঘন্টা শোনা এই গানের প্রতিটা শব্দের সাথে যেনো আমি মিশে আছি। বলতে খুব কষ্ট হচ্ছে, সদ্য প্রয়াত আমার অসম্ভব প্রিয় গায়ক জগজিৎ সিং( আল্লাহ তাঁর আত্নাকে শান্তি দান করুন) তেমন একটা সুবিচার করেননি বলে মনে হয়েছে।
“চুপকে চুপকে রাতদিন” গোলাম আলী ভার্সন
আমূল বদলে যাওয়া চুপকে চুপকে রাত দিন: শিল্পী জগজিৎ সিং।
মনপুরা সিনেমায় অর্ণবের গাওয়া “আমার সোনার ময়না পাখি” গানটা নিয়ে আমি বন্ধু মহলে কিছু ক্ষোভের কথা শুনেছিলাম। কিন্তু সত্যি বলতে কী অর্ণবের গাওয়াটা আমার কিন্তু সেরকম খারাপ লাগেনি। এর অরিজিন্যাল গানটা আমার শোনা ছিলো না। একদিন খুঁজে পেয়ে যাই, এর অরিজিন্যাল শিল্পীর গানটা। যেটা গেয়েছেন বর্তমানে প্রবাসী( বর্তমান প্রজন্ম তাঁকে ঠিকমত চিনেন বলেও তো মনে হয় না। জানিনা এই গুণী শিল্পী কেন দেশ ছেড়ে, গান ছেড়ে পরবাসী হয়েছেন) নীনা হামিদ। সত্যি গানটার মধ্যে বাংলার সোঁদা মাটির গন্ধ যেনো মিলেমিশে একাকার হয়ে আছে। কী দরাজ গলা নীনা হামিদের! যন্ত্র সঙ্গীত এখানে উৎপাত হিসেবে না অনুসঙ্গ হিসেবে ব্যবহৃত বলেই হয়ত গানের মাধুর্য্য শ্রোতার কান গলিয়ে অন্দর মহলে ঠাঁই করে নিয়েছে।
নীনা হামিদের গাওয়া ” সোনার ময়না পাখি”
অর্ণবের গলায় ” সোনার ময়না পাখি”
লোপামুদ্রা মিত্রের কন্ঠে ” আকাশ ভরা সূর্যতারা”
আনুশা আন্দিলের কাছে খুন হয়ে যাওয়া “আকাশ ভরা সূর্যতারা”
এরপরের গানটি হলো মরমী শিল্পী শাহ আব্দুল করিমের “কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি”
হাবীব ওয়াহিদের গলায় ” কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু…”
বাউল সুরে গাওয়া ” কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি”
এমন খুন হয়ে যাওয়া গানের সংখ্যা আসলে অনেক। রিমিক্সের নামে গানের দফারফার এই রীতি ঠিক কবে থেকে শুরু আমার ঠিক জানা নাই। কিছু গানের আদি অকৃত্রিম রূপটাই আমার কাছে ভালো লাগে। বিশেষ করে গ্রাম বাংলার চিরায়ত মরমী কবি/শিল্পীদের হাতে রচিত বাউল গানগুলো, যেখানে গানে সঙ্গত দেয়া যন্ত্রের তেমন দাপট নেই। নেই প্রচন্ড হুল্লোরের মাঝে গানের কথা হারিয়ে যাবার সম্ভবনা। যেসব গানের পরতে পরতে মিশে আছে মাটির সোঁদা গন্ধ, মানবপ্রেম, নদীর কথা সেসব গানগুলোকে ফিউশনের নামে খুন না করলেই কী নয়? আমি তেমন আধুনিক মানুষ নই বলেই হয়ত গানের ক্ষেত্রে এসব মেনে নিতে পারিনা। হয়ত আধুনিকতার নামে রিমিক্সই ঠিক আছে। আমিই কেবল এসব গান খুন হয়েছে বলে কষ্ট পাই।..গানের আশ্রয়ে ডুবে যাওয়া ছাড়া আর তেমন কোনো আশ্রয় নেই বলেই হয়ত ‘আমার কী!’ বলে পাশ কাটাতে পারিনা। শুধু মনে মনে কষ্ট বয়ে বেড়াই। তাতে কার কি এসে যায়!
------------------------------------------------------------------------
পোষ্টের আইডিয়া পাই ব্লগার "ধূসর দিগন্ত" এর একটি পোষ্ট থেকে, তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা!
মন্তব্য
আইডিয়া অসাধারণ !
এর মধ্যে বেশ কিছুর গানের অরিজিনাল ভার্সন শোনার সুযোগ করে দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
এই খুনের ক্রমিক ধারাবাহিকতা বন্ধ হোক ।
লেখকের মন্তব্য
অজস্র ধন্যবাদ আপনাকে আমার সাথে সহমত হবার জন্য। অনেক ভালো থাকা হোক।
সেভেন স্টার!
লেখাটি অসম্ভব ভালো লাগলো বস। আপনার সাথে অনেক কিছু মিলে গেলো। নিটোল পায়ে' গানটা অরিজিনাল শুনি নাই আগে, বাকি সব শুনেছি। নীনা হামিদের গানটা অনেকদিন পরে শুনলাম। পিচ্চি থাকতে রেডিও শুনতাম, তখন এই গানটা শুনা হতো।
(আপনি কি ফেসবুকে আছেন?)
লেখকের মন্তব্য
আমি কিন্তু ডরে ডরেই পোষ্টখান দিছিলাম, না জানি কিরাম ঝামা খাইতে হয়! আপনাদের মন্তব্যে 'যেনো প্রাণ আসলো ধড়ে'
আমার পছন্দের সাথে আপনার মিল আছে জেনে ভালা পাইলাম। 'নিটোল পায়ে' অরিজিন্যাল গানখান শুনেন, আশা করি ভালো লাগবে। না গো ভাই আমি ফেসবুক বান্ধব না। পোষ্ট পড়বার জন্য ধন্যবাদ। ভালো থাকা হোক।
ফ্যান্টাস্টিক! বাতিঘর, টুপি খুইলা টাক বাইর কইরা দিলাম! খুনাখুনি নিয়া দারুণ লেখসেন, আমি গানখোর মানুষ, গান নিয়া বাছবিচার নাই কোন, প্রেজুডিসও নাই তেমন, তবু প্রিয় কিছু গানের দশা দেইখা কান্দন আসে! নতুন এই ধারার সাথে আমার প্রাচীণ মন মিশতে পারে না! নিজেরে পুরানোর সাথে সাথে ফুরানোও মনে হয়! একজন তরুণ সাথী পায়া ভালো লাগতেসে!
- চুরি চামারি নিয়াও একটু লেখবেন নাকি? পুরাতন রোগ কিন্তু! সেই ছোট কালে রাণু মুখোপাধ্যায়ের "যখনই বেড়াই আমি পাইন বনে" খুব মুগ্ধ করসিলো, ওমা, কয়দিন পরে লি হেজেলউড আর ন্যান্সি সিনাত্রার "সামারওয়াইন" শুইনা দেখি একদম এক সুর, এবং সামারওয়াইনটাই আগে আসা গান! আশির দশকের শুরুতে বাপ্পী লাহিড়ির গান ভাল্লাগতো, "স্বপ্নমহলে আজো নিশি রাতে" গানটা খুবই পসন্দের ছিলো। তারপরে ম্যাকেনাজ গোল্ড মুভি দেখতে গিয়া দেখি থিম সঙ "ওল্ড টার্কি বাজার্ড" এর পয়লা দুই লাইন একই সুরের! "হোয়েন আই নিড ইউ, আই জাস্ট ক্লোজ মাই আইজ এ্যান্ড আ'ম উইথ ইউ" কত সুন্দর গান, পরিচিতিও কম না, সেই সুরে বানায় ফালাইলো "তুমসে মিলকে"! ক্যান যে এইসব করে মাইনষে!
- বকবকানি কি বেশি হইলো নাকি!!!! ভালো থাইকেন, ভাই!
লেখকের মন্তব্য
একটা অনুষ্ঠান দেখছিলাম, শ্যাওলি মিত্রের "কথা অমৃত সমান" নামে। কারো কারো কথা কিন্তু আসলেই সেরাম। আপনি সেই দলের একজন মিয়াভাই! তাই আপনি কইলেই ভালো লাগে
গানখোর মানুষ আমার জব্বর পিয় 
বাপ্পি লাহিড়ী বা আন্নু মালিকেরা ছাপমারা তাদের এসব চুরিধারিটা সবার জানা কিন্তু এ, আর রহমানের মতো মানুষও যখন অন্যের সুর দিব্বি নিজের বলে চালিয়ে দেন তখন সত্যিই কষ্ট লাগে। আপনি লেখবেন নাকি এই ইস্যুটা নিয়ে? আমি কিছু চুরি ধরাইয়া দিলাম আপনি লেখলেন। কেমন হয় ব্যাপারটা? দেখেন ভাই ভেবে। পোস্টটা আপনার ভালো লাগছে জেনে আমি দারুণ অনুপ্রাণিতবোধ করছি, কৃতজ্ঞতা। ভালো থাকা হোক।
রাণু মুখপাধ্যায়ের গান আমি শুনিনাই। তবে সামারওয়াইন খুব পছন্দের একটা গান। চুরি তো করেই, আবার সেইটা নিয়ে কিরাম ভাবের সব কথা যে কন কেউ কেউ শুনলেই পিত্তি জ্বালা করে। আরে বাবা কইতে এতোই লজ্জা লাগে কেন যে 'অমুক' গানের সুরে এইটা করা
লেখকের মন্তব্য
যাক, বসলুকের সহমত পাইয়ালইছি
তার মানে এখন বুকটান করেই এই খুনের জন্ন বিচার চাওয়া যায়
আসাফদৌল্লার একটা গজল টাইপের গান আছে, "কারে কারে বলি আমি, এ কথা যায় না বলা" ঠগ বাছতে গাঁ উজারের ভয়ে আমরা চুপ থাকি। আর দিনে দিনে খুনের পাল্লা ভারী হয়।
পোষ্ট লেখা পর্যন্তই ভাই কাজের কাজ কিছুই হবে না। আফসোস। আপনার সদয় মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকা হোক।
এগুলা মোটেও মামুলি খুন না। পোস্টে জাঝা।
সবচেয়ে খারাপ লাগে যখন কৃতিত্ব চুরি হয়। যখন চ্যাংড়া প্যাংড়া রে কৈতে শুনি পান্থ কানাই এর "ওর নীল দরিয়া" হুনচোস? অচাম! যখন ব্লগে পোস্ট দিতে দেখি "হায়দার হোসেনের অসাধারণ একটি গান "আমি বাংলায় গান গাই"। যখন হ্যাপি'র অপূর্ব সুরেলা গলার আবেশিত গায়কীর গান "কে বাঁশি বাজায় রে" কে মোটকা ফুয়াদ কৈত্থিকা কুন এক ছেম্রিরে ধৈরা আইনা সফটওয়্যার ইউজ কৈরা গলা চিনির মত মিষ্টি আর কৃস্টাল ক্লিয়ার বানায়া "আ ফুয়াদ প্রোডাকশন" বৈলা চালায়া দেয়।
উহাদের গালি দেয়ার মত প্রকৃষ্ট ভাষা আমার জানা নাই।
লেখকের মন্তব্য
বস আপনের সাথে পুরাই একমত! ঐ ছেড়ির নাম মিলা। দারুণ ঘাতিকা থুড়ি গাতিকা হেহেহে,,,তাদের ভাবসাব দেখলে তো মনে হয় বেনোজলে ভেসে যাওয়া বাংলার গানকে তারা গান(বন্দুক) দেখিয়ে পুরুদ্ধার করছেন। গুষ্টিকিলাই এমন বদখত রিমিক্সের। চরম ভাবে কৃতজ্ঞতা জানাই মতামতের জন্য।
ঐ ছেড়ির নাম মিলা না গো ভাই, ওইটা আনীলা।
লেখকের মন্তব্য
নয়নমিয়া আপনি এক্কেবারে ঠিক কইছুইন। মিলা আর আনিলার মাঝে খিচুড়ি পাকাই গো ভাই আমি
অনেক ধন্যবাদ ভুলটা ঠিক করে দেবার জন্ন 
পোস্ট স্টিকি হোক।
পোস্ট স্টিকি হোক।
লেখকের মন্তব্য
লেখকের মন্তব্য
জিপি'র ঠেলাগাড়ি সম্বল করে পথ চলি। গানগুলা দেখতে গেলে আগামী তিন দিন গত হয়া যাইবে!
একমত, পোস্টের ভাষ্যের সাথে।
লেখকের মন্তব্য
আপনার জিপির কচ্ছপ গতির জন্ন গান শুনতে পারবেন না বলে সমবেদনা থাকলো।
একমত হবার জন্য এবং পোষ্টটি পড়বার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকা হোক।
লেখকের মন্তব্য
"মানুষের অবস্থান কী সংস্কৃতির উর্দ্ধে? তা'হলে?? কিন্তু এর জন্য কোন বিচারাদালত বসাবার চিন্তা কারো মাথায় আসে না কেন?" আপনার এই কথার সাথে শতভাগ সহমত। অসংখ্য ধন্যবাদ প্রিয় হুদাভাই আপনার সদয় মন্তব্যের জন্য। মন খুলে/হাতখুলে
আমি পেমপত্রটাই লেখি গো ভাইটি। এগুলান তো সবাইরে পড়তে দেয়া যায় না
হেহেহে,,,,,দোয়া রাইখেন ভাইটি। অনেক ভালো থাকা হোক।
শিরোনাম দেখে তো শিউরে উঠেছিলাম, খুন আবার মামুলি হয় কেমন করে!! পড়লাম আর বারবার ভাবলাম, এ খুন তো দেখি নরহত্যার চেয়ে কোন ক্রমেই মামুলি কিছু নয়। মানুষের অবস্থান কী সংস্কৃতির উর্দ্ধে? তা'হলে?? কিন্তু এর জন্য কোন বিচারাদালত বসাবার চিন্তা কারো মাথায় আসে না কেন?
জ.ই মানিকের সুরে সুর মিলিয়ে আমিও বলি জিপি'র ঠেলাগাড়ি সম্বল করে পথ চলি। গানগুলা দেখতে গেলে আগামী তিন দিন গত হয়া যাইবে! তবু আমি একটা একটা করে ডাউনলোড করে শুনবার প্রক্রিয়া শুরু করেছি, পুরাতন দিনের গান আমার খুবই প্রিয়।
কষ্টসাধ্য, সুচিন্তিত ও সুলিখিত পোস্টের জন্য বাতিঘরকে ধন্যবাদ, ভালোলাগা গানগুলো শুনবার সুযোগ করে দেওয়ায় কৃতজ্ঞ।
বাতিঘর, তুলনামূলক আলোচনা চলতে থাকবে আশা করি। [আর কানে কানে বলি, এত সুন্দর করে গুছিয়ে লিখতে পারো তুমি, তা'হলে হাত গুটিয়ে থাকো কেন? দু'হাত খুলে লিখে ফেলো মনে কথা সব। আমাদের পড়তে দাও বা না দাও লিখতে থাকো।]
গান খুন! এই প্রথম শুনলাম এরকম একটা বাক্য। কথাটা কতোটা যথাযথ হলো? গান কি সত্যি খুন হয়? গানের কি প্রাণ আছে? প্রাণ না থাকলে মন আছে? নাহ চিন্তধারা উচ্চমার্গে পৌছাবার আগে থামাই, নইলে বাতিঘরের মশালে আগুন ধরে যেতে পারে
পোষ্টের বিষয়টা খুব পছন্দ হয়েছে। একটা গান যখন খুন হয়, সে একা খুন হয় না, সাথে আরো লক্ষ কোটি কানকেও খুন করে। কান নয় ঠিক, খুন হয় হৃদয়। একটা গান শোনা হয় কান দিয়ে, অনুভব করা হয় হৃদয় দিয়ে। খুনের ঘটনা ঘটলে গানের সাথে খুন হয় একেকটি হৃদয়ও।
আর সবচেয়ে বেদনাদায়ক হলো প্রিয় গায়কের হাতে প্রিয় গানের খুন হওয়া। এই পোষ্টে তার একটি নজীর স্পষ্ট। তবু আমি জগজিতকে ক্ষমা করবো তার সেই গানটার জন্য যে গানটা চাদের দেশ থেকে বাজলেও আমার বুকের ভেতর এসে আশ্রয় নিত- "বেদনা মধুর হয়ে যায়"
পোষ্ট স্টিকি করার জোর দাবী জানালাম!!!!
লেখকের মন্তব্য
@নীড়ুদা, জব্বর কইলেনদি! ভালো করছেন জায়গা মতো ব্রেক কষছেন নইলে আগুনে তামা তামা কইরা দিতাম আপনের নীড়
হেহেহে,,,,তবে হৃদয় খুনের ব্যাপারটা যদি গান খুনের সাথে যোগ করি অবস্হা কিন্তু দারুণ জটিল হয়ে পড়ে,
ঠিক না? এ ব্যাপারে আর কতোটা সহ্য দেখাতে হবে আমাদের বলতে পারেন???
অনেক ধন্যবাদ বস আপনার সদয় মন্তব্যের জন্য। ভালো থাকা হোক।
লেখকের মন্তব্য
"মানুষের অবস্থান কী সংস্কৃতির উর্দ্ধে? তা'হলে?? কিন্তু এর জন্য কোন বিচারাদালত বসাবার চিন্তা কারো মাথায় আসে না কেন?" আপনার এই কথার সাথে শতভাগ সহমত। অসংখ্য ধন্যবাদ প্রিয় হুদাভাই আপনার সদয় মন্তব্যের জন্য। মন খুলে/হাতখুলে
আমি পেমপত্রটাই লেখি গো ভাইটি। এগুলান তো সবাইরে পড়তে দেয়া যায় না
হেহেহে,,,,,দোয়া রাইখেন ভাইটি। অনেক ভালো থাকা হোক।
লেখকের মন্তব্য
কিরে বাবা মন্তব্য এরাম এদিক সেদিক করে কেনু? কেনু? কেনু

গ্রেট জব!
পোস্ট অসাধারণ, আইডিয়াও।
ওল্ডার আর নিউয়ার ভার্শন পাশাপাশি থাকাতে আরো চমৎকার হলো!
সাত দিলাম আর প্রিয়তে নিলাম।
শুভেচ্ছা।
ভাল থাকুন অবিরত!!
লেখকের মন্তব্য
অসংখ্য ধন্যবাদ নয়নমিয়া! পোষ্টটি প্রিয়তে নেয়ার জন্য সম্মানিত এবং আপ্লুতবোধ করছি
আবার সাতও দিছেন(এইটা খুবই ভালু কাজ হইছে
) হেহেহে,,,, পোষ্ট পড়া এবং সদয় মন্তব্যের জন্য ব্যাপক ধন্যবাদ। ভালো থাকা হোক 
আপনার 'নয়নমিয়া' ডাকটা আমার এত্ত ভাল্লাগে! খুব আপন আপন লাগে। ব্লগিং করতে এসেও এই মায়া, ভালবাসাগুলোকে দুরে সরিয়ে রাখা যায়না আপনাদের মতো মানুষের কারণে! ধ্যাৎ!
ভালোবাসা রইলো মনের গভীর থেকে।
লেখকের মন্তব্য
হারানো পথের দিশারী "বাতিঘর"! জ্বলুক সর্বত্র!!!
লেখকের মন্তব্য
আপনার মন্তব্যে দারুণ অনুপ্রাণিত হলাম! অনেক ধন্যবাদ। ভালো থাকা হোক।
ভাল কিছু খুনের কথা শুনালেন।
আমি ভাবি, যে গান যে একবার গাইবে তা আর কেহ গাইতে পারবে না! আদি গানটাই থাকবে চিরকাল। কিন্তু জেনারেশনকে কে বুঝাবে!
এরাই রিমিক্স করে যাচ্ছে। থামাবেন কি করে।
লেখকের মন্তব্য
উদরাজী ভাই, আপনার মন্তব্য পড়ে সেই গানটা মনে আসলো, " কারো কবো মনের দুঃখ রে আমি,,,,," ধন্যবাদ ভাইটি পোষ্ট পড়ে মন্তব্যের জন্য। ভালো থাকা হোক।
সুন্দর পোস্ট। আরেকটি জিনিস না বললেই নয়, আমাদের দেশের নেটের স্পিড এর কারণেও কিন্তু খুন হয়ে যাচ্ছে অনেক প্রয়োজনীয় মুহূর্ত; বঞ্চিত হচ্ছি আমরা প্রতিনিয়ত বিভিন্নভাবে।
শেখরের সাথে সঙ্গতি রেখে তার সমান্তরালে চলে বের করা কিছু রিমিক্স খারাপ লাগে না কিন্তু বাকীরা তো পুরা মূল গানটাই নষ্ট করে দেয় যেটা খুবই দুঃখজনক। ইদানিং এমন হয়েছে যে মূল গানের শিল্পীর নামই আমরা জানছি না বরং আমরা অনেকেই মনে করছি ঐ রিমিক্স গানটি যিনি করেছেন এই গানটিও উনারই!
সুন্দর পোস্টের জন্য ধন্যবাদ। আপনার ভাবনাকে সাধুবাদ জানাই।
শুভকামনা সব সময়ের জন্য।
লেখকের মন্তব্য
ভালো কথা বলেছেন ভাই। আমি ঠিক জানিনা দেশের সর্বত্রই স্পীডের এমন করুণ হাল কিনা। তেমনটা হলে সত্যিই হতাশা জনকই বটে। আসলে রিক্সি করতে গিয়ে যদি আপনি ন্যায় নীতির মাথাটাও মুড়ে খান তখনই ভেজাল। আমরা এখন সেই ভেজাল সময়ে আছি মনে হয়। জানিনা এ ভুত কবে নামবে আমাদের ঘাড় থেকে।
অনেক ধন্যবাদ ভাইটি পোস্ট পড়ে মন্তব্যের জন্য। ভালো থাকা হোক।
নেটের এর স্পিড এর কথা আর বলবেন না। মাঝে মাঝে সান্তনা পাই ভেবে যখন দেখি আমার চেয়েও কম স্পিড নিয়ে অনেকে ব্যবহার করছে! কিন্তু এমন তো কথা ছিল না! কেউ কথা রাখে না রে ভাই!
লেখকের মন্তব্য
পোস্টটি স্টিকি করা উচিৎ।
বাতিভাই, ও বাতিভাই
কই আপনি? অনেকদিন দেখছিনা, খুব খারাপ লাগছে, মিস করছি প্রচন্ড।
আমিও তো উনারে খুঁজি। আমার যে বাতির দরকার। কিন্তু বাতিঘরে এসেও বাতি পাচ্ছি না যে!
আমাদের ডাকে সাঁড়া দিয়ে উনি শীঘ্রিই হাজির হবেন।
জলদি বাতি নিয়া আসেন ভাই। আমরা বাতি’র অপেক্ষায় আছি।
লেখকের মন্তব্য
@নয়নমিয়া এবং স্বপ্নবাজী, এরাম কইরা ডাকলে সাড়া না দিয়ে পারা যায়নি মিয়ারা
আপনাগের ব্যাবহারে আমি মুগ্ধ, বাকরুদ্ধ! আমারেও কেউ মিসায় কিরাম আচানক কথা
অনেকককককক ভালো লাগলো ভাইটুরা। ব্যাপক ভালোবাসা জানানো হইলো

চকলেটগুলো বড়োই মজাদার। আমি একাই সব খেয়ে নিলাম। এখন চিন্তায় আছি নয়নভাই আসলে কিভাবে ম্যানেজ করব!
বাতিভাই
আমাদের ডাকে ছুটে এসেছেন জেনে ভাল লাগছে।
সত্যিউ খুব মিস করছিলাম আপনাকে আর 'বাতিঘর' ব্যান্ডের কমেন্টগুলোকে।
স্বপ্নভাই, একলাই খাইলেন? আচ্ছা আমি কিছু মনে করিনি।
যাক! বাঁচালেন! আমি তো আরোও ভয়ে ছিলাম আপনারে ম্যানেজ করব কিভাবে সেই চিন্তায়!
লেখকের মন্তব্য
@নয়নমিয়া,
@স্বপ্নবাজী,
দুইজনরে সমানভাগে ভাগ কইরা দিলাম। এরপরেও যদি সবডি একজনই খাইয়া লন তো মাইর
,,,,,,,,
ভালো থাইকেন গো পিয় ভাইটুরা।
হে হে! আমার ভাগেরগুলা শ্যাষ! এইবার আমার উপরের দিকে উঠতেছি!!
লেখকের মন্তব্য
আজকে চকোলেট খেয়ে তো অনেক শক্তি সঞ্চয় করে ফেলেছি। আজকে অনেক দৌড়াতে পারব তো!
লেখকের মন্তব্য
পালাবি কোতায়! এই ধরলুম বলে
দৌড়ে আজকে এগিয়ে থাকলাম বলে! (চকলেটের একটা তেজ আছে না!)
মু হা হা হা
লেখকের মন্তব্য
ঠিক আছে আজকে স্বপ্নবাজীরই দিন। বাঁইচা গেলেন কিন্তুক!
ওই স্বপ্নভাই
একবার খাইছেন কিছু কইনাইক্কা!
মুখ বাঁকান কেলা?
ওরে কাহিনী কত্ত লম্বা হইছেরে!
বাতি ভাই, থ্যাংকু ফর কেক্কুক!
কিছু কিছুপোস্ট আত্মাস্পর্শী; এইটা তেমনই রে চেরাগ!
অনেক আগে, যখন নির্মমতার শিকার হলো নিটোল পায়ে রিনিক ঝিনিক, ফোরামে-ব্লগে মূলত অল্পবয়সী কিছু ছেলেমেয়ে ফুয়াদ নামক স্রষ্টার বন্দনায় ব্যস্ত, কোথায় যেন কমেন্ট করেছিলাম। তর্কে জুটল কয়েকজন, আমাকে উপদেশ দিল। মরে ভূত হয়ে যাওয়া লোকজনকে (শচীনকর্তা) নাকি ঘুমাতে দেয়াই উচিত। সেদিনের কষ্টটা অনেকখানি কাটল এই পোস্টটা প্রিয়তে নিয়ে।
লেখকের মন্তব্য
আমার নুশেরাপুও তাইলে ব্যাকডেটেড
! আপুরে আপনাকে দেখে কতোটাই যে ভালোলাগছে সেটা বুঝাতে পারবো না,,,
সম্ভব হলে নিয়মিত হোন রে আপু! হয়ত স্বার্থপরের মতোই বলছি, তারপরও সময় সুযোগ পেলে আসবেন প্লিজ!!!
অনেকক কৃতজ্ঞতা আপনার প্রতি। আন্তরিক ধন্যবাদ আর ভালোবাসা।
আপনি-আইজ্ঞা করস ক্যারে
লেখকের মন্তব্য
নুশেরা'পু'র কমেন্ট পড়ে হাসলাম।
(উপরের ডা)
লেখকের মন্তব্য
হাসেন ক্যান? অল্পবয়সীদের দলে আপনিও ছিলেন্নি
আমার ফুয়াদে'র টাই ত বেশী ভালু লাগে--

লেখকের মন্তব্য
মন্তব্য করুন