লেখকের ক‌থা

সদর দরজা

কিছু কণা কবিতা - অনুবাদ প্রচেষ্টা!

ব্লগারের প্রোফাইল ছবি

কোথায় যেন শুনেছিলাম স্প্যানিশ আর ঊর্দুতে নাকি প্রেমের কবিতা জমে ভালো! যাচাই করার সুযোগ হয় নি। স্প্যানিশে 'গ্রাসিয়াস -দে নাদা' পর্যন্তই দৌড়। আর ঊর্দু নিয়ে তো রীতিমত বিবমিষা মিশ্রিত একটা ভীতি আছে আশৈশব! গজল ঘরানার গান টান কিছু শোনা হয় ব'লে মোটামুটি একেবারেই অচেনা নয় ভাষাটা। হিন্দি গানেও তো প্রচুর ঊর্দু শব্দ থাকে।

একট স্যুটকেইসে নানান হাবিজাবির তলা থেকে একটা খাতা বেরুলো, আর বেরুলো কালো কাপড়ে বাঁধাই করা, পাতলা, ফুলস্ ক্যাপ সাইজের একটা খাতা মতন জিনিষ! ওটা ভ'রে আছে বাংলা হরফে টাইপ করা কিছু ঊর্দু কবিতা এবং তার গদ্যানুবাদ। কোন এক প্রেমিক এবং কাব্য প্রেমিক অনেক যত্ন নিয়ে এই কাজটি করেছিলেন। এটি আমার হাতে আসে অনেক বছর আগে, নীলক্ষেত থেকে, পাঁচ টাকার বিনিময়ে। উল্টে পাল্টে দেখতে গিয়ে দেখি, মার্জিন জুড়ে অনেক বছর আগেকার তরুন আমি ছন্দ নিয়ে খেলতে গিয়ে লেজে গোবরে ক'রে ফেলেছি! সেগুলোরই কিছু এখানে দিলাম, এডিট না ক'রে। ভালো লাগলে ধন্য হবো।

১।
কপালে এঁকো না চিন্তার বলীরেখা,
আনন্দ ধারা মুখে হাসি নিয়ে ঢালো,
সুরা কম, তা'তে ক্ষতি কিছু নেই, সাকী,
চোখে চোখে গাঢ় নেশার আগুন জ্বালো!

২।
আমি নই, সখী, রিক্ত শীতের জীর্ণ পাতার কবি!
আঁকছি দ্যাখো না, আশায় রঙ্গীন বসন্তেরই ছবি!

৩।
প্রিয়া, একটি বোকা ফুল
তোমার রুপের সাথে পাল্লা দিয়ে করলো এমন ভুল!
প্রিয়া, এই যে হাওয়া বয়,
সেই বোকা ফুলের অমনি সাহস তার কি প্রাণে সয়!
প্রিয়া, মারলো সে এক চড়!
আর সেই থেকে তো রাঙ্গা গালের গোলাপ সে সুন্দর!

৪।
যার বুকে নেই আগামী দিনের সোনালী ভোরের আশা,
তারা ডোবা এই রাতের হতাশা রোধ করে তারই ভাষা!

৫।
ভরসা নেই যেই বেকুবের নিজের দু'টি হাতের পরে,
সেই তো জেনো চলার পথে বন্ধু খুঁজে বিলাপ করে!

৬।
সুন্দরীদের মুখগুলো সব আমার হাতের তসবী দানা,
চোখের তারায় হয় ইবাদত, এমনি আমি প্রেম দিওয়ানা!

৭।
এই কথাটি জানিস সুনিশ্চয়,
প্রেম সায়রের কিনার নাহি হয়!

৮।
লাজ নত আঁখি অনুমতি দিলে
একটু নাহয় হ'লাম অপরাধী!
অনুমতি দিলে খুলে বলি, প্রিয়া,
বুকে ব'য়ে যায় কত বাসনার আঁধি!

৯।
হাজার তারার ভিড়ের থেকে ঝ'রে
পড়লো যেটা এই পৃথিবীর পরে
জেনো, সেটা তোমার অশ্রুজল!
কান্না আমার তিক্ত অগ্নিকণা,
দেখবে যখন জ্বলছে আঁচল কোনা,
জেনো তখন আমার চোখে অশ্রু টলমল!

6.13375
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 6.1 (৮ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৮৮৯(১)    

আপনি নিশ্চিন্তে ধন্য হোন!! বুচ্ছেন্তো?
===
২ ৩ ৫ ৮ ৯ সুন্দরের চেয়ে সুন্দর!
৬ নংটা মারাত্মক সুন্দর! ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৮৯৩(২)    

কাব্যমূর্খের জন্য গদ্যাংশটুকু আরেকটু দীর্ঘ হলে ক্ষতি ছিল না :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৯০৭(৩)    
লেখকের মন্তব্য

হাহাহা! আপনে কাব্যমুর্খ!! ধরণী, দ্বিধা হও!!!
- অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা জনবেন, নুশেরা!
- খুব ভালো থাকবেন!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৮৯৬(৪)    

পৃথীবির> পৃথিবীর (মুখবন্ধ)

আপনাকে ধন্য করে দিয়ে গেলাম। কারণ আমার ভালো লেগেছে! পিলাচ

অনেক অনেক শুভকামনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৯০৮(৫)    
লেখকের মন্তব্য

স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন, স্বপ্ন দেখে মন!! আরে, স্বপ্ন তো না, সত্যিই এইটা! কত্তদিন পরে আমার পাতায় আইলেন আপনে! খুবই ভালো লাগতেসে!
- ধন্য হইলাম! আপনেরে আন্তরিক কৃতজ্ঞতা জানাই!
- ভানামটা এক্খনই ঠিক করতেসি! এই জন্য এক্সট্রা ধন্যবাদ!
- অনিঃশেষ শুভ কামনা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৯১৩(৬)    

|

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৮৯৮(৭)    
লেখকের মন্তব্য

বুচ্ছি, বুচ্ছি! শান্তি পাইলাম খুব!
নয়ন, তোমারে কৃতজ্ঞতা জানাই!
- অফুরান শুভ কামনা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৮৯৯(৮)    

মারহাবা! মারহাবা!
ভালো লাগছে / পুরাই একমত / জটিল D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৯১৪(৯)    
লেখকের মন্তব্য

হাহাহা! তোর দেখি ঊর্দু বাইর হইতেসে মুখ দিয়া!
- এই জিনিষ খুঁইজা পায়া কি যে আনন্দ লাগসিলো! কিচ্ছুই তো আনতে পারি নাই দেশ ছাড়ার সময়! সব ছাইড়া আসতে হইসে! উদরের উপকরণের কাছে হৃদয়ের ব্যাপার স্যাপারগুলা যে মাইর খাইসিলো!
- তোর ভাল্লাগসে জাইনা খুব আনন্দিত! কৃতজ্ঞতা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৯১১(১০)    

হাজার তারার ভিড়ের থেকে ঝ'রে
পড়লো যেটা এই পৃথীবির পরে
জেনো, সেটা তোমার অশ্রুজল!

এইটা তো ক্ল্যাসিকের আওতায় পরে ! দারূণ , সবগুলোই ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৯১৮(১১)    
লেখকের মন্তব্য

অন্ধ আগন্তুক, ভাই, আপনি জানেনও না আপনার প্রশংসা আমার কাছে কতটা মূল্যবান! আবেগপ্রবণ হ'য়ে পড়লাম খুবই!
- আমি আপনার ভক্ত পাঠক।
- আমার পাতায় আপনাকে স্বাগত জানাই!
- আমার আন্তরিক কৃতজ্ঞতা জানবেন!
- অফুরান শুভ কামনা আপনার জন্য!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৯১২(১২)    

আগে সপ্তর্ষিমন্ডল কবিতার চরণে ফেলি. পরে কথা।
অসম্ভব সুন্দর।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৯১৯(১৩)    
লেখকের মন্তব্য

আচার্য, তোমাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই! তোমাদের দেয়া সাহস আর উৎসাহকে পুঁজি করেছি!
- অফুরান শুভ কামনা রইলো তোমার জন্য!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৯১৬(১৪)    

সুরা কম, তা'তে ক্ষতি কিছু নেই, সাকী,
চোখে চোখে গাঢ় নেশার আগুন জ্বালো!

ওয়াহ! ওয়াহ! মোবারক হো জনাব!
চমৎকার পোস্ট। প্রিয়তে রাখলাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৯২০(১৫)    
লেখকের মন্তব্য

সুমন! আমি রুদ্ধবাক! দারুণ সম্মানিত বোধ করছি!
আন্তরিক ধন্যবাদ এবং গভীর কৃতজ্ঞতা জানাই আপনাকে!
- খুব ভালো থাকুন!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৯২২(১৬)    

৩ আর ৬ পড়ে হাসছি খুবই
একেবারে উল্টানো হাসি
আর ৯ খুব ভাললাগছে

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৯৩১(১৭)    
লেখকের মন্তব্য

উল্টানো হাসি দিলে আউলামি কমে?! তাইলে কামডা তো ভালাই করসি দেখি!
- আপুউউউউউউ, তোমারে থ্যাঙ্কু মেঙ্কু! আন্তরিক কৃতজ্ঞতা!
- খুব ভালো থাইকো! (নয়া পোস্ট কবে পামু?)
- অনেক শুভ কামনা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৯২৫(১৮)    

ভাল লাগল।।।আরো আসুক।।এভাবে,,

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৯৩৩(১৯)    
লেখকের মন্তব্য

অনেক ধন্যবাদ, আকতার জাভেদ! এবং আন্তরিক কৃতজ্ঞতা!
- আপনাদের কাছ থেকে পাওয়া সাহসের জোরে বলি, চেষ্টা চালু থাকবে!
- অফুরান শুভ কামনা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৯৪৫(২০)    

গুরু-মানি-ওস্তাদ

বাপী ভাইয়া,

কিছু মনে না করলে আমি কি জিজ্ঞেস করতে পারি, তখন আপনার বয়স কত ছিলো? দাঁড়ান, আগে আমি অনুমান করি। ঊনিশ?
পোস্টে সাত তারা! :)

৬ আর ৭-এ দশ তারা! :)
---------------------------------
আমি জানতাম, ফ্রেঞ্চ'রা সবেচেয়ে রোম্যান্টিক হয়। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৯৬৩(২১)    

রোমান্টিক যদি প্রেম অরথে বলেন, তাইলে ইটালিয়ানরা। ইউরোপের স্বর্গ- কুক ফ্রেন্চ, ব্রিটিশ পুলিশ, জার্মান কার মেকানিক, ইটালিয়ান প্রেমিক/প্রেমিকা।
ইউরোপের নরক ব্রিটিশ কুক , ইটালিয়ান পুলিশ, ফ্রেন্চ কার মেকানিক, জার্মান প্রেমিক/প্রেমিকা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৯৬৮(২২)    

বলেন কি??
আগে বলবেন তো!
ইউনি. তে ঢুকতে না ঢুকতেই Antonio নামের ইটালিয়ান একটা ক্লাসমেইটের সাথে পাশাপাশি বসে ক্লাস এবং আড্ডা দিতাম দিনে ১৬ ঘন্টা।
ইশ, আগে যদি জানিতাম, তবে (হাহাহা...দুষ্টুমি করলাম...কিছু মনে করবেন না, ভাই!) :) :) :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২০৩০(২৩)    
লেখকের মন্তব্য

১৬ ঘন্টা? '২/৩ অফ আ ডে উইথ আন্তোনিয়ো - এ্যান ইট্যালিয়ান ওডেসি' টাইপের একটা মুভি হওয়ার সুযোগ ছিলো (জাস্ট কিডিং!)!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২০২৩(২৪)    
লেখকের মন্তব্য

রোবোট দি রোমান্টিক! এ্যসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার দুইটাই দিয়া দিসেন! ইনফোগুলা চ্রম!
- থ্যাঙ্কস আ লট, ব্রো!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৯৬৫(২৫)    

৭ দিলাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২০২৬(২৬)    
লেখকের মন্তব্য

আমারে? আমারেই তো মনে হয়!
- ধন্যবাদ ও কৃতজ্ঞতা, ভ্রাতা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২০২০(২৭)    
লেখকের মন্তব্য

নাঈফা, রেইটিংএ আপনে যেমন উদার, অনুমান শক্তিতে তেমনই মাইজারলি! কত বছর যে আমার এ্যাকাউন্টে আছে, এই বিষয়ে আমি যে কত ধনী তা' বোঝার ধারে কাছেও যেতে পারেন নি আপনি! গুড ট্রাই দো! হাহাহা!
- আপনার উচ্ছল উপস্থিতি, বরাবরের মতই, দারুণ উজ্জীবক!
- আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা আর শুভ কামনা রইলো আপনার জন্য!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৯৬০(২৮)    

ভালো লাগল।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২০৩১(২৯)    
লেখকের মন্তব্য

অনেক ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জানবেন, পানকৌড়ি!
- অফুরান শুভ কামনা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১৯৬৬(৩০)    

পোস্টে ৭

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২০৩২(৩১)    
লেখকের মন্তব্য

রোবোট ভ্রাতা, অসংখ্য ধন্যবাদ আর অপরিসীম কৃতজ্ঞতা!
- শুভ কামনা রইলো!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২০০০(৩২)    

তরুন কবি বাপ্পি ভাইয়ের কবিতা ভাল লাগলো
৩ নম্বরটা ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২০৩৩(৩৩)    
লেখকের মন্তব্য

কবি ভাই, অতীতাশ্রয়ী বিশেষণের জন্য বর্তমানের ধন্যবাদ!
- আমি যখন স্কুল এবং কলেজে পড়ি, সিলেটে, বন্ধুরা আমারে বাপ্পি বইলা ডাকতো, উইদাউট এক্সেপশন! সেইসব দিন মনে করায় দিলেন!
- আন্তরিক কৃতজ্ঞতা, ভাইডি!
- খুব ভালো থাইকেন!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২০৩৫(৩৪)    

আসেন গলাগলি করি দেশি :) আমার বাড়িও সিলেট

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৩৩৫৫(৩৫)    

ভাবতাছি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২০৩৬(৩৬)    

শেষেরটা খুব গভীরভাবে স্পর্শ করলো। এছাড়াও তিন , পাঁচ ছয় ভালো লাগলো বেশ।

ভালো থাকবেন বাপী ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২০৫৮(৩৭)    

অসাধারণ লাগল সব গুলোই।
অনুবাদ ভাল হয়েছে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২০৬০(৩৮)    

দারুণ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২১৩২(৩৯)    

(মুখবন্ধ)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৩৮৮(৪০)    

সবগুলাই দেখতাসি কইলজা ছেঁড়া ধন। কতো যে কষ্ট মিশে আছে একেকটা পঙ্ক্তির পিছে, আল্লাই জানে। সময়ের বিবর্তনে কষ্ট মুছে গেছে; স্মৃতি রয়ে গেছে...
ভালো পাইলাম।
৫নং টা তো মারাত্নক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৯০২৮(৪১)    
লেখকের মন্তব্য

মানিক, দেরী হলো উত্তর দিতে, সে জন্য ক্ষমা চাই। আসল জায়গাটা একদম পিনপয়েন্ট করে দিয়েছো! স্মৃতি কষ্টটুকুকে মুছে দিলেও দাগ র'য়ে গেছে এখনো! আবেগটুকু ঠিক ধরেছো!
- অসংখ্য ধন্যবাদ জেনো, আর কৃতজ্ঞতা নিও। খুব ভালো কাটুক সময়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৪০২(৪২)    

অসাধারণ!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৯০২৯(৪৩)    
লেখকের মন্তব্য

আপনার এক শব্দ হাজার শব্দের ব্যঞ্জণা নিয়ে এসেছে আমার কাছে! অপরিসীম কৃতজ্ঞতা জানবেন, ভেবে ভেবে বলি।
- অফুরান শুভ কামনা!
দেরীতে উত্তর দেয়াটা ক্ষমাসুন্দর চোখে দেখবেন আশা করি!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৪২৩(৪৪)    

সুন্দর ।।।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৯০৩১(৪৫)    
লেখকের মন্তব্য

প্রণব দা', আপনার কাছ থেকে পাওয়া এই একটি শব্দের কাছে এক অভিধান শব্দমালা ম্লান!
উৎসাহিত বোধ করছি খুব। এবং কৃতজ্ঞ!
অসংখ্য ধন্যবাদ!
দেরীতে উত্তর দেয়ার ত্রুটি মার্জনা করবেন আশা করি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৫২১(৪৬)    

সবগুলো মারাত্মক সুন্দর।
৩, ৬ লাজওয়াব!!!

হাজার তারার ভিড়ের থেকে ঝ'রে
পড়লো যেটা এই পৃথিবীর পরে
জেনো, সেটা তোমার অশ্রুজল!
কান্না আমার তিক্ত অগ্নিকণা,
দেখবে যখন জ্বলছে আঁচল কোনা,
জেনো তখন আমার চোখে অশ্রু টলমল!

-এটা মনের সিন্দুকে রাখলাম!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৯০৩২(৪৭)    
লেখকের মন্তব্য

অপা, দারুণ উৎসাহিত, অনুপ্রাণিত!
অপরিসীম কৃতজ্ঞতা জানাই।
দেরীতে উত্তর দেয়ার জন্য ক্ষমা চাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৬৩৯৯(৪৮)    

এডিট না করেই এই অবস্থা! বাপী ভাইয়া, এখন এগুলো পড়ে কী আপনার মনে হয়েছে এডিট করলে আরো ভালো লাগবে?

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
4 + 6 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।