লেখকের ক‌থা

সদর দরজা

খবর টবর রাখেন নাকি কেউ?

ব্লগারের প্রোফাইল ছবি

১।
স্বাধীনতার চোখের তারায়
চালশে নাকি ধরেছে, হায়!
খবর টবর রাখেন নাকি কেউ?

বাঘের সুদিন লুপ্ত নাকি?
সিংহ শাবক সুপ্ত নাকি?
রাজার ধ্বজা ওড়ায় শুনি ফেউ?

নাকচ ক'রে দায় ও দেনা
আমাদের সেই চির চেনা
শান্তি নাকি হয়েছে দেশ ছাড়া?

ধান ও পানের নিত্য আকাল,
রসুন গেছে, খোকাও নাকাল,
বর্গী নাকি শাসন করছে পাড়া?

গোলমেলে সব প্রশ্ন এসে
হৃদয় থেকে রক্তে মেশে।
প্রশ্ন কেবল, নেই কোন উত্তর!

যেই খানে যাই, যারে শুধাই,
সবাই বলে, "নাই, জানা নাই!"
জবাব তবে জানে কে? ধুত্তোর!

২।
তাঁতী জানে চাপান উতোর,
কাঠের কি জাত, চেনে ছুতোর,
বেদেয় নাকি চেনে সাপের হাঁচি!
কিষাণ চেনে হালের বলদ,
পণ্ডি' মশায় ধরেন গলদ,
দর্জি এবং নাপিত চেনে কাঁচি!

রসাল বৃক্ষ চেনে গাছি,
নাবিক চেনে দড়া কাছি,
কবি চেনে তার কবিতার খাতা!
মাছের মর্জি জানে জেলে,
শাসন চেনে দুষ্টু ছেলে,
'রাঁধে মেয়ে'র চেনা কড়াই হাতা!

চোর জানে কা'র ঘরে কড়ি,
পুলিশ চেনে কোমর, দড়ি,
চাতক পাখির চেনা সজল দেয়া!
ভূত-পেত্নী চেনে ওঝা,
মুটে চেনে মাথার বোঝা,
পথিক ঠিকই চেনে পারের খেয়া!

বেঈমানি আর সাপের ছোবল,
মগজ জোড়া শক্ত সবল
গোঁয়ার্তুমি, দুবলা-দমন পেশী,
নির্লজ্জ্ব পুকুর চুরি,
অসাবধানে পৃষ্ঠে ছুরি,
- এ'সব কিছুই চেনে বাংলাদেশী!

পাকি যাদের প্রিয় ভ্রাতা,
সখের নাগর, জীবন-ত্রাতা,
তাদের জন্যে রইলো হুঁশিয়ারি!
বাংলায় বেঁচে ভাংড়ায় নেচে
পাঠান-প্রেমের বুলি যারা বেচে -
সক্কলে মিলে পাক-ভূমে দিন পাড়ি!

7
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 7 (৫ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৪৫৩(১)    

পাকি যাদের প্রিয় ভ্রাতা,
সখের নাগর, জীবন-ত্রাতা,
তাদের জন্যে রইলো হুঁশিয়ারি!
বাংলায় বেঁচে ভাংড়ায় নেচে
পাঠান-প্রেমের বুলি যারা বেচে -
সক্কলে মিলে পাক-ভূমে দিন পাড়ি!

ভাই সেরাম হইচে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৯৫৮(২)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ করিম ভাই! আপনার উপস্থিতি সর্বদাই অনুপ্রেরণা দেয় আমাকে! কৃতজ্ঞতা জানবেন!
বিজয় দিবসের শুভেচ্ছা জানাই! ভালো থাকুন!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৪৫৪(৩)    

অপূর্ব অদ্ভুত!!
ছন্দে গন্ধে তালে লয়ে শব্দের ঝঙ্কারে বিষয় চয়নে বাপী হাসানের মতই অনায়াস ও সাবলীল।
অভিনন্দন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৯৫৯(৪)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ, হুদা ভাই! এমন পাঠ প্রতিক্রিয়া পেলে কার না ভালো লাগবে, বলুন? অপরিসীম কৃতজ্ঞতা জানবেন!
বিজয় দিবসের শুভেচ্ছা রইলো!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৯৬০(৫)    
লেখকের মন্তব্য

আমিন শিমুল, আপনি আমার কৃতজ্ঞতা জানবেন, ভাই। আপনার মন্তব্যে খুব উৎসাহিত হ'লাম! ইদানিং ছড়া লেখার চেষ্টা করতে গিয়ে দেখি লিখে খুবই আনন্দ পাচ্ছি নিজে! সে লেখা অন্যদেরও ভালো লাগছে জেনে অনুপ্রাণিত! খুব ভালো থাকুন! বিজয় দিবসের শুভেচ্ছা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৪৫৬(৬)    

দারুণ লাগলো।
শব্দ নিয়ে খেলা। তার মাঝে থেকেই বের হয়ে এল চমৎকার কিছু কথা।

ভালো লাগা জানবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৪৬২(৭)    

চমৎকার বাপী ভাই! মুগ্ধতা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৯৬১(৮)    
লেখকের মন্তব্য

অপা, অপরিসীম কৃতজ্ঞতা! এই ছড়াটাও একটা লন্ড্রোম্যাট প্রডাকশন! লন্ড্রিতে সময়টা প্রডাক্টিভ করার ভালো একটা উপায় পাওয়া গেছে, না? মাথায় ভণ ভণ করা ভাবনা গুলো গুছিয়ে লিখে ফেলতে ঐ ঘন্টা দুয়েক খুবই কাজের!
খুব ভালো থাকবেন! বিজয় দিবসের শুভেচ্ছা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৯২২০(৯)    

সত্যি তাই।
আমার লেখা মনে পড়ে বড় বসের পিএসের রুমে ফাইল নিয়ে অপেক্ষা করার সময়।

(অঃটঃ বাপী ভাই, আমাকে হঠাত এমুন কইরা পর কইরা দিলেন! আপনি আজ্ঞে আপনার কাছ থেকে শুনতে মোটেও ভাল পাইনা! :( :( )

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৯৬২(১০)    
লেখকের মন্তব্য

আচার্য, আমার প্রিয় একটা গান আছে, ডক্টর হুকস এর, শুরুটা এই রকম, "আই'ভ গট আ কাপল মোর ইয়ার্স অন ইউ বেইবি, দ্যাট'স অল! আই'ভ হ্যাড মোর চ্যান্সেস টু ফ্লাই এ্যান্ড মোর প্লেইসেস টু ফল,,," - চতুরে আপনার ক'দিন আগে এসেছি, পৃথিবীতে ক'দিন আগে। আপনার দেয়া সম্মান ডিজার্ভ করার মতো আর কোন যোগ্যতা আমার তো নেই! আপনার উচ্ছাসের আড়ালের আন্তরিকতাটুকু বুকের ভিতর সযত্নে তুলে নিলাম!
আমার আন্তরিক কৃতজ্ঞতা আপনার প্রতি! বিজয় দিবসের শুভেচ্ছা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৪৭৪(১১)    

গুরু ও গুরু আমারে দেন দীক্ষা
নিতে চাই কিছু শিক্ষা
দেন পদধুলি ভিক্ষা।
৭!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৪৮৫(১২)    

ছন্দ, শব্দচয়ন, বিষয়বস্তু সবই তো চমৎকার। ৭ না দেয়ার কারন নাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৯৬৩(১৩)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ, ইমরান নিলয়! আপনি বোধ হয় আমার পাতায় প্রথম এলেন, স্বাগত জানাই আপনাকে! অনেক কৃতজ্ঞতা জানবেন পড়ার জন্য এবং সহৃদয় মন্তব্যের জন্য! খুব ভালো থাকুন, ভাই!
বিজয় দিবসের শুভেচ্ছা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৪৮৯(১৪)    

ছন্দ জিনিসটা মিঠা, এই মিঠা জিনিসটা নিয়া যে কড়া ডোজটা দিসেন বাপী ভাই! হ্যাটস অফ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৯৬৬(১৫)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ, হামা ভাই! সত্যি বলতে কি, মনের মধ্যে তেতো ক্ষোভ এমন জমেছিলো যে কি বলবো! একটা আউটলেট দরকার ছিলো। দুঃখ এই, এসব ক'রে লাভ হচ্ছে না মনে হয় খুব একটা। তবে থামা চলবে না এই কথাটা বিশ্বাস করি!
খুব ভালো থাকবেন! বিজয় দিবসের শুভেচ্ছা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৪৯০(১৬)    

ছন্দ ভালা পাই। তাই ছন্দে ছন্দে গুতা দেয়াও ভালো লাগলো।
(সাতে সাত)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৯৬৭(১৭)    
লেখকের মন্তব্য

কৃতজ্ঞতা, মায়া! খুব ভালো থাকিস!
বিজয় দিবসের শুভেচ্ছা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৫০৩(১৮)    

বাপী ভাই কবি!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৯৭০(১৯)    
লেখকের মন্তব্য

ঐ টুপি আমার মাথায় ঢলঢল করবে, মেঘ! এমনিই ভালো আছি!! আমার পাতায় এসে উৎসাহ দেন, কৃতজ্ঞতার সীমা নেই! আন্তরিকতাটুকু হৃদয়ে আসীন! অসংখ্য ধন্যবাদ জানবেন পড়ার জন্য। খুব ভালো থাকবেন।
বিজয় দিবসের শুভেচ্ছা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৫০৪(২০)    

হামার কমেন্ট টাই কপি করে দিতে ইচ্ছা করলো
ছন্দ জিনিসটা মিঠা, এই মিঠা জিনিসটা নিয়া যে কড়া ডোজটা দিসেন বাপী ভাই! হ্যাটস অফ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৯৭৩(২১)    
লেখকের মন্তব্য

জলরঙ, অনেক ধন্যবাদ! আপনার নিয়মিত উপস্থিতি আমাকে লিখতে উৎসাহিত করে খুব! এ জন্য কৃতজ্ঞ!
শুভ কামনা! বিজয় দিবসের শুভেচ্ছা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৫৩৬(২২)    

বেঈমানি আর সাপের ছোবল,
মগজ জোড়া শক্ত সবল
গোঁয়ার্তুমি, দুবলা-দমন পেশী,
নির্লজ্জ্ব পুকুর চুরি,
অসাবধানে পৃষ্ঠে ছুরি,
- এ'সব কিছুই চেনে বাংলাদেশী!

ছন্দে ছড়ায় এতো কথা! অসম্ভব ভালো লাগলো। প্রিয়তে রাখলাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৯৭৪(২৩)    
লেখকের মন্তব্য

সুমন, দারুণ কৃতজ্ঞতায় আবদ্ধ করলেন আমাকে! সম্মানিত বোধ করছি!
আপনার জন্য অনেক শুভ কামনা!
বিজয় দিবসের শুভেচ্ছা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৯৭৭(২৪)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ নিন, জামি! আর কৃতজ্ঞতা!
খুব ভালো থাকবেন, ভাই!
বিজয় দিবসের শুভেচ্ছা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৫৪৯(২৫)    

এক নিঃশ্বাসে পড়লাম। অসাধারণ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৫৬৪(২৬)    

অসাধারণ। ২য়টা জোস,
যদি এবার ফিরে ওদের হোস!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৫৯০(২৭)    

উদরাজী ভাইয়ের মধ্যেও ছড়ার ছন্দ এসে গেছে! বাহ! বাহ!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৫৯১(২৮)    

উদরাজী ভাই'র এসেছে ছন্দ,
বলছি আমি, লাগছেনা মন্দ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৫৯৭(২৯)    

আমি আগে কইছি। আমি ফাস্টু!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৬০২(৩০)    

ফাস্টু হইসেনতো হইসে কী,
পরে কইলে কি কোন দোষ নি?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৬১৬(৩১)    

ছন্দে হাসেন, ভালোবাসেন, ছন্দেই দেখি দেন বকা!
মাথার ভিতর কেমনে হইলো ছন্দ এত ফকফকা?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৬১৯(৩২)    

আপনাদের মতো ছড়াকাররা রইলে আশেপাশে,
আমার মাথার ভেতর তবে ছন্দ না এসে কি পারে?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৬২৫(৩৩)    

হেহে হেহে, অদ্ভুত-এর ভুত চাপছে বলেই ঘাড়ে
"পাশে"র সাথে অন্ত্যমিলে লাগিয়েছেন "পারে"!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৭১৪(৩৪)    

সেয়ানে সেয়ান দেখছি!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৯৭৮(৩৫)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ, উদরাজী ভাই! এরা এখন রক্তবীজের মতো, একের পর এক দেখি গজায়! এত সহজে কি এদের হুঁশ ফিরবে? চলুন, আশা আর চেষ্টা, দুটোই চালিয়ে যাই!
কৃতজ্ঞতা এ পাতায় এসে উৎসাহ দেবার জন্য!
বিজয় দিবসের শুভেচ্ছা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৫৮১(৩৬)    

সম্ভব সুন্দর!
---
ছন্দে ছন্দে দিসেন গুল্লি কইরা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৯৮০(৩৭)    
লেখকের মন্তব্য

হাহাহা! গুল্লি কমেন্ট, নয়ন! তোমাকেও কৃতজ্ঞতা আর বিশেষ ধন্যবাদ আমার পাতা মাতিয়ে রাখার জন্য! আচার্যকেও!
খুব ভালো থেকো, নয়ন! বিজয় দিবসে শুভেচ্ছা জেনো!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৯৮১(৩৮)    
লেখকের মন্তব্য

আমার পাতায় স্বাগতম, মায়া সেন! কষ্ট স্বীকার করার জন্য অপরিসীম কৃতজ্ঞতা জানবেন!
শুভ কামনা! বিজয় দিবসের শুভেচ্চা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭২৯৫(৩৯)    

ভাইয়া, আপনাকেও
বিজয় দিবসের শুভেচ্ছা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৯২২৯(৪০)    

আমি আর কি এমন মাতালাম? মাতালো তো দাদা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৫৯৬(৪১)    

কাব্যের মাধ্যমে ক্ষোভের কথা খুব সুন্দরভাবে উপস্থাপন করলেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৬৭২(৪২)    

চমৎকার

ভালো থাকুন

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৯৮২(৪৩)    
লেখকের মন্তব্য

অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন, না দেখা গোলাপ! আমার পাতায় স্বাগতম!
আপনিও খুব ভালো থাকুন! বিজয় দিবসের শুভেচ্ছা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৯৮৩(৪৪)    
লেখকের মন্তব্য

আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা, মানিক! তোমাদের প্রশ্রয় সাহস জোগায় খুব!
খুব ভালো থেকো! বিজয় দিবসের শুভেচ্ছা জেনো!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৬৯৮(৪৫)    

দুর্দান্ত, বাপী ভাই!
দুলে উঠলাম শব্দ ব্যাঞ্জনায়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৮৯৭(৪৬)    

বাপী ভাইয়া, আমার কিছু বলার নাই,
শুধু বলি, আরো আরো এমন কবিতা চাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৯৮৪(৪৭)    
লেখকের মন্তব্য

ডাকু, কিছু না ব'লেও দারুণ ভাবে উৎসাহ দিলেন আপনি! আপনারা সঙ্গে আছেন, আমি দারুণ ভাগ্যবাণ! আমার কৃতজ্ঞতা জানাই আপনাকে!- অফুরান শুভ কামনা!
বিজয় দিবসের শুভেচ্ছা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৯৮৫(৪৮)    
লেখকের মন্তব্য

অসংখ্য ধন্যবাদ, আরণ্যক! দারুণ রকম অনুপ্রাণিত! আপনি আমার কৃতজ্ঞতা জানবেন!
শুভ কামনা!
বিজয় দিবসের শুভেচ্ছা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৯২৬(৪৯)    

চমৎকার - চমৎকার ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৬৯৯০(৫০)    

অনেক সুন্দর হইছে

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০০০৮৯(৫১)    
লেখকের মন্তব্য

কবি ভাই, অনেক ধন্যবাদ! এবং কৃতজ্ঞতা!
অফুরান শুভ কামনা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭১১৬(৫২)    

বিজয়ের লাল-সবুজ শুভেচ্ছা রইল।:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০০০৯০(৫৩)    
লেখকের মন্তব্য

আপনার জন্যেও অনেক অনেক শুভেচ্ছা, ঈশান মাহমুদ!
ধন্যবাদ আর কৃতজ্ঞতা আমার পাতায় ঘুরে যাবার জন্য!

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
7 + 5 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।