লেখকের ক‌থা

সদর দরজা

ভালোবাসতে আর ভালো লাগে না

ব্লগারের প্রোফাইল ছবি

(*** নতুন কিছু লেখা হয়ে উঠছে না ইদানীং, পরিমলদের কীর্তি দেখে মানসিকভাবে খুব অশান্তিতে আছি। সত্যি কথা বলতে গেলে পৃথিবীর সব খানেই আজ পরিমলদের দৌরাত্ম। বাইরের দুনিয়ার পরিমলদের দেখে অস্বস্তি আর ক্ষোভের মিশেলে লিখেছিলাম এই কবিতাটি। আজ প্রাসঙ্গিক মনে হওয়ার শেয়ার করছি আপনাদের সাথে। এই পৃথিবীকে পরিমলমুক্ত, নির্মল, এবং শিশুর বাসযোগ্য করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলেরই।)

আমারও তো ইচ্ছা করে পৃথিবীর সব রমণীকে ভোগ করতে

জোহানেসবার্গের খরস্রোতা পাহাড়ী পথে গতি না কমিয়ে
গলা নামিয়ে ড্রাইভার জেফরি বলেছিল
জানেন, কালো মেয়েরা খুব রসালো হয়
ধরার আগেই সিক্ত হয়, ছোঁয়ার আগেই রিক্ত হয়
তারপর মাখনের মতো গলে যেতে থাকে দু’বাহুর আলিঙ্গনে
লাগবে কাউকে আজ রাতে স্যার? পঞ্চাশ টাকাতেই রাত কাবার

সাও পাওলো থেকে ঘুরে এসে আমেরিকান বন্ধু বলেছিল
জানিস, নিষিদ্ধ সঙ্গমে লাতিনাদের মতো পারঙ্গম আর কেউ নেই
বন্ধু , বুড়িয়ে যাবার আগে একবার কার্নিভাল দেখে যাস

ব্যাংককের বারে অচেনা শেখ বলছিল
কার্লর্সবাগ খাই না, ওটা ড্যানিশ বিয়ার
ওরা মহানবীকে নিয়ে কার্টুন আঁকে
তারচেয়ে নস্যি টেনে, কায়দা মেনে
ডবকা থাই ছুড়িকে প্রমোশন দেয়া অনেক ভালো
টাট্টু ঘোড়ার অদম্য গতিতে
আপনাকে চালিয়ে নিয়ে যাবে মেঘের দেশে
চাই কি বলুন ব্রাদার? আমি গোটা তিনেক কিনে নিয়েছি
পুরো দু’সপ্তাহের জন্য, নামমাত্র মূল্যে পূর্ণ তৃপ্তির নিশ্চয়তায়

আমার আসলেই ইচ্ছা করে পৃথিবীর সব রমণীকে ভোগ করতে

কিন্তু,
যখন,
শিপিং কন্টেইনারে দেখি উদ্ভিন্ন যৌবনা উজবেক তরুণীর লাশ
হো চি মিন আর নমপেনে হাজার ডলারে বিক্রি হয় অনাঘ্রাতা বালিকা
ক্যান্টনে মায়ের হাত ধরে হোটেলে আসে চৌদ্দ বছরের ভীতু মেয়েটা
কঙ্গো আর লাগোসের রাজপথে স্তন কেটে নেয়া গণধর্ষিতার মাছের মতো চোখ
গলায় বেড়ি আঁটা ফিলিপিনা দুবাইয়ের প্রাসাদে, কুকুরের মতো উবু হয়ে
পিয়াস মেটায় শেখের ব্যবহৃত ওজুর পানিতে

তখন,
সব দেখেশুনে নিজেকে আর পুরুষ ভাবতেই ভালো লাগে না

সব দেখেশুনে নিজেকে আর মানুষ ভাবতেই ভালো লাগে না

সব দেখেশুনে আজকাল আর ভালোবাসতেও ভালো লাগে না।।

6.804
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 6.8 (২৫ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৯০২৪(১)    

সব দেখেশুনে আজকাল আর ভালোবাসতেও ভালো লাগে না।।

মামুন ভাই, শেষ লাইন পড়ে কেমন যেন লাগছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৯০২৫(২)    

পরিমল মুক্ত হোক বিশ্ব পরিমল মুক্ত হোক আমাদের মন

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৯০৩২(৩)    

অসাধারন বস ! স্রেফ অসাধারন ! গুরু-মানি-ওস্তাদ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৯০৩৫(৪)    

পড়ে মাথাটা কেমন যেন করে উঠলো। পুরুষ জন্মের প্রতি ঘেন্না হচ্ছে মামুন!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৯০৩৬(৫)    

টান টান একটা লেখা পড়লাম -
বাট শিরোনাম টা তেমন ভাল লাগে নাই - এই শিরোনাম দেখে কেউ চিন্তাও করতে পারবে না ভিতরটায় এত চমতকার কিছু আছে

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৯০৩৭(৬)    

অসাধারণ! প্রিয়তে নিলাম। আরণ্যক ভাইয়ের ফেবু লিংক থেকে আসলাম, তাকেও থ্যাংকস।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৯০৬১(৭)    

সব দেখেশুনে নিজেকে আর পুরুষ ভাবতেই ভালো লাগে না

সব দেখেশুনে নিজেকে আর মানুষ ভাবতেই ভালো লাগে না

সব দেখেশুনে আজকাল আর ভালোবাসতেও ভালো লাগে না।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৯০৬৩(৮)    

** নতুন কিছু লেখা হয়ে উঠছে না ইদানীং, পরিমলদের কীর্তি দেখে মানসিকভাবে খুব অশান্তিতে আছি। সত্যি কথা বলতে গেলে পৃথিবীর সব খানেই আজ পরিমলদের দৌরাত্ম। বাইরের দুনিয়ার পরিমলদের দেখে অস্বস্তি আর ক্ষোভের মিশেলে লিখেছিলাম এই কবিতাটি। আজ প্রাসঙ্গিক মনে হওয়ার শেয়ার করছি আপনাদের সাথে। এই পৃথিবীকে পরিমলমুক্ত, নির্মল, এবং শিশুর বাসযোগ্য করে গড়ে তোলার দায়িত্ব আমাদের সকলেরই।

আর কিছুই বলার নেই.....আবারও গলা মেলাই আসুন আমরা সকলে মিলে আমাদের এই পৃথিবীকে মানুষের বাসযোগ্য করে তুলি...আমাদের প্রজন্মকে দিয়ে যাই সুষ্ঠু মূল্যবোধ...নির্মল পরিবেশ আর সুবিধাবাদীশ্রেনীমুক্ত বাস...

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৯০৬৪(৯)    

চমৎকার!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৯০৬৭(১০)    

প্রিয়তে নিলাম !
যদিও শেষ লাইনটা আমার খুব অপ্রিয়।। ।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৯০৭৬(১১)    

হাততালি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৯০৭৭(১২)    

সম্ভবত আপনার এই কবিতাটি কোথাও পড়েছিলাম আগে। তবে বর্তমান প্রেক্ষাপটেও বেশ অর্থবহ মনে হোল -- আগেরবারের মতই ভাল লাগল।
মানুষ -- এবং পুরুষের আজীবনের দ্বন্দ্ব।

যেই পুরুষ বলছে
"আমার আসলেই ইচ্ছা করে পৃথিবীর সব রমণীকে ভোগ করতে"
সেই পুরুষই বলছে
"সব দেখেশুনে নিজেকে আর পুরুষ ভাবতেই ভালো লাগে না
সব দেখেশুনে নিজেকে আর মানুষ ভাবতেই ভালো লাগে না
সব দেখেশুনে আজকাল আর ভালোবাসতেও ভালো লাগে না।।"

দ্বন্দ্বটা বেশ স্পষ্টভাবে তুলে এনেছেন। সাধুবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৯১০৫(১৩)    

বলার কিছু নেই।
কথা সত্য এক বিন্দু মিথ্যা নয়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৯১০৮(১৪)    

জবাব নাই

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৯১৯০(১৫)    

সব দেখেশুনে নিজেকে আর পুরুষ ভাবতেই ভালো লাগে না

সব দেখেশুনে নিজেকে আর মানুষ ভাবতেই ভালো লাগে না

সব দেখেশুনে আজকাল আর ভালোবাসতেও ভালো লাগে না।।

সোজা প্রিয়তে

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৯২১৬(১৬)    

সব দেখেশুনে নিজেকে আর পুরুষ ভাবতেই ভালো লাগে না
সব দেখেশুনে নিজেকে আর মানুষ ভাবতেই ভালো লাগে না
সব দেখেশুনে আজকাল আর ভালোবাসতেও ভালো লাগে না।

ঠিক যেন মনে কথাটাই বলেছেন মামুন ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৯৩৫০(১৭)    
লেখকের মন্তব্য

সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা সাথে আছেন বলেই মনের কথাগুলো এখনও বলে ফেলতে পারি, চারপাশের হালচাল দেখে দম আটকে এলে এখানে নিশ্চিন্তে দু'দণ্ড শ্বাস-প্রশ্বাস নিতে পারি। শিরোনামটা অনেকের কাছে ভালো লাগেনি বলে দুঃখিত, কিন্তু আসলে শেষ লাইনটার জন্যই এত সব আয়োজন।.

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৯৩৫৩(১৮)    

সব দেখেশুনে নিজেকে আর মানুষ ভাবতেই ভালো লাগে না

সব দেখেশুনে আজকাল আর ভালোবাসতেও ভালো লাগে না।।।।।
:(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৯৫০৫(১৯)    

গুজ বাম্পস।
অসাধারন বস, স্যালুট। অসাধারন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৯৮৬৯(২০)    

আমারও তো ইচ্ছা করে পৃথিবীর সব রমণীকে ভোগ করতে

আর আমার শুধু কান্না আসে।কেন ভালবাসা শুধু ভোগের হয়ে গেছে?কেন সব পুরুষ এর শুধু এত ভোগের সাধ?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪০৯৩৩(২১)    

কবিতা থেকে সবসময় দূরে থাকতাম, কিন্তু এখানে ইউ টার্ণ! সোজা প্রিয়তে! হৃদয়ের রক্তক্ষরণগুলো এমন করে বাঙ্ময় হয়ে উঠেছে এখানে, যেন আমার নিজের মনস্তাপই উৎসরিত হয়েছে বিপুলভাবে! প্রথম এবং শেষ লাইন দুটোই - কি কঠিন সত্য!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৪০৯(২২)    

ভালো লাগছে মামুন ভাই। আগে নজরে পড়ে নাই। তাই আজকে পড়লাম আনন্দ নিয়ে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৬১৯(২৩)    

অসাধারণ লাগলো মামুন ভাই ।।। জাস্ট অসাধারন । কবিতা আমার পড়া হয় না। আজ খুব ভালও লাগলো । খুব গুরু-মানি-ওস্তাদ গুরু-মানি-ওস্তাদ

সব দেখেশুনে নিজেকে আর পুরুষ ভাবতেই ভালো লাগে না

সব দেখেশুনে নিজেকে আর মানুষ ভাবতেই ভালো লাগে না

একদম আমার কথা বলেছেন । এই সমাজের সবখানে সমস্যা । সবখানে । :(
প্রিয়তে নিলাম ।
ভাল থাকুন । :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৩৬২৫(২৪)    
লেখকের মন্তব্য

আরে খাইছে এইটা দেখি লোকজন এখনও পড়তেছে। সবাইকে আবারো অসংখ্য ধন্যবাদ :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৪০০৮(২৫)    

অসাধারণ এই লেখাটা পড়তে এতো দেরি হলো বলে নিজেকেই নিজে দুষছি। আপনি কি জানেন এই লেখাটা কতোটা অসামান্য হয়েছে?! আমি রীতিমত স্তব্ধ হয়ে গেছি। পরপর দুইবার তিনবার পড়ছি আর গা কাঁটা দিয়ে উঠছে। কবিতায় এভাবে মুড বদলে ফেলতে পারা হয়তো আবেগের জোরেই সম্ভব। এই লেখায় একদম সেরকমই একটা অনুভব হলো!

অনেক অনেক শুভেচ্ছা নিবেন মামুন ভাই! :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৫২৬৮(২৬)    
লেখকের মন্তব্য

অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন অনীক। আপনার শুভেচ্ছা এবং প্রশংসা মাথা পেতে নিলাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৫৬৯৩(২৭)    

দারুণ লেখা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৬৮১৬(২৮)    

অসাধারণ, অসাধারণ, অসাধারণ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭২৯৯(২৯)    

খুব ভাল লেগেছে!
আর কি বলব?
কিছুইতো বুঝি না আমি, পারিও না!
কিন্তু খুব ভাল লাগল!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৭৩৮৬(৩০)    

মামুন ভাই, অনেক দেরীতে এই লেখাটা পড়লাম। পড়ার পর নির্বাক হয়ে বসে আছি। আপনাকে বোঝাতে পারবোনা কতটা মুগ্ধ হইয়েছি। অসম্ভব ভালো লেগেছে।
খুব ভালো থাকুন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৪৮২৯৭(৩১)    


সব দেখেশুনে নিজেকে আর পুরুষ ভাবতেই ভালো লাগে না
সব দেখেশুনে নিজেকে আর মানুষ ভাবতেই ভালো লাগে না
সব দেখেশুনে আজকাল আর ভালোবাসতেও ভালো লাগে না।।

অসাধারন

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৩০২৪(৩২)    

অনেকদিন পর পড়লাম আপনার লেখা। নির্বাক থাকাই শ্রেয় মনে করছি। :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৮৬৩৭(৩৩)    

কি কারণে নিজেকে মানুষ বলবো এটাই মাঝে মাঝে ভাবি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৯৭৮৯(৩৪)    

ভীষণভাবে নাড়া দেয়া একটা কবিতা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৯০৫৯(৩৫)    

গুরু-মানি-ওস্তাদ
বাংলা ব্লগে প্রকাশিত সেরা লেখাগুলোর একটিকে প্রিয়তে নেয়ার সৌভাগ্য হলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪৯২৬(৩৬)    

অসাধারণ গায়ে কাটা দেওয়া কবিতা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৭৬৬৫(৩৭)    

u cant even imagine i was so touched while reading it. truely, great job .

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৬৯৯৪৪(৩৮)    

প্রিয়তে নিলাম।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
2 + 11 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।