মেঘ রোদ্দুর-এর সংক্ষিপ্ত পরিচিতি


অবুঝ তোমার কান্না চোখের, ক্লান্তি ভেজা মন,
নীল সাগরের মায়ায় গড়া স্নিগ্ধ দু নয়ন।
এমন করে, কাঁদলে নীলে, হৃদয় ভেসে যাবে,
নীলের বুকে নীল মাখা মেঘ, আকাশ ছাড়া হবে।
রোদের তাপে, জল শুকাবে, দুঃখ যাবে মুছে,
মেঘের নীলে, মনের ভুলে, বৃষ্টি পাবে খুঁজে।
আবার চোখে বৃষ্টি হবে, নীল হবে টলমল,
এমন আবেগ, নীলিমার মেঘ, কোথায় পাবো বল।
দুঃখ কি তার বলবে আমায়, নীল বেদনা খুলে,
কষ্টে ভেজা, ধন্য জনম, এমন নয়ন পেলে।।
মন্তব্য
১ম হই।
লেখকের মন্তব্য
শুভেচ্ছা মনির ভাই... প্রথম ধন্যবাদটাও আপনার হোল।
আপনাকে
শুভ সকাল
ও ধন্যবাদ
"মেঘ রোদ্দুর"
প্রচন্ড ভালো লাগলো
দুঃখ কি তার বলবে আমায়, নীল বেদনা খুলে,
কষ্টে ভেজা, ধন্য জনম, এমন নয়ন পেলে।।
লেখকের মন্তব্য
অসংখ্য ধন্যবাদ। শুভকামনা নিরন্তর...
অনেক ভাল লাগল, শুভ সকাল
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ, শুভ সকাল...
কান্নাকাটি ভালো না
লেখকের মন্তব্য
আমিও সহমত।
পড়ার জন্য অনেক ধন্যবাদ ও একরাশ শুভেচ্ছা...
এমন নয়ন কেমন নয়ন? চতুরের নয়ন কি দোষ কর্লো?
লেখকের মন্তব্য
হা হা হা... আপনার কমেন্টগুলা সবসময় অনেক মজার হয়। কবিতার নাম টা দিয়েই ভাবসিলাম নয়ন ভাই কি কমেন্ট করে...
আজকের আড্ডা মিস করছি মনে প্রাণে। সবাই প্রাণের মেলায় মাতবেন। অনেক আনন্দ করবেন। আর আমাদের জন্য কমপ্লিট সচিত্র প্রতিবেদন নিয়ে আসবেন...
প্রিয়তে রইলো। আর কিছুই বলার নেই ।
লেখকের মন্তব্য
প্রিয়তে নেয়ায় অসংখ্য ধন্যবাদও রইলো...

অনেক শুভেচ্ছা আর শুভকামনা। ভালো থাকুন নিরন্তর...
সুন্দর! খুব সুন্দর!
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ আর শুভকামনা আচার্য দা। আপনার নতুন লেখার অপেক্ষায় আছি।
আমারে পাইয়া ধন্য হন্নাই?
লেখকের মন্তব্য
তাই তো লিখলাম ভাই...
লেখকের মন্তব্য
অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা...
খুব ভাল লাগলো।
লেখকের মন্তব্য
অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা...
মেরো ভাই আবারো একটা চমৎকার কবিতা!!!

আসলেই ভাই আপনার তুলনা হয়না
লেখকের মন্তব্য
ফহাজা ভাই আপনার মন্তব্যগুলা সবসময় মন ভালো করে দেয়া হয়...
এতো সুন্দর মন্তব্যের জন্য বারে বারে কৃতজ্ঞ হই... অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা...
এতো কান্না কেনো ?
লেখকের মন্তব্য
তাই তো জানতে চাইলাম...
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা...
ভীষণ ভালো লাগলো কবিতাটা।
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ একুয়া। তোমার অনুপ্রেরণা বরাবর লিখতে চেষ্টা করায়।
অনেক অনেক সুভকামনা ও শুভেচ্ছা...
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ কবি
নাইস
বেশ
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা...
ভাল লাগলো!
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা...
অবুঝ তোমার কান্না চোখের, ক্লান্তি ভেজা মন,
নীল সাগরের মায়ায় গড়া স্নিগ্ধ দু নয়ন।
লেখকের মন্তব্য
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ।
মন্তব্য করুন