লেখকের ক‌থা

সদর দরজা

তিন কবি ::: উড়ালের আগে ও পরে

ব্লগারের প্রোফাইল ছবি

(এই লেখাটির সব চরিত্র কাল্পনিক , কেহ উহার মাঝে কোন সাযুজ্য খুঁজিয়া পাইলে তাহা নিছক কাকতাল মাত্র)

১. প্রাক-কথন:
তিন কবির বেজায় শখ । বেজায় শখ বিশ্ববিদ্যালয়ে পড়ার । তাহাদের যুগে সায়েন্স ছিল , আর্টস ছিল । ছিল না শুধু কমার্স ।

তিনকবির ভীষণ পিপাসা , জ্ঞানার্জনের বিশাল চাওয়া । জ্ঞানসাগরে সাঁতার কাটার বয়েস নেই , তিন কবির কমার্স পড়ারও বাধা নেই ।

লোকে বলে শখের দাম লাখ টাকা ।রাজ্য জুড়ে ঢাক বাজে --- বিশ্ববিদ্যালয়ের "বিজনেস ক্লাসে" তিন কবি ফল সেশনে ভর্তি হবে । কিন্তু রেজিষ্ট্রেশন বিরাট ফ্যাকরা । অনলাইনে টিপে টুপে করতে হবে রেজিষ্ট্রেশন । সে কি আর মুখের কথা ? অনলাইনে শিখতে শিখতে "বিজনেস ক্লাস" ওভারলোড । নতুন কেউ রেজিষ্ট্রেশন করতে পারবে না , কোর্স টিচারের সাফ কথা । উপায় তবে ? বিশ্ববিদ্যালয়ে পড়া যখন পণ , যেভাবেই হোক হবে তা পূরণ । আসন খালি মেলে "ইকোনমি(কস) ক্লাসে" তাই সই , রেজিষ্ট্রেশন হয় ইকোনমি(কস) ক্লাসেই।

১.১ প্রাক-কু-কথন এবং তাহার জওয়াব
ডেঁপো বদমায়েশারা কুকথা ছড়ায় । সায়েন্সজনেরা বলে "মুঠোফোনে তাঁহারা কাব্য লেখে , কিন্তু ইন্টারনেট ব্যবহার জানে না বলেই বিজনেস ক্লাসটা নিতে পারলো না , চুক চুক" । কমার্সজনেরা বলে "এতাল বেতাল বুঝিনা , কমার্স কঠিন বলেই ভয়ে গুটিসুটি মেরে বিজনেস ক্লাস ছেড়ে দিয়েছে" ।

তিন কবির শক্ত চোয়াল , পাঁজিদের দিতে হবে দাঁতভাঙা জওয়াব ।
বিকেলে আসে যৌথ ঘোষণা "আমরা মানুষের কবি , সাম্যবাদের কবি । বিজনেস শব্দটার অর্থ মানে বাণিজ্য , বাণিজ্য মানেই মুক্তবাণিজ্য , মুক্তবাণিজ্য মানেই নার্কিন মুক্তরাষ্ট্র । আমরা জেনেশুনে বিজিনেস ক্লাস নিয়ে সেই মুক্তরাষ্ট্রের ধামাধরা হতে পারি না । তার চেয়ে ইকোনমি মানে ইকোনমিক , ইকোনোমিক মানেই সাশ্রয়ী , সাশ্রয় মানে সমতা , সাম্যবাদ ।

দুর্জনের চুপসে যায় , সমবেত জনতা হর্ষধ্বনি করে ওঠে ।

২. ক্রমণিকা
তিন কবি কবিতা লেখেন । মনে মনে প্র‌থম জনা নার্কিন মুক্তরাষ্ট্রকে চেপে ধরেন , দ্বিতীয়জনা চামড়া ছিলেন , তৃতীয়জনা লবণ মাখেন । হঠাৎ মালকিন হাঁক দেন "তোমরা রেডি হও , নার্কিনের কাছে যাবো , তোমরা সঙ্গী হবে ।"

তিন কবি বেজায় খুশি । নার্কিনের ঘরে নাকি অনেক সাদা মেয়েদের দেখা মেলে । নারী মানেই নিত্য নতুন কবিতা , আহা আহা ।

যেতে হবে বিমানে চড়ে ,তিনকবি বসবে সামনের দিকে , সিটগুলো সেথায় বড় বড় , খানিক পরপরই আসতে থাকে বিমান বালা । হাতে থাকে চকোলেট কুকিজ , ক্যাশিউ নাট , আর জুস , স্যামন মাছ , পেপার জ্যাক চিজ, মাখখন , ঘনদুধের কফি। তিন কবির ভীষণ প্রেশার , বড্ড বেশি ব্লাড প্রেশার । এসব খেতে ডাক্তারের সাফ মানা ।

তিন কবি ভীষণ রসিক , বড্ড বেশি ভোজনরসিক । বিমানবালাদের খাদ্যাহ্বান আর কাঁহাতক এড়িয়ে যাবেন । শেষে এসব খেয়ে মরার উপক্রম না হয় । তৃতীয় কবির কাছে খবর আসে , বিমানের পেছন দিকটায় খানিক ঘিঞ্জি । তবে খাবার দাবার সে তুলনায় অতিশয় কম । লজ্জা ভেঙে চেয়ে বসলেও বুড়ো ভাম হওয়ার অজুহাতে দিতে অস্বীকার করে লজ্জা ফিরিয়ে দেবে । তবে তাই সই , চল ইকোনমিতেই । আগে জীবন বাঁচুক , তারপর হবে সব ।

২.২ আ-ক্রমণিকা এবং তাহার জওয়াব:
হতচ্ছাড়া ছোঁকরাগুলি কুকথা ছড়ায় , "ছ্যাঁ ছ্যাঁ , নার্কিনের বিরুদ্ধে এত কথা বলে সেই নার্কিনের বাসায় দুধ সেমাই খেতে যাচ্চে ? তাও আরাম করে সামনে বসে বাদাম চিবু্তে চিবুতে? বলি , ঘোর কলিকাল এলো... মরি মরি" ।

তিন কবির শক্ত চোয়াল , পাঁজিদের দিতে হবে মোক্ষম জওয়াব । বিকেলে আসে যৌথ ঘোষণা "বিমানের সামনের দিকে লোক কম , পুঁজিবাদী খানা-দানা" । আমরা মানুষের সাথে থাকতে চাই , মানুষের জয়গান গাইতে চাই । তাই মানুষের ভীড়ে মিশে পেছনে চড়েই নার্কিনের বাসায় যেতে চাই ।

সমবেত জনতা হর্ষধ্বনি করে ওঠে ।

৩. লা-জওয়াব .....
নার্কিনের উপর তিন কবির তেমন আর রাগ নেই ।নার্কিন হাজার খারাপ হোক , ওদের ড্রইং রুমটা তো খারাপ না । কত মানুষ সেখানে আসে , আদর করে ড্রইং রুমটাকে ডাকে সাধারণ পরিষদ । অবশ্য হুগো শ্যাভেজ নামের লোকটা এসে নাকি ঐ ঘরে সালফারের গন্ধ পেয়েছিল , মুয়াম্মার গাদ্দাফী তো সোফায় বসে খিস্তি যে শুরু করেছিল , ওঠানোই যাচ্ছিল না । তিন কবি অবশ্য অমন কিছু করবে না । তারা গাইবে শুধু পবিত্র সে চরণ

"আমি এই ভালবাসা দিয়ে
গ্রীষ্মের রাত্রিকে করি স্নিগ্ধ ও সজল ,
কন্টকিত পথ করি পুষ্পময়"

উপবিষ্ট সভাসদরা শুনবে ,হবে তুমুল হর্ষদ্ধনি

৪ উপসংহার :
যাবার আগে শেষ বিকেল । বিশাল ময়দান , লাখো মানুষ এসেছে বিদায় দিতে । বিদায়যাত্রী ১০০ , সাথে আরও ৩ কবি । ভারাক্রান্ত হৃদয়ে লাখো জনতা পশ্চাদ্দেশ পেতে দিয়েছে , তাহা না হইলে বিমানের ইঞ্জিন স্টার্ট হইবেক না। ১০৩ জনকে সরবরাহ করা হয়েছে একফুট ব্যাসের ১০৩ টি খাম্বা যাহা দ্বারা তারা জনগণের পশ্চাদ্দেশে "........" মারিবেন। তিন কবি দিল খোলা প্রাণ , মানুষের জন্য তাদের অসীম দরদ। শলাপরামর্শ করিয়া তিনকবি ঠিক করিয়াছেন একফুটের বদলে আট ইঞ্চি ব্যাসের খাম্বা দ্বারা তাঁহারা জনগণের "......." মারিবেন।

সে কথা জানিয়া উপস্থিত সমবেত জনগণ মারহাবা , মারহাবা বলিয়া হর্ষধ্বনি করিয়া উঠিল

টিপ্পনি : হর্ষধ্বনি শুনিতে এখানে টিপি দিন

7
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 7 (৩ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৩৩৮(১)    

এক্কেবারে ইন্টারন্যাশনাল পলিটিকাল স্যাটায়ার দিয়া যাত্রা শুরু?
মারাতমক হয়েছে---
চতুর্মাত্রিকে আপনাকে স্বাগতম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৯৪৫(২)    
লেখকের মন্তব্য

ব্লগ জীবনে নতুন করে প্রবেশের সুযোগ কি আছে বলুন ? শুরু করতে হলে তো ট্র্যাকের মাঝখান থেকেই শুরু করতে হয় ইদানিং । তাই শুরুটাও অনিশ্চিত কিছু দিয়ে ।

অনেক মানুষকে দেখছি এখানে , ব্লগটাও ভাল লাগল । আগে আসা হয়নি , আসলে হয়ত দৌড় শুরু করতে এত দেরিও হত না :)

অনেক ধন্যবাদ , প্রথম কমেন্ট সবসময়ই বিশেষ কিছু

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৩৪১(৩)    

সিম্পলি দুর্দান্ত!!

চতুর্মাত্রিকে স্বাগতম, মেহরাব। ভালো লাগছে তোমাকেও এখানে দেখে। :)

যে বাঁশ দিলে, সেটা ওই তিন কাল্পনিক কবির হজম হইলে হয়! কবিতা করে করে হয়তো তাঁদের চামড়া সুচিক্কণ হয়ে উঠেছে! কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৯৪৬(৪)    
লেখকের মন্তব্য

চিক্কন হলে তো কাঠিতেই কাজ হত । মোটা হয়ে গেছে বরং , রাইট ?
তিনকবির অপমান তো তিনকবির উপর চাপিয়ে দিলাম , কিন্তু তারপরের মারপিটের লজ্জার ভার নিজের কাঁধেও অনুভব করছি । মুখে কুলুপ এঁটে দিলাম

অনেক থ্যাংকস , ভাল একটা সাইট পেয়ে ভাল লাগছে

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৩৪৫(৫)    

একটু উপ্রে দিয়া গেছে...

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৯৪৮(৬)    
লেখকের মন্তব্য

http://prothom-alo.com/detail/date/2010-09-17/news/94059

এখানে লিংক পাবেন । প্রথমে আমারও যে খুব খারাপ লেগেছিল তা নয় । কিন্তু পরে ব্লগে ব্লগে আর প্রথম আলো তে হাততালির বন্যা দেখে ব্যাপারটাকে খারাপ না , নোংরামীই মনে হল :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৩৪৬(৭)    

এক কথায় অসাধারণ।

আগে একবার পড়ছি কিন্তু খাবারের কথা শুনে পেট টা মোচড় দেয়াতে খাইতে গেসিলাম।ফিরে এসে আবার পড়লাম এবং আবারও শুধু একটা কথাই মাথায় আসলো।

অসাধারণ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৯৪৯(৮)    
লেখকের মন্তব্য

অসংখ্য ধন্যবাদ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৩৪৭(৯)    

অসাধারণ লেখা।
চতুর্মাত্রিকে স্বাগতম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৯৫০(১০)    
লেখকের মন্তব্য

কৃতজ্ঞতা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৩৪৯(১১)    

তিন কবি!আহা!মধু!
বাঁশে তেল মনে হয় একটু কম হয়ে গেছে। কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম
চতুরে স্বাগতম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৯৫১(১২)    
লেখকের মন্তব্য

কি বললেন কালপুরুষদা ? তেল ? অল্প একটু তেল হলেও তো আফসোস থেকে যাবে :)

ঘুড়ি উড়ানোর আগে কাঁচগুড়ো করে সেদ্ধ আটা সহযোগে যেটা দেয়া হয় , সেটার নাম ভুলে গেছি । সেটা দিতে পারলে সবচেয়ে ভাল হত :)

ভাল লাগল আপনার মন্তব্য ।
অনেক ধন্যবাদ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৯৯০(১৩)    

মান্জা!শিরিষ কাগজও দেয় কেউ কেউ।
ও মাই গড!শুনেই কেমন জানি মায়া হচ্ছে। কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৩৬১(১৪)    

দুর্দান্ত!!ও জটিল। (স্বাগতম) বেলুন

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৯৫২(১৫)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ সাদরে গৃহীত হল। জন্মদিনের শুভেচ্ছাটাও নিলাম । ঠিক সময়ে আবারও নেব

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৩৬৫(১৬)    

পুরা তৈল ছাড়া আসলো আর গেল, classic satire হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম ভালো লাগছে / পুরাই একমত / জটিল ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৯৫৩(১৭)    
লেখকের মন্তব্য

তৈল ছাড়া ............... ভাবতেই বীভৎস লাগছে । আফসোস , সত্যিকার ভাবে যদি দেয়া যেত

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৪১২(১৮)    

ফেসবুকে পড়ছিলাম ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৯৫৪(১৯)    
লেখকের মন্তব্য

দুইটার থ্যাংকস একসাথে দিলাম

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৪২৬(২০)    

ওরে ওরে মেহরাবের আগমন, শুভেচ্ছার স্বাগতম! সেরম অইছে।
(স্বাগতম) (সাতে সাত)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৯৫৫(২১)    
লেখকের মন্তব্য

তোমাকে দেখে তো মহাখুশি হয়ে গেলাম । আমি ভাবসিলাম , তুমি রিটায়ার্ড ।
কত এর মাঝে ৭ ? পাঁচ এর মাঝে হলে D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৪৩৩(২২)    

পূর্বের মত দূর্দান্ত লেখা। চতুরে স্বাগতম

ভালো থাকুন

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৯৫৬(২৩)    
লেখকের মন্তব্য

কেমন আছেন ?
শুভেচ্ছা রইল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৪৫২(২৪)    

এত কঠিন বাঁশ কারে দিলেন ? ভাবতাছি

আপনে তো শান্ত শিষ্ট লোক ছিলেন - খেপলেন কেন?

বিষয়টা জানতে পারলে পুরা মজা পাইতাম - যা জানি না যেহেতু বাঁশা দেয়ার কাহিনী শুনেই হাসাহাসি করি :-b

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৯৫৭(২৫)    
লেখকের মন্তব্য

হাহা , লেখার নিচের দিকে একটু টিপি দিয়েন । তাহলে বুঝবেন , কিন্তু তারচেয়েও বড় ব্যাপার হল হাততালির চোটে অনেকে হাত এক সপ্তাহের জন্য অচল করে ফেলসে । তিনকবি পুরোই সফল

এই লেখাটা ভবিষ্যতে কেউ পড়লে বুঝবেই না :( । তাই লেখাটা ইলিশ মাছ ক্যাটেগরি ছাড়া কোথাও ফেলতে পারলাম না

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৯৫৯(২৬)    

হাহাহাহা আমি ভাবসিলাম আপনার পরিচিত কোন কবি মনে হয় --
কঠিন জিনিস হৈসে :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪০৯৬৭(২৭)    

ফেইসবুকেই লাইক দিছিলাম। এইটা একটা কঠিন বাঁশ!

চতুরে স্বাগতম।
যেখানেই লেখেন, এট্টু নিয়মিত!! পিলিজ লাগে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪১০১৮(২৮)    

মেহরাব ভাই, জটিলস্য হইসে। লেখালেখিতে আবার রেগুলার হয়ে যান। চতুর ব্লগে স্বাগতম পিলাচ পিলাচ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪১৬৮৮(২৯)    

টিপ্পনি টা উপরে দিলে ভালৈতো। পরে এসে কাহিনী বুঝছি।
-------
পোস্ট সেইরাম হইছে।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
3 + 0 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।