লেখকের ক‌থা

সদর দরজা

বিশ্বকাঁপানো বিজ্ঞাপনসমগ্র:: (পর্ব ২)

ব্লগারের প্রোফাইল ছবি

DeBeers এর 'A Diamond is Forever"

বিয়ে শাদী আরও স্পষ্ট করে বললে এনগেজমেন্টের সাথে ডায়মন্ড শব্দটা এখন যেন সমার্থক হয়ে গেছে । অথচ মাত্র ৬২ বছর আগেও এনগেজমেন্টের সাথে ডায়মন্ডের দূরতম কোন সম্পর্কও ছিল না । উনবিংশ শতাব্দীর সাহিত্য ঘাটলে একটিবারও বিয়ে শাদীতে ডায়মন্ডের উপস্থিতির সেরকম কোন প্রমাণ মেলে না। নতুন করে ভাবতে শেখাল যারা তারা হল হীরক ব্যবসায়ী প্রতিষ্ঠান DeBeers

১৯৪৮ এ তারা শুরু হল তাদের ক্যাম্পেন , যার স্লোগান ছিল :
A Diamond is Forever

আক্ষরিক অর্থেই হীরা সবচেয়ে কঠিন পদার্থ , তথা অমরত্বের প্রতীক । সে কথাটির ভাবার্থ কাজে লাগানো হল দাম্পত্য জীবনের অমর অটুট বন্ধনকে নির্দেশ করতে ।

বদলে গেল মানুষের চিন্তাধারা , জীবনের বন্ধনের সমার্থক হয়ে উঠল ডায়মন্ড


Volkswagen এর "Think Small"

৫০ দশকের শেষভাগ এবং ৬০ দশকের শুরু ।মার্কিন যুক্তরাষ্ট্রে মোটরগাড়ি বিলাসিতার খোলস ছাড়িয়ে নিত্য প্রয়োজনীয় হতে শুরু করছে ।

মার্কিন ভোক্তাদের কাছে সামাজিক প্রতিপত্তি এবং আভিজাত্যের প্রতীক ছিল আমেরিকান গাড়ি । আমেরিকান গাড়িগুলো হত আকারে বিশাল , শক্তিশালী মেশিন-পার্টস , ঝকঝকে গড়নের

আমেরিকানদের তখন চাই এমন বড়সড় গাড়ি

সেসময়েই বাজারে এসেছে গুবড়ে পোকার মত দেখতে ছোট্ট জার্মান ভক্সওয়াগন (ফোক্সওয়াগন) গাড়ি। কিন্তু সে গাড়ি মার্কিন ভোক্তাদের একদমই পছন্দ হল না , একে তো ছোট্ট পোকার মত গাড়ি , ইঞ্জিনে গগন-বিদারী শব্দ তার উপর এটি জার্মানী নির্মিত গাড়ি , যাদের সাথে বছর পনেরো আগেই মার্কিনীরা বিশ্বযুদ্ধ করে এসেছে । কাজেই অ্যারোপ্লেনের সাথে পাল্লা দিয়ে যেখানে আমেরিকান গাড়ির মডেল বদলাচ্ছিল , ভোক্সওয়াগন সেখানে হয়ে রইল অপাংক্তেয় আর দুষ্পাচ্য হয়ে।

উপায়ন্তর না দেখে ভোক্সওয়াগন ১৯৫৯ সালে নিয়ে এল তাদের নতুন স্লোগান --- "Think Small" । গাড়ির বিজ্ঞাপনে যা করা হয় , সেসবের কিছুই থাকল না এই বিজ্ঞাপনে -- না কোন চিকন কোমরের নারী মডেল , না কোন পৌরষদীপ্ত গাড়িচালক । ফোক্সওয়াগনের বিজ্ঞাপনে তুলে ধরা হল এর দুর্বল দিকগুলোই । কথাগুলো ছিল এমন:

Our little car isn’t so much of a novelty any more.
A couple of college kids don’t try to squeeze inside it. the guy at the gas station doesn’t ask where the gas goes. Nobody even stares at our shape. In fact, some people who drive our little flivver don’t even think 32 miles to the gallon is going any great guns. Or using five pints of oil instead of five quarts. Or never needing anti-freeze. Or racking up 40,000 miles on a set of tires. That’s because once you get used to some of our economies, you don’t even think about them any more. Except when you squeeze into a small parking spot. Or renew your small insurance. Or pay a small repair bill. Or trade in your old VW for a new one.

Think it over.

আপাত দৃষ্টিতে শুরুটা যেন নিজেদেরকেই হেয় করে , কিন্তু দু'চারটা কথার পরেই বোঝা গেল অন্য সব মোটরগাড়িকে কথার ফলায় বিদ্ধ করছে ভোক্সওয়াগন । কথার চাতুর্যে বিমোহিত হলে ভোক্তাকুল । দৃশ্যপট পালটে গেল রাতারাতি , চারদিকে তখন ছোট্ট গাড়ি ভোক্সওয়াগনের জয়জয়কার । শুধু তাই না , বিজ্ঞাপনের ইতিহাসেও এমন ভাষার ব্যবহার সেই প্রথম ।

ক্ষুদ্রাকৃতির গোলগাল গাড়ির দিকে মানুষের আকর্ষণ সেই যে শুরু , এরপর আর থামেনি । বিশেষ করে ভোক্সওয়াগনের কথা আলাদা করে বলতেই হয় । ৮০ দশকের কোন গাড়িই যেখানে রাস্তায় খুঁজে পাওয়া দুষ্কর , ৫৫ সালের সেই গুবড়ে পোকা মডেলের ভোক্সওয়াগন কিন্তু এখনও সারাবিশ্বে জনপ্রিয়।

6.006
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 6 (৫ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৪৭৬৬(১)    

মজা পাইলাম।
বিশেষ করে ডায়মন্ডের ব্যাপারটা আমার ক্লিয়ার ছিলো না। ডায়মন্ডের আকাশ ছোঁয়া মূল্যের মাজেজা। সেটা ক্লিয়াল হইলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৬০৪৩(২)    
লেখকের মন্তব্য

ডায়মন্ড নিয়ে সারা বিশ্বে দুই নম্বরীও সব কিছুর সীমা ছাড়িয়ে গেছে । ডায়মন্ডের বদলে সাধারণ পাথর গছিয়ে দেয়াটা এখন খুবই সাধারণ ঘটনা। আমাদের দেশে "ডায়মন্ড ওয়ার্ল্ড" নকল ডায়মন্ডের সবচেয়ে বড় ডিলার

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৪৭৭৫(৩)    

অসাধারণ একটা পোস্ট। ব্যতিক্রমধর্মী বিষয়।

আরো লিখুন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৬০৪৪(৪)    
লেখকের মন্তব্য

অনেক ধন্যবাদ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৪৭৭৭(৫)    

ভোক্স ওয়াগনের কাহিনীটা জানতাম, বিজ্ঞাপনের ধ্যান ধারনাই পালটে দিয়েছিল ঐ এড।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৬০৪৫(৬)    
লেখকের মন্তব্য

ছোটবেলায় চড়েছি বেশ কয়েকবার । খুব পছন্দের গাড়ি ছিল। বিজ্ঞাপনটার কথা জানলাম এই তো মাত্র সেদিন , এই সিরিজটার শুরু সেই আগ্রহ থেকেই

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৪৭৯৪(৭)    

ঢাকার রাস্তায় আগে দেখা যেত এই সুন্দর গাড়িটা। আমার খুব পছন্দ। বছর দুয়েক আগের শবে বরাতের রাতে এক বড় ভাইয়ের ভক্স ওয়াগনে চর্সিলাম। সে টাকা জমায়া নয়া মডেলের গাড়ি না কিনা এটা কিনসে। বিজ্ঞাপনের কথাগুলো আসলেই দারুণ!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৬০৪৬(৮)    
লেখকের মন্তব্য

নিজের একটা এই গাড়ি থাকা ভাগ্যের ব্যাপার বটে । বিজ্ঞাপনের এই টাইপের কনসেপ্ট নিয়ে আমেরিকায় এর পরেও কয়েকটা হিট অ্যাড হয়েছিল । ইচ্ছা আছে সেগুলি নিয়েও লেখার

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৪৮৮৮(৯)    

মার্কেটিংয়ের আধুনিক ধারণায় তোমার চাহিদা অনুযায়ী জিনিস বানায় না, বরং তোমার চাহিদা সৃষ্টি করা হয়। ধরে নেয়া হয় এই চাহিদাগুলো আছে , সুপ্ত, এগুলো আবিষ্কার করাই মার্কেটিয়ার এর কাজ। বিজ্ঞাপন ২টা এই ধারণার আদর্শ উদাহরণ। ব্যাপক লাগলো। সাত তারা। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৬০৫০(১০)    
লেখকের মন্তব্য

ঠিক :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৪৯৪৯(১১)    

খুবই ভালো লাগলো। আরো আশা করি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৬০৪৭(১২)    
লেখকের মন্তব্য

অনেক ধন্যবাদ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৪৯৫৪(১৩)    

ভোক্সওয়াগনের বিঙ্গাপনের ভাষাটা অনেক চমকপ্রদ। বিঙ্গাপনের ভাষা এইরকমই সহজভাবে পণ্য সম্পর্কিত সঠিক তথ্য ভোক্তার কাছে পৌছানো উচিত।
হ্যাটস অফ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৬০৫১(১৪)    
লেখকের মন্তব্য

ভাল কনসেপ্টের বিজ্ঞাপন খুব কমই দেখা যায় । চটকদার বিজ্ঞাপনের ধারা থেকে কেউ কেউ সারা জীবনেও বের হতে পারে না

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৫১৫৮(১৫)    

ডায়মন্ড ব্যাপারীরা আরো কু-পরামর্শ দেয় যে, দাম্পত্য জীবনের বিশ-বছর পূর্তি হইলে বিবিজানরে ডায়মন্ড গিফটু করা উচিত।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৬০৫২(১৬)    
লেখকের মন্তব্য

ডায়মন্ড এখন পুরোই ফিলোসোফিকাল আর সাইকোলোজিকাল এনটিটি হয়ে যাচ্ছে । সারা বিশ্বেই ডায়মন্ডের নাম করে অনেক নিম্নমানের পাথর গছিয়ে দেয়া হচ্ছে , সেসবকে ডায়মন্ড ভেবে কত কি চাহিদা, আবেগ, ভালবাসা সৃষ্টি হচ্ছে। অথচ ঐ স্টোনগুলিকে ডায়মন্ড না ডেকে যদি স্টোন ডাকা হত , তবে ..... :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৬০৫৩(১৭)    
লেখকের মন্তব্য

আসলেই তাই । অনেক ধন্যবাদ পড়ার জন্য

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৫১৮৭(১৮)    

বিজ্ঞাপন ছোটকেও বড় করে তুলতে পারে!

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
5 + 5 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।