মেহরাব শাহরিয়ার-এর সংক্ষিপ্ত পরিচিতি

[ডকুমেন্টারি দেখার পুরোনো অভ্যেসটা হারিয়েই ফেলেছিলাম মুভির স্রোতে।মে মাসের তৃতীয় সপ্তাহজুড়ে চলল তাই ডকুমেন্টারি দর্শন পর্ব। দারুণ ১৫ টি ডকুমেন্টারি থেকে বাছাইকৃত ৫ টি নিয়ে শর্ট রিভিউ]
মার্চ অফ দ্যা পেঙ্গুইনস (March of the Penguins):

গ্রীষ্মের শেষে অ্যান্টার্টিকার সমুদ্র উপকূল থেকে ৭০ মাইল ব্যাপী লংমার্চের জন্য প্রস্তুত হয় এমপেরর পেঙ্গুইন। গন্তব্য কোন নিরাপদ প্রজননস্থান।পরবর্তী ৯ টি মাস জুড়ে এন্টার্টিকায় থাকবে ঘোরতর শীত , বিপর্যয় , সংকুলতা , চড়াই উৎরাই , সংগ্রাম আর নাটকীয়তা । ৯ মাসের এ দীর্ঘ পরিক্রমায় হারিয়ে যাবে অনেক নতুন পুরনো পেঙ্গুইনের জীবন । এরই মাঝে পুরুষ আর স্ত্রী পেঙ্গুইনরা প্রাকৃতিক নিয়মে অংশ নেবে আরও একাধিক অনিশ্চিত যাত্রায়। অপেক্ষা আরেকটি গ্রীষ্মের। সব বিপর্যয়কে জয় করে টিকে থাকতে পারলে অসংখ্য পেঙ্গুইন পরিবারে ধ্বনিত হবে নতুন প্রাণের স্পন্দন ।
এক কথায় অনবদ্য , অসাধারণ । ২০০৫ এ সেরা ডকুমেন্টারি হিসেবে জিতে নেয় অস্কার।ডকুমেন্টারিটা দেখার পর প্রথম যে কথাটা মনে হবে যে কথাটি সেটি হল: Life is a miracle
আমার রেটিং : ৯.২/১০
ম্যান অন অয়্যার (Man on Wire):

৬৮ এর বসন্ত । পত্রিকায় একটি সংবাদে অস্থির হয়ে উঠলেন ফ্রান্সের ফিলিপ পেতিত। নিজের স্বপ্নপূরণের নেশায় কাটল রুদ্ধশ্বাস ৫ টি বছর। সে স্বপ্ন একটা সময় আকাশ ছোঁয়ার চাইতেও কঠিন মনে হতে থাকল , বন্ধুদের অনেকে হারিয়ে ফেলল আত্মবিশ্বাস । পেতিত কিন্তু তখনও অবিচল । ৫ বছর অপেক্ষার পর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কাঠামো গড়ে উঠল আকাশ ফুঁড়ে। সূচনা হল মিশন নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ারের। অবিচল পেতিতের এবার স্বপ্নপূরণের পালা । ৭৪ এর কোন এক রাতে পুরো যুক্তরাষ্ট্রকে ধোঁকায় ফেলে পৌছে গেলেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের ছাদে । পরের দিন সকালে সারা বিশ্ব যা দেখল তা অভূতপূর্ব । দুই টাওয়ারের মাঝে দড়ি বেঁধে ১১০ তলা উচ্চায় দড়ির উপরে হেঁটে যাবার প্রস্তুতি নিচ্ছেন পেতিত ।
পেতিত এবং সে ঘটনায় অংশ নেয়া সবাই নিজেরাই ডকুমেন্টারিতে সেসব ঘটনার বর্ণনা দিয়েছেন । পেতিতের ধারাবর্ণনায় উত্তেজনার ঝাঁজ দর্শকদের মাঝে সংক্রমিত হতে থাকবে প্রামাণ্যচিত্রটির ঘটনার সাথে সাথে । এক কথায় অনন্য এক ডকুমেন্টারি , ২০০৮ এর অস্কারে সবার সেরা ।
আমার রেটিং : ৮.৬/১০
ফুড ইনকরপোরেশন (Food, Inc.):

তৃতীয় বিশ্বের সচেতন মানুষেরা জেনেশুনেও প্রতিনিয়ত ভেজাল খাদ্য গ্রহন করে চলেছে ।অবিশ্বাস রয়ে যাচ্ছে এমনকি ভাল কিছুতেও, এক রকম অসহায় তারা। কিন্তু উন্নত বিশ্বের অবস্থাটা কি? তৃতীয় বিশ্বের চাইতে কি তাদের অবস্থাটা খুব বেশি ভাল? গভীর আত্মবিশ্বাসে তারা যেসব খাদ্যদ্রব্য গ্রহন করছেন , তার মাঝেই লুকিয়ে আছে নীরব ঘাতক । সব মিলিয়ে উন্নত বিশ্বের মানুষের জন্য আঁতকে ওঠার মত ডকুমেন্টারি । যারা খুব বেশি আলোড়িত হন , বা স্বাস্থ্য সচেতন তাদের না দেখাই ভাল , নয়ত ঠিকমত খেতে না পেরে আমাকে দুষবার সুযোগ আছে 
এটাও চমৎকার ।
আমার রেটিং : ৮/১০
টাচিং দ্যা ভয়েড (Touching the Void):

পশ্চিম ঢাল বেয়ে ২১০০০ ফুটের Siula Grande জয়ের চেষ্টাটা সেই একবারই হয়েছিল ।Peruvian Andes পর্বতমালায় সেবার মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছিলেন আরোহী Joe Simpson । ১৯৮৫ সালের শ্বাসরুদ্ধকর সে ঘটনা নিয়ে দারুণ এক ডকুমেন্টারি ।
মুহিতের এভারেস্ট জয় উদযাপন করতে মূলত এই ডকুমেন্টারিটি বেছে নিয়েছিলাম , নিরাশ হতে হয়নি । অ্যাডভেঞ্চার ভালবাসেন যারা , ডকুমেন্টারিটি তাদের ভাল না লেগে কোন উপায় নেই ।
আমার রেটিং : ৮.৮/১০
অপারেশন বার্বারোসা (Operation Barbarossa):

দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে সবচেয়ে সহজ কনসেপ্ট হল -- রাশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন আর ফ্রান্স (শুরুর দিকে) এর ঐক্যবদ্ধ জোটের বিরুদ্ধে লড়েছিল হিটলারের অক্ষশক্তি । আরেকটু ডিটেইলসে যারা জানেন তারা জানেন জার্মানী-রাশিয়ার অনাক্রমণ চুক্তি এবং পরবর্তীতে হিটলারের বিনা উস্কানিতে রাশিয়া আক্রমণের কথা । কিন্তু প্রকৃতপক্ষে হিসেব নিকেশ এতটা সহজ ছিল না । দাবার ঘুঁটি একটু এদিক সেদিক হলেই নাজি জার্মানীর মিত্র হওয়া যেমন ছিল ব্রিটেন-ফ্রান্সের সময়ের ব্যাপার ।
পর্দার আড়ালে নানান নাটক শেষে হিটলার ১৯৪০ এর জুনে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে শুরু করেন "অপরাশেন বার্বারোসা" । পৃথিবীর ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী অপারেশন , দ্বিতীয় বিশ্বযু্দ্ধের গতিপথে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ঘটনা । অপারেশন শুরুর আগে হিটলারের উক্তি ছিল : "When Barbarossa commences, the world will hold its breath and make no comment."
কেন শুরু হয়েছিল অপারেশন বার্বারোসা ? ইতিহাসে সামান্য আগ্রহ থাকলেই ভাল লাগব ডকুমেন্টারিটি , সে ব্যাপারে অন্তত আশ্বাস দিতে পারি ।
আমার রেটিং : ৮/১০
মন্তব্য
চ্রম একটা পুষ্ট রে ভাই! সোজা প্রিয়তে
ধন্যবাদ আপনারে। ভালো থাকা হোক।
ধন্যবাদ মেহরাব। লিঙ্ক পাওয়া যাবে কি?
লেখকের মন্তব্য
টরেন্ট লিংক:
http://thepiratebay.org/torrent/6075946 -- মার্চ অব দ্যা পেঙ্গুইনস
http://thepiratebay.org/torrent/4556980/Man_On_Wire_2008_DVDRip_XviD-VoMiT%28No_Rars%29 -- ম্যান অন অ্য়্যার
http://thepiratebay.org/torrent/5137587/Food.Inc.LIMITED.DVDRip.XviD-ZOOM -- ফুড ইনকর্পরেশন
http://thepiratebay.org/torrent/4132231/Touching_the_Void_%5B2003%5DDVDRip%5BXvid_AC3%5B5.1%5D -- টাচিং দ্যা ভয়েড
সবগুলোই আমি দেখেছি নেটফ্লিক্সে । অপারেশন বার্বারোসার যে ডকুটা দেখেছি , সেটি নেটফ্লিক্স ছাড়া কোথাও পেলাম না। তবে , ইউটিউবে একই অপারেশনের উপর বেশ কয়েকটি ডকুমেন্টারি আছে :
আমারও একই প্রশ্ন, কিভাবে দেখা যায় ডকুমেন্টারিগুলো...?
টরেন্ট করে প্রথমটা নামালাম!
Operation Barbarossa ডকুটা অনেকদিন ধরে খুঁজতেছি। লিঙ্ক থাকলে দয়া করে জানাবেন।
লেখকের মন্তব্য
আমার দেখা ডকুমেন্টারিটা একটু অন্যরকম ছিল , সেখানে এই অভিযানের পেছনের কূটনীতি বিশ্লেষণ করা হয় । সেটি নেটে পাচ্ছি না , আমি নেটফ্লিক্সে দেখেছি ।
ইউটিউবে বেশ কিছু লিংক পেলাম , তবে এগুলো সরাসরি অপারেশনের বর্ণনা। এগুলোও দেখেছিলাম আগে , বেশ ভাল লেগেছিল । উপরের কমেন্টে দু'টো লিংক আছে । এখানে আরেকটা দিলাম:
এইটা বুকমার্ক করলাম।
Operation Barbarossa টা নামাতে দিলাম , বাকিগুলোও নামবে সামনে ।
আমার পছন্দের একটা ডকুর কথা বলি - ওয়েটিং ফর সুপারম্যান । IMdB এর লিংক
শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
মন্তব্য করুন