রান্নাঘর-এর সংক্ষিপ্ত পরিচিতি

অনেক দিন আগে ব্লগটা তৈরী করেছিলাম বিভিন্ন বন্ধুবান্ধবের কাছে শেখা রান্নাগুলো আর্কাইভ করার ইচ্ছায়। আজ থেকে শুরু করছি। রান্নাগুলো নানা দেশের লোকের কাছ থেকে সংগ্রহ হলেও, নিজের রুচির সাথে মিলায়ে পছন্দ অনু্যায়ী এগুলার পরিবর্তন করে নিবেন আশা করি। প্রথম রেসিপিটা পাওয়া জর্ডানের বন্ধু নাদিয়া'র কাছে থেকে। ওর মতে যে মাকলুবা ভালবাসেনা সে খাঁটি জর্ডানিয়ান হতে পারেনা। খাবারটি খাবার পর আমি নাদিয়ার সাথে সম্পূর্ন একমত পোষন করছি। যেকোন খাদ্যরসিকই প্রথম আস্বাদনে প্রেমে পড়তে বাধ্য এই খাবারের।
খাবারটার নাম “মাকলুবা”; জর্ডান, প্যালেস্টাইন, লেবাননে অত্যন্ত জনপ্রিয়। আরবীতে মাকলুবা মানে “উল্টা। রান্নার পরে সসপ্যান উলটে পরিবেশন করা হয় বলে এর নাম মকলুবা। স্বাদের সাথে আমাদের বিরানীর অনেকটা মিল আছে। যদিও এর সার্ভ করা হয় ভিন্নভাবে।
সময়ঃ দেড় থেকে দুই ঘন্টা রান্নাপদ্ধতিঃ খুব সহজ/ সহজ/ মাঝারি/ কঠিন
উপকরনঃ
পোলাওয়ের চাল/ বাসমতী চাল/ জেসমিন চাল ১/২ কেজি
একটা মুরগী ( মাঝারি সাইজের ১০ পিস করে কাটা)
২ টা বেগুন (গোল গোল করে মাঝারি স্লাইস করে কাটা)
১ টা মাঝারি ফুলকপি ( ১০-১২ টা ফুল)
২ টা আলু (গোল গোল করে চওড়া স্লাইস করা)
১টা ক্যাপসিকাম (টুকরা করে কাটা)
কিসমিস/ কাজু ১/২ কাপ
পিঁয়াজ বাটা ২-৩ টা
রসুন বাটা ২ চা চামচ
আদাবাটা ৪ চা চামচ
ধনিয়া গুড়া/ জিরা গুড়া/ জায়ফল গুড়া/ গরম মসলা গুড়া/ গোল মরিচ (প্রতিটা ১ চা চামচ পরিমান)
লবন
পানি ৫ কাপ
পদ্ধতিঃ
১) চাল ভিজিয়ে রাখতে হবে।
২) বেগুন/ আলু/ ফুলকপি/ ক্যাপসিকামে লবন দিয়ে কিছুক্ষন মাখিয়ে রেখে সোনালি করে ভেজে তুলে আলাদা আলাদা করে পেপার টাওয়েলে রাখতে হবে।
৩) অন্য একটা পাত্রে পিয়াজ সোনালী করে ভেজে তার মধ্যে মুরগী দিতে হবে। কিছুক্ষন ভেজে আদা-রসুন বাটা এবং অর্ধেক গুড়া মসলা মিশাতে হবে। কিছুক্ষন কষিয়ে ৬ কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে ১০-১৫ মিনিটের জন্য।
৪) চাল পানি ঝরিয়ে বাকী গুড়া মসলা দিয়ে ভাল মত মেখে নিতে হবে।
৫) এরপর একটা বড় সস্প্যানে প্রথমে একটু তেল দিয়ে চালের একটা লেয়ার তৈরী করতে হবে। এরপরে লেয়ারে লেয়ারে ঝোল থেকে উঠিয়ে নেওয়া মুরগী, কিসমিস, কাজু, বেগুন ভাজা, আলুভাজা, ও ক্যাপসিকাম ভাজা দিতে হবে। বাকী চাল দিয়ে তৈরী হবে শেষ লেয়ার।
৬) মুরগীর ঝোল টি এবার আস্তে করে ঢেলে দিতে হবে চালের উপরে।
৭) এরপরে সসপ্যানে ঢাকনা দিয়ে ঢেকে ৪০-৪৫ মিনিট দমে রাখতে হবে অল্প আঁচে।
৮) রান্না হলে বড় একটা গোল ডিস রাখতে হবে সসপ্যানের উপরে, তারপর সাবধানে উলটা করে দিতে হবে সসপ্যানটি। ৫ মিনিট পর আস্তে আস্তে সসপ্যানটি উঠিয়ে নিলে ডিসের উপরে গোল হয়ে সাজানো হয়ে থাকবে মাকলুবা।
৯) মাকলুবা, সালাদ/ চাটনি দিয়ে পরিবেশন করা যায়।

মন্তব্য
ব্লগে খাবার পৌছায় দেয়ার কেনো কোনো ব্যবস্থা নাই!! আমি এই মাত্র ফ্রাইড রাইস করার প্রস্তুতি নিলাম! একটু আগে পড়লে তো মাংসগুলা চিকন কইরা না কাইটা বড় বড় পিস করেই এইটা বানায় ফেলতে পারতাম!!
লেখকের মন্তব্য
কাইলকে এটা বানায়ে ফেলেন।
এই জিনিসটা কই যানি দেখছি দেখছি মনে হয়। কোন এ্যারাবিয়ান রেস্টুরেন্টে পারহেপ্স। বিরিয়ানি জাতিয় জিনিস ভালু পাই। পুস্টে প্লাস।
লেখকের মন্তব্য
হৈতে পারে। খাবারটা আরব এলাকারই।
জিনিসটা খেতে দারুণ হবে মনে হচ্ছে
দেশি খাবারের পাশাপাশি এমন ভিন্ন স্বাদের রেসিপির আয়োজন
মন্দ না। আপনার জন্য শুভকামনা। ভালো থাকা হোক
লেখকের মন্তব্য
ধন্যবাদ।
খেতে সুস্বাদু হবে বলেই মনে হচ্ছে।
লেখকের মন্তব্য
ভাই রান্নাঘর, এক বছর চৌদ্দ সপ্তাহ আগে আপনার আগমন চতুর্মাত্রিকে, অথচ আজকের এটাই আপনার প্রথম পোস্ট। সে হিসেবে আপনি নতুন, আপনাকে স্বাগতম।
রেসিপি ভালো লাগলো। খেতেও নিশ্চয়ই ভালো লাগবে। ট্রাই করতে হবে।
লেখকের মন্তব্য
ধন্যবাদ
বাহ! দারুন তো!!!
লেখকের মন্তব্য
ধন্যবাদ
এ যে বিরিয়ানীর মিডলিষ্ট প্রনালী। আমি আরবে অনেকদিন ছিলাম। আরাবী ফুড অনেক খেয়েছি।
প্রিয়তে রেখে দিলাম, কোনদিন কাজে লাগতে পারে।
লেখকের মন্তব্য
ধন্যবাদ
এই পোষ্ট আমি প্রথম প্রিয়তে নেই। একদিন বানাবো বলে মনস্থির করি। তার পর অনেক পোষ্ট ঘুরে প্রথম পাতায় যাই! ওমা একি, হুদা ভাইয়ের বাসায় বানিয়ে আজ রাত্রে পরিবেশন করা হয়েছে। পেট ভরে খেয়ে এখন তিনি ব্লগিং করছেন!

হুদাভাই আপনার একদিন কি আমার একদিন!
http://tinyurl.com/7r8oz62
লেখকের মন্তব্য
দেখলাম। দেখতে কিন্তু দারুন হয়েছে!
ধন্যবাদ।
চতুরের চত্বরে স্বাগতম!
লেখকের মন্তব্য
ধন্যবাদ
ধন্যবাদ!
মন্তব্য করুন