লেখকের ক‌থা

সদর দরজা

আলেক্সানডার পুশকিন -এর কবিতা / অনুবাদ : রেজা নুর

ব্লগারের প্রোফাইল ছবি

[ আলেক্সানডার পুশকিন ( Alexander Pushkin, 1799-1837 ) রাশিয়ার সব কবিদের গুরু। তিনি যখন লিখতে শুরু করেন তখন রাশিয়ান সাহিত্যের ভাণ্ডার ছিলো অপ্রতুল। মাত্র ৩৭ বছর বয়সে মৃত্যুর সময় তিনি শুধু সাহিত্য সম্ভারই গড়ে যাননি, নিজেকে সাফল্যের চূড়ায় সমাসীন করেছেন। রাশিয়ার পরবর্তীকালের সব লেখকই তাঁর কাছে গভীর ঋণের কথা স্বীকার করেন অকপটে। আজও পুশকিন ঐতিহাসিক কোনো অস্তিত্ব নন, বরং জীবন্ত উপস্থিতি হিসেবে গণ্য। গদ্য এবং কবিতায় তাঁর স্বচ্ছতা, স্বতন্ত্র-শৈলী, মৌলিকতা, এবং বহুপ্রসূতা— রোমান্টিকতার উচ্ছ্বাস ও ক্লাসিকতার গাম্ভীর্যের সম্মিলন, রাজনৈতিক মতাদর্শ ও সেন্সরের মুখোমুখি কাব্যকলার প্রতি বিশ্বস্ততা, তাঁকে প্রেরণার জ্বলন্ত প্রবাহমানতার উদাহরণে পরিগণিত করেছে রাশিয়ার সৃষ্টিশীল মানুষ ও জনগণের কাছে।

জন্মেছেন, মস্কোয়। শিক্ষালাভ করেছেন সেন্ট পিটার্সবার্গের কাছে জারসকোয়ে সেলো’র লাইসীতে। এই শহরেই জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন। বালক বেলায় দক্ষিণ রাশিয়ায় নির্বাসনে ছিলেন তিন বছর। এই নির্জনবাসই শৈল্পিক সম্ভারে ভরে দেয় তাঁর জীবন। দীর্ঘ কবিতা, The Bronze Horseman, তাঁর সেরা সাহিত্যকর্মের একটি। রাজধানীর বেদনাঘন সৌন্দর্য বর্ণিত হয়েছে এতে। ]

ওলগা ম্যাসনের প্রতি

ওলগা, সকালের তারা তুমি,
আফ্রোদিতির ধর্মকন্যা,
অলৌকিকতা সৌন্দর্যের,
সোহাগে জড়াতে
কত সাবলীল তুমি,
অবহেলায় জাগাও
উন্মাদনা। উষ্ণ চুম্বনে কামনার
গোপন মুহূর্ত গড়ো; তারপর
যখন অগ্নি ঘেরে আমাদের,
বাইরে দাঁড়াই,
শুনি তোমার চাপাস্বর;
কৌতুকের হাসি
অভিমানী সখীর সাথে;
বন্ধ ঘরে ।

আমাদের ভালবাসায়,
লিঙ্গ-পুজার বোকামীতে,
স্বর্ণও পরিত্যক্ত, ওলগা তোমার সৌন্দর্যে,
হে কামনার যাজিকা,
মিনতি— একটি রাত অন্তত
ভরে তোলো ভরপুর উল্লাসে, বিস্মৃতিতে ।

*************

5.53
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 5.5 (২ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২৩১২০৫(১)    

ভাল লাগলো, ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩১২০৬(২)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ আপনাকেও, নম্রতা ।

ভালো থাকুন । :) :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩১২৩৪(৩)    

আপনার অনুবাদ গুলার ভক্ত হয়ে যাচ্ছি সেই সাথে আপনার ও। ভালো থাকুন ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩১৩৪৬(৪)    

কবিতা পড়া হলো। কবি সম্পর্কেও জানলাম। ধন্যবাদ। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩১৭০৪(৫)    

অবহেলায় জাগাও
উন্মাদনা

'Get married? Me? Why not! It would be hard,
Of course; but then, I'm young and healthy, ready
To toil day and night; somehow or other
I'll fix myself a humble, simple shelter
Where Parasha and I can live in quiet.
After a year or two I'll get a job,
And Parasha will bring up our children. . .Then
We shall begin to live, and thus we'll go
Hand in hand to the grave, and our grandchildren
Will bury us. ..'

ON a shore washed by desolate waves, he stood,
Full of high thoughts, and gazed into the distance.
The broad river rushed before him; a wretched skiff
Sped on it in solitude.

- THE BRONZE HORSEMAN

ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
14 + 3 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।