লাবণী-এর সংক্ষিপ্ত পরিচিতি

আকাশ দেখার ইচ্ছেটা দমিয়ে রাখা যায় না কোনোভাবেই। আর কেনোই বা দমিয়ে রাখবো? এই যান্ত্রিক শহরে আর কি-ই বা আছে দেখার। যান্ত্রিক মানুষগুলো তো আবেগ বিনিময় করে আকাশের ঠিকানায়! তাইতো আমি আকাশ দেখি...নরম সাদা পেজা তুলার মতো মেঘ দেখি---পরিচিত হই মেঘেদের সাথে! সকালের রৌদ্র যখন খেলা করে মেঘেদের সাথে, আমিও সঙ্গী হই মেঘেদের। বাতাসের কানে কানে তারাও জানতে চায় আমার অনুভূতির কথা। বাতাসও জানিয়ে দেয় মেঘেদের অনুভূতির কথা তার শীতল অথচ চঞ্চল স্পর্শ দিয়ে।
যখন ইচ্ছের গাঙে স্বপ্নভেলা ভাসাই--------আমি আকাশ দেখি......কালো মেঘ যখন ডানা মেলে নেচে বেড়ায়--------আমি আকাশ দেখি......মেঘ-রোদের খেলা শেষে মেঘের জয়োল্লাসে--------আমি আকাশ দেখি......শূন্যদোলানো পাখির পাশে যখন অগ্রদানী সবুজ পাতা হাসে--------আমি আকাশ দেখি
আকাশ দেখতে দেখতে অদ্ভুত এক চিন্তা মাথায় ভর করে---ইস্! যদি আকাশের উল্টো পিঠটা দেখা যেতো!
উল্টো পিঠ দেখার সাধ তো আর মিটবে না! তাই মাঝে মাঝে হাতের কাছে থাকা মুঠোফোনে ক্লিক ক্লিক ছবি তুলে রাখি...
♫♫♫

♫♫♫

♫♫♫

মেঘের পরে মেঘ জমেছে, আঁধার করে আসে----
আমায় কেন বসিয়ে রাখ একা দ্বারের পাশে
(অদিতি মহসিন)
♫♫♫

চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকি হাসে শহরতলী
রোজ সকালে পড়ছে মনে
এই কথাটা কেমনে বলি?
(অর্ণব)
♫♫♫

আমার আকাশ ভাল লাগে
ভাল লাগে চাঁদ,
ভাল লাগে তারাদের
ভাল লাগে রাত!
(ভূমি)
♫♫♫

সেদিনও ছিলো দুপুর এমন
ঝকঝকে রোদ অস্থির মন
আর ঘড়ির কাটায় তখন.....প্রশ্রয়
(রূপম)
♫♫♫

একলা হতে চায়ছে আকাশ
মেঘগুলোকে সরিয়ে দিয়ে
ভাবনা আমার একলা হতে
চাইছে একা আকাশ নিয়ে...
(কবীর সুমন)
♫♫♫

বেদনার রঙ নীল হলে আকাশ কেন নীল
উল্লাসের ডানা মেলে উড়ে শঙ্খচিল
(অর্ণব)
♫♫♫

তুমি চাও রোদ্দুর
আমি চাই আকাশ মেঘলা
(যাত্রী)
♫♫♫

মেঘ বলেছে যাবো যাবো
রাত বলেছে যাই
সাগর বলে কূল মিলেছে, আমি তো আর নাই!
(রেজোয়ানা চৌধুরী বন্যা)
♫♫♫

চেয়ে দেখো মেঘেরা ছুঁয়েছে মেঘলা মন
(মন্ময় ভট্টাচার্য)
♫♫♫

এক স্বচ্ছ অনাবিল আকাশে
মেঘ ভাসে
প্রশান্ত সময়ের পটভূমিতে
রঙিন ঘুড়ি এক ওড়ে আনমনে
(উইনিং)
♫♫♫

♫♫♫

আকাশ এতো মেঘলা
যেও নাকো একলা
এখনি নামবে অন্ধকার
ঝড়ের জল-তরঙ্গে নাচবে নটি রঙ্গে
(সতীনাথ মুখোপাধ্যায়)
♫♫♫♫♫♫
♫♫♫♫♫♫
সবগুলো ছবিই আমার মোবাইল দিয়ে তোলা।
মন্তব্য
অনেক গুলো ভালো লাগা গান একসাথে (Y)
লেখকের মন্তব্য
অনেক অনেক ধন্যবাদ কুড়িয়ে পাওয়া কানাকড়ি!
শুভেচ্ছা রইলো!
আপনার পিপি-তেও দেখি মেঘ!!!
চ ম ৎ কা র সব ছবির সাথে অ সা ধা র ণ সব গান
সুন্দর লাগলো পোস্ট।
লেখকের মন্তব্য
ধন্যবাদ জামি ভাই

ভালো লাগলো
অসাধারণ ছবি ধারণ করেছেন আপনার মুঠোফোনে। সঙ্গে গানগুলোও যথার্থ হয়েছে।
লেখকের মন্তব্য
অ-নে-ক ধন্যবাদ আচার্য দা!

এই নিন আপনার চকোলেট-
ভালো থাকবেন!
চকলেট খাইলাম
মজা পাইলাম।
লেখকের মন্তব্য
হিহিহি

আপনার হাসি দেখেই বুঝা যাচ্ছে
ছবিগুলো অসাধারণ। আর গানগুলো প্রায় সবকটা আমার অনেক ভালোলাগার গান।

ভালো থাকবেন।
লেখকের মন্তব্য
থ্যাঙ্কুশ থ্যাঙ্কুশ হীরা ভাই

আপনিও ভালো থাকুন অবিরত!
অসাধারণ বললেও কম বলা হয় আপু।
প্রিয় সব গানের সাথে দারুণ সব ছবি।
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ মেঘপরী আপু

ভালো থাকবেন!
শুভেচ্ছা নিন!
দারুণ
ছবি গান
সুন্দর
লেখকের মন্তব্য
ধন্যবাদ জলাপু!

ভীষণ ভালো লাগলো!
ভালো থাকবেন!
বাহ্ ছবি গুলি ভালো হইছে।রঙ্গীন পুস্ট
লেখকের মন্তব্য
অ-নে-ক অ-নে-ক ধন্যবাদ বহুব্রীহি

শুভেচ্ছা নিন
আকাশের ছবি গুলো ভাল লেগেছে। আমার গান শুনার উপায় নাই।
লেখকের মন্তব্য
অ-নে-ক দিন উদরাজী ভায়ের দেখা পেলাম


কৃতজ্ঞতা ভাইয়া
ভালো থাকবেন
অসাধারণ !!!
লেখকের মন্তব্য
টাকা!!!

ধন্যবাদ টাকা!
ভালো থাকবেন
ছবিগুলোই কথা বলে, তার উপরে আবার কথার গান, গানের কথা। অপূর্ব!
খুব ভালো লাগলো লাবনী।
শুভ কামনা।
লেখকের মন্তব্য
এত সুন্দর মন্তব্য পেলে মনটা ভরে যায়!
ধন্যবাদের সাথে কৃতজ্ঞতা জানবেন, ভাইয়া!
ভালো থাকবেন
আকাশের ছবি গুলো অসাধারণ, বিশেষ করে ৭ নম্বর ছবিটা এত্ত ভাল লাগল যে কম্পিউটারে সেভ করে রাখলাম।
আপনার অনুমতি ছাড়াই!
আশা করি বারন করবেন না!
লেখকের মন্তব্য
ওমা! বারণ করবো কেনো!?
খুব ভালো লাগলো জেনে
অসংখ্য ধন্যবাদ বারীশ ভাই

ভালো থাকবেন
গান গুলো শুনার জন্য পোস্ট প্রিয়তে রাখলাম
লেখকের মন্তব্য
প্রিয়তে!

কৃতজ্ঞতা----কবি ভাই!!
ভালো থাকবেন
ছবি গান কবি কবিতা এবং লাবন্য মানে লাবনীকে ভালো পেলাম।
লেখকের মন্তব্য
ভীষণ ভালো লাগলো পানকৌড়ি!
অনেক অনেক ধন্যবাদ
শুভকামনা----ভালো থাকবেন
দারুণ সব ছবি।
লেখকের মন্তব্য
জেনে ভালো লাগলো ভাইয়া!
ধন্যবাদ-----শুভকামনা রইলো!
ভালো থাকবেন
খুব সুন্দর হয়েছে ছবিগুলো।
লেখকের মন্তব্য
অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুরাপু

আপনার মন্তব্য পেয়ে ভীষণ ভালো লাগলো
আগে একটা গানাবাজনার পোস্টে একখান গান দিয়া আমারে কান্দাইয়া ছার্সেন! সেই গানের কয়ডা লাইন স্ট্যাটাসেও দিসি এবং চতুরদের প্রশ্নে জর্জরিত হইসি!
আবার দিলেন গানাবাজনা পোস্ট! কোনটা ভাল্লাইগা যায়, কে জানে! প্রিয়তে রাইখ্যা দিলাম।
===============================================
আপনার প্রত্যেকটা পোস্টের প্রথম মন্তব্যকারী বোধহয় আমি ছিলাম। আর এই পোস্টে কোথাকার কোন কানাকড়ি(ব্লগার কুড়িয়ে পাওয়া কানাকড়ি-র নিকট আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থনাপূর্বক, শুধুমাত্র ফান করাই উদ্দেশ্য) এসে প্রথম হয়ে গেলেন!
===============================================
গত ১৩ই জানুয়ারী ঢাকা থেকে চাঁদপুর গিয়েছিলাম বাসে, পুরো জার্নিতে শুধু একটাই গান শুনেছি। বলেন তো কোনটা?
২২ তারিখ ঢাকায় ফিরলাম লন্ঞ্চে, আবারো সেই একই গান। বলেনতো কোনটা?
===============================================
আমি হয়তো এত সুন্দর করে পোস্ট দিতে পারিনা, পারিনা হরেক রঙে রাঙিয়ে পোস্ট লিখতে, তাই বলে কী রঙচঙে কমেন্ট করতে পার্মুনা?
ভাল থাকুন অবিরত!
প্রিয় আপি অসাধারন লাগলো ।আকাশ আমার খুব প্রিয়। গানও । একবার বলছিলাম আপি চলুন একসাথে গান শুনি। আজকেও বলছি। আসুন এখানে। অনেক পছন্দের এত মিল! আপনার সাথে মিল হবেই।
প্রিয়তে নিলাম। ভালো থাকুন , অবিরত।
লেখকের মন্তব্য
প্রিয় সাকিবাপু,
এটা আপনার জন্য----
---------
ভীষণ ভালো লাগলো আপুটি!
কৃতজ্ঞতা জানবেন
লেখকের মন্তব্য
৯ন ভাই,
আপনি এখনো সাইলেন্টলি কাঁদেন!!!!!???

!! দুঃখ পেলাম
!!
====================================
পোস্ট প্রিয়তে রাখার জন্য কৃতজ্ঞতা!
====================================
আহারে! এবার প্রথম হলেন না
====================================
ঢাকা টু চাঁদপুর বাসে ----"ইউ ক্রাইড সাইলেন্টলি---"
চাঁদপুর টু ঢাকা লঞ্চে ----"ইউ ক্রাইড সাইলেন্টলি---"!!
মাশআল্লাহ্!!!!
====================================
আপনার রঙচঙে কমেন্ট-টা অ--------নে--------ক ভালো লেগেছে
আপনার জন্য পাঁচ কেজি
উহ হু, গান, ছবি?
জটিল অবস্থা।
লেখকের মন্তব্য
উরি! বিলাই ভাইয়া!!
থ্যাঙ্কুশ!!
কেমন আছেন?
ভালো লাগা।
লেখকের মন্তব্য
আপনার পাঠে আমারও একরাশ ভালো লাগা!

অজস্র ধন্যবাদ আপনাকে
ভীষণ ভালো থাকুন
মন্তব্য করুন