শেখ আমিনুল ইসলাম-এর সংক্ষিপ্ত পরিচিতি

ব্যক্তিগত ব্যস্ততার কারনে ইদানিং ব্লগিং এ খুব বেশি সময় দিতে পারি নি। তবুও মাঝে সাঝে ব্লগের পাতায় চোখ রেখেছি বারোয়ারি উপন্যাসের নতুন পর্বের দেখা পাওয়ার আশায়। বারোয়ারি কোনো লেখায় আমার অংশগ্রহণ এই প্রথম। তাই আগ্রহটা একটু বেশি। আমি ভুল করে না থাকলে, ব্লগার ইলিয়াস কমল সর্বশেষ ১৯ তম পর্ব লিখেছেন। এর পরে ৫ দিনের মত বিরতি হওয়ার কথা থাকলেও, প্রায় এক মাস হতে চলল নতুন কোনো পর্ব আসে নি। নির্ঝরদার ব্লগে নতুন কোনো আপডেট নেই। উনার এ সংক্রান্ত পূর্বের পোস্ট “বারোয়ারি উপন্যাস বিষয়ক কয়েকটি কথা: প্রিয় পাঠক এবং লেখকদের দৃষ্টি আকর্ষণ” এ ২০ তম কে লিখবেন তাও উল্লেখ নেই।
আমি নির্ঝরদাসহ সম্পাদনা পরিষদের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, বারোয়ারি উপন্যাস সংক্রান্ত বিষয়ে অনুগ্রহ করে নতুন কোনো আপডেট দিন। দয়া করে, আমাদের নিশ্চিত করুন পরবর্তীতে উপন্যাসটি আর চলবে কি না। আর যদি নাই বা চলে, সেক্ষেত্রে পূর্বে লেখা পর্বগুলোর অবস্থান কি হবে দয়া করে জানান। শুভেচ্ছা।
নির্ঝরদার উপরোক্ত পোস্ট অনুযায়ী পরবর্তীতে যারা লিখেবেনঃ
পর্ব-২০:
পর্ব-২১: দুরের পাখি
পর্ব-২২: ফয়সল রাব্বি
পর্ব-২৩: নাজলা
পর্ব-২৪: আকাশনীল
পর্ব-২৫: আরণ্যক
পর্ব-২৬: শাওন৩৫০৪
পর্ব-২৭: পেন্সিল
শেষপর্ব: অনীক
মন্তব্য
আমি দুই একটা পর্ব পড়েছি। ভালই লেগেছিল।
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ সৈকত ভাই। শুভেচ্ছা।
বারোয়ারি উপন্যাসে এরকম হবার কথা কি না জানিনা, তবু থেমে আছে। আপনাদের পথচলা আবার শুরু হোক। শুভ কামনা।
লেখকের মন্তব্য
শুভেচ্ছা মেঘদি। উপন্যাসটা ছাপার অক্ষরে আসতেই হবে, এমন আশা করছি না। শহর আলীর পরিনতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এইটা দেখার খুব ইচ্ছা
শুরু হোক আবার
লেখকের মন্তব্য
সহমত। ধন্যবাদ
ভালো প্র্যাকটিস একটা বন্ধ হৈয়া গেছে, শুরু হৈলে ভালো হৈবো---
লেখকের মন্তব্য
এই প্র্যাকটিসটা চালু থাকলে আমরা শুধু আনন্দই পাবো না, আমাদের সাহিত্যচর্চার ক্ষেত্রে পারস্পারিক মিথস্ক্রিয়াটাও বাড়বে। আমি মনে করি, এই ধারাটা বারোমাসই চলতে পারে।
লেখকের মন্তব্য
আসলে ই তো বারোয়ারি উপন্যাসের কোনো খুজ খবর নাই দেখি -
লেখকের মন্তব্য
সেটাই মাসুম ভাই

ধন্যবাদ আপনাকে
হুমম এটা নিয়ে আমিও ভাবছিলাম কদিন থেকে

পরের পর্বগুলো আসুক
লেখকের মন্তব্য
ধন্যবাদ
হুমম অনেকদিন পর্বগুলোর দেখা নাই।
বিজয় দিবসের শুভেচ্ছা!
এইটা আবার চালু করা দরকার - একটা জিনিস এই ভাবে ফেলে রাখা যায় না
মন্তব্য করুন