শেখ আমিনুল ইসলাম-এর সংক্ষিপ্ত পরিচিতি

আজ ২০ মার্চ ২০১১ হল চলচ্চিত্র নিয়ে ই-বুক “"এক মুঠো চলচ্ছবি”"।
চলচ্চিত্র নিয়ে বিভিন্ন বৈচিত্র্যময় লেখায় বাংলা ব্লগগুলো সমৃদ্ধ। অনেক ভালো ভালো লেখা এই সংকলনের জন্য আমরা হাতে পেয়েছি,যেগুলোর সবগুলোই এই সংকলনে স্থান পাওয়ার যোগ্য ছিল। সেগুলো থেকে সংকলনের জন্য সেরা লেখাগুলো বাঁছাই করা সম্পাদনা পরিষদের জন্য খুবই কঠিন অভিজ্ঞতা ছিল।
অভিন্ন বানান রীতি অনুসরণ করা আমাদের পক্ষে সম্ভব হয় নি। আমরা লেখকের মূল লেখাটিকে যথা-সম্ভব অবিকৃত রাখার চেষ্টা করেছি। হঠাৎ চোখে পড়া দুই একটি ভুল,শিরোনামে কিছু সংশোধনী,কিছু বাক্যে সংশোধনী ছাড়া,তেমন কোনো পরিবর্তন আনা হয় নি। পর্ব ভিত্তিক লেখাগুলো আমরা একটি পূর্নাঙ্গ লেখা হিসেবেই নিয়েছি। সেক্ষেত্রে কিছু বাক্যের সংযোজন বিয়োজনের প্রয়োজন দেখা দিয়েছে।
পাঠকের ডাউনলোড সমস্যার কথা বিবেচনায় রেখে,সংকলনের আকৃতি যেন খুব বেড়ে না যায় সেদিকে সম্পাদনা পরিষদ যত্নশীল ছিল। এক্ষেত্রে,আমরা ই-বুকের ডিজাইন সরল রাখা এবং ছবির সংখ্যা কম রাখার চেষ্টা করেছি।
ব্লগারদের মধ্যে যারা লেখা জমা দিয়েছেন,বিভিন্ন সময় খোঁজ খবর নিয়েছেন,প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন,তাঁদেরকে কৃতজ্ঞতা জানাই। অশেষ কৃতজ্ঞতা জানাই সামহোয়্যার ইন ব্লগ,আমার ব্লগ,প্রথম আলো ব্লগ,চতুর্মাত্রিক,শব্দনীড় ও মুক্তব্লগ কর্তৃপক্ষকে। তাঁদের আন্তরিক সমর্থন ও সহযোগিতা পেয়েই এই ই-বুকটি বাস্তব রূপ পেতে যাচ্ছে। ব্লগার রোচিষ্ণু স্যানাল টীম প্রতীতির জন্য সুদৃশ্য লোগোটি করে দিয়ে আমাদেরকে নিরন্তর কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন।
পাঠের সুবিধার জন্য ই-বুকের বিভিন্ন স্থানে নীল রঙের কালিতে হাইপারলিংক যুক্ত করা হয়েছে। সূচিপত্রের নির্দিষ্ট শিরোনামে ক্লিক করে সরাসরি সংশ্লিষ্ট লেখায় যাওয়া যাবে। প্রতি পৃষ্ঠার নীচে বামদিকে “সূচিপত্র” এ ক্লিক করে সূচিপত্রে ফেরা যাবে। মনিটর জুড়ে ই-বুকটি দেখার জন্য Ctrl ও L চাপতে হবে,ফিরে আসার জন্য Esc চাপতে হবে। ই-বুকে বাংলার জন্য SolaimanLipi ফ্ন্ট ব্যবহার করা হয়েছে। ফ্ন্ট সমস্যা হলে’, এখান থেকে ফ্ন্ট ডাউনলোড করা যাবে। অ্যাক্রোবেট রিডারসহ যে কোনো পিডিএফ রিডারে ই-বুকটি ভালোভাবে পড়া যাবে। সর্বশেষ ভার্শনের অ্যাক্রোবেট রিডার এখান থেকে ডাউনলোড করা যাবে।
এই ই-বুকটি বিনামূল্যে বিতরণ করা যাবে। তবে কোনোক্রমেই এটি বিক্রি করা যাবে না। প্রকাশিত সব লেখার স্বত্ব লেখক সংরক্ষণ করেন। সংকলণে প্রকাশিত কোনো লেখা সংশ্লিষ্ট লেখকের অনুমতি ব্যতিত হুবুহু অথবা আংশিকভাবে কোনো প্রকাশনা মাধ্যমে প্রকাশ করা যাবে না।
ই-বুক সংক্রান্ত যে কোনো বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন proteeti.books@gmail.com এই ঠিকানায়।
সংকলনটি ডাউনলোড করুন -
মিডিয়াফায়ার থেকে –
কম্প্রেসড উইন রার ফাইল (৮.০১ মেগাবাইট) -
পিডিএফ ফাইল (৯.০৫ মেগাবাইট)
উইন্ডোজ লাইভ থেকে –
কম্প্রেসড উইন রার ফাইল (৮.০১ মেগাবাইট)
পিডিএফ ফাইল (৯.০৫ মেগাবাইট)
ধন্যবাদ সবাইকে। শুভেচ্ছা 
মন্তব্য
পোস্টটা জাতীয় পোস্ট করার জোর আবেদন করছি -
লেখকের মন্তব্য
অনেক কৃতজ্ঞতা প্রিয় কবি

নেড়েচেড়ে দেখলাম এতক্ষণ। সংগ্রহে রাখার মত একটা জিনিসই হয়েছে। অভিনন্দন! জাতীয় পোস্ট করা হোক।
লেখকের মন্তব্য
কৃতজ্ঞতা হাসান মাহবুব ভাই। শুভেচ্ছা

আহ - লেখা কোন সংকলনে ঢুকলে কতো আনন্দ লাগে -


রাত জেগে খুটুর খাটুর করে টাইপ করা স্বার্থক
পরিশ্রমের মূল্যায়ন হয় তাইলে দুইন্যাতে
===============
কাজ ভালো হয়েছে সন্দেহ নাই -
আরেকটু ভালো হইলে আরো ভালো হৈতে পারতো ।
যেহেতু হইতে পারে নাই - সেহেতু খুত গুলো বলে যাই -

আমার লেখা গুলোতে অনেক গুলো ইমোর সংক্ষিপ্ত কোড ঢুকে গেছে। ঐগুলো দেখার দরকার ছিলো ।
যেহেতু সংকলনের কাজ হয়েছে - টাইপো গুলো ঠিক করে দেয়া দরকার ছিলো ।
================
জড়িত সবাই অভিনন্দন ।
================
চতুরদের প্রতি লেখা ভালো লাগলে - ফেবুতে লাইক বাটনটা ক্লিক কইরেন - ফেবুতেই শেয়ার করলে অনেক মানুষ পড়ে পছন্দের পোষ্ট।
রেটিং না দিলেও ফেবুতে লাইক দিয়েন - তাহলে প্রোফাইলে অটোম্যাটিক শেয়ার হয় এখন পোস্ট ।
লেখকের মন্তব্য
খুব ভালো লাগল আরণ্যক ভাই। অনেক কৃতজ্ঞতা জানবেন।
ইমোর ক্ষেত্রে কাজটা সচেতনভাবেই করা হয়েছে আরণ্যক ভাই। প্রথমে ইমোটাই ইমেজ আকারে দিতে চেয়েছিলাম, কিন্তু লাইনের সৌন্দর্য নষ্ট হওয়াতে শুধু কোড ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। কারন, আমরা মনে করছিলাম যেহুতু এটি ব্লগারদের জন্য ই-বুক, কোডগুলোর সাথে সবাই কমবেশি পরিচিত। তাছাড়া, আমাদের ভয় ছিল, ইমো দিয়ে লেখক যে আবেগ প্রকাশ করেছে, সেটা বাদ দিলে লেখা হাল্কা হয়ে যায় কি না।
অনেক ধন্যবাদ আরণ্যক ভাই। শুভ কামনা

বাট আপনারে মেনি মেনি ধনিয়া
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ ভাই
ডাউনলোড করছি।

সবার জন্যে শুভকামনা রইল।
লেখকের মন্তব্য
কৃতজ্ঞতা ও শুভেচ্ছা
ওয়াও! আমার ৩টা লেখা এসেছে! থেঙ্কু থেঙ্কু!

এছাড়াও অন্য লেখাগুলোও খুব তথ্যবহুল। সবরকমের লেখা নেয়া হয়েছে বলে ভ্যারিয়েশনটা খুব ভালোভাবে রাখা হয়েছে। অনেক পরিশ্রমের জিনিস, বোঝাই যাচ্ছে।
আমিনুল ভ্রাতা আপনাকে এবং এর সাথে জড়িত অন্য সবাইকে অজস্র ধন্যবাদ ও শুভকামনা।
লেখকের মন্তব্য
প্রথম থেকেই যাদের অনুপ্রেরণা আমরা সব সময় পেয়েছি, আপনি তাঁদের একজন। আমাদের পুরো টীম আপনার উপর কৃতজ্ঞ আপা।
অনেক অনেক শুভেচ্ছা

শুভকামনা টিমের সকলের জন্য।
লেখকের মন্তব্য
মেঘদি অন্রক কৃতজ্ঞতা ও শুভ কামনা
কিছু কৃতজ্ঞতাবোধের অনুভূতি লিখে বা বলে প্রকাশ করা যায় না দিদি। এক্ষেত্রেও তাই হল। অনেক অনেক ভালো থাকবেন।
সংগ্রহে রাখলাম। অসাধারণ কাজ হয়েছে একটা।
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ কবি। শুভ কামনা
এখানে লিংকটা আসেনি। জুড়ে দিন।
লেখকের মন্তব্য
আপা ঠিক করে দিয়েছি

জোস একটা ই-বুক হয়েছে
অনেক সুন্দর 
লেখকের মন্তব্য
ভাইয়া, আমার ই-বুক কালেকশনের মূল আকর্ষণ আপনার করা অসাধারণ সব ই-বুকগুলো। আমার ব্লগিং জীবনের প্রায় প্রথম দিকে সহেলী আপাকে নিয়ে করা আপনার ই-বুক দেখে এতটাই মুগ্ধ হয়েছিলাম, ভাষায় প্রকাশ করতে পারব না। এর পর একে একে সবগুলো কালেক্ট করে রেখেছি। একটি আরেকটিকে ছাড়িয়ে গেছে সব সময়।
খুব আনন্দ লাগছে। অনেক অনেক কৃতজ্ঞতা
লেখকের মন্তব্য
ঘুম থেকে উঠে দেখি পোস্টটা জাতীয় পোস্ট হয়ে গেছে
অনেক অনেক ভালো লাগছে। এই ই-বুকটার উদ্যোগ চতুর্মাত্রিক থেকেই শুরু, তাই এখানকার অনন্য এই স্বীকৃতি খুব আনন্দিত করেছে, ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন
অনেক অনেক কৃতজ্ঞতা।
অভিনন্দন! অনেক শ্রমসাধ্য কাজ। এ ধারা অব্যাহত থাকুক!
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ কবি। শুভেচ্ছা
একটা ভুল হয়ে গেছে লোগোর ব্যাপারে
লোগো সায়ফুজ্জামান খালেদ আমাকে করতে বললেও লোগো করেছে আমার ভাই রোচিষ্ণু স্যানাল। ওর নাম যাবে আমার বদলে।
এটা যত তাড়াতাড়ি ঠিক করা সম্ভব করে দিন আমিনুল।
লেখকের মন্তব্য
ভাই রোচিষ্ণু স্যানালের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। আশা করি, তিনি এই অনাকাঙ্খিত ভুলটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমি পোস্টে নাম বদলে দিয়েছি দিদি। ই-বুকের নতুন সংস্করণ হলে, সেখানে বদলে দিতে পারব তখন। শুভ কামনা মেঘদি
অভিনন্দন!
লেখকের মন্তব্য
শুভেচ্ছা
মুভি নিয়ে বাংলায় এরকম বই বা ই-বুক আমি আগে দেখিনি !! অনুবাদ টাইপ একটা দুইটা বই দেখছি, ফ্লিম মেকিং টেকিং এর উপ্রে!! কিন্তু মুভি নিয়ে এই ইবুকটার মত বাংলায় এরকম ফ্রিরাইটিং একদমই দেখিনি! অনেক গুলো লেখাই আগে পর্ছিলাম! কিছু নতুন পড়লাম! মানসম্মত একটা সংকলন হৈসে! B)
মুভি লয়া দুইটা পোষ্টাইছিলাম! একটা আসছে এইখানে, ব্যাপারটা ভাল্লাগছে
লেখকের মন্তব্য
প্রিয় পাঁচ পরিচালককে যেভাবে এক সুতোয় গেঁথেছেন, সত্যই অনবদ্য। সেই পোস্টটি বার বার পড়েও মনে হয় আবার পড়ি
অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ
সময় নিয়ে পড়ে দেখব। কম্পিউটারে জমা হচ্ছে।
লেখকের মন্তব্য
সময় পেলে পড়বেন কিন্তু

শুভেচ্ছা
লেখকের মন্তব্য
রুশো ভাই,লেখাগুলো বাঁছাই আপনার আর কবি'র হাত ধরেই হয়েছে। তাই যত প্রশংসা, সব প্রাপ্য আপনাদেরই। বাংলা ব্লগের সব যায়গায় ছড়িয়ে থাকা মুক্তগুলো সযতনে কুঁড়িয়ে আনার জন্য অভিনন্দন ও কৃতজ্ঞতা

একটা অসাধারণ ও অসামান্য কাজ করেছেন। কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
লেখকের মন্তব্য
প্রিয় কবি অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা

ডাউনলোড করছি।
লেখকের মন্তব্য
জানাবেন কেমন লাগল। শুভেচ্ছা
অভিনন্দন আমিনুল তোমার দারুন এক প্রচেস্টার সফলতায়।
লেখকের মন্তব্য
আপা আপনার অভিনন্দন পেয়ে খুব ভালো লাগছে। অনেক অনেক শুভেচ্ছা

অভিনন্দন। নামিয়েছি। পড়ছি।
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ হালিম ভাই। জানাবেন কেমন লাগল

শুভেচ্ছা
অনেক সুন্দর একটা সংকলন হয়েছে । গ্রেট জব ব্রো
লেখকের মন্তব্য
অনেক অনেক কৃতজ্ঞতা মিরাজ ভাই। শুভেচ্ছা
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ
দারুণ কাজ ! প্রয়োজনে কাজে লাগবে ।
ধন্যবাদ আমিনুল আপনাদের ।
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ শিপন ভাই। নিরন্তর শুভেচ্ছা
মন্তব্য করুন