লেখকের ক‌থা

সদর দরজা

শান্তিন্তে নোবেল বিজয়ী লিউ সিয়াওবোর কবিতাঃ একটি চিঠিই যথেষ্ট

ব্লগারের প্রোফাইল ছবি


২০১০ সালে শান্তিতে নোবেল বিজয়ী লিউ সিয়াওবো (Liu Xiaobo) চীনের একজন মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবী, মানবতাবাদী কবি ও সাহিত্যিক। তিনি ২০০৩ সাল থেকে সাহিত্যকদের আন্তর্জাতিক সংগঠন PEN এর চৈনিক শাখা Independent Chinese PEN Center এর সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি ২০০৯ সালে কাব্যে PEN/Osterweil পদক এবং একই বছর সাহিত্যে PEN/ Barbara Goldsmith Freedom পদক পান। ১৯৮৯ সালের ৪ জুনে চীনের তিয়েনআনমেন স্কয়ারে ছাত্রদের গণতন্ত্রের দাবীতে বিক্ষোভ আয়োজনের অন্যতম সংগঠক ছিলেন। চীনা কর্তৃপক্ষ গুলী চালিয়ে কয়েক শ ছাত্রকে হত্যা করে নির্মমভাবে এই বিক্ষোভ দমন করে। লিউ সিয়াওবোসহ অসংখ্য গণতন্ত্রপন্থীকে গ্রেপ্তার করে। সেই থেকে তিনি বিভিন্ন মেয়াদে চীনের কারাগারে রাজবন্দী থেকে গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করে যাচ্ছেন। PEN American Center এর আন্তর্জাল পাতায় জেফরে ইয়াং (Jeffrey Yang) এর অনুবাদকৃত লিউ সিয়াওবোর চারটি কবিতা One Letter is Enough, Longing to Escape, A Small Rat in Prison এবং Daybreak সংকলিত আছে। প্রথম কবিতা One Letter is Enough বাংলায় অনুবাদ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। সেই সাথে, আমার ক্ষুদ্র অবস্থান থেকে গণতন্ত্রপন্থী মানবতাবাদী এই মহান বিপ্লবী কবির মুক্তি দাবী করছি।

একটি চিঠিই যথেষ্ট

একটি চিঠিই যথেষ্ট
আমার জন্য, বর্ণনা শক্তির সীমা ছাড়িয়ে মুখোমুখি হয়ে
তোমাকে বলার

যেমন করে বাতাস বইছিল কাল
রাত্তিরে
নিজেরি রক্তের অক্ষরে
লিখছিল গোপন পদ্য
মনে করিয়ে দিচ্ছিল আমায়
প্রতিটি শব্দই শেষ শব্দ

তোমার শরীরের হিম
গলে হয়েছিল পৌরানিক বহ্নি
জল্লাদের রক্তচক্ষুর
ক্রোধোন্মতা হয়েছিল অদ্রি

দুই সারি সমান্তরাল লোহার রেললাইন
আচমকাই মিশে গিয়েছিল
পতঙ্গগুলো পাখা ঝাপটিয়ে ছুটেছিল প্রদীপ শিখায়
আলো, যেন এক শাশ্বত নিদর্শন
দেখেছিলাম তোমার ছায়ায়
০৮।০১।২০০০

7
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 7 (২ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#৪৫৬৭৭(১)    

শেয়ার করার জন্য আর অনুবাদটির জন্য অনেক ধন্যবাদ, আমিনুল। ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৫৬৮২(২)    
লেখকের মন্তব্য

আপনাকেও অনেক ধন্যবাদ। শুভেচ্ছা ধইন্যাপাতা(ধন্যবাদ)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৫৬৯৭(৩)    

জেনে ভাল লাগলো। কবিতার অনুবাদ বেশ সাবলীল সুষম। এ কাজটির জন্য ধন্যবাদ।

ভাল থাকুন আপনি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৫৭০০(৪)    
লেখকের মন্তব্য

অনেক ধন্যবাদ শামানদা। আপনিও অনেক ভালো থাকুন। শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৫৭১১(৫)    

একটি চিঠিই যথেষ্ট আমার জন্য, সত্যিই তো। পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ নেবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৫৭১৭(৬)    
লেখকের মন্তব্য

আপনাকেও অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৫৭৪৩(৭)    

জানলাম। ওনার প্রসঙ্গে আমি তেমন জানতাম না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৫৭৮০(৮)    
লেখকের মন্তব্য

অনেক ধন্যবাদ।শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৫৭৪৮(৯)    

ভালো লাগছে / পুরাই একমত / জটিল ধইন্যাপাতা(ধন্যবাদ)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৫৭৮২(১০)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ ধইন্যাপাতা(ধন্যবাদ)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৫৭৯৮(১১)    

জানা হলো নতুন কিছু
ধন্যবাদ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৫৮৬২(১২)    
লেখকের মন্তব্য

আপনাকেও অনেক ধন্যবাদ। শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৫৮২২(১৩)    

ভালো লাগছে / পুরাই একমত / জটিল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৫৮৬৪(১৪)    
লেখকের মন্তব্য

ধইন্যাপাতা(ধন্যবাদ)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৫৯১৯(১৫)    

ধইন্যাপাতা(ধন্যবাদ) ভালো লাগছে / পুরাই একমত / জটিল (সাতে সাত)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৫৯৫৭(১৬)    
লেখকের মন্তব্য

:) ধইন্যাপাতা(ধন্যবাদ) ধইন্যাপাতা(ধন্যবাদ)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৫৯৩৫(১৭)    

সকালে পড়েছি কিন্তু ভালো লাগা জানাতে সন্ধ্যা হয়ে গেলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৫৯৫৮(১৮)    
লেখকের মন্তব্য

:) :)
অনেক ধন্যবাদ মেঘদি।শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৫৯৯৪(১৯)    

আরে!!
কেমন আছেন ভাই??

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৬০৫৪(২০)    
লেখকের মন্তব্য

নয়ন ভাই ভালো আছি। আপনি কেমন আছেন?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৫৯৯৫(২১)    

শেয়ার করার জন্য ধন্যবাদ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৬০৫৬(২২)    
লেখকের মন্তব্য

আপনাকেও ধন্যবাদ ধইন্যাপাতা(ধন্যবাদ)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৬০১৮(২৩)    

ভালো লাগলো অনুবাদ আমিন ভাই ! আছেন কেমন ??এখানে রেগুলার পাইবেন !

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৪৬০৫৭(২৪)    
লেখকের মন্তব্য

মাছুম ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? আশা করি, এখানে রেগুলার হব।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
5 + 7 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।