লেখকের ক‌থা

সদর দরজা

উড়তে উড়তে উড়িয়ে নিল

ব্লগারের প্রোফাইল ছবি

হঠাৎ করেই কোত্থেকে পাগলা একটা ঝড় এল,

উথাল পাথাল

দমকা ভীষণ বাতাস

উড়তে উড়তে এসে উড়িয়ে নিয়ে গেল।

উড়িয়ে নিয়ে গেল

আমার জানালার পর্দা,

বিছানার চাদর,

বারান্দার কাপড়,

উড়িয়ে নিল আমার ভেজা চুল-

টবের ফুল,

কানের দুল,

তুচ্ছ কত ভুল!

বইয়ের খোলা পাতার শব্দরা সব

ঘূর্ণি হয়ে উড়াল দিল,

জানলা গলে আকাশ বেয়ে

পাগল হয়ে হারিয়ে গেল।

সাগর পাড়ে বসে থাকা

ছবির মেয়েটার ডানা গজাল,

মুচকি হেসে চোখ নাচিয়ে

মায়ার বাঁধন ছিঁড়ে উড়াল দিল।

ক্যালেন্ডারের পাতাগুলো

বোকার মত

এদিক ওদিক ডানা ঝাপটে,

একই হুকে ঝুলে রইল।

অস্থির সব গানের সুর

এঁকে বেঁকে পথ হারিয়ে

রাত্রি কাল শূণ্যে কেবল

ভেসে রইল।

ভীষণরকম উতাল হওয়া বাতাসটা

কোত্থেকে হঠাৎ করেই হাজির হল

উড়তে উড়তে এসে উড়িয়ে নিয়ে গেল

উড়িয়ে নিয়ে গেল-

আমার যত মন ভাল,

আর মন খারাপ,

পাগলামি সব আবোল তাবোল!!

6.72
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 6.7 (৭ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩২১১(১)    

ওহ দারুণ! পুরাই উড়ায় নেয়া কবিতা। ভালো লাগসে অনেক, তিথি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩২১৯(২)    
লেখকের মন্তব্য

এমন একটা ঝড় আর পাগলা বাতাস এল..........এক্কেবারে উড়েই গেলাম যে! শরমিত

থ্যাংকস হাসান। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩২২৪(৩)    

ঝড়ের কবলে পড়লে-কবিতা নিঃশচয় এমন ছন্নহীন হয়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩২২৭(৪)    
লেখকের মন্তব্য

হা হা হা ঠিক বলেছেন। ঝড়ের কবলে পড়ে একেবারে ছিড়ে খুঁড়ে একাকার। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩২৪৫(৫)    

দারুন

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩৩২০(৬)    
লেখকের মন্তব্য

স্কুলে আমার একটা ফ্রেন্ড ছিল, ছবি। আমরা অনেক অনেক কাছের ছিলাম, কিন্তু তারপরে ও হারিয়ে গেল।

ধন্যবাদ ছবি।
মন্তব্যের জন্য, বন্ধুকে মনে করিয়ে দেয়ার জন্য।

ভাল থাকবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩২৫১(৭)    

অন্নে---ক ভালো লাগলো আপু! এভাবেই পাগলা হাওয়ায় উড়তে থাকুন সব সময়! :) হাওয়াটা যেন থেমে না যায়! :)

ভালো থাকবেন অনেক অ-নে-ক ! :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩৩৩৮(৮)    
লেখকের মন্তব্য

এইরকম পাগলা হাওয়া ভাল বুঝি? মন ভাল, মন খারাপ, পাগলামি........সব যে উড়িয়ে নিয়ে গেল............

ধন্যবাদ মৌলি।

ভাল থেকো তুমিও।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩৪২৯(৯)    

পাগলা হাওয়া শুধু মন খারাপ উড়িয়ে নিয়ে যাক! মন ভালোটা আপনারই থাকুক! :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৪০৯৬(১০)    
লেখকের মন্তব্য

তাই কি আর থাকে রে বোকা? পাগলা বাতাসটা কি আর এত কিছু বোঝে! যা পায় সব নিয়ে পালায় যে! :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩২৮৬(১১)    

সেইরকম কবিতা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩৩৪১(১২)    
লেখকের মন্তব্য

হিহিহি আরিশ, সেইরকম আবার কিরকম? :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩২৯৯(১৩)    

ঝোড়ো কবিতা, উড়াল কবিতা! :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩৩৪৩(১৪)    
লেখকের মন্তব্য

উড়াল কবিতা...উড়তে উড়তে উড়েই গেল :)

ধন্যবাদ ফাহাদ।

শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩৩০২(১৫)    

আরেহ!! কি সুন্দর লেখাটা। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩৩৪৫(১৬)    
লেখকের মন্তব্য

আরেহ!! কি সুন্দর প্রো পিকটা! একটা পিং পং বলের মতন। :)

ধন্যবাদ নীল বালক।
ভাল থাকবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩৩১৫(১৭)    

চমৎকার!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩৩৪৭(১৮)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ নয়ন।

শুভকামনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩৪৪৪(১৯)    

বেশ লাগলো কবি ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৪০৯৭(২০)    
লেখকের মন্তব্য

অনেক ধন্যবাদ স্রোত।

ভাল থাকবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩৫০৯(২১)    

হুমম, এই কবিতা যে পড়বে
সেও উড়ে যেতে পারে :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৪০৯৮(২২)    
লেখকের মন্তব্য

হিহিহি

উড়তে উড়তে উড়েই গেল :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৫১৬৭(২৩)    

উড়তে উড়তে শব্দ পেলো
ঘাসফরিং -এর দল!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৫৫৮৪(২৪)    
লেখকের মন্তব্য

ঘাসফরিং এর দল...তাদের সাথে দেখা হওয়া দরকার...

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
1 + 0 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।