লেখকের ক‌থা

সদর দরজা

কবি, অথবা পাগলামি, কিংবা শুধুই ভালবাসা

ব্লগারের প্রোফাইল ছবি

তুমি পাগল!

কেন বলছি! তুমি যে কবি! কবিদের পাগল হতে হয়...
সৃষ্টিছাড়া, নিয়ম ভাঙা, শেকল ছেঁড়া....

পাগল না হলে পথ ভুলে বিপথে পা রাখতে কি করে! তোমার ঝোলায় কেবল একটা সোনালী পাখির পালক আর এক টুকরো মেঘ। অথচ থাকতে পারতো থোক থোক টাকা, নাম, যশ, খ্যাতি........কিংবা সমুদ্র সমান ভালবাসা........তুমি নিলে না..........

পাখির পালকটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। পাখিটাকে তুমি উড়িয়েও দিলে না। পালক ছিঁড়ে রেখে দিলে। তার আকাশ কেড়ে নিলে। তাকে তোমার সবটা দিতেও ভয়, আবার অধিকার ছেড়ে দেবার মত উদারও তুমি হতে পারো নি।

তুমি পাগল.......স্তুতির, তোষামোদের, অন্ধকারের.......ভালবাসার নও। ভালবাসা তোমার কবিতার একটা উপকরণ মাত্র, যেমন তোমার ঝোলার মেঘের টুকরোটা, কিংবা মুগ্ধচোখে যে কাশফুলকে দেখো তুমি শরতে.......শরৎ চলে গেলে তুমি তাকে সাদা কাগজের কাল অক্ষরে বেঁধে রাখো কেবল। তার আর কোন মূল্য তোমার কাছে নেই।

তুমি পাগল! তাই বোকা পাখিটার এক আকাশ ভালবাসা উপেক্ষা করার নিদারুণ দু:সাহস তোমার হয়। এক টুকরো মেঘ নিয়েই তুমি সন্তুষ্ট! তুমি পাগল এবং নির্বোধ.......কারণ তুমি কবি..........

পাগল আমিও!

কেন বলছি! কারণ আমি তুচ্ছাতিতুচ্ছ এক বোকা পাখি ভালবেসেছি কবিকে! যুক্তিহীন, বাঁধন হারা, লাগাম ছেঁড়া...

পাগল বলেই তোমার নিদারুণ উপেক্ষা আর অবহেলার কঠিন আকর্ষণে বাঁধা পড়ে ঘুরপাক খাচ্ছি প্রতিনিয়ত, যেমন কেন্দ্রকে ঘিরে আবর্তিত হয় গ্রহাণু!

আমার অমূল্য সোনার পালক ছিঁড়ে সযত্নে গুছিয়ে দিয়েছি তোমার ঝোলায়। ওড়ার অধিকার, কিংবা ক্ষমতা হারিয়েও হাসিমুখে তোমায় খুশি করি রাংতা মোড়ানো স্তুতিবাক্যে অবিরত, যার আবরণে ঢাকা পড়ে যায় আমার ভোরের কুয়াশা ধোয়া সজীব ভালবাসা।

আমি পাগল, তাই আমার ভালবাসাটুকু তোলা থাকে তোমার দাক্ষিণ্যের প্রতীক্ষায়। তার সহজ, সাবলীলতা নিয়ে সে ফুটে উঠতে দ্বিধাগ্রস্ত হয়...ভীত হয়...

চিরকালের আমি বাঁধা পড়ে থাকি ছোট ছোট কাল অক্ষরে.......আর কোন মানসিক কি আত্মিক মূল্য আমার আছে বলে মনে করতেও ভয় পাই।

তুমি পাগল!
পাগল না হলে কবি হওয়া যায় না!

আমিও পাগল!
তা না হলে মিথ্যে হয়ে যেতো আকাশ উপুড় ভালবাসা!

7
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 7 (২ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৯৩১৫(১)    

অবাক ভালোবাসা- ওয়ারফেইজ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬৩০৪৮(২)    
লেখকের মন্তব্য

হু...অবাকই বটে...

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৯৪২৫(৩)    

এভাবেই ভালবাসাবাসি হয়। অদ্ভুত!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬৩০৫৪(৪)    
লেখকের মন্তব্য

এভাবেই ভালবাসতে হয়!
ধন্যবাদ হালিম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৫৯৪৩৬(৫)    

কবিদের পাগল হতে হয়...
ভালো বলেছেন ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬৩০৪৯(৬)    
লেখকের মন্তব্য

পাগল না হলে কবি হওয়া যায় না...
ধন্যবাদ স্রোত।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬২২৪৭(৭)    

আমি কবিতা লিখিনা তবুও আমি পাগল,
কারন আমি এলোমেলো!!
আমি সুন্দর স্বপ্ন দেখিনা,
কারন আমি নিশিজাগা চর!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬৩০৫১(৮)    
লেখকের মন্তব্য

নিশি জাগলে কি স্বপ্নেরা আসে না! আসে তো...খুব আসে...

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬৩৬৯৫(৯)    

হয়তবা আসে সাদা মেঘের মতন, সুন্দর তবে কাছে নয় বহু দূরে!!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৩৪০(১০)    

:) :) :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৯৭৯৭৬(১১)    
লেখকের মন্তব্য

:) :) :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০২৪৮৩(১২)    

কবি! পাগল! সাপলুডু! অভিশাপ।।
কে আর পারে বৃষ্টির জলে অশ্রুধারার আশ্রয় নিতে?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১০১৫৮(১৩)    
লেখকের মন্তব্য

কেউ পারে না...কেউ পারে না...

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
1 + 1 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।