লেখকের ক‌থা

সদর দরজা

একটি ই-বুক করতে চাইঃ লেখা দিবেন?

ব্লগারের প্রোফাইল ছবি

দীর্ঘ ব্লগিং জীবনে অনেক ভালো ভালো ই-বুক দেখার সৌভাগ্য হয়েছে। সেগুলো দেখে ই-বুক করার ইচ্ছেটা ধীরে ধীরে মনের ভিতর-বাড়িতে আস্তানা গাড়তে শুরু করে। এবং সে ইচ্ছের কারণে প্রথম আলো ব্লগে ই-বুক করার কাজটাতে সাহস করে হাত দিই।

প্রথম আলোতে ব্লগিং করেছি প্রায় এর জন্মলগ্ন থেকেই; তার ফলে পরিচিতির ব্যাপ্তিটা ছিলো তুলনামূলকভাবে বিস্তৃত । ফলে লেখার জন্য তেমন সমস্যা হয় নি। পোষ্ট দিয়ে লেখা আহবান করার পরপরই ভালোই রেসপন্স পেয়েছিলাম এবং সে লেখাগুলো থেকে বাচাই করা কিছু লেখা নিয়ে অন্য আরও কয়েকজন সহব্লগারের সহযোগিতায় আমরা প্রকাশ করি প্রথম আলো ব্লগের প্রথম বিষয়ভিত্তিক ই-বুক “রক্তের মলাটে একুশ”

ই-বুক নিয়ে আমাদের যে ব্যাপক পরিকল্পনা ছিলো তারই ধারাবাহিকতায় শ্রদ্ধেয় সহব্লগার শেখ আমিনুল ইসলাম এর উদ্যোগে প্রকাশিত হয় আরেকটি ই-বুক “নক্ষত্রবীথি”। এটিও পাঠক মহলে দারুণ সমাদৃত হয়। সে সাথে আমাদের উৎসাহের পারদটাও উচ্চাগামী হতে থাকে। আমাদের লক্ষ্য ছিল গতানুগতিক বিভিন্ন ধরণের লেখার সংঙ্কলন না করে বিষিয়ভিত্তিক ই-বুক বের করার।

কিন্তু পরে আলো ব্লগে কিছু অনাকাঙ্খিত সমস্যা এবং ঘটনাবলির কারণে ই-বুকের কাজে হাত দেওয়া উৎসাহ হারিয়ে ফেলি। পরে একটি কারণে প্রথম আলোতে আমাকে ব্যান করার হয় এবং প্রিয় শেখ আমিনুল ভাইসহ আমাদের পূর্ববর্তী ই-বুকের সম্পাদনা পরিষদের সিংহভাগ সদস্য আলো ব্লগ ত্যাগ করেন এবং কেউ কেউ অনিয়মিত হয়ে পড়েন।

এর পরে অনেকগুলো মাস কেঁটে গেছে। ব্যস্ততার কারণে নতুন ই-বুকের কাজে হাত দিতে সাহস হয় নি। এখন কিছুটা অবসর পাওয়া সে কাজ আবার পুনরায় শুরু করতে চাইছি।

চতুর্মাত্রিকের ব্লগারদের লেখা নিয়ে আমাদের পরবর্তী, এবং চতুর্মাত্রিক ব্লগের প্রথম ই-বুক বের করার উদ্যোগটা সাহস করে নিয়ে ফেললাম। আমিনুল ভাইও এখন চতুর। উনার সাহায্য পাবো এ বিশ্বাস আমার আছে।

আগের মতো সময় নিয়ে এখন ব্লগিং করা হয় না। চতুর্মাত্রিকের অনেকদিন ধরে ব্লগিং করলেও তেমন এক্টিব ব্লগার না হওয়ায় সহব্লগারদের সাথে পরিচিতির ব্যপ্তিটা তেমন বিস্তৃত হয়ে উঠে নি। তারপরও আশা করি আপনাদের সহযোগিতা ষোলো আনায় পাবো।

ছবি আমরা সবাই দেখি। কিন্তু তার মধ্যে কিছু ছবি আমাদের মনের মধ্যে দাগ কেঁটে যায়। সে সব ছবি দেখতে দেখতে আমরা অনুভব করি অজান্তেই কিছু মুগ্ধতা জমা হয়ে যাচ্ছে মনের চিরসস্মণীয়গারে।

এ ধরণের আপনাদের কিছু ভালো লাগা দেশি-বিদেশি ছবির রিভিউ; কিছু ছবি সম্পর্কে আপনাদের মুগ্ধতা, ভালোলাগা, সমালোচনা; ছবির প্রিয় কোনো গান কিংবা আপনার প্রিয় কোনো চলচিত্র পরিচালক বা কোনো বিশেষ নায়ক বা নায়িকা, বা জুটি সম্পর্কে লেখা নিয়ে একটি ই-বুক বের করতে চাই।

অর্থাৎ আমাদের ই-বুকের বিষয় হবে চলচিত্র। প্রিয় কোনো চলিচিত্রের রিভিউ থেকে শুরু করে চলিচত্র সম্পর্কে যে কোনো ধরনের লেখা লিখে ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে পাঠিয়ে দিন mskhaled.bd@gmail.com এ বা এ পোষ্টে আপনার লেখাটির লিঙ্ক দিন।

প্রাসঙ্গিক হলে আগের লেখারও লিঙ্ক দিতে পারেন।

তবে শর্ত একটাইঃ লেখাটি চতুর্মাত্রিকে প্রকাশিত হতে হবে।

আমাদের আগের কাজগুলোতে সংশ্লিষ্ট ব্লগ কতৃপক্ষের আন্তর অনুপ্রেরণা এবং সহযোগিতা কারণে কাজটি ভালোভাবে সম্পন্ন করার সম্ভব হয়েছে। আশা করি চতুর্মাত্রিক কতৃপক্ষের কাজ থেকেও আমরা একই ধরণের সহযোগিতা পাবো।

চতুর্মাত্রিক যেহেতু একটি নতুন ব্লগ এবং স্বাভাবিকভাবেই এখনও এখানে নিয়মিত ব্লগারের সঙ্খ্যা অন্য ব্লগের চেয়ে তুলনামুলকভাবে কম সেহেতু সকলের সহযোগিতা ছাড়া এ কাজ সম্পন্ন করা সম্ভব হবে না। আশা করি সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন।

শুভ ব্লগিং।

5.53
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 5.5 (২ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৫৪৯(১)    

আমরা ওপেস্টকুরবানী ঈদ সংখ্যা করেছি। মোটামুটি খারাপ হয়নি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৫৫১(২)    
লেখকের মন্তব্য

অভিজ্ঞতাটুকু দিয়ে আমাদের সহযোগিতা করবেন এ আশায় করি।

শুভ ব্লগিং।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৫৫২(৩)    

আশা করি...

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৭৩০৬(৪)    
লেখকের মন্তব্য

ই-বুকটি ডানলোড করতে পারছি না। পোষ্টটি মনে হয় সরিয়ে ফেলা হয়েছে। :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৫৫৩(৫)    

আমার চলচিত্রে কোন লিখা নেই। ডিসেম্বরের ৩১ তারিখের মধ্যে লিখতে পারলে দেবো। আপনাকে ধন্যবাদ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৫৬৬(৬)    

খুব আশাবাদী হয়েছি এবং আশাহতের দরোজায় গিয়ে দাড়িয়েছি।
যদিও ব্লগিং করছি সোয়া দুবছর হলো, চতুরে সদস্য হয়েছি ২ সপ্তাহ একদিন আগে, এবং এ পর্যন্ত লিখেছি মাত্র একটা লেখাই।
উপায় নাই, তাই একটি লেখার লিংকই দিচ্ছি

অনুরোধ করছি কষ্ট করে এই লিংকগুলো একবার দেখে আসবেন, এগুলো আমার আরও কিছু প্রিয় লেখা।
Agora: ধর্মান্ধতা, বিজ্ঞানচর্চা আর অসম প্রেমের গল্প

অন্তহীন: অন্তর্জালিক ভালোবাসায় অন্তহীন অপেক্ষা

The Hurt Locker: সম্রাজ্যবাদীদের বিরুদ্ধে বোমা?

নবীজি (স) কে নিয়ে চলচ্চিত্র

ট্রিলজি অব ডেথ: অ্যামোরেস পের্রোস , ২১ গ্রামোস এবং বাবেল

সবগুলো লেখাই এ বছর লেখা। আশা করছি কোন একটি আপনার পছন্দ হয়ে যাবে। ধন্যবাদ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৬১০(৭)    
লেখকের মন্তব্য

কৃতজ্ঞতা। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৫৬৭(৮)    

ই বুকের ব্যাপারে আগ্রহ তো থাকলোই, পাশাপাশি চলচ্চিত্র সবসময়ই আকর্ষন করে, আশা রাখি লেখার, ধন্যবাদ আহা উদ্যোগের জন্য। (লেখা ছাপা হইলেই হয় আহা )

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৫৬৯(৯)    

পাশে আছি খালেদ ভাই। ৩১ ডিসেম্বরের মধ্যেই চলচিত্র নিয়ে একটি পোস্টের লিংক আশা করি দিতে পারব। অনেক শুভ কামনা ধইন্যাপাতা(ধন্যবাদ)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৫৮১(১০)    

আশাকরি সাড়া পাবেন। এবং আপনার ই-বুক তৈরি হবে।
শুভকামনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৭২৩(১১)    
লেখকের মন্তব্য

শুভ কামনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৬০১(১২)    

আমি মাত্র কয়দিন এখানে।যদি কোন লেখা আপনার ভাললাগে তবে আপন নিজের পছন্দ মত একটা নিয়ে নিতে পারেন।ধন্যবাদ আপনাকে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৬০২(১৩)      
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৬০৯(১৪)    
লেখকের মন্তব্য

শ্রদ্ধেয় আজাদ ভাই, আমাদের ই-বুকটি হবে বিষয়ভিত্তিক। এবারের বিষয় চলচিত্র। আশা করি প্রাসঙ্গিক একটি লেখা আপনার কাছ থেকে পাবো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৬১৬(১৫)    

শুভকামনা ই-বুক আর আপনার জন্যে

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৬২১(১৬)    

উদ্যোগটা খুবই ভালো লাগলো খালেদ। বিষয়টাও চমৎকার, আগে কোন ই-বুক কেবল চলচিত্রের রিভিউ নিয়ে পড়ে দেখি নাই।

আমার নিজের একটা লেখা আছে, সেপ্টেম্বরে লিখেছি। এইখানে পাবেন

এটা ই-বুকে স্থান পেলে খুব খুশি হবো! :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৬২২(১৭)    

আলোতে আমিও আমিনুল ভাইয়ের সহায়তায় অভিনন্দন নামে মাসিক ইবুক করতাম - ৪ মাস মনে হয় করতে পেরেছিলাম - এই ইবুক নিয়া সুদুরপ্রসারি চিন্তাভাবনা ছিল - কিন্তু ...................... !! ডটডটে কি লিখতে চেয়েছিলাম আপনি হয়ত বুঝতে পারছেন !

ভালো উদ্যোগ নিয়েছেন - শুভকামনা সবসময় -

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৬৪৯(১৮)    

আমি ভাই জোকস ছাড়া আর কিছুই পারিনা! হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা
আমি লিখবো চলচ্চিত্র নিয়ে!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৬৮৯(১৯)    

ভালো আইডিয়া।
লেখা না দিতে পারলেও পড়তে পারবো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৭১৯(২০)    

আইডিয়া টা নতুন! পড়ার আশায় থাকলাম! শুভকামনা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৭৩৫(২২)    

পড়ার অপেক্ষায় রইলাম। শুভকামনা রইল।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৭৪৫(২৩)      
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৭৫৬(২৪)    

চলচিত্র নিয়ে আমার ধারণা এক্কেবারে কাঁচকলা! অন্য কোন সহযোগীতা লাগলে বলতে পারেন.....

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৭৬৯(২৫)    

শুভকামনা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৭৭২(২৬)    

শুভ কামনা।
আশা করি ভালো আছেন।
চেষ্টা করে দেখি একটা লেখা দেওয়া যায় কি না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৭৭৬(২৭)    

চেষ্টা করতে চাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৭৮১(২৮)    

আরণ্যক ভাইয়ের মুভি বিষয়ক এই পোস্টটি এবং এখানে দেয়া তাঁর অন্যান্য লিংকগুলো তাঁর অনুমতি সাপেক্ষে নিতে পারেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৮০৩(২৯)    

শুভকামনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৯৯৬(৩০)      
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৮৯৪(৩১)    

মুভিরিভিউ: অন্তরমহল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৬৯৮২(৩২)    
লেখকের মন্তব্য
 
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৭০৪১(৩৩)    
লেখকের মন্তব্য
 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬৮৯৫৮(৩৪)    

আপনাকে মেইল করেছি, দেখবেন কি?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬৮৯৭৭(৩৫)      
ব্লগারের প্রোফাইল ছবি
#৫৭৩১২(৩৬)    
লেখকের মন্তব্য
 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
5 + 3 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।