সাহাদাত উদরাজী-এর সংক্ষিপ্ত পরিচিতি

গতকাল বইমেলায় বেশ তাড়াতাড়ি বের হয়েছিলাম। প্রথম উদ্দেশ্য ছিল আমাদের হাসান মাহবুবের বই 'প্রবেশাধিকার সংরক্ষিত' এর মোড়ক উন্মোচন দেখা এবং পরে শিপন ভাইয়ের বই 'সোনামুখী সুঁইয়ে রূপোলী সুতো' এর সোনামুখী সুঁই দেখা। যাক, মানুষ ঢেলে যেতে যেতে সময় শেষ হয়ে পড়ছিল। বিরাট লাইন ধরে প্রবেশ করে জায়গা মত গিয়ে দেখি হাসান মাহবুবের বই 'প্রবেশাধিকার সংরক্ষিত' এর মোড়ক উন্মোচন শেষ। তবে রেশ শেষ হয়নি। নানা টিভি ক্যামেরায় তার ছবি তোলা হচ্ছিলো, সাক্ষাতকার দিয়ে চলছিলেন আমাদের প্রিয় হামা ভাই। আমিও কিছু ছবি তুলেছিলাম আপনাদের দেখাব বলে! চলুন কথা না বলে কাজে নামি।।। হামা ভাইয়ের ছবি তুলতে গিয়ে আমার যে দিকটা বেশ ভাল লেগেছে তা হচ্ছে হামা ভাইয়ের উচ্চতা! সবার উপরের তিনি দেখা যাচ্ছিলেন, ছবি তুলতে আমাকে লাফালাফি করতে হয় নাই!

হাসান ভাইয়ের বইয়ের প্রচ্ছদের রঙ আর শিপন ভাইয়ের বইয়ের প্রচ্ছদের রঙ কালো! সবার লাগবে ভালো!

প্রানের মেলা।

শুক্রবারের মানুষের ভীড় চোখে পড়ার মত ছিল।

ঠিক এই সময়ে আমি প্রবেশ করেছিলাম।

অনেক কথা বলেই যাচ্ছিলেন তিনি।

টিভি ক্যামেরার অভাব নেই! চারিদিকে লাইভ! লাইভ! লাইভ!

চ্যানেল নাইন!

খানিক অবসরে তিনি। এত ঠান্ডা মানুষ যে কাছে থেকে দেখলে বুঝাই যায় না, তিনি লেখায় কি করে এত সরব!

চুলের বাহার না দাঁড়ির বাহার বলব।

হামা ভাইয়ের সাথে প্রচুর ব্লগার দেখা করছিল, তাতে বুঝা যায় হামা ভাইয়ের জনপ্রিয়তা।

কথায় সরব।।।

আমার ভাই, তোমার ভাই, হামা ভাই হামা ভাই। (সাবধান পিছনে ভাবী আছে!)
হাসান মাহবুব ভাইয়ের লেখক জীবনের সাফল্য কামনা করছি। 'প্রবেশাধিকার সংরক্ষিত' দিয়েই যে তিনি সে সাফল্যের সিঁড়িতে উঠে পড়েন, এই কামনা করছি। শুভ হউক তার পথচলা।
মন্তব্য
ধন্যবাদ, উদরাজী ভাই।
অভিনন্দন, হামা ভাই এবং আরাশি ভাইকে।
বই দু'টোর বহুল পাঠকপ্রিয়তা এবং সাফল্য কামনা করি।
লেখকের মন্তব্য
আরাশি ভাইয়ের ছবি তুলতে পারলে ধন্য হতাম। কিন্তু সেই সুযোগ কোথায়! তিনি প্রবাসে, আমরা দেশে। আগামী কাল তাকে নিয়ে আসব। ঈশানের পোষ্ট আজ আছে, আমি আগামী কাল আসছি। শিপন ভাইয়ের বইয়ের মোড়ক উন্মোচনের সঞ্চালকের দায়িত্ব পেয়ে মনে হয়েছিল আকাশের চাঁদ হাতে পেয়েছি। সেই ইতিহাসে আসব। আরো মজার ঘটনা আছে!
লেখকরা জাতিয় সম্পদ (ছবি তোলা পাপ হবে না!), সে হিসাবে আপনিও, আমিও! হা হা ।।।। আমাদের বইটার ২য় মুদ্রন বাজারে আসছে!
অভিনন্দন। হামা ভাই, আরাশি ভাই এবং মানিক ভাই।
ঈশান ভাইয়ের পোস্টটা আগেই পড়েছি অফলাইনে। সেখানেই জানলাম আপনার উপস্থাপক হয়ে ওঠার কথা। আপনি তো এবার ডাবল সেলেব্রেটি।
আমাদের বইয়ের ২য় মুদ্রণের বিষয়ে গতকালকেই আমরা কথা বলছিলাম ফেবুতে। কবির ভাইয়া আলোচনার এক পর্যায়ে বললো, এতো দারুণ খবর। ব্লগে পোস্ট দিয়ে দাও অনুভুতি জানিয়ে।
দিয়ে দিয়েছি পোস্ট।
সরলরেখা বক্ররেখা: অংকুর থেকে মহিরুহ যে স্বপ্ন
আমিও তো ছিলাম।
লেখকের মন্তব্য
প্লিওসিন অথবা গ্ল... ব্রাদার, পরিচিত হতে পারলে ভাল লাগত।
আশাকরি আগামীতে দেখা পাব।
শুভেচ্ছা হামাভাইয়ের জন্যে!
লেখকের মন্তব্য
নয়ন ভায়া, আজ মেলায় জান নাই। আমি মিটিঙ্গে আটকা পড়েছিলাম। কষ্ট থেকে গেল।
আমি ভাবছি, আপনি নিশ্চিত যাবেন।
শুভেচ্ছা ও অভিনন্দন। ব্যাপক সফলতা কামনা করছি।
লেখকের মন্তব্য
আচার্য ভায়া, আগামীতে আপনার বই চাই। কবিতার বই, প্রেমের।
অনেক শুভেচ্ছা হামার জন্য।
আর পোস্টের জন্য রান্নাতো ভাইয়ে বিশাল একটা ধন্যবাদ!
লেখকের মন্তব্য
ধন্যবাদ আপা।
রান্নার পোষ্ট কিন্তু অনেক জমে আছে। হামা ভাই হানিমুনে সিলেট গেলে কি খাওয়াবেন, দিবো নাকি একটা রেসিপি!
আস্ত মোরগ রোষ্ট ছাড়া চলবে না!
অভিনন্দন দুই লেখককে৷ বই চলুক, লেখালেখি চলুক৷
লেখকের মন্তব্য
একজন লেখক বিবাহিত, অন্যজন অবিবাহিত!
বিবাহিত লেখকে আমিও আপনার মত বলেছি - লেখালেখি যেন না ছাড়েন! চলুক!
দারুন তো । উদারজি ভাইকে ধন্যবাদ ফটোব্লগের জন্য ।
লেখকের মন্তব্য
ধন্যবাদ আপনাকেও।
হামা, বই দৌড়াক।
সাহাদাত ভাইকে কৃতজ্ঞতা।
লেখকের মন্তব্য
ধন্যবাদ রিপন ভাই। আপনার ছবি তোলার ইচ্ছা থাকল।
আপনি তো দেহি পুরা পাপারাজ্জি স্টাইলে ছবি তুলসেন!
আজকে গেসিলাম। আফসোস মোড়ক উন্মোচনটা মিস্কর্লাম। দেখা হৈলো শুধুমাত্র হুদা ভাইয়ের সাথে। আর কাউরে পাইলাম না। শুক্রবারের আগে মনে হয় না মেলায় যাইতে পারুম। দেখা হইবো।
লেখকের মন্তব্য
হা হা হা।।।
আপনার ছবি তোলা কোন ব্যাপারই না! দুই মেইল দূর থেকেও তোলা যাবে!
আশাকরি আবার দেখা হবে। আপনার ক্লোজ আপ ছবিটা একটু বড় করে দেখবেন। বেশ সুন্দর হয়েছে।
ভাল থাকবেন।
উনার জন্য শুভকামনা
লেখকের মন্তব্য
শুভ কামনা সবার জন্য। আপনিও ভাল থাকুন।
শিরোনাম দেখে ভয়ে ভয়ে আপনার পোস্টে প্রবেশ করলাম! আমি তো ভাবলাম আমাদেরই বোধহয় ‘প্রবেশাধিকার সংরক্ষিত!’
লেখকদের অভিনন্দন।
বইগুলোর সফলতা কামনা করি।
শুভকামনা অবিরাম।
লেখকের মন্তব্য
নামে কি আসে যায়!
স্বপ্ন দেখতে পয়সা লাগে না!
কেমন আছেন?
কে বলেছে স্বপ্ন দেখতে পয়সা লাগে না!
এইত আছি।
আপনিও ভালো নিশ্চয়ই।
চমতকার পোষ্ট।
আমিও মিস করেছি একটুর জন্য।
লেখকের মন্তব্য
ধন্যবাদ নিয়াজ ভাই।
কত কিছু যে আমাদের মিস হয়ে যাচ্ছে! বেশী আড্ডা ভাল নয়! ভাবী কিন্তু বকবে!
অনেক অনেক শুভকামনা আর অভিনন্দন হামা ভাইয়ের জন্য। আর অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা সাহাদাত ভাইয়ের প্রতি।
(অটঃ হামা ভাইয়ের লম্বা হওয়ার সুবিধা জানলাম, কিন্তু, বাটু লোকের এরকম কী করা উচিৎ - সাহাদাত ভাই যদি একটু পরামর্শ দিতেন!)
অটঃ>বাটু লোক কারো কোলে উঠে পড়লেই হইলো
লেখকের মন্তব্য
ভাল বুদ্দি!
লেখকের মন্তব্য
শব্দ ভাই, আপনার বই কবে আসবে!
আশা করি আপনাকে নিয়েও একটা ছবি ব্লগ দিতে পারব।
(জেনে জানাতে হবে! আপনার স্ত্রী আপনার থেকে লম্বা হউক! দোয়া করে গেলাম!)
শুভেচ্ছা হামাভাইয়ের জন্যে
লেখকের মন্তব্য
শুভেচ্ছা আপনাকেও। ভাল থাকুন।
প্রথমে হাসান মাহমুদ ভাইকে অভিনন্দন।
বন্ধুরা সব বই প্রকাশ করে এখন প্রায় সেলেব্রিটি পর্যায়ে।
টিভি কেম্রা ব্লগার লেখকদের পেছনে পেছনে।
দেখে ভালোই লাগছে, ব্লগারগণ এগিয়ে যাচ্ছেন।
এই সব দেখে বই প্রকাশের ব্যাপক প্রেরণা পাচ্ছি,
কিন্তু সাহস পাচ্ছি না।
লেখকের মন্তব্য
আশা করি আগামী বই মেলায় তোমার বই বের হবে এবং তোমাকে নিয়েও এমন একটা পোষ্ট দিতে পারব।
দারুন!
বই দুটোর ব্যাপক সফলতা কামনা করি।
শুভেচ্ছা-
ভালো থাকুন নিরন্তর।
লেখকের মন্তব্য
ধন্যবাদ পথিক ভায়া। শুভেচ্ছা।
অ ভি ন ন্দ ন , হাসান মাহবুব !
লেখকের মন্তব্য
শিপন ভাই, উই মিস ইউ!
দারুণ পোস্ট সাহাদাত ভাই!!! আপনি ছবিসহ ব্লগ না পোস্ট করলে এই আনন্দে কখনই এভাবে সামিল হওয়া ভাগ্যে জুটতো না আমার!!
দশ তারা!
লেখকের মন্তব্য
ধন্যবাদ প্রিয় বোন।
আপনাকে পেলেও এমন একটা ছবি পোষ্ট করে ফেলব! তবে অনুমতি না দিলে ব্লগে ছাপাব না! হা হা ।।।
শুভ হোক তাঁর পথচলা।
পোস্টের জন্যে আপনাকে ধন্যবাদ সাহাদাত ভাই।
লেখকের মন্তব্য
ধন্যবাদ সুমন ভাই।
"চমৎকার পোষ্ট"
লেখকের মন্তব্য
ধন্যবাদ মনির ভাই।
উত্তরোত্তর শুভকামনা রইল। ছবি পোস্টের জন্য ধন্যবাদ জানবেন।
লেখকের মন্তব্য
ধন্যবাদ মাতরিয়শকা ভাই।
কেমন আছেন? রান্নাবান্না কেমন চলছে। রান্নাবান্না কিন্তু নিজ পাতায় জারী আছে, দেখে যাবার আমন্ত্রন থাকল।
শুভেচ্ছা।
আপনাদের দোয়ায় এবং সৃষ্টিকর্তার কৃপায় বেশ আছি। ডিসেম্বর - জানুয়ারির ১০ তারিখ পর্যন্ত অফিসিয়াল কাজে খুব ব্যস্ত ছিলাম। তারপর জানুয়ারির ১৫ থেকে ফেব্রুয়ারির ১০ তারিখ পর্যন্ত অফিসিয়াল কাজে থাইল্যান্ড, কম্বোডিয়া এবং লাওস সফরে যেতে হয়েছিল। এর ফাঁকে ১১ বছর পর মাত্র ৩ দিনের (২০.০১.১২-২২.০১.১২) জন্য ঢাকা গিয়েছিলাম। এখন আফসোস হচ্ছে কেন গিয়েছিলাম। বাপরে বাপ যা ট্রাফিক জ্যাম!! শুধু মাত্র নানা বাড়ীতে যেতে সক্ষম হয়েছিলাম আর কোথাও বের হতে পারি নি। আপনার রান্না-বান্নার পাতায় আমন্ত্রনের জন্য ধন্যবাদ এবং অবশ্যই ঘুরে আসবো। চুতর্মাত্রিকের সন্মানিত ব্লগারগনের যাদের বই প্রকাশিত হয়েছে তাঁদের সবার প্রতি সফলতা ও শুভ কামনা।
আপনি দেশে এসেছিলেন, অথচ কাউকে জানান নি! এতো ভারী অন্যায়!
গত রাতে হামা ভাইয়ের বইটি কিনলাম।
লেখকের মন্তব্য
দেশে এসে আমাদের সাথে আড্ডা না মেরে চলে যেতে পারলেন!
বড়স্র কমেন্টটা এই মাত্র হারিয়ে গেলো। রাত অনেক, আর লিখতে পারছি না। পোস্ট ভালো লেগেছে। শুভ রাত্রি।
লেখকের মন্তব্য
আপনাকে হামা ভাই মার্ক করে ফেলেছেন! হামা ভাইয়ের বই না পড়লে খবর আছে।
আমি আগামী কাল বই মেলায় যাব, রাজী থাকলে আওয়াজ দিবেন।
রাজী ছিলাম না, তাই আওয়াজ দেওয়া হয় নি। আগামীকাল যাবো।
উনার ব্লগ বা কমেন্ট পড়ে মনে হয় উনি রাগি টাইপের হবেন বাট ছবি দেখে মনে হচ্ছে আহারে বেচারা বড় নরম টাইপের লোক
প্রবেশাধিকার সংরক্ষিত' এর সফলতা কামনা করছি
লেখকের মন্তব্য
আসলেও তাই! কাছ থেকে দেখে আমারো তা মনে হয়েছে।
হামা ভাইকে কখোনো দেখিনি বা কথাও হয়নি।কিন্তু সামু ব্লগে শুধু উনার লেখা পরেই বিরাট ফ্যান হয়ে গেছি।উনার উত্তোরত্তর সাফল্য কামনা করি।
আর আপনাকেও অনেক ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্টের জন্য।
সবাই ভালো থাকুন।
লেখকের মন্তব্য
হা, হামা ভাই সামুতে বেশ এক্টিভ। আমিও সামু থেকেই হামা ভাইকে চিনি।
ধন্যবাদ চেয়ারম্যান ব্রাদার।
মন্তব্য করুন