সাহাদাত উদরাজী-এর সংক্ষিপ্ত পরিচিতি

আগামীকাল শুক্রবার আমাদের চতুরমার্ত্রিক পরিবারের আমাদের সহব্লগার শব্দপুঞ্জের ব্লগে আলোড়ন সৃষ্টিকারী ধারাবাহিক উপন্যাস 'পারভার্ট' এর মোড়ক উন্মোচন হবে বই মেলার নজরুল মঞ্চে। সময় বিকাল ৩টার পর থেকে যে কোন সময়ে। মোড়ক উন্মোচন করবেন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ (টুইষ্ট - অনেকটা পারভার্ট বইয়ের বিষয়বস্তুর মত, নাম প্রকাশ করা হল না, এলেই দেখতে পাবেন!)

এখানে উল্লেখ্য যে, আমাদের ফয়সাল কাদের চৌধুরী ওরফে শব্দপুঞ্জ ভাই চতুরমার্ত্রিকের একজন নিয়মিত ব্লগার এবং সেরা কমেন্টকারী (কমেন্টের রঙ মনে পড়ে কি!)। চতুরমার্ত্রিক ছাড়া অন্য কোন ব্লগে তার উপস্থিতি নাই বলা চলে। চতুরমার্ত্রিকের এমন নিয়মিত ব্লগার এবং যে ধারাবাহিক আমাদের চতুরর্মাত্রিকে ধারাবাহিক ভাবে এসে বই আকার হয়েছে তার জন্য আমরা চতুরমার্ত্রিক পরিবার গর্বিত। আমরা আমাদের ফয়সাল কাদের চৌধুরী ওরফে শব্দপুঞ্জ ভাই এর 'পারভার্ট' এর সাফল্য কামনা করি এবং দলে দলে মোড়ক উন্মোচনে উপস্থিত থাকব বলে আশা করি।

ফয়সাল কাদের চৌধুরী ওরফে শব্দপুঞ্জ ভাইয়ের 'পারভার্ট' এর প্রচ্ছদ করেছেন আমাদেরই আর এক সহব্লগার মেঘ অদিতি (এটাও চতুরমার্ত্রিকের গর্বের ব্যাপার)। এমন শুভ বইয়ের মোড়ক উন্মোচনে আমাদের না থেকে উপায় নাই! এছাড়া তার কাছে একটা বিশেষ আবদার ছিল, আমরা যারা তার বইয়ের মোড়ক উন্মোচনে অংশ নিব তাদের (পরিবারসহ) চিকিৎসা কন্সাল্টেশন ফি আজীবনের জন্য মাওকুফ করে দেবার! বই মোড়ক উন্মোচনে আশা করি তিনি আমাদের এই দাবীর সাথে একাত্ব ঘোষনা করবেন!
প্রকাশনা সংস্থাঃ শৈলী (অন্যপ্রকাশের ঠিক মুখোমুখি)।
(বিদ্রঃ মোড়ক উন্মোচনের পর বিশাল আড্ডার আযোজন করা হয়েছে। ডালপুরি, চা ও টানাটানি থাকবে বলে আমাদের শব্দপুঞ্জ ভাই জানিয়েছেন!)
দুনিয়ার চতুর, এক হও এক হও!
আমার ভাই তোমার ভাই,
শব্দ ভাই শব্দ ভাই!
মন্তব্য
লেখকের মন্তব্য
(কমেন্ট সম্পাদিত)
--------------------------
ঈশান, কমেন্টের কেমনে কি! উপরে নীচে কোথায় কি যাচ্ছে! এই কমেন্ট উপরে উঠলো ক্যামনে!
তোমার কম্পিউটার চতুরের সার্ভারকেও এর্টাক করেসে মনে হ্য়।
আমার কমেন্ট নীচে নামলো ক্যামনে!

ব্যাপক ষড়যন্ত্র।
খুবই ভালো খবর দিলা দোস্ত । কাল মেলায় যাওয়ার একটা উপলক্ষ পাওয়া গেল। তাছাড়া শব্দপুঞ্জ ভাইয়ের সঙ্গে দেখা করার ব্যাপক আগ্রহ আছে।
লেখকের মন্তব্য
ঈশান আসছো আগামী কাল! ভাল আড্ডা হবে!
পারভার্টের নায়ক পার্থ'র সাথে তোমার মিল আছে বটে!
তা ভাবীর পানি পড়ায় কম্পিউটার ঠিক হয়েছে! আলহামদুল্লিলাহ।।।।।
শব্দপুঞ্জ ভাই একজন আসাধারন মানুষ। সময় মত চলে এসো।।।
না বন্ধু কম্পু ঠিক হয় নাই। স্টার্ট কিংবা রিস্টার্ট করলেই ১৩ তারিখ। আন লাকি থারটিনের চক্করে পড়ছি।
জানিনা সমাধান কি !
লেখকের মন্তব্য
ঈশান, পোষ্টে কিছু আড্ডা দিয়ে যাও। বোন অনামিকা, জামি ভায়া, নয়ন ভায়া ও আচার্য দা কে নিয়ে আজকাল তোমাদের আড্ডা দেখে আমি পাগল হয়ে যাচ্ছি! অনলাইনে এমন আড্ডা জমজমাট আর দেখা যায় না। আড্ডাবাজদের জন্য চতুর আগামীতে মেডেলের ব্যবস্থা করবে বলে শুনছি!
আড্ডা জয়যুক্ত হউক।
এটা কি বল্লা বন্ধু ! ব্যাপক 'শরমিন্দা' হইলাম। তা নায়িকা নীপুর সংগে কার মিল ?
লেখকের মন্তব্য
হা হা হা।।।।। খালি ভেজালে ফেলতে চাও! কথা কইছি কইছি, আর উঠাতে পারুম না!
(আমি আজ যাচ্ছি বন্ধু, সময় নেই। লেখাটা ফেবুতে শেয়ার করে দিও, আমাদের অন্য বন্ধুরা জানুক। সকলের সাথে দেখা হউক।)
বইয়ের শেষ দিকে (সম্ভবতঃ শেষের আগের পরিচ্ছেদ) পার্থকে যেভাবে বানান দেওয়া হয়েছে, সে কথা কী স্মরণে আছে? বন্ধুকে এই রকম ধোলাইয়ের মাঝে ফেলতে চান??
পার্থকে বানান টা কি নায়িকায় দিয়েছিল !
নিচের কমেন্ট এখানে কেন বেদিশ হিসাব মেলাতে!!
লেখকের মন্তব্য
পারভার্ট পর্ব ১ থেকে সামান্য পাঠ। অসাধারণ বর্ননা।
হুম্, এটুকু পাঠ করেই মনে হচ্ছে, বই ব্যাপক উপাদেয় অর্থাত সুখপাঠ্য হবে।
'পারভার্ট'র জন্য শুভকামনা।
লেখকের মন্তব্য
বেশ মজার বই। পারিবারিক জীবন ও যন্ত্রনা নিয়ে।
ঈমা ভাই, পাঠের পর, নির্মোহ এবং কড়া ডোজের প্রতিক্রিয়াও চাই কিন্তু।
লেখকের মন্তব্য
আমি পড়ে ফেলেছি!
লেখকের মন্তব্য
এই পোষ্টের অনেক কমেন্টের জবাব দিতে পারি নাই বলে দুঃখিত। এদিকে আড্ডার ছবি সহ নুতন পোষ্ট এসেছে বলে সেখানেই আড্ডা চলছিল।
সবার জন্য শুভেচ্ছা।
ফার্ষ্ট কপি আমি কিনবার চাই, অন্য কেউ যদি হাত বাড়ায় তাইলে কিয়ামত হয়ে যাবে।
বাদাও, পার্ভাটের প্রচ্ছদ একেবারে পার্ভার্ট সুলভ হয়েছে, গান্ডু হয়েছে। কালারটা পুরাই বিন্দাস!
লেখকের মন্তব্য
দেখতে হবে না, কে প্রচ্ছদ করছে! আমাদের প্রিয় ডিজাইনার আপা, জয় আমাদের।
কিনতে হবে না, শুনছি ফ্রী দিবো। আমিও ফ্রী নেবার লাইনে আছি, পিছে দাঁড়ালেই পাব। আর মনে হচ্ছে স্লোগান দিতে হবে!
ভাইয়া, সবাই আসবে তাই আশা করি।
অভিনন্দন আর শুভ কামনা রইলো।
ধন্যবাদ আর কৃতজ্ঞতা!
শুভকামনা শব্দ
মোরগ কাটার ছবির জন্য অপেক্ষা করছি
পারভার্টের জন্য শুভকামনা।
অতঃপর পরবর্তী পোস্টের জন্য অপেক্ষা। (ছবিসহ দেখতে চাই)
সতত শুভ কামনা রইল।
শুভেচ্ছা-
ধন্যবাদ! প্রথম দর্শনে আপনারে আমি পাপতাড়ুয়া সোহেল ঠাউরাইসিলাম!!!
আইতাচি কাইলক্যা!
শুভ হোক মোড়ক উন্মোচন ।
ধন্যবাদ!
সর্দি-কাশিতে বেহাল দশা কেমনে যাবো মেলাতে
না গেলেই বা চলবে কেন? বেদিশ হিসাব মেলাতে!!
শুভ কামনা রইল
ধন্যবাদ।
======================
সাহাদাত ভাই, 'চতুর্মাত্রিক' বানানটা ঠিক করে নিয়েন। কাল আপনি মেলায় যাচ্ছেনতো?
আমি জানতাম নয়নের নয়ন গোচর হবেই, তাই আমি এড়িয়ে গেছি। বানান নিয়ে আমি কিছু বললেই সা উ বলেন 'আপনাকে নিয়ে আর পারা গেলো না'!
চেষ্টা করবো থাকতে।
শুভ কামনা রইল।।।
শব্দপুঞ্জ, আপনাকে দূর থেকেই অভিনন্দন জানাই। করার কিছু নেই, এইসব মুহূর্তগুলোতে কাছে থাকতে পারলে অসাধারণ লাগতো, নিরুপায়। কোন একদিন নিশ্চয়ই সামনা সামনি দেখা হবে।
- আপনাকে এত চেনা কেন মনে হচ্ছে, বলেন তো?
- উদরাজী ভাই, ফি আজীবন মাফ? আমি হইলে তো খালি অসুখ বাধাইতে থাকতাম, হুদাই! হাইপোকন্ড্রিয়া না কি জানি কয়!
আমারে চেনা মনে হয়? হতে পারে, আমার ছবি তো আপনি আগেও দেখেছেন, আমার প্রো পিকে!!! খিকজ!
সে যাক, সাহাদাত ভাইয়ের কথায় ডরাইসি - আমি বরং প্রার্থনা করি, আপনাদের পরিবারের কারুরই যেন আমার কিম্বা অন্য কোন ডাক্তারের শরণাপন্ন কখনো হতে না হয় - সবাই যেন সুস্থ থাকেন।
লেখকের মন্তব্য
সবাই ভাল থাকুক। ডাক্তার গন পাঠে বেশী মনোযোগ দিক।
ছ'হাজার মাইল দূর থেকে পূর্ণ আন্তরিকতা নিয়ে বলি--
অ ভি ন ন্দ ন ফয়সাল ভাই ।
বইটি পাঠকপ্রিয়তা পাক ।
অনেক ধন্যবাদ আরাশি ভাই। আপনাকেও আপনার লিলিপুটের জন্য অভিনন্দন।
অভিনন্দন শব্দপুঞ্জ! বইটির সাফল্য কামনা করছি।
অনেক ধন্যবাদ চৈতীপু!
চতুর্মাত্রিকের সেরা লেখকদের অন্যতম শব্দপুঞ্জকে আন্তরিক অভিনন্দন। তার উপন্যাসটি মলাটবন্দী হচ্ছে জেনে ব্লগে পড়ছি না, একবারে বই খুলে পড়ব। ব্লগারদের বইয়ের মধ্যে এই একটা অন্তত চট্টগ্রামে পাওয়া যাবেই যাবে
প্রিয় নুশেরবু সোনামুখী সুঁইও চট্রগ্রামে পাওয়া যাবে।
কোথায় পাওয়া যাবে?
আচার্য দা আপনি কি চট্রগ্রামে???
চট্টগ্রামে আমার বইও পাঠাচ্ছি নুশেরা।
মেঘাপুর বই আমার হাতে আছে। নুশেরাবু, আমার কাছ থেকে তিনটা বই আপনি পেতে পারেন,
মেঘাপুর "জলডুমুরের ঘুম" ;
"সরলরেখা বক্ররেখা"
আর "পারভার্ট"।
অভিনন্দন অভিনন্দন।
প্রিয় সাহাদাত ভাই,
সোনামুখী সুঁই নিয়ে আপনার একটি পোষ্টের অপেক্ষায় আছি।
ঈদ মোবারক
শব্দ ভাইটিরে অভিনন্দন! যদিও নিজে বই মেলার অংশ হতে পারছিনা বলে ব্যাপক হিংসিত 
তারপরও সবার জন্য শুভকামনা থাকলো। উদরাজীভাইরে ধইন্যা।
ওয়ালাইকুম অভিনন্দন চেরাগালী ভাই।
আপনি কাতালগঞ্জের কোথায় থাকেন? আপনার সাথে দেখা করার ইচ্ছে আছে।
শব্দপুঞ্জ ভাইকে অভিনন্দন। বইয়ের ব্যাপক সফলাতা কামনা করছি।
শুভকামনা পারভার্টের জন্য।
হা হা হা (কেন হাসছি, সেটা ইতিমধ্যে আমরা জেনে গেছি!!!)
অতি প্রতীক্ষিত পোস্ট। মোড়ক উন্মোচনোত্তর ছবিব্লগ দেখবার জন্য অপেক্ষা শুরু করে দিলাম।
--
অজস্র ধন্যবাদ সাহাদাত ভাই!
যথারীতি এই মোড়ক উন্মোচনেও সময়মতো যেতে পারলাম না! পোষ্ট দিয়েছি, দেইখেন।
সাহাদাত ভাই, কী বলে যে আপনাকে ধন্যবাদ দেব, কী বলে যে কৃতজ্ঞতা জানাব বুঝতে পারছি না। এই পোস্টের মাধ্যমে সবাইকে মনে করিয়ে দিয়েছেন, আর ঐদিন উপস্থিত থেকে যে প্রণোদনা যুগিয়েছেন - এক কথায়, অসাধারণ।
লেখকের মন্তব্য
ব্যাপার না শব্দ ভাই! আমরা আছি আপনার সাথে, আগামীতেও থাকব।
মন্তব্য করুন