লেখকের ক‌থা

সদর দরজা

রেসিপিঃ চিকেন কাবাব (বে-তালের আড্ডাবাজদের জন্য)

ব্লগারের প্রোফাইল ছবি

স্বাগতম ২০১২। বিদায় ২০১১। বছর আসে বছর যায়। আসলে আমাদের জীবনে কি হচ্ছে? মাথা ঠিক রেখে ভাবতে গেলে বুঝা যায়, আসলে আমরা পৃথিবীর সব চেয়ে কঠিন সত্যের মুখামুখি হতে যাচ্ছি মাত্র! সেটা হচ্ছে মৃত্যু! সবাই বলে বয়স বাড়ে আমি বলি কমে রে! যার মধ্যে কোন ভেজাল নাই। জন্মিলেই মরিতে হইবে! দুইদিন দুনিয়া। কিন্তু দুই দিনের দুনিয়া বলে কি বসে থাকা চলে। এই মুহুর্তে দুনিয়া ছেড়ে চলে যেতে পারি, ভেবে কি সব বন্ধ করে বসে থাকা যায়! না যাওয়া যায় না। কাজ চালিয়ে যেতেই হবে, যা যা কাজ!

বয়স যখন কম ছিল, বছরের শেষ দিনে নানা মজা করতাম। আমাদের ওই একটাই, ম্যারাথন আড্ডা। বছরের শেষ বলে আড্ডা আরো বেশী রাত্র পর্যন্ত চলত (সব কিছু গোপন করে গেলাম)। এর পর প্রবাসে, বিশেষ করে মিডল ইষ্টে নুতন ইংরেজী বছরের মজা তেমন বুঝি নাই! সারা বছরের রাত যেমন কাটে তেমনি কাটত। শেষ দিকে আমি এক সৌদি বন্ধু পাই, ফাহাদ আল মাওয়িদ। গোপনে যে সৌদি আরবেও সৌদিরা আমাদের মত আড্ডা মারে, মজা লুটে তা আমি ফাহাদ থেকে জেনেছি এবং সে আমাকে বেশ কিছু জায়গায় নিয়ে গিয়েছিল বটে! সৌদি সাদেকীর নাম হয়ত আপনারা শুনেছেন! আমাদের বাংলার মত! ইংরেজী বছরের শেষে দিনে ওরা সাদেকী খায়, যারা বেশী সামর্থবান কিংবা কিং/প্রিন্স ফ্যামেলী তাদের ব্যাপার স্যাপার আলাদা! যাই হোক আমি বলতে চাইছি, তা হচ্ছে পীর মুর্শিদ বাবারাও ইংরেজী বছরের শেষ দিনে মজা করে! কিন্তু কি কি মজা সেটা আমি বলতে পারব না! শরমের কথা!

প্রবাসের কাঁথায় আগুন দিয়ে আসছি আজ প্রায় ১৫ বছর হয়ে যাচ্ছে। এই পনর বছরে আবার দেশী আড্ডা বছরের শেষ! ঢাকা শহর আবার কম যাচ্ছে না! বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে, আজ বছরের শেষ দিনে আমাদের জনপ্রিয় পুলিশবাহিনীকে চারটি বিশেষ ভাম্যমান আদালত নামাতে হচ্ছে। নামবে বিশেষ মাদক শনাক্ত মেশিন, গাড়ীর স্পীড মিটার চেক যন্ত্রপাতি! বুঝেন অবস্থা। পুলিশের মহামন্য প্রধান বলেছেন, সন্ধ্যা ৬টা থেকেই পাবলিক বাস বন্ধ থাকবে, বার রেস্টুরেন্ট বন্ধ করে ঘরে চলে যেতে হবে! আসলে কি তা পারা যাবে? আমার মনে হয় না, বছরের শেষে একটা শেষ বোতলবাজী না করলে কি চলে? ভাবখানা এমন যেন, সারা বছর খাবে না! আহ...।

যাই হোক কত কথা লিখা যায়, কত ভাবেই না নিজকে প্রকাশ করা যায়! বয়সতো কম হল না! কম তো দুনিয়া দেখলাম না! কাদের মিয়ার বস্তি থেকে রূপসীবাংলা! যার যা সামর্থ অনুযায়ী! বয়স পড়ে গেলে সবাই ঘরে চলে যায়! আমার মত অনেকের অবস্থা এখন সেরাম! কিন্তু ঘরে বসে থাকলেও কি পার পাওয়া যায়...।। বাসায় একা জেনে গতকাল এক বন্ধু এসেছিল, বাল্যবন্ধু। ফ্রীজ খুলে কিছু চিকেন পাওয়া গেল। সরাসরি ফ্রাই টাইপ কিছু করতে গিয়ে ভাবলাম, ভাল দেখাচ্ছে না। তাই বনলেস করে কাবাব টাইপ কিছু করার চেষ্টা। চলুন দেখি ফেলি। আপনিও খুব সহজে বানাতে পারেন, নিরবে কোন প্রিয় বন্ধু নিয়ে সময় পার...।


চিকেন (এক কাপ) ছোট ছোট টুকরা করে তাতে একচিমটি আদা, এক চিমটি পেঁয়াজ বাটা ও এক চিমটি রসুন বাটা, এক চিমটি মরিচ, সামান্য হলুদ ও প্রয়োজনীয় লবন মিশিয়ে কিছুক্ষন রেখে দিন।


কিছু ময়দা দিয়ে ভাল করে মেখে নিন।


চওড়া কড়াইয়ে তেল গরম করুন। গা গা তেলে গরম হলে চিকেনের টুকরা গুলো ছেড়ে দিন।


এক পিঠ হয়ে গেলে অন্য পিট উলটে দিন।


খুন্তি দিয়ে চেপে চেপে ভাজুন... মিনিট বিশেকের মত লাগতে পারে। হালকা আঁচে।।।।।।।


কেমন আপনি চান।।।। পোড়া না হালকা।।।।


ব্যস হয়ে গেল...। কিছু কাঁচা মরিচ কেটে নিতে পারেন। (পাশে সবুজ কি কেটে দিলাম, তার নাম কি কেহ বলতে পারবেন?)


বন্ধুকে নিয়ে বসে পড়ুন। চ্রম আড্ডা মারুন। ঊঠে যাবার সময় বলুন, বিদায় ২০১১!

(বি দ্রঃ আজ সন্ধ্যায় আমাদের বিরাট আড্ডা বসবে। দিলু রোড়ে বন্ধুর বাড়ীর ছাদে চিকেন বারবি কিউর প্রস্তুতি চলছে। থাকতেই হবে উপায় নাই!)

রেসিপিঃ বড় মাছ ভাজা (বছরে শেষ দিন রাতে) দেখতে পারেন।।।

7
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 7 ( ভোট)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৪৬১(১)    

আমাদেরকে এই আড্ডায় রেখে আপনি যাবেন আসল আড্ডায়!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৪৭৪(২)    
লেখকের মন্তব্য

কি করব, উপায় নাই!
বাসায় ব্যাটারী/বুলেট নাই!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৪৮৯(৩)    

হুম, তো ফির্বে কবে?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৪৬৩(৪)    

শিরোনামে (বে-তালের আড্ডাবাজদের জন্য) না দিয়ে সরাসরি বোতলের আড্ডাবাজদের জন্য দিলেই তো শিরোনাম দেখে সহজেই বুঝা যেত। D
সবুজ জিনিষটা বিলম্বি না কি যেন বলে ঐটা কি?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৪৭৫(৫)    

হিঃহিঃহিঃ  হাহাহা কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম ইয়াহুউউউ!!! হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা হাসতে হাসতে নাইক্কা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৫০৯(৬)    
লেখকের মন্তব্য

ঈশান, বেশী ভাবার দরকার নাই! দুই দিনের দুনিয়া!
তা আজ কি কোন কাজ আছে? কি কি করবে, নাকি শুধু দেখবে?
লিটূকে নিয়ে বের হয়ে পড়! কিন্তু সাবধান, রাস্তায় পুলিশ থাকবে, বিপদে পড়ে তারা যারা নিরাপরাধ!
হায় রে দেশ!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৪৭৬(৭)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ অদ্ভুত ভাই।
ইশারা ভাষা ভাল!
হা, আপনি ঠিকই ধরেছেন। বিলম্ব লেবু। আমার শশুর বাড়ী আখাউড়া থেকে মাঝে মাঝে আসে। আমি এটা চিনতাম না, এখন দেখি ডালে বা নানা তরকারীতে দিলে বেশ ভাল লাগে। আর আমি মাঝে মাঝে খালি কেটেই চিবাই!

শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৪৮৪(৮)    

আমাদের গ্রামের বাড়িতে আছে তো তাই চিনতে পারলাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৫১২(৯)    
লেখকের মন্তব্য

আমি ভাবছি আমাদের বাড়ীতেও চারা লাগাব। চারার জন্য রিকেয়েষ্ট করা হয়েছে জায়গা মত।
ভাল থাকুন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৪৭৯(১০)    

থারটি ফার্স্ট, সবুজ জিনিস কই পাই ! ;) ভাবতাছি আহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৫১৩(১১)    
লেখকের মন্তব্য

তোমাকে দিয়ে হবে না!
বসে বসে মুচকি হাস মাত্র।।।। আর কি!
আগের দিন আর নাই।।।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৪৬৭(১২)    

আবার লুল ঝরাইলেন আমার মুখ থেকা লুলপুরুষ লুলপুরুষ
আপনারে এবার আর ছাড়া যাবে না ;-)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৫০৩(১৩)    
লেখকের মন্তব্য

হা হা।।। বছরের শেষ দিন বটে! এই সুযোগ নষ্ট করা যায় না!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৫৯৩(১৪)    

হা হা হা হা :প :p :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৪৮১(১৫)    

বাসায় ব্যাটারী/বুলেট নাই! পার্টি হোক, লাল-সবুজ-নীল পার্টি !

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৫১৫(১৬)    
লেখকের মন্তব্য

দিলু রোড়ে দাওয়াত আছে। আমি বাসায় ফিরে যাব রাত ১০টার মধ্যেই, বাড়ীওয়ালার সাথেও সময় দিতে হবে!
আগামী কাল অফিস আছে।।।। আগামী কাল ২৪ ঘন্টা অফিস! দিন রাত্রী।।।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৪৮৬(১৭)    

আবার জিভে জল।
নতুন বছরের শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৫১৬(১৮)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ জামি ভাই।
আপনার জন্য শুভ কামনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৫২০(১৯)    

ইজি রেসিপি ভালো পাইলাম।

ভালো কথা আপনার নামে অভিযোগ আছে। চতুর বাসের যাত্রীদের মধ্যে আমি বাদ পড়ছি !! : D D

মজাক করলাম।

ভালো থাকুন অনেক সাহাদাত ভাই।
বেঁচে থাকুন আরো অনেক বছর, আমাদের জন্য নতুন নতুন রেসিপির আমদানি করে। :প :p :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৫২৬(২০)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ আমিন ভাই।
পোষ্ট দেয়ার পর আমি আমার প্রিয় আরো কয়েকজনের নাম দেখি নাই! ক্যামনে কি হল, তার পর সময়ও ছিল না।
যোগ করে দিব, আগামী কাল রাতে! সারা রাত সময় পাব।

আপনি আমার প্রিয়দের মধ্যে একজন এবং আমি মনে করি আপনি উদার মনের। আমাকে ক্ষমার চোখে দেখবেন।

শুভেচ্ছা আপনার জন্যও।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৫৪০(২১)    

হা হা হা। এর মধ্য আবার ক্ষমার কথা আসে কেন?? আমি তো জাস্ট মজা করে বলছিলাম। :)

চতুরে হুদা ভাই, আপনি ,নয়ন ভাই এই তিনজনের আন্তরিকতা আমাকে সবসময়েই মুগ্ধ করে।

ভালো থাকবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৫২১(২২)    

তা হচ্ছে পীর মুর্শিদ বাবারাও ইংরেজী বছরের শেষ দিনে মজা করে! কিন্তু কি কি মজা সেটা আমি বলতে পারব না! শরমের কথা!

তা'হলে সবাই বছরের শেষ দিনে মজা করে? আমার কোন মজা নেই! আমার জন্য এটাই যে শরমের!!
দিলু রোডের সেই বাসার ঠিকানা দেন, আমি যাবো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৫২৭(২৩)    
লেখকের মন্তব্য

এই যে সেরেছে? কি বিপদের কথা!
ধরেন।।।।।। ক্রিং ক্রিং ক্রিং।।।।।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৫৩৫(২৪)    

নাজমুল ভাই, ঐ পার্টিতে যাইয়েন না। | ওইটা 'শাহাবুদ্দিন-গুল নাহারদের পার্টি। সাধু সাবধান। ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৫৪৬(২৫)    
লেখকের মন্তব্য

হা হা হা।।।। ঈশান, তোমার আফসোস হচ্ছে! ওয়াইফের পারমিশন নিতে পারবা! জানে পানি আছে! সাহস আছে?
হুদা ভাই যাবে, সাথে আছে!
জানাও!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৫৫১(২৬)    

তুমিতো বন্ধু ভাবীর পারমিশন নাও নাই, আমার ক্ষেত্রে পারমিশনের প্রশ্ন আসতেছে কেন ? :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৫৭০(২৭)    
লেখকের মন্তব্য

বাসায় না থাকলে কি করে পারমিশন নিব!
আমার ব্যাটারী/বুলেট আখাউড়া গেছে!

কাছে থাকলে এত সাহস দেখাতাম না! হা হা হা।।।।

বিবাহের ১৫ বছর চলছে! 'সলিম বুঝ' কাকে বলে জান?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৬৫০(২৮)    

ঈশান ব্যাটারী ভাবীর মুবাইল নম্বরটা দ্যান তো!!!!! ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৬৯৩(২৯)    

সুরঞ্জনাদি, নম্বার জানলে আমিই আগে ফোনাইতাম। ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৭০৮১(৩০)    
লেখকের মন্তব্য

লাভ নাই, আমার ব্যাটারী আমারে চিনে! আমি কি করি না করি!
হা হা হা।।।।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৭০৮০(৩১)    
লেখকের মন্তব্য

লাভ নাই, আমার ব্যাটারী আমারে চিনে! আমি কি করি না করি!
হা হা হা।।।।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৫৩২(৩২)    

শুভেচ্ছা জানবেন নতুন বছরের। স্বাহতম ২০১২। রেসিপি ভালা পাইলাম সাহাদাত ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৫৪৮(৩৩)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ হালিম ভাই।
অনেক কিছু শুনার দরকার নাই। আপনি ভাল, ভাল থাকুন। দোয়া চাই।

কেমন আছেন আপনি?
আল্লাহ আপনার জন্য আগামী বছর আনন্দের করে দিন, এটাই কামনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৫৫০(৩৪)    

ভালো আছি। আপনারা সবাই ভালো থাকলে আমিও ভালো থাকবো। অবশ্যই আগামী বছর স্বস্তিতে কাটুক আপনার/ আপনার পরিবারের তথা সকল চতুরদের এই কামনা করি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৫৭২(৩৫)    
লেখকের মন্তব্য

আলহামদুলিল্লাহ্‌।
আলহামদুলিল্লাহ্‌।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৫৯৪(৩৬)    

নববর্ষের অগ্রিম শুভেচ্ছা, সাহাদাত ভাই!
এম্নিতে রান্নাবান্না বিষয়ে আমার অ্যালার্জি মত আছে, তাই রেসিপি পোস্টে সহজে ঢুকি না। কিন্তু আজ মনে হয় লস হয় নাই, রেসিপির সাথে আড্ডাটা বোনাস - ওইটা জমাটি হয়েছে। নতুন বছরে আপনার কাছ থেকে আরও মামা কাহিনী চাই!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৬৯৪(৩৭)    

লুলপুরুষ লুলপুরুষ লুলপুরুষ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৭০৮৪(৩৮)    
লেখকের মন্তব্য

এমন কেম্নে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৭০৮২(৩৯)    
লেখকের মন্তব্য

হ্যাপি নিউ ইয়ার শব্দ ভাই!
জোস!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৫৯৬(৪০)    

এহহেরে!!!! খিদা টা লাগায় দিলেন ভাই!!!!!!!!!!!!!!!!!!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৭০৮৫(৪১)    
লেখকের মন্তব্য

পুরান ঢাকা এই সব কিছুর জন্য উত্তম জায়গা।
আমার অনেক পুরান ঢাকাইয়া বন্ধু আছে, আমি চিনি তাদের!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৫৯৭(৪২)    

খিদা লাগছে

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৭০৮৬(৪৩)    
লেখকের মন্তব্য

এটা ছোট পার্টি ছিল ভাই! মাত্র দুইজনের!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৬২৮(৪৪)    

দারুন তো!

নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া।:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৭০৮৭(৪৫)    
লেখকের মন্তব্য

আপনাকেও শুভেচ্ছা সিষ্টার।
ভাল থাকুন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৬৪৮(৪৬)    

চমৎকার রেসিপি দিয়ে নতুন বছরকে স্বাগত জানালেন!
বছরের প্রথম দিনেই ভাবী আর বুলেট ছাড়া কাটাবেন?

বিলম্বি কে আলাদা করে আর লেবু বলেনা। সিলেটে অনেকেই বিলম্বির টক খায়। আমি খেয়েছি কুমিল্লায়। টাটকা ছোট মাছ, টমেট্যো আর বিলম্বি দিয়ে রান্না। খুব ভালো লেগেছিলো।

(সাতে সাত)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৭০৯০(৪৭)    
লেখকের মন্তব্য

জীবন এমনি বোন।
আসলে এ আর কি! আমাদের কাছে প্রায় প্রতিদিন ই এক! বছর যায় আর আসে! এইতো।
ব্যাটারী/ বুলেট ছাড়া জীবন কষ্টের বটে কিন্তু কিছু করার নাই, যারা প্রবাসে থাকে তাদের কথা চিন্তা করুন!

হা, কুমিল্লায় বিলম্ব বা বিলম্ব লেবু পাওয়া যায়। আখাউড়া থেকে আমি মাঝে মাঝে পাই! ডালে দিলে বেশ ভাল লাগে।

শুভেচ্ছা আপনাকে ও আমাদের প্রিয় কুম্ভকর্ন ভাইকে। সারা বছর আনন্দে কাটুক।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৬৪৯(৪৮)    

খুবই নিয়ন্ত্রিত জীবন যাপন করি এখন, উদরাজী ভাই। আর আমার নববর্ষও হয় বৈশাখে। থার্টি ফার্স্ট নাইট এবং পহেলা জানুয়ারীর আলাদা কোনো আবেদন নেই আমার কাছে। অন্য আর দশটা দিনের মতোই তা; ইংরেজি বর্ষের শেষ ও সূচনা, এর বাইরে। তবে, আপনার রান্না করা বস্তুটাই সাবড়ে দিতাম, সামনে পেলে। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৭০৯১(৪৯)    
লেখকের মন্তব্য

আরে মানিক ভাই, আমি মুখে বলি। কাজে নাই!
বয়স হয়েছে!
তা ছাড়া হাবিয়া দোজগের কথা মনে হলে।।।।। চোখে পানি এসে পড়ে!

কেমন কাটালেন? আমি বাসায় যেয়ে টিভি দেখে সময় কাটিয়েছি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৭০৯৭(৫০)    

অন্যান্য সকল দিনের মতোই। হেরফের নেই কোনো! :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৭১৮১(৫১)    
লেখকের মন্তব্য

এটাই জীবন।
আমাদের আসলে যাবার জায়গা নেই। ভয়ে কিংবা বিপদে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৭৪৪(৫২)    

অনেক ইজি একটা রেসিপি পেলাম। ট্রাই করব মাস্ট । ভাল থাকবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৭০৯২(৫৩)    
লেখকের মন্তব্য

খুব সহজ। পানির মত!
ধন্যবাদ বোন। রান্না করতে করতেই হাত এসে যায়।।।।।
রান্না জানাটা গর্বের বিষয়। পৃথিবীর সেরা ১০টা বিষয়ের একটা হচ্ছে রান্না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৬৮০৫(৫৪)    

শুভেচ্ছা পহেলা জানুয়ারির।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৭০৯৩(৫৫)    
লেখকের মন্তব্য

শুভেচ্ছা আপনার জন্যও করিম ভাই।
কেমন কাটছে বছরের প্রথম দিন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৮০৭৯(৫৬)    

প্রতিদিনকার মতো ভাই।
খারাপ ভালো দুই মিলে আছি আলহামদুলিল্লাহ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৭৩০৮(৫৭)    

নতুন বছরের শুভেচ্ছা ভাইয়া।
রেসিপি ভালো পেলাম। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২০৭৩২৪(৫৮)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ সিস্টার।
আপনার জন্যও শুভেচ্ছা থাকল।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫৩৮৬(৫৯)    

অপনার ছবিসহ রেসিপি দেখলে অনেক সহজ লাগে। চায়ের কাপ হাতে, এসময় আপনার বানানো চিকেন কাবাবের প্লেটটা সামনে তাকলে বেশ হতো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৫৪০২(৬০)    
লেখকের মন্তব্য

হা হা হা।।।।

ধন্যবাদ সিষ্টার।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
13 + 4 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।