লেখকের ক‌থা

সদর দরজা

রেসিপিঃ জুকিনি ভর্তা (জুখিনি)

ব্লগারের প্রোফাইল ছবি

মোটামুটি এখন মধ্যরাত। এই মধ্যরাতে মুখে কষ কষ লাগলে কি খেতে ভাল লাগবে! ভর্তা বা বানানো টাইপ কিছু হলে মন্দ হবে না। মানে ঝাল টক টাইপ কিছু হলে মুখে রুচি আসবে। এদিকে প্রতিবেশী দেশে আমাদের সাইবার আর্মি এর্টাক করেই চলছে! শুধু একের পর এক খবর পাচ্ছি। চতুরের ষ্ট্যাটাসেও নিয়মিত খবরা খবর দেখছি। আমাদের সাইবার আর্মি সারারাত জেগে থাকবে বলে মনে হচ্ছে। অন্য দিকে আমার উপায় নাই, আমাকে জেগে থাকতেই হবে! প্রথম রাউন্ড চকর দিয়ে এসেছি! যা বলার বলে ফেলি!

বাংলাদেশের বাজারে এখন অনেক বিদেশী সবজি পাওয়া যাচ্ছে। ব্রকলি, ক্যপ্সিকাম, বিট সহ নানান সবজি প্রায় সব বাজারেই পাওয়া যাচ্ছে। সেই দিন আর দূরে নেই যে, একদিন দেশী মোরগ/মুরগীর মত দেশী সবজি বাজারে খুঁজতে হবে! শুনেছি এখন নাকি এই সব সবজি আমাদের দেশেই চাষ হচ্ছে এবং ব্রাক এই সব সবজি চাষে কৃষকদের নানাভাবে সাহায্য করছে, বিপননেও সহযোগীতা করে যাচ্ছে। আজকাল পথে ঘাটেও এই ধরনের সবজি পাওয়া যাচ্ছে এবং তা মুল্যে আমাদের দেশী সবজির চেয়ে দাম কম। আমিও কয়েকদিন আগে এই ধরণের নানান সবজি কিনে বাসায় নিয়েছি। এই সব সবজি দিয়ে বেশ কিছু রান্নাও করেছি।


এই সব্জির মধ্যে একটা সবজি (মার্ক করা আছে, দোকানী নাম বলেছিল, আমি মনে রাখতে পারি নাই) দেখতে আমাদের শষা ও কুমড়ার মিশ্রন মনে হল (কেহ নাম জানলে বলে দিবেন)। কাঁচা কেটে মুখে চিবিয়ে দেখি মন্দ না! তাই আজ দুপুরে একটা কেটে কিছু একটা করার চেষ্টায় একটা বানানো বা ভর্তা বানালাম। ব্যাটারী বুলেট কিছুতেই খেল না। একজন মেহমান ছিল, তিনি এবং আমি খেয়েছি! মেহমান প্রশংসা করেছিলেন। চলুন দেখে ফেলি।


ভাল করে ধুয়ে নিন। চামড়া ছিলে কুঁচি কুঁচি করে কেটে নিন।


কিছু তেতুল এবং কিছু গুড়া মরিচ নিয়ে নিন।


পরিমান মত লবন ও সামান্য চিনি নিতে ভুলবেন না। একটা কাঁচা মরিচ দিতে পারেন।


ভাল করে মাখিয়ে নিন।


রস বের হয়ে এমনি একটা ব্যাপার দাঁড়াবে।


ব্যস হয়ে গেল। চামচ নিয়ে বসে পড়ুন। অসাধারণ। আহ।।। টক, মিষ্টি, ঝাল।।।।।

(জিবে জল এলে আমি দায়ী নই। চতুরে ঠিক এই সময়ে রাত ১টা ২৫ মিনিটেও ৪৮ জন সদস্য এবং ১৫০ জন অতিথি জেগে আছেন।)

* প্রথম ছবিটা নেট থেকে নেয়া।

* কমেন্ট থেকে নাম পেয়ে পরে হেডিং পাল্টে দিয়েছি কিন্ত লিখা আর পালটানো হয় নাই। সবাইকে ধন্যবাদ।

0
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি।
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৩৮৮(১)    

শশা আর কুমড়ার মিশ্রন!
জুকিনি?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৩৯০(২)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ, আমার মনে হয় এই নামটাই দোকানী বলেছিল। দেখা যাক অন্যরা কি বলেন। এর পুরা নামধাম জানতে চাই।
শুভেচ্ছা, মধ্যরাতে?

========
হা ঠিক বলেছেন। Zucchini সার্চ দিয়ে সব পেয়ে গেছি।
http://en.wikipedia.org/wiki/Zucchini

শুভেচ্ছা।।।। একবার নিজে বানিয়ে খেয়ে দেখবেন বলে আশা করছি!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৩৯৬(৩)    

মধ্যরাত!!!সকাল ১১ টা ৩৮

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৪০২(৪)    
লেখকের মন্তব্য

আসলে আপনাদের মনে রাখা কষ্টকর জলরঙ ভাই। নিক গুলো বড় বেশী ভেজাল করে। রঙ, মেঘ দিয়ে যারা আছেন আমি কিছুতেই তাদের মনে রাখতে পারি না, আবার কন্যা নিয়েও অনেক নিক আছে। সমস্যা হয়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯৮৬৩(৫)    

আবারও? জলরঙ ভাই??

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯৮৬৪(৬)    

জুকিনি বা জুখিনি,
কোনদিন চাখি নি
যাই না বাজারে তাই
চোখখেও দেখি নি!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯৮৭০(৭)    
লেখকের মন্তব্য

এখন ঢাকার প্রায় বাজারেই পাওয়া যাচ্ছে। আমি গতকালও বাজারে দেখলাম। সব্জির মত করে রান্না করা যায়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৩৯২(৮)    

দেখে তো মজাই হবে মনে হচ্ছে। কখনও খাইনি এই সবজি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৪০৭(৯)    
লেখকের মন্তব্য

গরম মশলা আপা, ঢাকার বাজারে এখন অনেক ধরণের সবজি পাওয়া যায়। আমরা ধীরে ধীরে খেতে শুরু করছি। আগে বাসায় কেহ ব্রকলি, ক্যপ্সিকাম, বিট খেত না। এখন দেখি সবাই খায়! ক্যাপ্সিকামের ঘ্রান আগে নাকে লাগত, এখন ভাল লাগে।

কিনে মিক্স সবজি (চায়নিজ প্রকারে) নানান সসেস দিয়ে রান্না করে দেখতে পারেন। ভাল লাগবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৩৯৭(১০)    

জুকিনি আমারো প্রিয় ! ধন্যবাদ সাহাদাত ভাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৪১০(১১)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ বোন। আপনি দেশে না প্রবাসে আছেন? প্রবাসীরা এটা এক কথায় চিনবেই!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৪২৬(১২)    
লেখকের মন্তব্য

পোষ্টটি নিজ পাতায় নিয়ে রাখা হল।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩২৫৯৮(১৩)    

ভাই ইহার নাম জুখিনি, খুব মজার একটা সবজি।
এটা পাচমিশালি সবজি এর সাথে অসাধারণ লাগে।

আসিফ,
সালসবুর্গ, অস্ট্রিয়া

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৩০৭০(১৪)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ আসিফ ভাই।
হা, মিক্স সবজি হিসাবে একদিন রান্না করেছিলাম। ভাল লেগেছে। রেসিপি দিব।

চতুরে রেজি করে নিয়মিত হয়ে যান। ভাল লাগবে।

শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৬৩৭৯(১৫)    

জুকিনি সবজিটা আমি দেখেনি এখনো। দেখতে হবে একদিন, তারপর ভর্তা----

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৬৭৬৭(১৬)    
লেখকের মন্তব্য

ডাক্তার ভাই, এই জুকিনি এখন প্রায় সব মলে পাওয়া যাচ্ছে। এখন সিজন বোধ হয়।
সবজি হিসাবে রান্না করে খেতে বেশ ভাল লাগে। আমি কয়েকবার খেয়েছি।।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৭৫৪৬(১৭)    

এই সবজি বেগুনীর মত করে ভেজেও খেতে ভাল লাগে। পাতলা পাতলা করে কেটে লবন, মরিচ দিয়ে মেখে বেসনে ডুবিয়ে ভেজে দেখুন।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
4 + 4 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।