লেখকের ক‌থা

সদর দরজা

রেসিপিঃ টাকি মাছ ভর্তা (ধনিয়া পাতা দিয়ে)

ব্লগারের প্রোফাইল ছবি

গত মাস চারেক আগে বাসায় একবার টাকি মাছের ভর্তা বানানো হয়েছিল। সেই টাকি মাছের ভর্তার রেসিপি চতুরে প্রকাশ করেছিলাম। অনেকদিন পর আবার বাজার থেকে টাকি মাছ কিনে বাসায় আবদার করলাম। আমার ব্যাটারী মাছ কাটা এবং টাকি মাছ গুলো ভেঁজে দেয়া পর্যন্ত করলেন, বাকী কাজ আমাকে করতে হল। আমার হাতের মলা ভর্তা নাকি বেশী স্বাদ হয়! যে কোন ভর্তা মলা বা মাখানোর পর হাতের আগুলের চামড়ায় জ্বলে যা আমি সহ্য করতে পারি। হা হা হা।।।। চলুন আবারো টাকি মাছের ভর্তা দেখে নেই। গতবার ধনিয়া পাতা ছিল না, এবারে ধনিয়া পাতা সহযোগে। বেশ মজার, মুখে রুচি ফিরে আসবেই!


হালকা আঁচে টাকি মাছ গুলো গা গা তেলে ভেঁজে নিন, বেশী ভাঁজা নয়। (ছবিটা আগের পোষ্ট থেকে নেয়া হয়েছে)


কয়েকটা শুকনো মরিচ তেলে ভেঁজে নিন। মরিচ ব্যবহারে সর্তকতা আবশ্যক। বেশী ঝালে আবার শারীরিক সমস্যা হতে পারে।


টিভি দেখতে দেখতে ভাল করে টাকি মাছের কাটা আলাদা করে নিন।


পেঁয়াজ কুঁচি, ধনিয়া পাতা কুঁচি নিয়ে মাখানোর একটা প্লেটে লবন যোগে সব কিছু নিয়ে নিন। যত মলবেন বা মিশাবেন তত স্বাদ বের হবে। শেষে সামান্য সরিষার তেল দিয়ে আবারো ভাল করে মিশিয়ে নিন। লবন দেখে নিন। লাগলে দিন, না লাগলে ওকে।


ব্যস হয়ে গেল টাকি ভর্তা। শুধু পাতলা ডাল আর টাকি ভর্তা দিয়েই এক বেলা চালিয়ে দেয়া যায়, আরামসে।
_____________________________________________________
[ভর্তা নাইটের আগের দুটো ভর্তা দেখে আসতে পারেন। আরো ভর্তার রেসিপি আছে। এক রাতে এত আবার সইতে পারা যাবে না। তাই ক্ষান্ত দিলাম, আমিও অন্য আড্ডায় চলে যাচ্ছি।]

কাঁচা মরিচ ভর্তা (রুই মাছ যোগে)


সাধারন টমেটো ভর্তা (পুড়িয়ে এবং ধনিয়া পাতা দিয়ে)

7
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 7 ( ভোট)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২১৯৯৫৬(১)    

আগে কমেন্ট করি তারপর পোস্ট পড়ি :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৯৯৬২(২)    
লেখকের মন্তব্য

স্বাগতম ও শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৯৯৬৬(৩)    

ধন্যবাদ ভাই :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৯৯৫৭(৪)    

কি বলবো ভাই !! এটিও আমার অতি পছন্দের মাছ ভর্তা !!
তবে টাকি মাছের ভুনা-ভাজা-ও খুবই ভাল লাগে :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৯৯৬৩(৫)    
লেখকের মন্তব্য

আমার আম্মা টাকি মাছ ছোট ছোট করে কেটে পেঁয়াজ কাঁচা মরিচের ঝাল দিয়ে একটা ভুনা করতেন। এখনো মনে পড়ে। শিখতে পারলে ভাল হত। মায়ের কাছ থেকে মজার মজার রান্না শিখে নিন, একদিন কাজে লাগবেই!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৯৯৬৭(৬)    

শিখিতো মাঝে মাঝে :প :p
তবে মা ঘরনি আনার চিন্ত করতেছেন !! আমার কষ্ট কমে যাবে হয়তোবা :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৯৯৫৮(৭)    

১ম (সাতে সাত) দিলাম :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৯৯৬৪(৮)    
লেখকের মন্তব্য

আবারো ধন্যবাদ এবং শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২১৯৯৬৮(৯)    

আপনাকে আবারও ধন্যবাদ ভাই :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০০০৭(১০)    

এটাও আমার আর একটা খুব প্রিয় ভর্তা। আহ খেতে কি দারুন লাগে! লুলপুরুষ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০৬৮৬(১১)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ আচার্য ভায়া। টাকি মাছ ভর্তার একটা অপরিহার্য অংশ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০০৩০(১২)    

ভর্তা দিয়ে খেয়েই রাত কাবার! এত ভর্তা দেখে নিজেরই ভর্তা হয়ে যাবার অবস্থা!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০৬৮৭(১৩)    
লেখকের মন্তব্য

হুদা ভাই, আরো দুটো ভর্তার রেসিপি ছিল। সাহসে কুলায় নাই! না জানি লোড আবার বেশী হয়ে যায়! হা হা হা।।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০০৪২(১৪)    

জিভে পানি চলে এলো!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০৬৮৮(১৫)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ।।।।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০০৪৫(১৬)    

টাকি মাছের ভর্তা!!!
কতদিন খাই না....................
হাতপা ছড়িয়ে কান্না হাতপা ছড়িয়ে কান্না হাতপা ছড়িয়ে কান্না

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০৬৮৯(১৭)    
লেখকের মন্তব্য

বছরে দুই একবাররের বেশী খাওয়া হয় না কারোই!
পরীক্ষা শেষে বানিয়ে নিতে পারেন, একন ভাল টাকি মাছ পাওয়া যাচ্ছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০০৬৩(১৮)    

এই ছবি গুলা কি আপনে শুধু রেসেপি পোস্ট দেয়ার জন্য তুলেন??

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০৬৯১(১৯)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ কবি ভাই, রান্না করার সময় মাথায় থাকে বটে তবে খাবার খেতেই তৈরী হয়।
নুতন কিছু রান্না হলে ছবি তুলে ফেলি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০০৯৮(২০)    

এত ভর্তা!
জিভে জল এলো তো! :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০৬৯২(২১)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ সিস্টার।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০১৫৭(২২)    

জিভে জল চলে এলো।।।।।।।

ছবিগুলোও অসাধারণ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০৬৯৪(২৩)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ পানকৌড়ি। জলমগ্ন কেন? ডাঙ্গায় উঠুন।।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০১৬৫(২৪)    

জিভে জল চলে এলো।
মানুষকে এভাবে লোভ লাগানো ঠিক না! :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০৬৯৫(২৫)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ ব্রাদার।।।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০২৪৫(২৬)    

ভাই আপনার নামে থানায় কেস করতে হবে ! লোভ দেখানোর দায়ে !! :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০৬৯৬(২৭)    
লেখকের মন্তব্য

জেলে গেলে বিখ্যাত হতে পারবো তো!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০২৯২(২৮)    

আমার হাতের মলা ভর্তা নাকি বেশী স্বাদ হয়!
কি শোনাইলেন ভাইয়া?খাইতে স্বাদ জাগে :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০৬৯৭(২৯)    
লেখকের মন্তব্য

হা হা হা ।।।।।।
ভর্তা সবাই মলতে চায় না!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০৩১৩(৩০)    

টাকি মাছের ভর্তা হলে কুম্ভকর্ণ আর কিছুই চায়না।

একটু আদাকুচি দিয়ে খেয়ে দেখেন। কামড়ে পড়লে ভালো লাগবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০৬৯৯(৩১)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ রান্নাতো আপা,
আগামীবার আদাকুঁচি দিয়ে বানিয়ে আবার পোষ্ট দিব। এতে রান্নার পোষ্ট সংখ্যা বাড়বে।।।।।

গত কাল রাতে ফেইস বুকে আপনার কুম্ভকর্ন, আমাদের ভাইকে দেখলাম। গোঁফ ছাড়া উনাকে দেখেছেন কখনো!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০৭৬২(৩২)    

হা হা হা। এতোদিন পরে কুম্ভকর্ণকে দেখলেন? :প :p
বিয়ের পরে একবার গোফ কামিয়েছিলো। কি বিচ্ছিরি!!!! ;)
পুরাই মেয়েলি মেয়েলি চেহারা! :প :p
তারপর থেকে তো তার এই শখের বাহারি গোফ জোড়া আছেই! D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২১০৬৪(৩৩)    
লেখকের মন্তব্য

আমি একবার গোঁফ রেখেছিলাম! আমার ব্যাটারী আমাকে বাইরে যেতে দেয় নাই! আমাকে নাকি ডাকাতের সর্দার লাগছিল!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০৭৩৮(৩৪)    

"সাহাদাত ভাই"
আশা করি ভালো আছেন।
""অন লাইনে সব সময় আসতে পারি না, তাই মন্তব্য ও সময় মত করতে পারি না।""
ভালো থাকবেন।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২০৭৫৬(৩৫)    
লেখকের মন্তব্য

মনির ভাই, ব্যাপার না। ভাল থাকুন এটাই চাই। আগে জীবন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২২৫৯৮(৩৬)    

মাছের রেসিপির সবচেয়ে কষ্টের কাজ হল মাছ কাটা-বাছা। এই কষ্টের কাজটুকু ভাবীকে দিয়ে করিয়েছেন, তাই ক্রেডিট ভাবীকেই দিলাম। ;)

জন্মদিনের স্পেশাল রেসিপি কই?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৩০৬৭(৩৭)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ গরম মশলা আপা,
হা আমি স্বীকার করি। তিনি বিষয়টা জানেন। আমি রান্না এবং ছবি তুলতে গেলে যতবার হাত ধুয়ে মুছে ক্যামেরা ধরি এটায় তিনি আমার কষ্ট বুঝেন এবং হেল্প করেন। আমি তার কাছ থেকেও শিখছি।

ভেবেছিলাম, কিন্তু পিকনিকে চলে যাবার জন্য দেয়া হয় নাই। আগামী রবিবার নাইটে আবার বেশ কিছু রেসিপি নিয়ে আসব।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৪৯৮২(৩৮)    

টাকিমাছ ভর্তা খেতেই মজা , বানাতে না - এইটুকু বুঝে গেলাম । আপনিতো ব্যাপক পাচক দেখা যায় ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২২৫৬২৪(৩৯)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ শিহাব ভাই।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
8 + 3 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।