সাহাদাত উদরাজী-এর সংক্ষিপ্ত পরিচিতি

বেগুণ ভর্তা আর বেগুণ ভুনার রেসিপিটা অনেক দিন ধরে হাতে পড়ে আছে। দিব দিব করে আর দেয়া হচ্ছে না। (বেগুণের বানান নিয়ে সমস্যায় পড়েছি বেগুণ না বেগুন! 'ণ' নাকি 'ন'!) এই দিব দিব করে হাতে থাকা অনেক রেসিপি পুরানো হয়ে যাচ্ছে! যেমন বেশ কিছু বর্ষাকালের শাক সবজির রেসিপি হাতে আছে, এখন এই শীত কালে সেই সব রেসিপি দিলে সবাই কি ভাব্বে! সে যাই হোক, আজ ভাবছি এই দুটো রেসিপি দিয়ে দেই।
বেগুন অনেকে খেতে চান না, যদিও চান তবে শুধু মাত্র ভাজি করেন। আসলে বেগুণের তুলনা হয় না। যত তরকারী/সবজি আছে তার মধ্যে আমার কাছে মনে হয় বেগুন অতুলনীয়। বেগুন দিয়ে কমের পক্ষে ১৫ থেকে ২০ ধরণের রান্না সম্ভব। বেগুন আর শুটকী রান্না খেলে তো কথাই নেই! মজা কাকে বলে! বেগুন দিয়ে আচার বানানো হয় মাত্র কিছু দিন আগে জানলাম। আহ, আসাধারন। যারা বেগুন পছন্দ করেন না, তাদের বলি - আপনারা মিস করছেন বন্ধু! চলুন প্যাছাল না পেরে সরাসরি দেখে ফেলি। প্রথমে বেগুন ভর্তা।

ভাল করে ধুয়ে ও শুকিয়ে একটা মাঝারি সাইজের বেগুনে খাঁটি সরিষার তেল মাখুন। (এক বেগুন দুই পদের জন্য - ভর্তা ও ভুনা)

আগুনে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে ফেলুন।

হালকা পানিতে ধুয়ে ফেলুন এবং এবার বেগুণের খোসা ছড়িয়ে নিন।

অর্ধেক কেটে নিন। বাকি অর্ধেক দিয়ে বেগুন ভুনা বানানো হবে ( এখানে ক্লিক করে রেসিপি দেখুন )।

কয়েকটা শুকনা মরিচ ভেঁজে নিন, কিছু ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, সামান্য লবন (পরিমান মত নিন) ও এক চামচ সরিষার তেল নিন।

বেগুন ছাড়া বাকি সব আলাদা করে মিহিন করে মাখুন। এবং শেষে বেগুনো মিশিয়ে ভাল করে মাখুন।

ব্যস হয়ে গেল ভেগুন ভর্তা। খুব সহজ এবং সাধারন, তেমন একটা ঝামেলাই নেই। কিন্তু খেতে খুবই স্বাদ। পুরা প্লেট চালান করে দেয়া যায় এমন এক ভর্তা দিয়েই!
----------------------------------------------------------------------------------

বেগুনের সাথে ডিম দিয়ে একটা মজাদার ভুনা রান্না করা যায়। দেখতে চাইলে দেখুন।
মন্তব্য
লেখকের মন্তব্য
নিজ পাতায় প্রকাশিত।
দারুন!
লেখকের মন্তব্য
দেখে যাবার জন্য ধন্যবাদ। এত সোজা রান্না।
জিভে জল এসে গেল। আপনার দেয়া ছবিগুলা এত জীবন্ত কেন?? দেখলেই মনে হয় মনিটর থেকে উড়ে এসে মুখে ঢুকে যাবে।
লেখকের মন্তব্য
ধন্যবাদ ভাই নিলয়।
গরীবের খাবার লুকিয়ে রেখেছেন? আমরা যারা গরীব, তাদের বঞ্চিত করা উচিৎ নয় কিন্তু!!
অসাধারণ বেগুন ভর্তা রুটি দিয়ে খেতে খুব পছন্দ করি।
খুঁজে খুঁজে পোস্ট পড়ছি। পাওনা বেড়ে যাচ্ছে। মনে থাকবে?
মন্তব্য করুন