লেখকের ক‌থা

সদর দরজা

রেসিপিঃ বেগুন ভুনা (ডিম আছে মামা)

ব্লগারের প্রোফাইল ছবি

বেগুণ ভর্তা আর বেগুণ ভুনার রেসিপিটা অনেক দিন ধরে হাতে পড়ে আছে। দিব দিব করে আর দেয়া হচ্ছে না। (বেগুণের বানান নিয়ে সমস্যায় পড়েছি বেগুণ না বেগুন! 'ণ' নাকি 'ন'!) বেগুণ ভাজি ও বেগুণ ভর্তা আগেই রেসিপি আকারে দেখেছেন। এবার দেখুন বেগুণ ভুনা (ডিম দিয়ে)। অবশ্য ডিম না থাকলেও এই ভুনা করা যায় এবং তাও বেশ মজাদার হতে পারে। এখানে ডিম শুধু স্বাদ বাড়িয়েছে এবং আরো বেশী পুষ্টি যুগিয়েছে। ঝাল কম দিয়ে গরম ভাতের সাথে এই ভুনা ছোটদের জন্যও একটা অসাধারণ আইটেম হতে পারে, বিশেষ করে যারা বেগুণ খেতে চায় না!


ভাল করে ধুয়ে ও শুকিয়ে একটা মাঝারি সাইজের বেগুনে খাঁটি সরিষার তেল মাখুন। (এক বেগুন দুই পদের জন্য - ভর্তা ও ভুনা) পূর্বের পোষ্ট বেগুণ ভর্তার কয়েকটা ছবি এখানেও পুনরায় দেখানো হল।


আগুনে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে ফেলুন।


হালকা পানিতে ধুয়ে ফেলুন এবং এবার বেগুণের খোসা ছড়িয়ে নিন।


অর্ধেক কেটে নিন। (অর্ধেক দিয়ে বেগুণ ভর্তা বানানো হয়েছে)


বেগুণ কেটে ফালি ফালি করে জমিয়ে রাখুন।


একটা কড়াইতে কিছু তেল গরম করে তাতে কিছু পেঁয়াজ কুঁচি এবং একচিমটা গুড়া মরিচ, একচিমটা হলুদ ও পরিমান মত লবন দিয়ে ভাল করে ভাঁজুন। এর পর ফালি করা বেগুণ ঢেলে দিন।


এবং ভাল করে ভাঁজুন। কয়েকটা কাঁচা মরিচ দিতে পারেন।


একটা ডিম ভেঙ্গে দিয়ে দিন।


ভাল করে নাড়িয়ে ভাঁজুন। দেখার সুন্দরের জন্য দুইটা শুকনা মরিচ ছিঁড়ে দিতে পারেন। পারেন কিছু ধনিয়া পাতা দিতে। এবং ফাইনালি আবার লবন দেখে নিন। হলে ওকে, না হলে দিন।


মিনিট পাঁচেক পর নামিয়ে ফেলুন। ব্যস হয়ে গেল, বেগুণ ভুনা।
----------------------------------------------------------------------------------

বেগুন ভর্তা। দেখতে চাইলে দেখুন।

0
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি।
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৪৪(১)    

বেগুন ভর্তা খুবই প্রিয়। ভুনার রেসিপি ট্রাই করতে হবে। দেখে জিভে পানি এল!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৫৯(২)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ বোন, আমার কাছে ভুনা ভাল লেগেছিল। এত সহজ রান্না কিন্তু কি স্বাদ।
আজ রাতে বেগুণ কিনে বাসায় ফিরবো ভাবছি। আবার বানাবো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৮৫(৩)    

আমি তো এই ডিম দিয়ে বেগুন ভর্তা দিয়েই এক প্লেট ভাত উড়িয়ে দিতে পারি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৮১৫(৪)    
লেখকের মন্তব্য

আপা, আপনার কথা সত্য। বেগুণ ভুনা আসলেই একটা সুস্বাদু রান্না।
(আজ অনেক পদের সবজি কিনলাম, বেগুণ সহ।)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৯৩(৫)    

ajke onek din por malaysiar bazar theke begun kinlam ar ekhon apnar duto recepie pelam. megh na chaitei brishti.

onek dhonnobad dada. thankkkkkkkkk youuuuu. :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৮১৮(৬)    
লেখকের মন্তব্য

বোন, বেগুণ দিয়ে খুব সহজে এই ভুনা বানিয়ে দেখতে পারেন। অসাধারণ। আমার কাছে বেশ লেগেছে। এই ভুনা নিয়ে সু আপা অনেক বলেছিলেন। তার কথা সত্য। একবার খেলে বার বার খেতে চাইবেন। আর ভাল দিক হল, রান্নার সব উপকরণ হাতের কাছেই আছে বা পাওয়া যায়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩১৫৭৯(৭)    

আমি বেগুন খাই না!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩১৫৮১(৮)    
লেখকের মন্তব্য

বেগুণ একটা গুণের তরকারী, ভুলে গেলে চলবে না!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩১৫৮৪(৯)    

বে-গুন= গুনহীন!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯৮৬৫(১০)    

চোখ এড়ানো পোস্ট।
অনেক খুঁজে বের করতে হয়েছে।
কষ্ট করে পড়লাম, কিছু ছাড়ুন এবারে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৯৮৬৮(১১)    
লেখকের মন্তব্য

হুদা ভাই অনেক রেসিপি জমে আছে। ফেব্রুয়ারী মাসে রেসিপি দিতে চাই না। তাও দুই একটা দিয়ে দিয়েছিলাম! আর বাকি গুলো নিজ পাতায় প্রকাশ করেছি।

আসছে।।।।।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
5 + 15 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।