সাহাদাত উদরাজী-এর সংক্ষিপ্ত পরিচিতি

সারাদিন নানা ঝামেলায় পার করেছি। খুব একটা ব্লগে আসতে পারি নাই। এখন মনে হচ্ছে মাঝে মাঝে ঢু মেরে যাওয়া উচিত ছিল, সবাই ভালবাসার কবিতা ও গল্প দিয়ে যাচ্ছেন। কিন্তু আমার কি হবে! আমি ভেবেছিলাম, এই ফেব্রুয়ারীতে প্রথম পাতায় রেসিপি দিব না, খালি বইপত্র খেয়ে/পড়ে বেঁচে থাকব! মনে হচ্ছে কথাটা ভুল! ভালবাসার দিনে যদি ভাল খাবার দাবার না হয় তবে ভালবাসা টিকবে কি করে?
মনে করা যাক, খুব ভালবেসে দুইজন প্রেমিক প্রেমিকা বিবাহ করল এবং আলাদা বাসা ভাড়া করে এই ভালবাসা দিবসে উঠে পড়ল কিন্তু দুইজনের কেহ রান্না জানে না! বুঝুন অবস্থা! আর যদি মেয়েটা বা ছেলেটা ভাল রান্না করতে জানে কিংবা দুইজনেই ভাল রান্না করতে জানে। তবে! ওয়াও! রান্নাঘর থেকেই শুরু হতে পারে আর এক অমর ভালবাসা! দৃশ্যটা কল্পনা করুন, দুইজনে মিলে রান্না করে টেবিলে বা মাদুরে খাবার গুলো নিয়ে বসে পড়ল। ওরা খেতে খেতে আলাপ করছে, একজন আর একজনের মুখে খাবার তুলে দিচ্ছে! আহ।।।। বেহেস্তী আমেজ!
চলুন ভালবাসা দিবসের একটা রান্না দেখি, যার নাম আমি দিয়েছি 'রেড চিলি চিকেন'। (ভালবাসার রঙ কি!) লাল মরিচের ব্যবহার বেশী করা হয়েছে বলেই। তবে আমাদের কাছে থাকা এই শুকনা মরিচ তত ঝাল নয় (এমন মরিচ গ্রামে পাওয়া যায়, মরিচ ক্ষেত শুকিয়ে যাবার আগে এমন মরিচ হয়, দেখতে বড় কিন্তু ঝাল নেই)। গ্রাম থেকে কিনে বিরাট ধরা কিন্তু এখন এই মরিচ দিয়ে আমরা বেশ মজা করেই নানান পদের রান্না করি। দেখতে ভাল লাগে! একটা অনুরোধ, ঝাল বেশী খাবেন না, এতে পরবর্তীতে নানান শারীরিক সমস্যা হয়। ঝাল থেকে দূরে থাকাই ভাল।

কেজি দেড়েক মুরগীর গোসত নিন। একটা মোরগে যা হয়।

মশলা পাতি (আজ শুধু ছবি দেখুন। আগামী কাল পুরো হিসাব/রেসিপি দিয়ে যাব। তবে যারা একটু মোরগ রান্না করতে পারেন তারা বুঝে যাবেন কিংবা মোরগ রান্নার আমার পূর্বের রেসিপি দেখতে পারেন)।

কড়াইতে তেল নিন। পেঁয়াজ কুঁচি ভাঁজুন। হালকা লবন দিয়ে দিন।

পেঁয়াজ হলদে রঙ হলে সব মশলা দিয়ে দিন। এবং ভাল করে আবারো কষান এবং তেল উপরে উঠা পর্যন্ত অপেক্ষা করুন। প্রয়োজনীয় লবন দিন।

এ রকম একটা অসাধারণ রঙ ধারন করবে।

কিছুক্ষন পরে গোসত দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

কষানোর পর কিছু পানি দিয়ে দিতে পারেন।

ঢাকনা দিয়ে মিনিট বিশেক জ্বাল দিন পরে এমন দেখাবে।

শুকনা মরিচ (ঝাল নাই) এবং কিছু রেরেস্তা (প্রথম দিকের পেঁয়াজ থেকে রাখা কিংবা বানিয়ে নেয়া) দিয়ে দিন।

ঝোল শুকিয়ে নিতে পারেন। আপনার ইচ্ছা। পুনরায় লবন দেখুন। হলে ওকে, না হলে দিন এবং ভাল করে মিশিয়ে নিন।

ব্যস পরিবেশনের জন্য প্রস্তুত। টেবিলে নিয়ে চলুন।

পোলাউ হলে ভাল লাগবে।

এমন একটা সালাদ হতে পারে। শুধু টমেটো, পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে মাখানো।

ভালবাসার মানুষের সাথে কথা ও খাবার চলুক। 'রেড চিলি চিকেন' থাকুক সাথে! ভালবাসার রঙ লাল বলেই মনে হয়!
কৃতজ্ঞতাঃ মানসুরা হোসেন।
মন্তব্য
সব দিকেই লোভ লাগায় দিলেন বস ! ঝালে মুরগিটা লালচে হৈলে আরো খুশি লাগতো - কিন্তু তারপরো জিভে পানি আটকাইতে পারতেছি না ।
লেখকের মন্তব্য
শিহাব ভাই,
ভালবাসা দিবসে ভাল খাবার জরুরী।
ভালবাসা টিকে ভাল খাবারেও!
শুভেচ্ছা।
২য় হই আগে।
লেখকের মন্তব্য
মনির ভাই, টাইম এখন আপনাদের! কি করে সারাদিন কাটালেন! কোথায় কোথায় গেলেন!
শুভেচ্ছা।
"সাহাদাত ভাই"
সত্যি বলতে বস্ কোথাও যেতে পারি নাই।
সারাটা দিন অফিসেই কেটেছে।
তা আপনি কোথায় কোথায় ঘুরলেন।
লেখকের মন্তব্য
আমিও অফিসে।।।।।।।
জিভের ঢগায় জল টলটল করছে
লেখকের মন্তব্য
বেশী ঝাল ভাল না! জল আটকান।
তবে মনির ভাই, রান্নাটা আসলেই অসাধারণ স্বাদের হয়েছিল। খেয়ে বেশ আরাম পেয়েছি।
"সাহাদাত ভাই"

রান্না যে খুব স্বাদের হয়েছে তা দেখেই বুঝতে পারছি
হুম, এমনিতেই শেয়ার নাই কোনো ভালুবাসা পুঁজি বাজারে; খাবারের ছবি দিয়া আরেকটা ছ্যাকা দিলেন!
খাইতে মঞ্চায়, উদরাজী ভাই।
লেখকের মন্তব্য
মানিক ভাই, শেয়ার কিনতে আপনাকে কে বাঁধা দিচ্ছে! মার্কেট ওপেন, টাকার বস্তা নিয়ে চলুন এবং কিনে ফেলুন! ভালবাসার শেয়ার বাজারে প্রতারিত হয় ক'জনা!
লাভ নাই, উদরাজী ভাই। আমি কিনলে শেয়ার তাতে ধস অবধারিত! এই বিষয়ে মার্কেট বিশেষজ্ঞ নই আমি। নবীশ একদম। ধরা খাওয়ার সমূহ সম্ভবনা!
মোরগে বলে মুরগীর গোসত হয়।
লেখকের মন্তব্য
মাথা ঠিক নাই মশলা আপা!
পোলায় এই মাত্র ফোন করে কয়, ফুল নিয়ে বাসায় আসবা! বুঝেন অবস্থা!
মোরগ/মুরগী নিয়ে একটা ঝামেলা আছে বটে!
ভাতিজা আমার ঝাক্কাস! এখন থেকেই হুশিয়ার!!!!
লেখকের মন্তব্য
আপনার ভাতিজাকে নিয়ে আর পারা গেল না। এত রাতে ফুল না পেয়ে, আইসক্রিম নিয়ে বাসায় গিয়েছিলাম।
তাতেই খুশি।।।।
ফার্মের মুর্গী খাইনা। কিন্তু এমন করে লাল টকটকে করে রান্না করলে না খেয়ে বোধহয় থাকতে পারবোনা!
তবে পোলাও না। গরম ভাত দিয়ে এই মুর্গী রান্না অসাধারন হবে।
সপ্ততারা খঁচিত হলো।
লেখকের মন্তব্য
রান্নাতো আপা, আপনার জন্য দেশী মুরগীর ব্যবস্থা করা হবে। চিন্তার কারণ নাই!
ধন্যবাদ।
দারুচিনি লবঙ্গ, আমার মন্তব্য আপনে আগেই দিয়ে দিলেন যে? বিকট মাইনাস।
লেখকের মন্তব্য
হুদা ভাই, বিকট মাইনাসটা কি! বুঝাইয়া বলে যান! বাক্য ভুল না শব্দ ভুল হয়েছে!
বিকট মাইনাস খেয়ে প্রকট সংকটে পড়লাম।
সংকট উত্তরণের জন্য শকটে চড়িয়া রকেটের বেগে দিতে হবে বহু পোস্ট!
বাক্য শব্দ সব কিছু ঠিক আছে। বুঝতে না পারার জন্য আপনাকেও বিকট মাইনাস।
এভাবে রেসিপি দিয়ে জিভে জল আনলে হবে না ।রান্না করে পাঠিয়ে দেন ।খেয়ে তায়পর মন্তব্য করব ।
লেখকের মন্তব্য
ধন্যবাদ অমৃত ভায়া। শুভেচ্ছা নিন।
কি দেখলাম। জিভে জল, চোখে পানি এসে গেলো ।
লেখকের মন্তব্য
বোন, ঝাল তেমন একটা হয় নাই! দেখতেই যা!
মোরগে বলে মুরগীর গোসত হয়।
চরম রেসিপি দাদা।
দেখেই খেয়ে ফেলতে ইচ্ছে করছে।
লেখকের মন্তব্য
ধন্যবাদ করিম ভায়া!
সময়ে মোরগ মুরগী হয়!
অসাধারণ ।
লেখকের মন্তব্য
ধন্যবাদ রংধনু।
রান্নাঘর থেকেই শুরু হতে পারে আর এক অমর ভালবাসা! দৃশ্যটা কল্পনা করুন, দুইজনে মিলে রান্না করে টেবিলে বা মাদুরে খাবার গুলো নিয়ে বসে পড়ল। ওরা খেতে খেতে আলাপ করছে, একজন আর একজনের মুখে খাবার তুলে দিচ্ছে! আহ।।।। বেহেস্তী আমেজ! হা হা হা
লেখকের মন্তব্য
জলরঙ দা, এমন দৃশ্য বিরল নয়। বিবাহের কিছু দিন এমন দৃশ্য থাকে তবে এর পর আস্তে আস্তে এই দৃশ্য মলিন হতে থাকে!
জলরঙ দা????
লেখকের মন্তব্য
হুদা ভাই, আমি এও ধরণের নিক নিয়ে মহা ঝামেলায় আছি। কমেন্ট করার পর বুঝতে পারছিলাম। কি করব বলেন!
স্ত্রী লিঙ্গ-পুংলিঙ্গ তালিকা প্রণয়ন করলে কেমন হয়??
লেখকের মন্তব্য
আমি রাজী আছি।
দেশে গেলে আপনার হাতের রান্না একদিন খাইতে হবে !
লেখকের মন্তব্য
ব্যাপার না। আসুন, দেখা হবে।
দারুনতো !
আচ্ছা , এতো রান্না কোথায় শিখলেন ?
লেখকের মন্তব্য
বোন, আমি এখনো শিখছি।
পুরানো রান্না কিংবা কমন রান্নাকেও একটু চেঞ্জ করে ভিন্নভাবে পরিবেশনে (আইডিয়া) আমি একটু ভাল পারি! এই আর কি!
শুভেচ্ছা।
রেসিপি রেড চিলি চিকেনের, আবার অনুরোধ, ঝাল বেশী খাবেন না, এতে পরবর্তীতে নানান শারীরিক সমস্যা হয়। ঝাল থেকে দূরে থাকাই ভাল।
আরে ভাই, শুকনো লাল মরিচে ঝাল বেশি না কম তা বুঝবার একটা রেসিপি দিয়ে দিন তো দেখি!!
লেখকের মন্তব্য
হুদা ভাই, আপনার সাথে কথা বলে পারব না! তবে একটাই অনুরোধ, ঝাল কম খাবেন।
অনুরোধ রক্ষিত হবে। গোপনে একটা তথ্য জানিয়ে রাখি। তরকারিতে একটুও মরিচ না দিয়ে রান্না করলেও তা আমি টেরই পাই না, মরিচের ব্যবহার আমার বাড়িতে এতই কম!!
লেখকের মন্তব্য
ভাল কথা শুনালেন। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যই সকল সুখের মূল। স্বাস্থ্যই সকল সুখের মূল।
শুধু স্বাস্থ্য কী আর সুখ দিতে পারে?
টাকা চাই, টাকা।
টাকা যদি না থাকে, সব কিছু ফাকা॥
জীবনে টাকার প্রযোজন আছে, কিন্তু যারা টাকা উপার্জনটাকেই একমাত্র ব্রত মনে করে এবং শুধুমাত্র টাকার পেছনে দিন-রাত ছুটোছুটি করে, তাদেরকে আমার 'নিম্ন শ্রেণীর বেকুব' মনে হয়।
তা অবশ্য ঠিক!
টাকা দিয়ে তো আর সব কিছু পাওয়া যায় না!
তবে ঈশান, টাকা ছাড়া যে কিছুই পাওয়া যায় না?
এই 'নিম্ন শ্রেণীর বেকুব'রাই কিন্তু সব চেয়ে চতুর!!
লেখকের মন্তব্য
টাকা বিষয়ে আমার মতামত, থাকলে ভাল, না থাকলে আফসোস করার কিছু নাই!
এ জন্যই তো আপনাকে আমার এত পছন্দ!
আফসোস করলে তো আর টাকা আসবে না! লাভ কী? নেই তো নেই, যা আছে তাই বা কম কিসের? এই ভেবেই দিন কাটাই আনন্দে!!
দারুন রেসিপি। ট্রাই করা যাবে।
লেখকের মন্তব্য
ধন্যবাদ কালপুরুষ দা।
আপনি আমার রেসিপি দেখেন এটাই আমার জীবনের বড় সার্থকতা।
শুভেচ্ছা।
আহা! কী কাব্যময় দৃশ্য! রেসিপির সাথে উদরাজী ভাই আর ভাবীর সেই রোমান্টিক মুহূর্তগুলোর কিছুটা পাঠক জানতে পারলেন! ভালবাসা দিবসে এ এক পরম পাওয়া!
লেখকের মন্তব্য
বোন, বিবাহের পর বেশী দিন আর এই রকম দৃশ্য থাকে না! জীবনের চাওয়া ভিন্ন! জীবনে চাই শুধু টাকা, আর টাকা থাকলে চাই সময়, সময় হলে অন্য কিছু! জীবনের মানে আসলে কি!
আমি হতাশের দলে!
ভালবাসা নাই কোপালে!
হাহাহা! নাহ! জীবনের মানে মনে হয় এটা না!
-'নিরাশ হইও না, যদি তুমি মুমিন হও'- আমার এক কলীগ ফোন করলে আসসালামু আলাইকুমের আগে এটা বলে!
-'নিরাশ হইও না, যদি তুমি মুমিন হও'
লেখকের মন্তব্য
হুদা ভাই, আর কত!
গত ১৫ দিনের মধ্যে আজই একটু অবসর পেয়েছি। কাজে লাগাই।
তা'ছাড়া আপনার পোস্টে, আপনার সাথে কথা বলে আরাম পাই।
আহারে, কবে খাওয়াবে সাহাদাত ভাই, সেই আশাতেই দিন গুনি

বাজার সদাই করে সাহাদাত ভাইকে দাওয়াত দাও, রান্না করবেন উনি। খাওয়াবেনও সকলকে। চতুরের সকলের উপস্থিতি কামনা করতে পারো। সাড়া পাবে আশাতীত!
লেখকের মন্তব্য
ব্যাপার না, সামনে আরো দিন আছে।
ঝাল কম লাল মরিচ কই পাইলেন মিয়াবাই?
- ভালোবাসা নাই কপালে - এইডা আপনে কইলেন? কইতে পারলেন? আন্ধা আপনে! নিচ্চিত আন্ধা, আর নাইলে এত ভালবাসা আপনের চক্ষে পড়ে না? মা, ভাই বইন, বুলেট, ব্যাটারি, চতুর্ব্যাটেলিয়ন - 'এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি'!!!
লেখকের মন্তব্য
বাপী ভাই, গ্রামের বাড়ী থেকে কেনা হয়েছিল। কেনার পর দেখা গেল তেমন ঝাল নাই! এখন আর কি করা। নানান পদের সাথে দিয়ে রঙ বাড়াচ্ছি।
কেমন আছেন আপনি? না বাপী ভাই, আমার চাওয়া খুব কম।।।। আমি লালন হতে চাই।
কেজি দেড়েক মুরগীর গোসত নিন। একটা মোরগে যা হয়।
এই লেখায় একটা মজার কথা মনে পড়ে গেল
আমাদের সাথে একজন ছিল সে কখনো মুরগীর মাংস খাইতো না
মুরগ হইলে না করতো না
ঘটনা জানতে একদিন জিগাইলাম
কিরে ভাই মুরগীর কি দোষ?
সে কইলো আ--মের পর মুরগী গোছল করেনা তাই
আমি কইলাম মোরগে কি গোছল করে?
সে কইলো মোরগ পুংলিংগ তার গোছল না করলেও চলবে
রেসিপিটা ভালই
লেখকের মন্তব্য
করিম ভাই, লাইনটা হবে এমন "কেজি দেড়েক মোরগের গোসত নিন কিংবা একটা মোরগে যা হয়"। হা হা হা।।।।। থাক না ভুল। ভুল না থাকলে হয়ত আপনিও কমেন্ট করতেন না। ধন্যবাদ।
ফার্মের মোরগ কেন লিংগ তা আমিও বোঝার চেষ্টা করছি।
কবে পাবো সেই দিনের দেখা?
লেখকের মন্তব্য
আরে নয়ন দা, এই দিনের কথা তুলে রাখুন! কোপালে না থাকলে এমন হয় না! আর হলেও বিবাহের কিছু দিন হয় তার পর উদাও হয়ে যায়।
গল্পে ভাল মানায়।
দোস্ত, পিসির যন্ত্রনায় ঠিক মতো ব্লগে আসতে পারতেছি না। আমার পিসি স্টারট বা রিস্টারট করলেই সব প্রোগ্রাম ১৩ তারিখে চলে যাচ্ছে। সিস্টেম রিস্টোরও হচ্ছে না। উইন্ডোজ সেট আপ দিতে গেলাম, কিন্তু সেটাপও নিচ্ছে না। ক্যমনে কি দোস্ত !
তাড়াতাড়ি একটা টিপস দাও। 
লেখকের মন্তব্য
প্রথমে ভাবীর কাছে থেকে পানি পড়া নাও তার পর সিপিইউ এবং মনিটরে ছিটাও!
কামে দিব।।।।।
তুমি আবার কবে পানি পড়ায় বিশ্বাসী হইলা !
ব্যাটারী ভাবী তাইলে তোমাকে নিয়মিত পানি পড়া দেয় !
১৪ তারিখে এই পোষ্ট চোখে পড়ে নাই, এখন দেখলাম। ভাবছি, লিসাকে আমার ইহজনমে রান্না করে সারপ্রাইজ দেওয়া হবে না! আমি রান্নার "র"- ও জানি না।
লেখকের মন্তব্য
রান্নাঘরে টিকে থাকা সহজ নয়! যতটা সার্জারি ঘরে! হা হা হা।।।
মন্তব্য করুন