লেখকের ক‌থা

সদর দরজা

কি চমেৎকার দেখা গেলো ( টিভিতে আমাদের পরিবারের সদস্যদের মুখ দর্শন)!!!!

ব্লগারের প্রোফাইল ছবি

সময় টিভিতে আমাদের পরিবারের তিন সদস্যের সাক্ষাতকার দেখাবে এ খবটা জানার পর থেকেই উৎসুখ হয়ে ছিলাম দেখার জন্য। আমি টিভি দেখিনা। কিন্তু আমার ভাই বেরাদরদের না দেখে থাকি কি করে? মঙ্গলবার রাত সাড়ে আটটায় টিভির সামনে বসে থেকে হতাশ হয়ে যখন মেয়ের কাছে হতাশা ব্যাক্ত করলাম, খেলাম ঝাড়ি! :( বুধবারের অনুষ্ঠান আপনি মঙ্গলবারে কি করে দেখবেন? ঝাড়ি খেয়েও মনটা খুশীতে ফুরফুরা হয়ে উঠলো। যাক বাবা! মিস হয়নি তাহলে। :) গতরাতে মেহমান বিদায় করে হুড়মুড় করে টিভি চ্যানেল পাল্টাতে গিয়ে ঘড়ির কাটা পোনে নয়টা। সাক্ষাতকার পর্ব শেষ! কান্নাকাটি হল্লাহাটি আজ ঠিক দুপুর বারোটা থেকেই সময় টিভি চ্যানেলের সামনে গ্যাট হয়ে বসে থাকলাম। অবশেষে দেখা পেলাম ত্রিরত্নের। প্রথমেই আমার রান্নাতো ভাই সাহাদত উদরাজী ভাই চটপট, সপ্রতিভ ভাবে বারোয়াড়ী উপন্যাস সরলরেখা বক্ররেখা নিয়ে তার বক্তব্য পেশ করলেন। সরলরেখা বক্ররেখার সুচনা যার হাত দিয়ে আমাদের সেই অতি প্রিয় নাজমুল হুদা ভাইকেও স্মরন করলেন। আমি তো টাস্কিত! | আমি হলে তো টিভি ক্যামেরার সামনে ভ্যাবলা হয়ে যেতাম। বোঝা গেলো টিভি ক্যামেরার সঙ্গে উনার পুরোনো সখ্যতা আছে। ;) এর পরে আমাদের পুচকা আকাশগঙ্গা পলাশ। সে তার স্বভাব অনুযায়ী হড়বড় করে বক্তব্য রাখলো। কিন্তু আমাদের ডাকু হিরু রিয়াজ থুক্কু! নিয়াজের বক্তব্য না দেখিয়েই অন্য দিকে ক্যামেরা চলে গেলো। মনে মনে ক্যামেরাম্যানকে বলছি খাইছিতোরে নাহ! এর পরে আমাদের নায়ক রাজ নিয়াজএর বক্তব্য পেশ করা হলো। তবে এটা সরলরেখা বক্ররেখা নিয়ে নয়। নতুন লেখকদের বই প্রকাশের বিড়ম্বনা নিয়ে উনি বক্তব্য রাখলেন।
আমাদের ত্রিরত্ন বার বারই ব্লগ কথাটি উচ্চারন করেছেন কিন্তু চতুরমাত্রিক ব্লগ কথাটি কেনো বল্লেন না তা বুঝলাম না। আমাদের চতুরের কথা বার বার শুনতে চেয়েছিলাম! যাক! হয়তো নার্ভাস হয়েই এমনটি হয়েছে।
জয়তু চতুর পরিবার! D

7
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 7 (৪ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬০৩(১)    

বুবু, আমি ভাবছিলাম, তুমি ছবি দিবা।মানে ডিভ্যুটাই ছাপাই দিবা।।।

আমি একটু ডাক্তার হিরু আর আমার প্রাণপ্রিয় রান্নাতো ভাই উদরাজী ভাইকে দেখব।।। সে কি আর হইবেক হায়রেকপালমন্দ হায়রেকপালমন্দ হায়রেকপালমন্দ হায়রেকপালমন্দ

ডাক্তার ভাই বিড়ম্বনার কথা বলল কেনু??
ভক্তের ভিড়ে কি আটকা পড়েছিলেন??? আহা আহা আহা আহা আহা
আাকাশ গঙ্গা ছোটু ভাই কি হড়বড় ক রে কি বুলেছিলেন জানতে মুঞ্চায়

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৭১(২)    
লেখকের মন্তব্য

ভিড্যু দিমু আমি? | হায় আল্লাহ! কয় কি?! এতো দিনে আমারে চিনছো? আমি যে কি চিজ! :(
সময় টিভি চ্যানেল খুঁজতে খুঁজতেই ১০ মিনিট খায়ালাইছি! ভিড্যু ক্যাম্নে করে তাই ছাই জানি?

তয় ভিড্যু না আইয়া কি পারে? আইলে দেখবা রান্নাতো ভাই কি সুকৌশলে সরলরেখা বক্ররেখা দিয়ে উনার নোয়াপাতি ভুড়িকে আড়াল করেছেন। :প :p
ডাক্তাররে মনে হয় নায়ক রিয়াজ মনে কইরা সবতে আটকাইয়া রাখছিলো মনে লয়! D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭০৯(৩)    

কত কথা, আমি আর সামনে আসছি না! মাথার চুল, চোহারা এবং ভূড়ি নিয়া অনেক বিপদে আছি!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৬৫(৪)    

এবার মনে হচ্ছে শাপলা আর চিংড়ি'র রেসিপিটা দিয়ে দিতেই হবে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৮১(৫)    
লেখকের মন্তব্য

জলদি জলদি দ্যান তো ভাই!
শাপলা আমারে কয়, শাপলা চিংড়ি বলে কোন রেসিপি নাই। আমি বলে মিছা কইছি! (গররররর)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬০৪(৬)    

আমি দেখিনাই!! কোনভাবে দেখা যাবে কি আপা? য়্যুটিউবে আপ্লোডাইবেনা?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৭২(৭)    
লেখকের মন্তব্য

ঐ ত্রিরত্ন গেলো কই? হেগোরে জিগাও!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭১০(৮)    

আমি নিজেই মিস করে ফেলেছি! (কমেন্ট নীচে আছে)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬১৩(৯)    

আমি দেখিনাই!! কোনভাবে দেখা যাবে কি আপা ?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৭৩(১০)    
লেখকের মন্তব্য

ত্রিরত্ন কই গেলা? উত্তর দিয়া যাও!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬১৪(১১)    

আমি গতকাল আর আজ, দুইবার-ই দেখেছি, বড়াপু। বহুদিন পর টিভি দেখলাম। তাও আবার আমাদেরকে ঘিরেই নির্মিত অনুষ্ঠান। ইয়াহুউউউ!!!
সরলরেখা বক্ররেখার উপস্থাপনাটা দারুণ দারুণ দারুণ লেগেছে আমার কাছে।
এ বছরের সবচেয়ে আলোচিত বই, বারোজন ব্লগারের একটি উপন্যাস, বলার পরে বইয়ের প্রচ্ছদটা যেভাবে উড়ে এলো পার্শ্ব থেকে পর্দার মাঝখানে এবং উপস্থাপিত হলো, এক কথায় মুগ্ধ আমি।
নিয়াজ ভাইয়ের অংশ আসার আগেই যখন ক্যামেরা সরে গেল, নিয়াজ ভাইয়ের সাথে পরিচিত আমার দুই বন্ধুও তখন মন খারাপ করেছিল একটু একটু। আমি তখন বললাম, অপেক্ষা কর, বিষয়ারীভাবে উপস্থাপিত হবে মনে হয় পরে। এবং তাই হলো। :)
আরেক্কান কথা, আমাদের উদরাজী ভাইকে কিন্তু তামিল ছবির ভিলেন ভিলেন নয়, নায়ক নায়কই লাগছিলো টিভি পর্দাতে। D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৭৪(১২)    
লেখকের মন্তব্য

আরে আমাদের রান্নাতো ভাই তো ফাটাফাটি!!! D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭২১(১৩)    

না আমার সাহিত্যিক হবার কাজ নেই! আর টিভির সামনে যামু না!
রেসিপি নিয়েই ভাল আছি (চোহারা দেখাতে হয় না!)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭১৮(১৪)    

মানিক ভাই, ব্যাপারটা মানতে পারলাম না! হা হা হা।।।।
মুখের একহাত সামনে ক্যামেরা ধরলে কথা বলা মুশকিল!
(আমার মিস হয়ে গেছে)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৯৪৪(১৫)    

সুর' আপা আর উদরাজী ভাই আপনারা দু'জনে মিলে টিসিএলে রান্নার অনুষ্ঠান করতে পারেন। সেইখানে আমাকে খুন্তি/হাতা জোগানোর পার্ট দিয়েন! D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩১৭৫৪(১৬)    

টিসিএলে মাত্র! হা হা হা।।।।
তবে এটা নিশ্চিত আমাদের অনুষ্ঠান জমবে! আরে আপনাকে পাট না, কিছু রান্না করে দেখিয়ে দিতেও বলা হবে! রেডি থাকেন।।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬২৪(১৭)    

ইউটিউবে কেউ যদি না আপলোডান তাইলে কেমনে কি! পিলিজ লাগে! :) ভিড্যু দেন :) ভিড্যু দেন :) ভিড্যু দেন :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৭৫(১৮)    
লেখকের মন্তব্য

আম্মো কই পিলিজ লাগে! :) ভিড্যু দেন :) ভিড্যু দেন :) ভিড্যু দেন :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬২৯(১৯)    

আশাকরি ইউটিবের লিংক পাওয়া যাবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৭৬(২০)    
লেখকের মন্তব্য

আশায় বাধি ঘর!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৩৬(২১)    

:) :) :) :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৭৭(২২)    
লেখকের মন্তব্য

:) :) :) :) :) :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৪৫(২৩)    

ভিডিও র লিঙ্ক চাই :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৭৮(২৪)    
লেখকের মন্তব্য

ভিডিও র লিঙ্ক চাই :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৫৯(২৫)    

এই ভিডু দেখতাম ছাইইইইইইইই! নাইলে ক্ষমা নাই!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৬৫(২৬)    

১০০০ ভাগ সহমত (মাথা চুলকানোর ইমো)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৮০(২৭)    
লেখকের মন্তব্য

ত্রিরত্ন কই গেলা?
প্রান বাঁচাতে ভিড্যু দাও এল্যা!!!

আহা! কি মধুর কবিতা! :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭২৩(২৮)    

নিয়াজ ভাই পিকনিকের কাজে ব্যস্ত। তিনি দেখেছেন কিনা বুঝতে পারছি না।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৬০(২৯)    

শনিবার যাচ্ছি। এত তাড়াতাড়ি ভিড্যু লিংক মনে হয় না পাওয়া যাবে। মিস হয়ে গেল।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৮১(৩০)    
লেখকের মন্তব্য

:( :( :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৬২(৩১)    

আমারও মিস হয়ে গেছে আতংকে হাত পা .....

কিন্তু বারো জন বিখ্যাত লেখকদের মধ্যে মাত্র তিনজন কেন? আহা
সবাইকে কাটগড়ায় দাঁড় করানো হোক (গররররর)

সবার জন্য শুভকামনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৮২(৩২)    
লেখকের মন্তব্য

কাটগড়ায় দাড় করিয়ে কটকটি খাইতে দেওয়া হউক!!! (গররররর)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৯০(৩৩)    

আমরা আবার সবার সাক্ষাৎকার নিব ইয়াহুউউউ!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৯৪(৩৪)    

কই? কই?? কই কটকটি???
খাইবার চাইইইইই...

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৯৭(৩৫)    

এই যে একজনরে পাইছি। কাটগড়ায় থুক্কু সাক্ষাৎকার দেবার জন্য প্রস্তুত হোন মুহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭১৫(৩৬)    

কটকটি বুঝায়া দেন আগে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭২৮(৩৭)    

ঐটা বুঝানো আমার ডিপার্টমেন্ট এ পড়ে না। আমি শুধু প্রশ্ন করব আপনাদের ইয়াহুউউউ!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৬৯(৩৮)    

কইলেই হইলো! সু-পু কটকটি দিতে বলেছে। (গররররর)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭২৯(৩৯)    

আপনার জন্য প্রথম প্রশ্ন:
বলেন তো আপনাকে প্রথম কোন প্রশ্নটি করা যায়! মুহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৭৮(৪০)    

তেলাপোকার কয়টা পা, এইটা নাকী? (মাথা চুলকানোর ইমো)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৮৩(৪১)    
লেখকের মন্তব্য

এই নাও কটকটি। কটকটি খাইয়া আদালতের রায়ের অপেক্ষা করো।
সাক্ষাতকার অনুষ্ঠানে থাকো নাই কেনো?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৯২(৪২)    

থেংকু, বড়াপু। ইয়াহুউউউ!!!
আমি তো গর্তজীবি। ক্যাম্নে যাই ক্যামেরার সম্মুখে! প্রকাশনা উত্‍সবেও তো আমার ছবি নাই কোনো! দাঁড়িয়ে ছিলাম নিচের ধাপে। যখন নাম এ্যালাউন্স করলো, মঞ্চে ছিলাম না তখনও আমি। আর ফাঁক দিয়া ঘুরতেয়াছিলাম সারাক্ষণ শুধু। আমি সবাইকে দেখতেয়াছিলাম, আমারে কেউ দেখতে পাচ্ছিলো না। খুঁজতেও ছিলো বার বার। মজা পাইতেয়াছিলাম। শেষ সময়ে উদরাজী ভাইয়ের চোখে পড়ায় টেনে তুলছে মঞ্চে। দুয়েকটা ছবিতে যা উপস্থিতি আছে, আমার অগোচরে তোলা সেসব! (মাথা চুলকানোর ইমো)

তাছাড়া, খবরটাও অনেক পরে পাই আমি।
ঠিকাছে, পরেরবার না হয় আমিই দেবো স্বাক্ষাত্‍কার। D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৬৩(৪৩)    

আহা কি আনন্দ আকাশে বাতাসে! :)
--------------
(কানে কানে একটা কথা বলি সুরঞ্জনা'পা, আপনি যে কি সুগভীর মমতায় চতুর পরিবারের সবাইকে জড়িয়ে রেখেছেন, চতুরের জন্য আপনার ভালবাসাটুকু আমার কাছে অপার্থিব মনে হয়। সপ্ত নক্ষত্র দিয়ে তার মূল্যায়ন করতে যাওয়া ধৃষ্টতা বৈ নয়!) বুকে আয় বাভুল

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৮৩(৪৪)    
লেখকের মন্তব্য

আরে! কি যে বলো অমিতা!
ভালোবাসবার মতো মানুষদের ভালো না বেসে কি পারা যায়? শরমিত

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৩৮(৪৫)    

চুপচাপ পড়ে গেলাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৩৫(৪৬)    

বোন নাঈফা, আপার কারনে আমি টিকে গেছি বলে আমি মনে করি। ব্লগে কোন ছেলে রেসিপি দিয়ে টিকে থাকতে আমি দেখি নাই। আমার অভিজ্ঞতায় কিছু কাঁটাও আছে! কিন্তু আপার ভুমিকার কারনে আমি সেইফ, তিনি যখন আমাকে রান্নাতো ভাই বলেন তখন আমার গর্ব লাগে, আমি আরো এগিয়ে যাই!

(আপনিও কম নন। সুন্দর এই দুনিয়ার আপনিও সুন্দর মানুষ।)

দুইজনকেই শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৭৯(৪৭)    

দেখবো বলে বুধবার রাত পৌনে আটটা থেকেই টিভির সামনে বসে ছিলাম। উদরাজী ভাই খুব সুন্দর করে গুছিয়ে বলেছেন। আকাশগঙ্গা কোথায় কোথায় গতি থেমে গিয়েছিল, আবার কিভাবে শুরু হল- তার বর্ণনা করেছেন। সরল-বক্রের ভূমিকাটি ভাষ্যকার অত্যন্ত চমৎকারভাবে বলেছেন। নিয়াজ ভাইকে দেখতে না পেয়ে একটু হতাশ লেগেছে।

-অনেক অনেক অনেক ধন্যবাদ আপা আমাদের সার্বক্ষণিক সঙ্গ দেয়ার জন্য।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৯৯(৪৮)    
লেখকের মন্তব্য

ঠিক বলেছ অপা। ভাষ্যকার খুব সুন্দর করে ভূমিকাটি বলেছেন।

পরিবারের বয়োজ্যাষ্ঠ সদস্য হিসেবে এটা তো আমার কর্তব্য।
আরো বেশী কিছু করার ইচ্ছে থাকলেই অনুকুল পরিবেশের কারনে পারছি কই?
বইমেলায় ইচ্ছে থাকা সত্বেও যেতে পারছিনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭১৬(৪৯)    

আপা, আপনি আমাদের যে মমতায় বেঁধে রেখেছেন সে ঋণ শোধের ক্ষমতা কারুরই নেই।
- জলদি চলে আসেন। বই মেলায় আপনার সাথে দেখা হবে। সরল-বক্রের কয়েক কপি আপনাকে উপহার দেব। :) ঘর গোছানো ক'দিন পর করলেও হবে। আমিও এখন হাল ছেড়ে দিয়েছি। যখন ইচ্ছে হবে তখন বস্তা খুলবো! থাক না এলোমেলো, আমি নিজেও তো আউলাঝাউলা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৭৩(৫০)    
লেখকের মন্তব্য

ঘর গোছানোর খ্যাতা পুড়ি! শুধু কুম্ভকর্ণের ঘর পরিপাটি হলেই হলো।
আসল সমস্যা কাজের লোকের। নতুন যায়গায় নতুন ছুটা বুয়াকে রেখে আসি কি করে?
এদিকে আবার ২৭ তারিখ অষ্ট্রেলিয়া থেকে আমার ব্লগাতো বোন দিশা আসবে আমার এখানে বেড়াতে। সাথে অদিতি, শ্রাবণ সন্ধ্যারও আসার কথা।
তবে ছোট বোন ইতি ইতিমধ্যেই সরলরেখা বক্ররেখা কিনেছে। ওকে বলেছি সংকলনও যেন বেশী করে কিনে। আমাদের চতুরের ইজ্জাত কা সাওয়াল হ্যায়! সে বলেছে, " জো হুকুম! :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৯৪৮(৫১)    

আমিও ২৭ তারিখে সিলেট যাবো কিনা ভাবছি! :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩১১৭৮(৫২)    
লেখকের মন্তব্য

চলে এসো অপা। এখানে একটি দারুন ব্লগাড্ডা হয়ে যাবে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩১৭৫৭(৫৩)    

আহ রে।।।।। খালি আড্ডা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৬২(৫৪)    

আপা, আগামী কাল বিকাল থেকে বইমেলায় থাকব।
হামা ভাই, শিপন ভাইয়ের বইয়ের মোড়ক দেখব। আড্ডা জমবে বলে মনে হচ্ছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭০০(৫৫)    
লেখকের মন্তব্য

হয়তো ভিডিও এসে যাবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৫৬(৫৬)    

ধন্যবাদ আপনার মেসেজের জন্য। আপনাকে দিয়ে টিভিতে কথা বলানো দরকার ছিল! হা হা হা।।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৯০৫(৫৭)    

আমাকে বলেছেন উদরাজী ভাই? তাইলে গর্তে লুকাবে কে? মিডিয়া বহুত খতরনাক। আমি তার আশেপাশে নাই!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৯১১(৫৮)    

এই না হলে ভাই-বোন! ইয়াহুউউউ!!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৯৩৩(৫৯)    

ইয়াহুউউউ!!! তুমিও আমার দলে?
-আমি ক্যামেরার সামনে গেলে আফগানিস্তানি বোরখা পড়েই যেতাম! :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৯৯৭(৬০)    

প্রকাশনা উত্‍সবেও আমি সুচাতারুভাবে ক্যামেরার লেন্স ফাঁকি দিচ্ছিলাম, অপাপু। টিভি রিপোর্টার মাইক্রোফোন ধরসিলো মুখের সম্মুখে আমার প্রতিক্রিয়া জানতে, হাত ঝাঁপ্টা দিয়ে সরিয়ে দিসি আমি। (মাথা চুলকানোর ইমো)
নিয়াজ ভাই বলে দেখেন, 'লজ্জা তো নারীর ভূষণ, ক্যামেরা দেখে তুমি লজ্জা পাও কেনো?'
ক্যাম্নে বোঝাই কারণটা তখন! তাইতো বললাম, 'লজ্জার কিছু নয়, আত্মমগ্ন ক্ষ্যাপাট; নিমগ্ন গর্তজীবি হবার অনেক হ্যাঁপা। পূর্বশর্তও অনেক তার!' D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩১০৩১(৬১)    

আমাকেও ভুল বুঝেছিলেন উনি! আমি নানা উছিলায় এতদিন এই যজ্ঞে সবার সামনে উপস্থিত হওয়াটা ঠেকানোর চেষ্টা করেছি। আর টিভিতে মুখ দেখানো? আমার পক্ষে একেবারেই সম্ভব নয়! ওনাকে সমুদ্র সৈকতের লাল কাঁকড়াদের দেখিয়ে আনতে হবে একবার! প্রতিকূল পরিবেশে ওরা যেমন দৌড়ে গর্তে লুকায়, আমার অবস্থাও তাই! :প :p

'লজ্জার কিছু নয়, আত্মমগ্ন ক্ষ্যাপাট; নিমগ্ন গর্তজীবি হবার অনেক হ্যাঁপা। পূর্বশর্তও অনেক তার!'

একদম মনের কথা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩১৭৫৮(৬২)    

আপনাদের দিয়ে হবে! একটাই 'পালিয়ে থাকা!'

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৬৯১(৬৩)    

মিস হয়ে গেল!...

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭০৭(৬৪)    

নিয়াজ ভাইয়ের পোষ্টে করা মন্তব্য এখানে তুলে দিলাম!

৯ ফেব্রুয়ারী ২০১২, ২:৩৮ অপরাহ্ন তারিখে সাহাদাত উদরাজী বলেছেন

নিয়াজ ভাই, আমি মিস করেছি। আজও মিস করলাম! ১২টা ৩০ মিনিটে রাস্তায় জ্যামে আটকা পড়ে বসেছিলাম। ভেবেছিলাম ১২টার আগে অফিসে এসে পড়ব, পারি নাই! কোপালে না থাকলে যা হয়!

গত রাত ঠিক ৮টা ২৫ মিনিটে একজন (আমাদের অতিথি) এসে মহা হাউকাউ। তার সঠিক কাজ হয় নাই! বুঝেন অবস্থা। তাকে সামলাতে সামলাতে রাত ৯টা। এমন সময় মোবাইলে নাহিদ আপার মেসেজ! কিছু ক্ষন পর হুদা ভাইয়ের ফোন!

মনের দুঃখে, কি আর করব!

আরো মজার বিষয়, বাসায় গিয়ে জানের জান ব্যাটারী/বুলেটকে জিজ্ঞেস করলাম! দেখেছ! উত্তর দেয়, কই কোথায় তোমারে দেখাল! (আমি আর কথা বাড়াই নাই! দুনিয়াতে সব কিছু সবার জন্য আসে না! মানে তিনি/তারা হিন্দী সিরিয়ালের জন্য আমাকেও ভুলে গিয়েছেন! সুন্দর এই দুনিয়া! আহ।।।।)

এইভাবেই আমাদের ভাল থাকার অভিনয় করতে হয়!

পোষ্ট দিয়ে লজ্জিত করে ফেললেন যার কারনে আমি এই পোষ্ট প্রিয়তে নিয়ে নিলাম এবং একটা প্রিন্ট করে বাসায় নিয়ে গেলাম। এবার যদি আমার ব্যাটারী/বুলেট পড়ে!

*******************************************************
দুটো রেসিপি আমার নিজপাতায় আছে, দেখে যাবার আমন্ত্রন জানিয়ে গেলাম। ভুনাতে আপনার ফর্মুলা মনে ছিল, তবে পুরা খেয়াল রাখতে পারছি কিনা জানি না! এক বেগুনে দুই রান্না!

রেসিপিঃ বেগুন ভুনা (ডিম আছে মামা)
রেসিপিঃ বেগুন ভর্তা (অসাধারন একটা আইটেম কিন্তু সহজ)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭১৪(৬৫)    

উপরে আমার মন্তব্য দ্রষ্টব্য, উদরাজী ভাই। ওইখানে আপনার প্রশংসা করা হয়েছে। ওইটা ভাবীরে দেখাইলে আফসোস খাইবো, মিস করেছে বলে। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৪৬(৬৬)    

আরে না!
'ইষ্ট এন্ড ওয়েষ্ট, হিন্দী ইস বেষ্ট!' এটা ভাল শোনায়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭২৬(৬৭)    

আমি তো ভেবেছিলাম আপনি আজকে দেখতে পারবেন! আহহারে! খুউউব মন খারাপ হল, উদরাজী ভাই। সময় চ্যানেল বাসায় ক্লিয়ার আসছিল না। ভাবছিলাম রেকর্ডিং করে রাখবো, যে কারণে তাও হল না। :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৫০(৬৮)    

আপা, আপনার মেসেজ পেয়ে দুনিয়াতে ফিরে আসছিলাম। আমরা মাঝে মাঝেই অনেক কটু ব্যবহারে পড়ে যাই, এমন কটু কথাই ওই লোকটা আমাকে শুনাচ্ছিলেন। অথচ আমাদের দোষ ছিল না।

শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৯৩৫(৬৯)    

ইসরে! হুদা ভাইকে প্রোগ্রাম শুরুর আগে ফোন করেছিলাম। এখন মনে হচ্ছে ওটা আপনাকেই করা উচিত ছিল! তাহলে ঐ দুষ্টু লোকটার হাত থেকে আপনি বাঁচতেন আর প্রোগ্রামো মিস হত না!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৭৫(৭০)    
লেখকের মন্তব্য

ইসরে! লজ্জা কি ভাবে দিলাম ভাই? বড় বোনের প্রতিক্রিয়া জানালাম শুধু!
তবে ত্রিরত্নকে বকাও দিতে ইচ্ছে করছিলো " চতুর ও অনুপস্থিত অন্য লেখকদের নাম না নেয়ার জন্য!" এটুকু বকা দেয়ার দাবী আমার আছে বলেই মনে করি। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৮২(৭১)    

হ, বড়াপু। ব্যাপক মাইনাচ। এত্তো খুশি ছিলো, এত্তো খুশি ছিলো যে আমাদের নামটাও একবারও কারও মনে পড়ে নাই! (গররররর)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৯১(৭২)    

আরে না রে মানিক ভাই! মুখের একহাত সামনে ক্যামেরা ধরলে নিজের নামও মনে থাকার কথা নয়! ওদের কি ঝুম লেন্স ছিল না!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭১২(৭৩)    

আমি হলে তো টিভি ক্যামেরার সামনে ভ্যাবলা হয়ে যেতাম

তুমি তো এমনিতেও ... D :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৫৩(৭৪)    

~স্বপ্নজয়~ ভাই, মুখের একহাত সামনে ক্যামেরা ধরে এটা আমার প্রথম অভিজ্ঞতা! ক্যামেরা দেখেও স্বাভাবিক থাকা কঠিন বটে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৭৭(৭৫)    
লেখকের মন্তব্য

দেখলেন রান্নাতো ভাই? এই শয়তান বান্দরটা সেই অষ্ট্রেলিয়া থেকে মেসেজ দিয়েও আমায় জ্বালায়!
ওরে বুইড়া টম! খাইছিতোরে

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৫৮(৭৬)    

বরাবরের মতো মিস করলাম, গ্রেট মিস। :(
বন্ধু উদরাজী,
তুমি ইচ্ছে করলে এক 'গুলিতে দুই পাখি' মারতে পার।
সময় টিভির রিপোর্টার ভাই জানকে 'ম্যানেজ করে
আগে ভিড্যুটা্ হাসিল কর। তারপর ওইটা ইউটিউবে আপলোড করে চতুরে লিন্কু দাও।
এতে একদিক যেমন আমরা চতুর বাসীগণ টিভির পর্দায় তোমাদের কারিশমা যৌথ কারিশমা দেখে ধন্য হবো;
অন্যদিকে ব্যাটারি ভাবীর কাছেও তোমার মর্যাদা আরো আকাশচুম্বী হবে বলে বিশ্বাস । ;) :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৬৪(৭৭)    

ঈশান, এত সময় 'সময় টিভি'র থাকতে পারে! আমাদের মত মানুষের কই!
তোমার বুদ্দির তারিফ করে গেলাম। আকাশচুম্বী শব্দটা বেশ লাগল! অনেকদিন পরে শুনলাম!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৭৯(৭৮)    
লেখকের মন্তব্য

ঈশানের মন্তব্যের সাথে একমত!
ভুটাপ!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৬৭(৭৯)    

কথা বলার টাইম নাই। তবু বলি-
চতুর্মাত্রিকের নাম না বলার জন্য তিন জনকেই মাইনাস।
তিনজনে বারোজনের দায়িত্ব পালন করায় বিরাট একটা পিলাচ।
আমাকে স্মরণ করায় সাহাদাত উদরাজীসহ তিনজনকেই ডবল পিলাচ (নিজের নামটা শুনে খুব খুশি লেগেছে আমার)।
পোস্ট দেবার জন্য সুরঞ্জনাকে সাততারা (পোস্টেই দিলাম)।
সব্বাইকে শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৮৯(৮০)    

বিরাট ব্লগ লিখছেন মনে হয় হুদা ভাই! টাইম নাই কেন?
আমারতো মনে হয় আমি 'চতুরমার্ত্রিকের ব্লগের আমরা ১২ জন ব্লগার' বলে শুরু করেছিলাম।।।।। ব্যাপারটা বুঝতে পারছি না।
মাইনাস, প্লাস, প্লাস মাইনাস! কিছুই বুঝতে পারছি না!

(হাটে হাড়ি ভাঙ্গিয়া দিমু নি! ফোনে কি কইছেন কইয়্যা দিমু!)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৭৯৪(৮১)    
লেখকের মন্তব্য

হুম, ১২জন ব্লগার বলে শুরু করেছেন তা মনে আছে। কিন্তু চতুরের নাম নিতে ভুলে গেছেন।
আর আমাদের পুচকা যখন বলা শুরু করলো তখনও দেখলাম সেও ভুলে গিয়েছে।

জলদি হাড়ি ভাঙ্গেন। লাঠি এনে দিবো নাকি? :প :p

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৮০৩(৮২)    

আপা লাঠি ধারে কাছে রাখেন, লাগবে আওয়াজ দিমুনে! হাড়ি ভাঙ্গন লাগতে নাও পারে!
আপাতত বড় ভাইয়ের মতি গতি দেখি!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৮০২(৮৩)    

হ, কইতেয়াছিলেন, সপ্তম পর্বের পর খানিকটা থমকে যায় উপন্যাস। অষ্টম পর্ব শেষ হিসাবেই দেয়া হইছিলো। পরে কয়েকজন ব্লগার এগিয়ে আসে, অভিমানের সুর টের পেয়ে।
সেই কয়েকজন ব্লগারটা কে কে? সুযোগও আসছিলো নামগুলো বলার। বেমুলাম গায়েব। আমার মতো শর্ট টার্ম মেমরী লস! খ্যাক খ্যাক... D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৯২৮(৮৪)    
লেখকের মন্তব্য

ঠিক বলেছ মানিক। ঠিক এই জায়গাতেই আমি নামগুলো আশা করেছিলাম।
হয়তো সময়-সল্পতার জন্য নাম নেয়া হয়নি। পরের বার আর এই ভুল হবেনা। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৮৫৫(৮৫)    

আমি দেখতারিনাই ই ই ই ------
কেউ কি ইউট্যুবে দিবো?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩১৭৬০(৮৬)    

শাওন ভাই, টিভি রিপোটার ভাইজানরা এখানে একটা ভাল ব্যবসা করে! হা হা হা।।। টাকা দিলে প্রোগ্রাম দিয়ে দেয়!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৮৮২(৮৭)    

হ, আম্মো দেক্সি, রেড্যুতে

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৮৮৭(৮৮)    

আম্গো দেশের রেড্যুতে মনিটর নাইক্কা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৮৯৫(৮৯)    

ভিড্যু চাইইইইইইইইইইইইই!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৯৩৮(৯০)    

একটু দেরীতেই চোখে পড়লো পোষ্টটা। আজ সারাদিন অপারেশন থিয়েটারে ছিলাম। একটু আগে রুমে এসেছি।

অনষ্ঠানটা সম্পর্কে বলি।
প্রথমেই আমাদেরকে বলা হয়েছে, তিনজনকে তিনটি প্রশ্ন করা হবে।
১। কিভাবে সরলরেখা - বক্ররেখা শুরু হলো?
২। সরলরেখা - বক্ররেখার বিষয়বস্তু কি?
৩। নতুন লেখক হিসেবে বই ছাপাতে কি কি সমস্যা হয় এবং উত্তরনের উপায় কি?

প্রথমটা উদরাজী ভাইয়া, দ্বিতীয়টা পলাশ আর তৃতীয় প্রশ্নের উত্তরটা আমি দেই।

আমার যতদূর মনে পড়ে, উদরাজী ভাই এবং আমি দুইজনেই, চতুর্মাত্রিক ব্লগের নাম, বারোজন ্লগারের কথা, পাঠকদের কথা, সবকিছুই বলেছি। ব্যাপারটা হলো অনেক কিছুই কেটে দেওয়া হয়েছে বা এডিট করা হয়েছে। এমনকি আমার কথা বাকী দুইজনের সাথে না দেখিয়ে বিষয়ারীভাবে দেখিয়েছে। ব্যাপারটা আমার কাছে ভালো লাগেনি। তবে ভূমিকাটি খুব সুন্দরভাবে বলায় মাফ করে দিয়েছি। আরেকটি কথা, যারা বইটি কিনেছে, তারা দেখেছেন- বইয়ের ভূমিকায় এবং মলাটের আড়ালে--দুই জায়গাতেই চতুর্মাত্রিক নামটা দেওয়া আছে। তাই আমি খুব আশা করেছিলাম,সবাই আমাদের উপর আস্থা রাখবেন! তাই এখন মাইনাসগুলি প্লাস আশা করছি!!!

ভিডিওটি আমি ঢাকায় এসে কালেকশন করে ইউটিউবে দিয়ে লিঙ্ক দিয়ে দিবো।

সুরঞ্জনা আপুকে অসংখ্য ধন্যবাদ এই পোষ্টটি দেওয়াতে।

আমি হাসপাতালের কিছু কাজে চরম ব্যস্ততার মধ্যে আছি। ঠিকমতো সময় না দিতে পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৯৪১(৯১)    

আহা, লোকজন মাইনাস দেয়ার তেমন একটা চান্স পায়না, দিলৈ নাহয় কিছু!
আর নাম সবার মনে আছে, থাকবে, এইটা সবাই জানে, এইটা হৈলো ঘরের লোকের সাথে "তুই আমারে বড়টা দিলিনা" টাইপ খুনসুটি!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৯৫৪(৯২)    

শাওন ভাইয়া, না না কিছু না কিছু না! আমি শুধু বলতে চেয়েছি, আমরা অবশ্যই চতুরের নাম বলবো, এই বিশ্বাসটা রাখা উচিৎ।
বইমেলায় আসছেন কবে?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৯৫৯(৯৩)    

সবাই বিশ্বাস রাখছেই, তারপরও ওরাম কৈরা কৈছে, কোনো সমস্যা? নাই!! খাইছিতোরে
হুম, কালকা যামু, তনুজার বই প্রকাশ, পরশু যামু সবার যেইডা বই, সেডার মোড়ক। আসবেন কবে আপনে?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৯৭১(৯৪)    

হা হা হা, আপনার সাথে কথায় পারা যাবে না!!
শুক্রবার এবং শনিবার মেলায় থাকবো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩১০০৮(৯৫)    

হ, কথায় পার্বেন্না, নিওরি সার্জারীতেও নাও পার্তে পারেন!! D
কাল পরশু ২ দিন অন্তত দেখা হবে তাইলে মেলায়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩১১৮০(৯৬)    
লেখকের মন্তব্য

বিলাইরে ভুটাপ।
এক্কেরে খাডি কথা!
ঘরের মানুষ কথা না কইলে কইবো ক্যাডা?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩১১৮১(৯৭)    
লেখকের মন্তব্য

ডাকু, তোমাদের উপর আস্থা নেই এমন কথা এ পরিবারের কেউই বলতে পারবেনা।
এডিটের খপ্পরে পড়েই চতুর ও অন্য ব্লগারদের নাম বাদ পড়েছে নিশ্চয়!
ঠিক বলেছ, চমতকার ভাবে ভাষ্যকার ভূমিকা উপস্থাপন করেছেন বলে তাদের মাফ করে দেয়া যায়। D
আমি সিলেটে থেকেই সরলরেখা বক্ররেখা সহ চতুর পরিবারের বইগুলো বেশী বেশী করে কিনাচ্ছি। বোনের কান ঝালাপালা করছি।
আগে দায়িত্ব পরে ব্লগিং!
শুভ কামনা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩১৮১৮(৯৮)    

আপু, কেমন আছেন? আপনি মেলায় আসবেন কবে? আপনাকে মেলায় দেখতে চাই।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৯৪৩(৯৯)    

এই সব কিছুই তো কপালে নাই আমার
ভিড্যুটা কেউ দয়া করে পোস্টাইলে দেখতে পাবো

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩০৯৪৭(১০০)    

এই সব কিছুই তো কপালে নাই আমার
ভিড্যুটা কেউ দয়া করে পোস্টাইলে দেখতে পাবো

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩১১১৩(১০১)    

এই সব কিছুই তো কপালে নাই আমার
ভিড্যুটা কেউ দয়া করে পোস্টাইলে দেখতে পাবো

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩১১৮৩(১০২)    
লেখকের মন্তব্য

দেখা যাক কার দয়ার শরীর!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩১৭৬২(১০৩)    

আহা রে!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩১৮২৯(১০৪)    

আপনি সামুতে আছেন না???

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৩৭৭১৯(১০৫)    

ভুটাপ সাহাদাত ভাই।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
2 + 6 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।