সুরঞ্জনা-এর সংক্ষিপ্ত পরিচিতি

আজ আমাদের অতি প্রিয় ব্লগার, আমার রান্নাতো ভাই সাহাদত উদারজী ভাইএর শুভ জন্মদিন।
অনেক অনেক অনেক শুভেচ্ছা সাহাদত ভাই। এই মানুষটি এতোদিন ধরে নিরলস ভাবে চতুরবাসীকে নানান রকম মজার মজার রান্না করে খাওয়াচ্ছেন। আজ তার জন্মদিনে তার পছন্দের কিছু আইটেম তাকে খাওয়াতে পারলে কতই ভালো হতো। বাস্তবে সম্ভব না হলেও এই চতুরে তো তা সম্ভব।
সাহাদত ভাইএর সাথে সাথে সব চতুরবাসীর আমন্ত্রন!
কেক ছাড়া যেমন একালে বাড্ডে হয়না, তাই প্রথমেই কেক!

তারপর পোলাও।

খাসীর চাপ! অবশ্যই সব খাবার ঘরে তৈরী।

সালাদ।

লাউ দিয়ে মুরগীর গোস্ত।

পেঁয়াজপাতা দিয়ে আলু ভাজা।

এঁচোড়ের ( কচি কাঠাল) নিরামিষ। ( এটার রেসিপি আমি আগে দিয়েছি)

কোপ্তা-কারী।

ডিম ভুনা।

পালংশাক দিয়ে গোস্ত। ( এটার রেসিপি আমি আগেই দিয়েছি)

আপনার রান্নার কাছে এসব কিছুইনা। আপনার মত নির্মল মনের মানুষ এ সমাজে অনেক কম। এ কথাটি সবাই এক বাক্যে বলবে বলেই আমি মনে করি। আমাদের ভাবী আপনার জীবনের ব্যাটারী, আমাদের আদরের ভাস্তে লিটিল উদারজী বুলেটকে নিয়ে সুখে থাকুন, শান্তিতে থাকুন, আমাদের মাঝে এমনি করেই থাকুন সারা জীবন এই কামনা করি।
মন্তব্য
অনেক প্রিয় সাহাদাত ভাইয়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা, ভালবাসা আর শ্রদ্ধা!
শুভ জন্মদিন!
সাহাদাত ভাই, সবসময় মুখের ওই হাসিটুকুন ধরে রাখবেন, দেখবেন পুরো পৃথিবী আপনার সাথে হাসছে।
অনেক শুভেচ্ছা!
ধন্যবাদ নয়ন। আপনার জন্য শুভেচ্ছা।
@রান্নাতো বোন, আমি যারপন নাই খুশি হয়েছি।
দেরীতে উত্তর দেয়াত জন্য ক্ষমা চাইছি। ফিরে আসছি জলদি।।।।
প্রিয়তি প্রিয় ভাইজান শুভ জন্মদিন।

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা সাহাদত উদরাজী ভাই। জীবন হোক আরো আনন্দময়। আলোকিত হোক আপনার ভুবন। আগামী দিনগুলো কাটুক হাসি আনন্দ ও ভালো লাগায়।
শুভকামনা সব সময়ের জন্য।
সুরঞ্জনা দি’কে ধন্যবাদ শেয়ার করার জন্য।
শুভকামনা অবিরাম।
সাহাদাত উদরাজী ভাইয়ের জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা । শুভ জন্মদিন ।
আপনার জন্মদিনে আমার উপহার - দই আর আপেলকুচি , উপরে গুড়ো বরফ ! সেইরকম স্বাদ । ট্রাই করবেন সাহাদাত ভাই ।
রাতবিরাতে এইরকম মাথা খারাপ করা সব ফুডআইটেমের ছবি দেয়ার জন্য পোস্টদাতাকে মাইনাস ।
আমার সত্যি সত্যি খিদা লেগে গ্যাছে । অনেক ধন্যবাদ পোস্টের জন্য ।
শুভ জন্মদিন সাহাদাত ভাই...প্রিয় হাসি মুখ...
শুভ হোক জন্মদিন। ভাল থাকুন, আনন্দে থাকুন সারাজীবন।
শুভ জন্মদিন সাহাদত উদরাজী
জীবন হোক খাদ্যময়, রান্নাময়
শুভ জন্মদিন সাহাদাত ভাই


পার্টি কখন ? দাওয়াত দিতে ভুলবেন না
হ্যাপ্পি বাড্ডে টু উদরাজী ভাই!
"চতুর্ভোজন যখন তখন-
যাহার উদর (এবং হৃদয়) সকল সময় রাজি,
যার ব্যাটারি এবং বুলেট
প্রেরণা দেয় পোড়া, স্যাঁকা, ভর্তা এবং ভাজি!
সেই সদাশিব ব্যোম ভোলারে
শ্রদ্ধা জানাই, ক্যাপ খোলা রে!
ব্যঞ্জনেরই ব্যঞ্জণাতে
ভোজ লেগে থাক পাতে পাতে!
জন্মদিনে এই আমাদের চাওয়া!
দুই দিনের এই দুনিয়া রে ভাই,
আসেন সবাই কব্জি ডুবাই!
মোক্ষ এবং লক্ষ্য মোদের - খাওয়া!!"
দীর্ঘ, সুস্থ আর স্বস্তিময় হোক আপনার জীবন!
শুভ জন্মদিনে সুরো দিদি এরম কামডা না করলেও পার্তেন! যা যা মনে পড়ছে সবকিছুর ছবি দিয়ালাওনের মানে কী? ভাবছেন, এগিলির বাইরে উদরাজী ভাই আর কোন রান্না পারবো না? এই কয়ডা খাবার দিয়া উদরাজী ভাইয়ের রেসিপি পোষ্ট দেয়া বন্ধ কইরা লাইবেন? হাহ! খুব খারাপ। খুব খারাপ।

----------------
হ্যাপি বাড্ডে উদরাজী ভাই। নিত্য নতুন রেসিপি চাই। সুরন্জনা দি'র ষড়যান্ত্রিক রান্নাবান্না'র ঘডি-বাডি ভাঙতে চাই। আরো অনেক চাই চাই। হেইয়ো!
হ্যাপি বাড্ডে চতুর্শেফ!
বোনের দুর্ধর্ষরকম সুস্বাদু পোস্ট আর ভাইয়ের অতীব চমৎকার মন্তব্যড়া(মন্তব্য+ছড়া) বা ছড়ান্তব্য (ছড়া+মন্তব্য)
সাহাদাত ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। আগামী আসুক সুবার্তার ডালি নিয়ে।
"কিবোর্ড ভিজিয়া গেলো মুখ থেকে ঝরা লুলে" (উক্তিটা আমার না, কিনতু এর চেয়ে আর ভালো কোন এক্সপ্রেশন মনে পড়লোনা।)
শুভজন্মদিন সাহাদত ভাই।
বাপী মন্তব্যের উপরে আর কিছু চলে না।
শুভ জন্মদিন, উদরাজই ভাই।
---------------
মডারেটর কর্তৃক সম্পাদিত
আপা, এই কমেন্ট কেটে দিন। এখানে সাকিবের ছবি দিয়ে কি বুঝাতে চেয়েছে!
তন্ময় আর মানুষ হবে বলে মনে হচ্ছে না! ওকে সবাই মিলে অনেক দেখলাম/বুঝিয়েছি, অনেক জায়গায়! ভাল হবার নয়!
লেখকের মন্তব্য
তন্ময় তোমার এই ফালতু ছবিটি সরিয়ে নাও।
আমি সরাতে পারলে সরিয়ে নিতাম। আর তোমাকে এই ধরনের ফালতু ছবি দেয়ার জন্য একটা চড় লাগাতাম।
শুভ জন্মদিন সাহাদাত ভাই
শুভ জন্মদিন রেসেপি ভাই!
জন্মদিন উপলক্ষে একটা স্পেসিয়াল রেসেপি পোস্ট জাতি আশা করছে
-------------
প্রিয় সুরঞ্জনা'পু কে অশেষ কৃতজ্ঞতা পোস্টের জন্য!!

জন্মদিনের শুভেচ্ছা
শুভ জন্মদিন, উদারজী থুক্কু উদরাজি ভাই!
খাবার গুলো দেখে জিভে কেমন যেন করছে!
খাবার দেইখা ক্ষুধা লাইগা গেলো।
হুদা ভাইয়ের পোস্টে জানাইছি, আবারও বলি শুভ জন্মদিন উদরাজী ভাই।
শুভেচ্ছা অনেক।
সুরঞ্জনা বুজিরে বলি, উদ্রাজি ভাইরে দেখার আগে ভাবতাম আমার মতই বুঝি বুইড়া ভাম। কিন্তু হায় ল্যাবএইডে দেখার পর মনে হইলো- আরে, ইজ্জা দেহি ছ্যারা!
অনেক অনেক শুভকামনা ভাইয়া আর সুরঞ্জনা আপাকেও এত্ত ভালোবাসা।
উদরাজী ভাইকে জন্মদিনের অজস্র শুভকামনা------
সাথে কেক-পোলাও-খাসীর চাপ-সালাদ-লাউ দিয়ে মুরগীর গোস্ত-পেঁয়াজপাতা দিয়ে আলু ভাজা-এঁচোড়ের ( কচি কাঠাল) নিরামিষ-কোপ্তা-কারী-ডিম ভুনা-পালংশাক দিয়ে গোস্ত
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- স্যরি! খাবার দেখে ভুলে গিয়েছিলাম!!
সাথে এসবের শুভেচ্ছা!!
আর সুরাপুকে-----অনেক অনেক ভালোবাসা

জন্মদিনের শুভেচ্ছা, প্রিয় উদরাজী ভাই।

উদ্ভাসিত হোক আলোয় জীবনের অনাগত প্রতিদিন।
উদরাজীর জন্মদিনে রান্নাতো বোনের ব্যাপক খানাপিনার আয়োজন দেখতেছি ।
খাবারের বহর দেইখা ঈর্ষায় মরি।আহারে.....।
শুভ জন্মদিন বন্ধু।
ব্যাটারী আর বুলেটকে নিয়ে সুখে থাকো, আনন্দে থাকো।
শুভ জন্মদিন উদরাজী ভাই। আপনি শতায়ু হোন।
সুর দি'র কাণ্ডটা দেখলেন? যেই না আপনি পিকনিকে ঘেলেন, অম্নি খানা-দানা নিয়া পোষ্টাইল।
এই রকম একটা উমদা পোস্ট দেবার জন্য সুরঞ্জনাকে ধন্যবাদ।
বাপী হাসানের কমেন্টে ভোট দিয়েছি সেই সাত-সকালেই।
শুভ কামনা সাহাদাত উদরাজীর জন্য তার জন্মদিনে।
জন্মদিনের অফুরান, প্রাণঢালা শুভেচ্ছা সাহাদাত ভাই!

ভুটাপ ভাই

সুরাপুকে ধন্যবাদ
শুভ জন্মদিন উদরাজী ভাই। অনাবিল আনন্দে ভরে উঠুক আপনার জীবন।
-আপারে খাবারের ছবি দেখে আউলা মাথা আরো খারাপ হয়ে গেল যে! এক্ষুণি সিলেট যেতে ইচ্ছে করছে!
হ্যাপি বার্থডে সাহাদত উদরাজী।
জন্মদিনে স্পেশাল খানা-পিনা ছাড়া তো ছাড়ব না।
শেফ উদরাজী তো এই উপলক্ষে না জানি কি বিশাল রেসিপি নিয়া আসতেছেগো!!!!
গরুর চাম্ড়ার ফিশ ফিলেট!!
উদরাজী ভায়াকে জন্মদিনের শুভেচ্ছা।
এই পোষ্ট আমি আবার ফিরে আসব। সবার উত্তর দিয়ে যাব। এক দফা পড়েই চোখে পানি এল। খুশির বন্যা।
আপা, আপনার এই পোষ্টে তন্ময়ের একটা কমেন্ট দেখলাম। এখানে সাকিবের ছবি দিয়ে কি বুঝাতে চেয়েছে!
তন্ময় আর মানুষ হবে বলে মনে হচ্ছে না! ওকে সবাই মিলে অনেক দেখলাম/বুঝিয়েছি, অনেক জায়গায়! ভাল হবার নয়!
পারিবারিক শিক্ষার অভাব আছে।
@সুরঞ্জনা, তন্ময়ের মন্তব্য এই পোস্টের সৌন্দর্যহানি করেছে। বিরক্ত হ'তে হ'তে বিরক্ত হয়ে যাচ্ছি!
লেখকের মন্তব্য
তন্ময়ের এই কমেন্ট আমি কাল থেকে চেষ্টা করেও তো মুছতে পারছিনা।
কোন অপশনই তো দেখাচ্ছেনা! মেজাজটা খুবই গরম হয়ে আছে!
প্রিয় এবং শ্রদ্ধেয় সাহাদাত ভাইয়াকে জন্মদিনের অনেক শুভেচ্ছা!
কিন্তু সুরঞ্জনা আপু করেছেন কি?এত্ত মজার সব খাবার।তাও আবার ঘরে তৈরি।ব্যাপক ক্ষুধা লেগে গেল তো।
)দিতেই হবে।আপুর কাছে আবদার 
এত্ত সুন্দর সব ছবি!ভাবতেছি কবে যে সেপ্টেম্বর আসবে!আমার জন্মদিনেও এরকম খাবার(অন্তত ছবি
পোষ্ট খানা কপি করে রেখে দিলাম।
আমি বেশকিছুদিন অনিয়মিত ছিলাম, তাই অনেক কিছুই এড়িয়ে গেছে।
এখন আর কি বলবো!
শুভ জন্মদিন সাহাদাত ভাই
যদিও অনেক দেরী হয়ে গেছে!
আর হ্যাঁ, ২৮ তারিখ ছিল আমার জন্মদিন
যাক আপনার জন্মদিন শিওর মনে থাকবে 
এই পোষ্টে আমি সঠিক রেস্পন্স করতে পারি নাই বলে সবার কাছে ক্ষমা চাচ্ছি।
আপনাদের জন্য শুভকামনা।
(সময় পেলে সবাইকে সালাম জানিয়ে যাব)
আমরা জানি, কেনো সঠিক রেস্পন্স করতে পারেন নাই, অতএব চিন্তার কিছু নাই।
মন্তব্য করুন