সদর দরজা

সৈয়দ আফসার-এর ব্লগ

ব্লগারের প্রোফাইল ছবি

অর্কিড- কবিতাকাগজ ৬ষ্ঠ খণ্ড মুদ্রণের প্রস্তুতি চলছে

অর্কিড- কবিতাকাগজ ৬ষ্ঠ খণ্ড মুদ্রণের প্রস্তুতি চলছে।
চলিত বছরের আগস্ট মাসে এটি বেরুবে।


ব্লগারের প্রোফাইল ছবি

আরশি-লিপ্সা

‘একটি জটিল আয়ুরেখা’ চিরকাল হাত খুলে দেখায়
হারিয়ে যাওয়া; না-যাওয়া; সেও এক চিন্তানুভবফুল
যেহেতু তুমিও আত্নকাহিনিতে লেগে আছো; বাদবাকি
স্বার্থরক্ষার ভয়ে জড়িয়ে রাখছো আঁকাদৃশ্য; অস্থিসার
চুপিচুপি ফিরিয়ে দাও স্মৃতি-সম্পর্ক, চিহ্ন ও সুতায়

প্রথম-প্রথম কোন কথা বললে, দ্বিতীয় কথার ভেতর
বদলে ফেলা যায়; শুধু কিঞ্চিৎ মিথ্যা বলার ফর্মূলা
-জানা দরকার


ব্লগারের প্রোফাইল ছবি

আজ ২১শে মার্চ বিশ্ব কবিতা দিবস, নিজের জন্মদিনও একই দিনে

সুপ্রিয় চতুর্মাত্রিকের সকল ব্লগারকে আন্তরিক মুবারকবাদ। আমার অসুখের সংবাদ সবাইকে জানানোর জন্য প্রিয় চিটি আপুকে অশেষ ধন্যবাদ। আপনাদের সবার দোয়া ও ভালোবাসায় অপারেশন ভালো ভাবে সম্পন্ন হয়েছে এখন শরীর একটু-একটু সুস্থ্য অনুভব হচ্ছে। আশা অচিরেই ফিরব সবার মাঝে…


ব্লগারের প্রোফাইল ছবি

একগোছা নদী ও স্মৃতিকথা

একগোছা জ্যোৎস্নাকে যদি নারী বলা যেত
একগোছা জল যদি নারী কিংবা নদী হয়ে
বলত : সময়ের বুকে সকল প্রস্তুতি কী রকম
যেন ছড়াচ্ছে একাকীত্ব...

শোকে-দুঃখে বহু বিবরণ অইখানে মরে গেছে
মরেনি কেবল জ্যোৎস্না, নদী ও নারী...
একগোছা নদী, বাজাও জলের ভুড়ভুড়ি শব্দ
একসাথে বাজাও দূরত্ব... গেল বছরের স্মৃতি

বছর ঘুরে এলেই তুমি একগোছা স্মৃতি ধরে
বন্ধ চোখে কেবল রাত ছুঁয়ে যাও! আমিও


ব্লগারের প্রোফাইল ছবি

পুরনো পাপখাতা থেকে

জলের বিপরীত জল
চিন্তা থেকে তুলে আনি কথা, অর্ধেক নীরবতা
নীরবতার ভেতর চিন্তা আসে, আসে দুশ্চিন্তা
ফলে, শূন্যতা ঘিরে রাখো তুমি নীতিবাক্য জপে
বিশ্বাসে মনোবল বাড়াও, বাড়ে পরিচিত আশা
আত্মকথনের ছলে, ভঙিমা গিলে

আঁজলার ফাঁকে আর কতটুকু জল ধরে রাখছো
কুশলতা উড়ে যাবার ঠিক কতটুকু আগে?
আমারওতো চিন্তাশিকল ভাঙার ইচ্ছে জাগে—
চোখদ্ধয় পাতি, সাধ জাগে, ঠিক পরিমান কত?


ব্লগারের প্রোফাইল ছবি

ডিসেম্বর আমাদের প্রজন্মের গৌরব

না-কিছুই বলবো না। কথা বলার আগেই শুকিয়ে যাচ্ছে গলা। ওই যে আমি দাঁড়িয়ে প্রত্যক্ষ করছি সকলের হেঁটে যাওয়া, আলোছায়া। হেঁটে যাওয়ার ফাঁকে ফাঁকে যতটুকু পথ আমাকে ছুঁতে পারেনি, ওই যে হেঁটে যাবাব পর আমি যা পেলাম সারি-সারি গাছের প্রেম, পাতাদের আসক্তি… চারপাশ নিয়ে উড়ছে যে বাতাস, গাছপালার শ্বাস তাকে কি আমরা ধরতে পেরেছি?


ব্লগারের প্রোফাইল ছবি

আমার ছোটবেলার মাঠ

সাঁকো পেরুলেই মাঠ। যাকে না-ভাবলে বেদনা বাহক মনে হয়। গেল বর্ষার অনুতাপ শরতের হাঁটু গেড়ে স্বপ্নফুল হল। দেহ বেয়ে স্বভাবসুলভ আওয়াজ তুললো বুকে যে দিকে যাই বিগত সম্পর্ক-ছুতোয় আমাকে তাতায়! কতটুকু বয়স বাড়লে কোলাহল জটিল হয়ে যায়?


ব্লগারের প্রোফাইল ছবি

ভাবনার এক বিকেল

মানুষ ধরো, মানুষ ভজো, শোন বলি-রে পাগল মন
মানুষের ভেতরে মানুষ করিতেছে বিরাজন ।।
___________________বাউল রশীদ উদ্দিন


ব্লগারের প্রোফাইল ছবি

কথকতা ৬

ছায়ার তাড়া অব্যাহত রেখে
হাওয়ায় দোলে কথা, স্বপ্নবন
চারিদিকে হিমস্তব্ধতা, অপেক্ষা
তোমার কি মনে পড়ে না?

হাওয়াচিহ্ন
রতিখেলা
ছায়াপাহাড়
ঘুম-ঘুম খেলা

ভাবছি সব স্বপ্ন
সব অপেক্ষায় ম্লান হয়ে যায়
পাঠ হলে শঙ্খের এই লাইন—
‘মুর্খ বড়ো, সামাজিক নয়’
__________________
পহেলা ডিসেম্বর দুইহাজার দশ


ব্লগারের প্রোফাইল ছবি

আজ হামিদা আখতার আপা'র জন্মদিন

আজ আমি কোথাও যাবো না
________
শীতের প্রকোপ কিংবা বর্ষার বে-রসিক বরিষণ নেই
নেই বুকের বামপাশের চিন চিনে ব্যথা... আজ আমি
বেশ তো আছি ভালো-মন্দে। যাবার দরকার আছে কি?


ব্লগারের প্রোফাইল ছবি

তীক্ষ্ণ আশা ও যন্ত্রণা

তীক্ষ্ণ, অথচ এমনি এক অজানা গহ্বর থেকে টান-টান আশা সারাক্ষণ বিহ্বল করে; অভিজ্ঞতা কিছুই ছিল না বলেই জোড়াচোখে দু'বেলা হাসি আর ভাবি—‘প্রেমের হত্যাকারী তুমি। কোনোদিন মুক্তি পাবে না।’ আরো মনে পড়ে— ‘খাচার পাখি তুমি। খাচার ভেতর না ঢুকলে মাজা ভেঙে যাবে।’ দৃষ্টি জানালায় দাঁড়ানো আরো কিছু অপেক্ষা… তারপর এ-থেকে শুরু, এ-থেকেই অপেক্ষার টানেল ঘুরতে ঘুরতে প্রাত্যহিক চিন্তারা মনে করিয়ে দিচ্ছে ইচ্ছের ঠিক আগে যারা চ


ব্লগারের প্রোফাইল ছবি

নিঃসঙ্গ স্বপ্নসমগ্র

যত দূরে আছি, দৃষ্টি তারও কাছাকাছি… স্বপ্ন নিয়ে জেগেছি কী?


ব্লগারের প্রোফাইল ছবি

গানের ভেতর প্রাণপাখির ঘর

কবিতা বা গান জীবনের কথা বলে! সে স্বপ্ন থেকেই কবিতা দু'এক লাইন হাবিজাবি লিখতে চেষ্টা করি। আর গান!, গান -প্রাণ একই সুতোয় বাঁধতে পারি বলেই বেঁচে আছি, অর্ধেক মরে...। বেঁচে থাকার জন্য আমাদের যেভাবে আহার প্রয়োজন; ঠিক আত্নাকে সতেজ রাখতে গানকে আমি সে দৃষ্টিতেই দেখি। গানকে কি আমি জাগিয়ে রাখি অন্তরে? না গান আমাকে জাগিয়ে রাখে দিবারাত্রির ঘোরে?


ব্লগারের প্রোফাইল ছবি

কবিতার কথকতা

কবিতা কাকে টানে? কবিতা কাকে খুঁজে? কবিতা কাকে গ্রেফতার করে? কেনো করে? কবিকে না পাঠককে? সে প্রশ্ন কাকে করবো?
________________________________________________________________


ব্লগারের প্রোফাইল ছবি

মারিও ভার্গাস ইয়োসা ও তাঁর জৈব এবং ভৌত রূপান্তরের আখ্যান

মারিও ভার্গাস ইয়োসা ও তাঁর জৈব এবং ভৌত রূপান্তরের আখ্যান
টি এম আহমেদ কায়সার