আমার শৈশবের দুঃখগুলো
আমার শৈশবের দুঃখগুলো প্রতিভোরে, সন্ধ্যায় পেলব মাতৃস্নেহের মতো স্পর্শের সুগন্ধি ছড়ায়। অনেক দূরের শৈশব আগামীর পায়ে পায়ে অন্তরঙ্গ ছায়ার মতো নীরবে হেঁটে চলে সমধুর সময়ের ছন্দে। আমার দুঃখিনী মা আজও ছেঁড়া কাপড়ে দাঁড়িয়ে আছেন কুটিরের কোণা ধরে কোটরাগত চোখে। বাবার মাথায় দুঃখের ঝাঁপি, চোখে তাঁর ভবিষ্যতের ফুল উজ্জ্বল হাসে।
- ২ টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬৬৫ বার পঠিত
চলো, আজ প্রেম করি
চলো তবে, আজ খানিকটা সময় প্রেম করা যাক
এই অমৃত-ঝরা ফাল্গুনের পথে
হাতটি বাড়াও, চলো আজ ফিরে যাই বহু বহু দূরে
গেরস্থালির খুনসুটি আজ থাক
বহুদিন ভোরের সূর্য দেখি না, দেখি না প্রেমাস্পদ চাঁদ
অভিমানে হেঁটে গেছে গন্ধমুখর হাসনাহেনার রাত সুগোপনে
ভুলে গেছি ওষ্ঠের স্বাদ
জীবন ফুরালো কখন? খেয়ালও করি নি মরে গেছে যৌবন-তুফান।
শুকালো প্লাবন। থেমে গেছে মিথুনরঙিন সব সুর ও গান।
- ৬ টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫০৩ বার পঠিত
চতুর্মাত্রিকে আমার প্রথম পোস্ট
সকলের দোয়া ও পাণিপ্রার্থী
- ১৭ টি মন্তব্য
- ৪৬২ বার পঠিত
