সদর দরজা

হযরত মামুন আব্দুল্লাহ্-এর ব্লগ

ব্লগারের প্রোফাইল ছবি

অনেকদিনের অনেকদিন পরে কয়েক লাইন


ব্লগারের প্রোফাইল ছবি

যেহেতু বটগাছ নই


ব্লগারের প্রোফাইল ছবি

আমার কথা

পৃথিবী তোমাকে
সেলাম বারে বার

আমার কথা বলার মতোন নেই
আমার কথা বলেছে অন্যলোকে
আগেই

আর কি হবে সেসব কথা বলে
তাই আবার
পৃথিবী তোমাকে


ব্লগারের প্রোফাইল ছবি

কুম্ভের জাতক

শুন্য এক

জলজন্মের স্মৃতি মগ্ন গভীরে-নীলে-নির্বাপিত
জাতকের গল্পের ভেতরের গল্পগুলোতে চিহ্ন সকল ছড়িয়ে রয়েছে, ছিটানো


ব্লগারের প্রোফাইল ছবি

একটা বিরান প্রান্তর



ব্লগারের প্রোফাইল ছবি

আশরাফুল আলমের সাথে বাশেরবাদা বাজারে বসে চা খাইতে খাইতে

আশরাফুল আলমের সাথে বাশেরবাদা বাজারে বসে চা খেতেখেতে সিদ্ধান্ত হলো আমরা একটা সিনেমা বানাবো!


ব্লগারের প্রোফাইল ছবি

আফিংখোরের সাক্ষ্য / বন্দে আলী মিয়া

চৌধুরীদের পুকুরের পাড়ে ছিলো হোথা পাড়ো ঘর

দেয়ালের মাটি খসে গেছে তার—চালেতে নাইকো খড়।

বাঁশ বাগানের ছায়াতে হেথায় আঁধার হইয়া রয়

দস্যি ছেলেরা দিনের বেলায় যেতে হোথা পায় ভয়।

সেই ঘরে নাকি পাড়ার যতেক আফিংখোরের দল

সন্ধ্যা লাগিতে জড়ো হয়ে সবে করে মহা কোলাহল।

কেউ টানে গাঁজা—কেহ বা আফিং—চণ্ডু চরস কেহ

বুঁদ হয়ে শেষে মাটির পরেই দেয় এলাইয়া দেহ।

আফিংখোরেরা বহু রাত ধরি থাকে সেই আড্ডায়


ব্লগারের প্রোফাইল ছবি

সকাল বেলার গান

ও দোয়েল ও শালিখ পাখী
আমি কি তোদের কাছে ক্ষমা চেয়ে নেব
তোদের অস্থির ডাকাডাকি শুনে ঘুম
টুটে গেল
আর এলোনা ফিরে
জবাকুশুমের রঙ নিয়ে সূর্য্য এলো পটে
বিষন্নতার বার্তা নিয়ে সকাল বেলাই
বয়ে গেল মন্দ সমীরণ - গাছে গাছে
ছাদের শখের ফুলের টবের সবগুলো ফুল-পাঁপড়ি ছুঁয়ে
কাঁচামিঠে আমের গায়ে দোলা দিয়ে

আমার এখন সকাল বেলার ঘুমের শব্দ
ভালোই লাগছেনা আর সহ্য হচ্ছে না
আর আরো অনেক রাতজাগা পাখীরা কখন ডেকেছিল


ব্লগারের প্রোফাইল ছবি

দুইটা পুরান কবিতা

সময় যাপন-১০

মাতম স্তব্ধ হলে লোবানের ঘ্রাণ
অলৌকিক আয়াতের সাথে
মিশে যায় গোরস্থানময়
আয়াতুল কুরশীর বাণী অচেনা লাগে
চৌদিকে চেয়ে দেখি প্রখর রোদ্দুর
ঈশ্বর প্রতিপক্ষ হলে প্রতিরোধ


ব্লগারের প্রোফাইল ছবি

একটা ১৮+কবিতা (শুধুমাত্র প্রাপ্ত বয়ষ্করা পড়বেন, তাও রাত্রিবেলা - সকাল হইলে ইহা ড্রাফট হয়ে যাবে)

রাত্রিবেলা অনেক কিছু করা যায়
কবিতা-গান-গল্প লেখা যায় ইচ্ছে হলে/পারলে
ছবিটবি আঁকার মশকো-টসকোও করা যেতে পারে
এসব ছাড়াও রাত্রিবেলা আরো অনেক কিছুই করা যায়
আরো অনেক কিছুই করার আছে
অনেকভাবেই

যদিও অধিকাংশ প্রাপ্তবয়ষ্ক বিবাহিতগণ
রাত্রিবেলায় কিছু একটা করার চেয়ে কিছু একটাকে করতেই বেশি ভালোবাসেন!!!!!!

ফাউল পোষ্টের সাথে ফাউ :

আজ বৃষ্টি চাইছি মেঘের কাছে


ব্লগারের প্রোফাইল ছবি

সূত্রধর


ব্লগারের প্রোফাইল ছবি

হলুদ সাংবাদিকতা

যে কথা বলতে চাইনি গোপনে নিজেকেও কোন একাকি অন্ধকারে সেও প্রকাশিত হায় আজ অপ্রকাশের বেড়াজাল ভেঙ্গে দৈনিকে রোজ কতকথা ছাপা হয় কতো গোপন সন্ধি ও বিরোধের গল্প কতো গুপ্ত অভিসন্ধি তার অবসরে আমাকেও খবর করে দেবে ভেবে উঠতে পারি নাই, গোপনে জলের কাছে যাচ্ছি নদীর কাছে যাচ্ছি আর তারা মিথ্যা মিথ্যি ছেপে দিচ্ছে অবলিলায় কৃষ্ণলীলায় ব্যার্থ্ আমি সুইসাইড খাচ্ছি


ব্লগারের প্রোফাইল ছবি

ব্যান্ডমাস্টার – তুষার রায়

শানে নযুল : প্রথমেই ভূমিকাটা ছোট্ট করে জমিয়ে বলি, যদিও অনেক বলার তবু খানিক কমিয়ে বলি....
এইটা, এই পোষ্টটা আসলে একটা কফফারা - চতুরের চতুরদের আবজাবহিজিবিজি পোষ্ট পোষ্ট করে করে এতোদিন ধরে বিচ্ছিন্নভাবে-নিরবিচ্ছিন্নভাবে বিরক্ত করার... তুষারের এই ম্যাজিক, এই ট্রাম্পেষ্টের কনসার্ট এতোবার দেখেশুনেপরেও পুরোনো হয়নি, অন্তত আমার কাছে, আজো