হাসান মাহবুব-এর সংক্ষিপ্ত পরিচিতি

Oh baby baby its a wild world! (স্বগতোক্তি)
ন্যান্সিকে আমি ভালোবাসি। ওকে অবশ্য অনেকেই ভালোবাসে। বাসবে নাই বা কেন? শি ইজ আ ফাকিং হট বিচ! আর ন্যান্সিও বেশ উদার। কাউকে নিরাশ করে না। আমার সাথে ওর প্রথম পরিচয় বিছানায় নাকি কোকেইন স্নিফ করতে গিয়ে নাকি কোন মিউজিক ভিডিওর শুটিংয়ে মনে পড়ছে না এখন। গত দুই বছরে আমাদের ব্যান্ডটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমার গিটারের ছয়টা তারও ধীরে ধীরে ছিড়ে গ্যাছে। আমি অবশ্য ভালো বাজাতে পারতাম না। আমরা কেউই পারতাম না। বাট উই গট দ্যা লুক! দ্যা রিয়াল পাঙ্ক জাঙ্ক লুক! সোনালি মদ আর ফ্ল্যাশি লাইটিংয়ের সাথে উন্মাতাল ড্যান্স ফ্লোরে তরুণ তরুণীরা উচ্চকন্ঠে নৈরাজ্যময় মিউজিক এর বেশি আর কিছু চাইতো না। মাঝেমধ্যে আমি গিটার ছুড়ে ফেলে টি-শার্ট ছিড়ে পেটে বুকে ব্লেড দিয়ে আঁকিবুকি করতাম, তখন যা একটা দৃশ্য হতো না! কে বলেছে বাঙালি রক্ত দিতে বিমুখ! অতি উৎসাহে কেউ ভদকার বোতল ভেঙে নিজের পেটে ঢুকিয়ে দিতো। অত্যাধিক ক্যানাবিস, ইয়াবা আর এক্সট্যাসি নিলে এগুলা খুবই সামান্য ব্যাপার।
ন্যান্সি ছিলো আমাদের গ্রুপের চিয়ারগার্লদের একজন। তার আজন্ম লালিত স্বপ্ন ছিলো বড় কোন আন্ডারগ্রাউন্ড রক গ্রুপের মেম্বার হবে। কিন্তু হাউয়ার পুলারা সব ওকে ইউজ কৈরা ছাইড়া দিছিলো। আমাদের গ্রুপেও অবশ্য এর ব্যত্যয় ঘটেনাই। লিড গিটারিস্ট, ভোকাল, ড্রামার, ম্যানেজার সবাই চাম নিছিলো। তা আমিও অবশ্য নিছি। তবে আমি ন্যান্সিকে ভালোবেসে ফেলছিলাম। গুলশানের এক বাড়ি থেকে যখন... ওয়েট আ মিনিট! নাউ আই ক্যান রিমেম্বার হাউ উই মেট।
কার সাথে যেন সারারাত ছিলো, সকালবেলায় ড্রিংকস করতে এসেছিলো একটা বারে, সাথে কিছু স্ন্যাকস। কিন্তু ওই হারামীটা ন্যান্সিরে কিছু দিতাছিলো না। একা একাই সাঁটাইতেছিলো। আর ন্যান্সির একটা স্বভাব আছে ওর তীক্ষ্ণ কন্ঠ দিয়া ক্যানক্যান করতেই থাকবে।
"আমারে দিবা না কেন? দেউ! দেউ! দেউ! এক ক্যান রয়াল ডাচ দেও। নাইলে অন্তত দুই পেগ হুইস্কি!"
ওই ছেলেটা শেষমেষ রেগে ওর ওপর গ্লাসের অবশিষ্ট পানীয় ছুড়ে মেরে চলে গ্যালো। ন্যান্সি আরো কিছুক্ষণ চিল্লাইলো। ওর চিল্লানি বড়ই শ্রুতিকটূ। না পেরে ওকে বাইর কইরা দিলো হোটেলের মানুষজন। আমি হোটেল থেকে বের হয়ে একটু সামনে আগায় দেখি যে সে কানতেছে ভেউভেউ কইরা একটা ইলেকট্রিক পোলরে জড়ায়া ধরে।
-আর ইউ অলরাইট?
আমি জিগাইলাম।
-হোয়াট ফাকিং অলরাইট! গো এ্যাওয়ে মাদারফাকার! লিভ মি এলোন!
তার কন্ঠের তীব্রতা আমাকে আবারও বিস্মিত করল।
-তোমার কাছে স্নিফ করার মত কিছু আছে? আমি কিনবো। আই এ্যাম রানিং সর্ট!
ন্যান্সি ঝট করে তাকালো আমার দিকে। ওর চোখের কোণে চঞ্চলতা।
-নাই, তবে যোগাড় করে দিতে পারবো। টাকা দাও।
আমি টাকা দিলাম। সে হুড়মুড় করে একটা চলন্ত বাসে লাফ দিয়ে উঠে গেলো। বাসশুদ্ধ মানুষকে চমকে দিয়ে আবারও তার সেই বিখ্যাত চিলকন্ঠে বলল,
"তুমি থাকো, আমি এক ঘন্টার মধ্যে আসতেছি!"
Self Destructing process
(ডায়েরির পাতা থেকে)
ন্যান্সি এসেছিলো। বাংলাদেশে নয়া উদ্ভুত জাঙ্কি সমাজের বদনাম আছে টাকা পেলে সব ভুলে যাওয়ার। কিন্তু ন্যান্সি এসেছিলো। সাথে উন্নত জাতের কোকেইন। ওইদিন রাতে আমাদের একটা প্রোগ্রাম ছিলো। ওকে বললাম আমাদের সাথে আসবে নাকি। ও সেইরকম একটা 'স্ক্রিম' দিয়ে রাজি হয়ে গেলো। আমি ওকে আমাদের বাড়োয়ারি ফ্ল্যাটে নিয়ে গেলাম। এইসব জায়গায় কোন আসবাবপত্রের বালাই নাই। ফ্লোরিং। একদল জাঙ্কি থাকি আমরা। মিউজিক করি। পিনিক করি। সেক্স করি। কে কার সাথে কোন ঠিক নাই। ন্যান্সি আমার গিটার বাজানো দেখে খুব মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। আমি কিছুটা অবাক হলাম। এর আগে কেউ আমার মত মেরিটলেস গিটারিস্টের প্রশংসা করেনাই। আমার মিউজিক জাস্ট শো অফ! এ্যাটিচুড আর পাঙ্ক গেট-আপের জোরে উৎরে যাই। ওকে আরেকটু মুগ্ধ করার জন্যে আমার নতুন লেখা একটা জ্বালাময়ী লিরিক দেখালাম। এরকম ছিলো লিরিকটা,
"শহরের সব বাতি জ্বলছে কেন?
নিভিয়ে দাও! নিভিয়ে দাও!
চাঁদটাও নিভিয়ে দাও
এখন হবে রক কনসার্ট
বন্ধ কর বিতোভেন আর মোৎসার্ট
শিরায় অন্ধকারের সুঁচ ভরে দাও
অন্ধকার বিস্ফোরিত হয়ে জ্বলবে এবার"
-ও মাই গড! তুমি কী লিখসো এসব? এত কঠিন। তুমি একটা জিনিয়াস! চল তুমি আর আমি আলাদা ব্যান্ড করি।
কিছু কিছু মুহূর্ত থাকে ভূতে পাওয়া। আমাদের মত বিকারহীন ঘোরগ্রস্থরাও কিউপিডের তীরবিদ্ধ হয়ে চমকে ওঠে।ওটা ছিলো সেরকম একটা সময়। আমরা অবশ্য ততক্ষণে ছয় পেগ করে গিলে ফেলেছি। আমি ওকে অনেকক্ষণ জড়িয়ে ধরে চুমু খেলাম।
সেই রাতে আমার পারফরম্যান্স হল দুর্দান্ত। গিটারে, ব্যাকভয়েসে, হারমোনাইজিংয়ে এবং অতঃপর ন্যান্সির সাথে রাতে, বিছানায়। এরপর থেকে আমরা একসাথেই থাকতাম। বারোয়ারি ফ্ল্যাট ছেড়ে নিজেদের জন্যে ছোট্ট একটা ফ্ল্যাট ভাড়া করেছিলাম। এতে অবশ্য ব্যান্ডের সাথে আমার দূরত্ব বাড়তে লাগলো। আর ফ্ল্যাটটাও ছিলো একদম যাচ্ছেতাই। বহুদিন কোন সংস্কারকার্য করা হয় নাই। দুর্গন্ধ, ছাড়পোকা, মশা। তবে সারাক্ষণ নেশায় ডুবে থাকলে ওসব কিছু মনে হয় না। ন্যান্সির সাথে আমার ভালোবাসা গাঢ় হতে থাকলো, সেইসাথে পুরোনো বন্ধুদের সাথে দূরত্ব বাড়তে লাগলো। আমরা ভবিষ্যত নিয়ে চিন্তা করতাম না কখনও। টাকা পয়সার কমতি হতে থাকলে ,ধারকর্জ্য করে বা টুকিটাকি হাতসাফাই করে চলতাম। নেশার জন্যে। একদিন ন্যান্সি আমাকে বললো, "এই জীবন আর ভালো লাগছে না. চল থিতু হই। আমি তো এসএসসি পাশ। একটা রিসিপশনিস্টের কাজ তো পাব অন্তত। চেহারা যেহেতু ভালো। আর তুমিও টুকটাক ক্ষেপ মারা বাদ দিয়ে একটা পার্মানেন্ট জব খোঁজো"
কথাগুলো শুনে আমার এত খারাপ লেগেছিলো যে কী বলবো! ন্যান্সি এই কথা বলতেছে! আমি মাথা গরম করে বসলাম "বুচ্ছি, ইনডাইরেক্টলি আমাকে না করতেছো তো? তোমার পুসি গরম হইছে, আবার যত্রতত্র ভাড়া না খাটলে চলবে না। Once a whore, always a whore! bitch!"
ন্যান্সি হিস্টিরিয়াগ্রস্থের মত হাসতে লাগলো। কী সে হাসি! থামতেই চায় না।
"হোয়াট? হোয়াট নাও বিচ?"
সে জবাবে আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে কোকেইনটা আনপ্যাক করে স্নিফ করল গভীরভাবে। আমার দিকে বাড়িয়ে দিয়ে এলিয়ে পড়ল বিছানায়। তারপর মৃদু হাসতে লাগলো।
তখন আমি বুঝতে পারলাম যে সে জোক করছিলো। জীবনটাকে আমরা একটা কৌতুক হিসেবেই নিয়েছিলাম। জীবনে বেঁচে থাকতে অনেক কিছুরই প্রয়োজন হয়। কিন্তু আমরা জীবন বেছে নেই নি। তাই অন্যকিছু বেছে নেয়ার দরকারও পড়েনি। আমরা জীবনের সাথে ফ্লার্ট করতাম। শুনেছিলাম হেরোইন ওভারডোজ নিয়ে ঘুমাতে গেলে প্রতিটা র্যাপিড আই মুভমেন্টের সাথে শ্বাস বন্ধ হয়ে আসতে থাকে, একসময় সেটা থেমে যায়। ন্যান্সিকে বলেছিলাম একদিন এই এক্সপেরিমেন্টটা করে দেখবো। সে খুব উৎসাহ দিয়েছিলো। ও বাজী ধরেছিলো আমি মারা যাবো। আমি বলেছিলাম, না। একদিন সত্যি সত্যি ওর সামনেই স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক বেশি হেরোইন নিয়ে বিশটা ই-পাম ট্যাবলেট খেয়ে ঘুমাতে গেলাম। ঘুম থেকে উঠে দেখি যে আমি দিব্যি বেঁচে আছি। বাজীতে হেরে অবশ্য ন্যান্সিকে অখুশী মনে হয় নি। বরঙ আমাকে বাহবা দিলো "সত্যিকারের পুরুষ" বলে। তা নয়তো কী! আমার মত এরকম স্টোমাক কয়জনের আছে হু!
পেপার কাটিং
একদিন গাঁজার রাঙতাটা খোলার সময় একটা হাস্যকর লেখা চোখে পড়ল। কোন এক শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকীয়।
"আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশে সম্প্রতি নতুন এক ধরনের জীবনযাপন বেছে নিয়েছে তরুণ-তরুণীরা। তাদের বাবা-মার বিত্তের অভাব নেই। কিন্তু তারা সবকিছু ছেড়েছুড়ে একটা সম্পূর্ণ নিহিলিস্ট জীবন বেছে নিয়েছে। পারিবারিক মূল্যবোধ বলে সেখানে কিছু নেই। যথেচ্ছ যৌনাচার, সঙ্গীতের নামে অপসংস্কৃতির প্রসার, এবং নেশা হচ্ছে তাদের জীবনের অনুষঙ্গ। লিভিং টুগেদার এখন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জীবনকে নিয়ে কোন স্বপ্ন দেখে না তারা, কোন পরিকল্পনা নেই। শরীরে দিনের পর দিন বিষ ভরে নিজেকে নিঃশেষ করে দেয়া, যথেচ্ছ যৌনাচার কোথায় যাচ্ছে তরুণ সমাজ? আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে..."
এটুক পড়ে "ধুর বাল!" বলে আমি ফেলে দিলাম কাগজটা। শালারা এটা ২০৩০ সাল। নিউ ওয়েভ লাইফের তোরা কী বুঝবি? সারাজীবন ওই লেকচার মাইরাই জীবন কাটাইলা, জীবনের আসল মজা বুঝলা না। মর গিয়া!"
ন্যান্সিকেও পড়ে শুনালাম। আবার শুরু হল তার হিস্টিরিয়াগ্রস্থ হাসি। আজকে আমার ভালো লাগছিলো না।
"তুই থামবি?"
"হিহিহিহিহিহি! ক্যান না থামলে কী করবি?"
"খুন করে ফেলবো। চাকু ঢুকায়া দিবো পেটে।"
সে আরো হিহিহিহি করে ঝাঁপিয়ে পড়লো আমার ওপর। ধ্বস্তাধ্বস্তি হল বেশ কিছুক্ষণ। আমার হাতে তখনও চাকুটা ধরা। ব্র্যান্ডির নেশায় চোখ লাল, এক্সট্যাসির প্রভাবে শরীরে ভায়োলেন্সের বারুদগুলো জ্বলছে...
I did it my wayyyyyy (জবানবন্দী)
হু! আমি ওর বয়ফ্রেন্ড। ওর কী হয়েছে?
-তুমি ওকে খুন করছ হারামজাদা। ছবি দেখো কত রক্ত বের হইছে।
-তাতে আপনার কী?
-আমার কী মানে!
প্রচন্ড এক থাপ্পড়ে আমার মাথা ঝিমঝিম করে উঠলো। কিন্তু গত কয়েকবছরের বিশ্বস্ত জাঙ্ক অভ্যস্ততায় ব্যথা বেদনা যৌনতা সবকিছুরই চেতনা নাশ পেয়েছে আমার। আর গতরাতে নিয়েছি অক্সিকোনটিন। ব্যথার বোধ এমনিতেও নাই।
-কেন খুন করছোস ওকে?
-আই ডিডনট মিন দ্যাট! আই থিনক শি উডন'ট অলসো। সো হোয়াই ইউ আর মেসিং আপ...
এরপরে প্রচন্ড এক আঘাতে আমার চেতনা নাশ পায়।
-আমার সাথে ইংরাজি চোদাস খানকির পোলা!
অজ্ঞান হবার আগে এটুকু শুনতে পাই। পুলিসগুলা সান অফ বিচ!
Coming back to life (পরিশিষ্ট)
গত দুই বছর ধরে জেলখানায় আছি। এইখানে অবশ্য ড্রাগসের অভাব নাই। সবই ম্যানেজ হয়ে যায়। ভালোই আছি। তবে ন্যান্সি আর আমার গিটারটাকে মাঝেমধ্যে মিস করি। আমি গিটার ভালো বাজাতে পারতাম না। কিন্তু একজোড়া মুগ্ধচোখ আমার দিকে তাকিয়ে থাকতো, যদিও পিনিকড অবস্থায়, তবে ওইটাই আমার বেশি পছন্দ ছিলো। কাল রাতে ন্যান্সি এসেছিলো। ওহ, এটা শুনে তো কিছু গিয়ানি থিওরি চোদাবে যে, হ্যালুসিনেশন না বালছাল। দূরে বহুদূরে গিয়া শাহাদৎ বরণ কর। যাই হোক, অনেক আদর করল আমাকে। আমি ওকে স্যরি বললাম ওই এ্যাক্সিডেন্ট টার জন্যে। সেটা শুনে আবারও ওর সেই হিস্টিরিয়াগ্রস্থ হাসি, থামবেই না! কত করে বলি যে এটা আমাদের ফ্ল্যাট না, এটা একটা কয়েদখানা। তা কী শুনবে! চলে যাবার সময় বলল "সি ইউ সুন"।
পরেরদিন থেকে হঠাৎ করে আমার সাথে খুব ভালো ব্যবহার করা শুরু করল কারারক্ষীরা। আমি কী খেতে চাই, আমার আর কী কী লাগবে ইত্যাদি। বুঝলাম আমার ডেথ সেন্টেন্স এ্যানাউন্স হয়ে গেছে। তবে তাদেরকে বুঝতে দিলাম না। জানিতো এগুলো ন্যান্সির চাল। একা একা থাকতে আর ভালো লাগছিলো না ওর। তাই আমাকে নিয়ে যাবার ব্যবস্থা করছে। এখানে ন্যান্সিই সব। ইশ্বর বা কারারক্ষী বা বিচারক বা মামলার প্যাঁচঘোচ কারো কোনকিচ্ছুরই ভূমিকা নেই।
ন্যান্সির কাছে যাওয়ার জন্যে আমি উত্তেজনামিশ্রিত আনন্দ নিয়ে অপেক্ষা করতে থাকি।
# গল্পটি Sid and Nancy চলচ্চিত্রটি অবলম্বনে লেখা।
মন্তব্য
মন্তব্য করলাম একটা, গেলো গা গায়েব হয়া!
- আমগো দেশের প্রেক্ষাপটে লেইখা ভয় খাওয়ায় দিসেন, ভাই! এরা কারা? আমরা কি ঐ দিকেই যাইতেসি নাকি? যাইতেসি মনে হয়, স্লোলি বাট শিওরলি! যা সব কারবার চলতেসে আইজ কাইল!
- অতিশয় দারুণ লাগসে গল্প!
- ভালো থাইকেন, হামা ভাই!
লেখকের মন্তব্য
স্লোলি বাট শিওরলি। ঠিকই বলসেন। এরকম হবেই একসময়।
ভালো থাইকেন।
I just hate it.........! Hated this story! (বিষয়বস্তু কে) আর কিছু বলার নেই।
লেখকের মন্তব্য
আমাদের কিছুই বলার নাই, কিছুই করার নাই। সভ্যতার অভিশপ্ত শকুন সমাজের কাঁধ খাঁমচে ধরছে...
কথার বাধন খুব ভালো Gia নামের একটা ছবির কথা মনে পরে গেলো রিয়েল লাইফ নিয়ে ছিল।
লেখকের মন্তব্য
Gia দেখেছি। এ্যাঞ্জেলিনা জোলি ছিলো একজন এইডস আক্রান্ত সুপারমডেলের ভূমিকায়। বেশ মন খারাপ হয়েছিলো দেখে।
হামা ভাই, চিত্রটি নিষ্টুর বাস্তব হয়ে উঠছে দিনদিন। প্লটা অসাধারণ। এরকম গল্প খুব দরকার। অন্তত মানসিকভাবেও যদি ডিফেন্স করা যায়। -অসাধারণ বলে আপনাকে ছোট করার কোন যুক্তি নাই। খুব ভাল থাকুন।
লেখকের মন্তব্য
ধন্যবাদ হালিম ভাই। ভালো থাকবেন।
সত্যিই খুব চমৎকার লেগেছে। শুভকামনা রইল।
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ আপনাকে।
ইটা রেখে গেলাম। পরে পড়বোনি
লেখকের মন্তব্য
ঠিকাছে! ইটায় চিহ্ন রাইখা দিলাম। আর কেউ বসবে না!
এইটুকুর দরকার ছিলোনা, কোনো অবলম্বন ছাড়াই তুমি এগন ভালো লেখতে পারো এইটা এখন সবাই জানে।
অনেকদিন পড়া হয়নাই লেখা (এখন ব্লগে আর কোনো জটিল লেখা পড়িনা)। আরো কত ফ্লুয়েন্ট হৈছে, অসাধারন।
লেখকের মন্তব্য
হেব্লি, সিনেমাটা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে, তাই অবদানটুকু স্বীকার করে নেয়া জরুরী ছিলো। ভালো থাইকো। থেংকু!
ম্যালাদিন পর একটা রিয়েল হামা ফ্লেভারড গল্প আসলো ।
কংগ্রাটস !
লেখকের মন্তব্য
আমার তো মনে লেখার পর মনে হৈসিলো যে এটা আমার আউট অফ ট্র্যাক লেখা। আগের তিনটা গল্পকেই বেশিমাত্রায় 'আমার' মনে হয়!
এনিওয়ে থ্যাংকস!
নিচের কমেন্টে অমিত'দা কয়ে দিসে সবটা !
র এক্সপ্রেশন এর কথা কইতেসিলাম , এই জিনিসটারেই পিওর মনে হয় একমাত্র । এই গল্পের র ভাবটায় আপনার আসল ফ্লেভারটা পাইলাম । যদিও অনেকের কাছেই এইটা শিক্ষা এবং সচেতনতামূলক একটা লেখা , কিন্তু কী আছে এর মধ্যে সেইটা না হয় অজানাই থাক। এই আত্মধ্বংসের বীজ বুনে রাখা মাটিতে একটা সময় সেফ এপার্টমেন্ট উঠে যায় , আর আমরা সেইখানে পায়ের ওপ্রে পা তুলে আয়েশ করি !
এই আর কী !
লেখকের মন্তব্য
গল্পটা এতো এফোর্টলেসলি লেখসি! আগে জানলে আরেকটু সময় দিতাম!
মাঝখানে দুই রাতে পাল্প ফিকশন আর সিন সিটি দেখে কিছু পাপ লাঘব করছিলাম, এখন দেখতেছি পাপ আরেকটা আছে, সিড এন্ড ন্যান্সি দেখতে হবে। লেখা দূর্দান্ত, পুরাই হামা ফ্লেভার।
লেখকের মন্তব্য
থ্যাংকস!
সিড এ্যান্ড ন্যান্সি সিন সিটি বা পাল্প ফিকশনের মত অত উঁচুদরের সিনেমা না। তবে আমাকে খুব প্রভাবিত করেছে।
ভালো লেখা।
লেখকের মন্তব্য
ধন্যবাদ।
নিউ ওয়েভ লাইফে আমরাও ঢুকে পড়ছি। আমাদের দোষ দিয়া লাভ কি!
আমাদের বাঁচার অবলম্বন নাই বলেই ত এরকম মরে বাঁচি।
রিয়েল টেস্ট।
লেখকের মন্তব্য
বাঁচার অবলম্বন নাই মানে? কী নাই? আচ্ছা যাও দোষ দিমু না। মরো!
আমি যেগুলা আমার যুদ্ধের জন্য হাতিয়ার হিসেবে বানায় নিচ্ছি, সেগুলারে নিশ্চয় আপনি কাউন্টাইতাছেন না।
গুলশান বনানীতে এখন এমন জেনারেশন পয়দা হয়ে গেছে। আমি দিব্যি চোখে দেখতে পারছি!
লেখকের মন্তব্য
তাই নাকি সাহাদাত ভাই? আমার অবশ্য ওই এলাকায় যাওয়া হয় না একদমই।
লেখকের মন্তব্য
শুভসন্ধ্যা রোদসী। ধন্যবাদ পাঠের জন্যে।
আপনার লেখার প্রশংসা অনেক বেশি শুনেছি।
আপনাকে ধন্যবাদ।
লেখকের মন্তব্য
শুনে ভালো লাগলো। ভালো থাকবেন।
ভালো লাগলো অনেক বেশি।
আমাদের আশেপাশে হয়তো এমন অহরহই ঘটছে। আপনার লেখার মাঝে তার সুন্দর প্রকাশ ঘটেছে।
শুভকামনা রইল।
গ্যারি ওল্ডম্যান আসলেই বস, সিড ওয়াজ দ্য রিয়েল পাংক - তবে সেক্স পিস্তলের গান তেমন ভাবে শোনা হয় নাই ।
ভালো গল্প । থাম্বস আপ ।
লেখকের মন্তব্য
সেক্স পিস্তলের বেশি গান নাইও। একটাই এ্যালবাম বের হৈসিলো মূল লাইনআপে। পাঙ্ক ব্যান্ডগুলার মধ্যে সেক্স পিস্তল আমার ফেভারিট।
গল্প ভালো লাগার জন্যে
আমাদের সমাজেও হয়তো কিছুদিন পর এরকম ঘটনা অহরহই ঘটতে দেখা যাবে,হয়তো ২০৩০এ বা তার আগেই।শঙ্কিত লাগে মাঝে মাঝে।কিন্তু পরিবার থেকে সঠিকভাবে চেষ্টা নিলে হয়তো বা এরকম অবক্ষয়ের গতি অনেকটাই রোধ করা সম্ভব।
হামা ভাইয়ের গল্প বরাবরই ভাল লাগে।ভাল থাকবেন
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ পড়ার জন্যে। আপনিও ভালো থাকবেন।
সাবলাইম!
যেমন এর 'র' প্রকাশভঙ্গি, তেমনি এর ক্ষুরধার এক্সপ্রেশান। ড্যাম গুড ম্যান।
কেউ সারাজীবন ঘোরের মধ্যে কাটিয়ে দ্যায়। আমার কেন জানি খারাপ লাগে না ব্যাপারটা। মনে হয় একটা ঘোরের মধ্যে কাটিয়ে দিতে পারলে ক্ষতি কি! ইটস এ ফাকড আপ ওয়ার্ল্ড এনিওয়ে! চৌদ্দ রাত পরে পরে ক্ষণিকের জন্য হর্নি হইলাম আর পূর্বপুরুষের রেখে যাওয়া মহাজাগতিক ডিমে তাঁ দিলাম বইসা বইসা! এইরকম একটা সৌকড আপ পুসিক্যাটের লাইফ লিড করার চাইতে ঘোর ভালো। এনার্কি ভালো। নিজের ক্ষতি করা ভালো। এবাউট আদার স্টাফস- হু গিভস এ ফাক!
অস্কার ওয়াইল্ড বলেছেন, ইল্যুশান ইজ দ্য ফার্স্ট অফ অল প্লেজার।
গল্প ভালো লাগসে। বেশি ভালো লাগসে।
লেখকের মন্তব্য
মাঝেমধ্যে আহা ঘোর! কত উল্টাপাল্টা কর্সি, কিন্তু তারপরেও সেই সাবধানী জীবনযাপন। জীবনকে তুচ্ছ করার মত গাটস(নাকি বোকামি! কোনটা বলব?) থাকলেই ভালো হত।
থ্যাংকস অমিত।
গাটস হবে মনে হয়। গাটস থাকলে ভালো হতো
মহৎ পোস্ট । পড়িয়া বিমলানন্দের পাশাপাশি দুশ্চিন্তায় আচ্ছন্ন হইলাম।
বৈমাত্রেয় শ্যালক গুগোল কি বলিলো ?
লেখকের মন্তব্য
দেখলাম উইকিতে বিশাল ফিচার। ম্যালা খুন খারাপি। পড়িনাই। রাইখ্যা দিছি পরে পড়ুম!
শুরুতে ভাবছিলাম অনুবাদ কিনা। পরে দেখি এমনই। তবে এই লেখাটার জন্য বুইড়া আঙুল না তুইল্যা পারলামনা।
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ!
সিড এ্যান্ড ন্যান্সি'কেও ছাড়িয়ে গেছে বস লেখাটা
ব্যাপক ভালো লাগা জানাই।
লেখকের মন্তব্য
ব্যাপক ধন্যবাদ আপ্নারে!
অসাধারণ একটা লেখা পড়লাম কেক শেক ভাইয়া।
লেখকের মন্তব্য
দুর্বিসহ, ভয়ংকর, যন্ত্রনাদায়ক একটি অসাধারন বর্ণনা।
শুভকামনা আর ঈদের শুভেচ্ছা। ভালো সময় কাটুক।
লেখকের মন্তব্য
আপনার জন্যেও শুভকামনা।
বাইরে যাচ্ছি বেশ কিছুদিনের জন্য, আন্তর্জালকে ছুটি দিয়ে। দরজায় তালা ঝুলিয়ে লিফটে ঢুকেই মনে হল, ঠিক সময়ে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারব না আপনাকে। এবার ফিরে এলাম। দরজার তালা খুললাম।
অগ্রিম শুভ জন্মদিন
------------------------
অনেস্ট পাঠ-প্রতিক্রিয়া জানাবো?
আপনার অধিকাংশ পোস্টই পড়া শুরু করবার ৩০ সেকেন্ডের মধ্যে আমার মাথা ধীর লয়ে ঘুরতে শুরু করে। ত্বরণজনিত কারণে গতি বাড়তে বাড়তে একসময়ে বনবন করে মাথা ঘুরতে থাকে। তখন ভাবি যে, আর পড়ব না - আমার নার্ভ নিতে পারছে না...তারপরও সাইক্লোনের চাইতেও গতিময় আপনার লেখা আমাকে টেনে নিয়ে যায় শেষতক। পুরোটা পড়া শেষ হলে মনে হয়, সপ্তর্ষিমন্ডল দেওয়া যাক।
এই হল ঘটনা!
-------------------
লেখায় ছোট্ট একটা টাইপো রয়ে গেছে।
হাউ ডিড উই মেট।
প্রশ্নবোধক অর্থে উপরের বাক্য সঠিক, কিন্তু narration কিংবা assertion-এর সময়ে 'ডিড' ব্যবহৃত হয় না।
শুদ্ধ বাক্যটি হবে:- নাউ আই ক্যান রিমেম্বার হাউ উই মেট।
লেখকের মন্তব্য
শুভেচ্ছার জন্যে অনেক ধন্যবাদ নাঈফা। এটা ছাড়াও আরো দুটো ভুল আছে লেখায়। এডিটিং করি করি করেও করা হচ্ছে না।
ঈদের অগ্রীম শুভেচ্ছা আপনাকে।
'উত্তেজনামিশ্রিত আনন্দ' নামক গহবরে দেখা হবে সবার সাথে।
লেখকের মন্তব্য
সেটা কীরকম হবে ভাবছি!
দেরি করে পড়লাম , যেরকম সবসময় করি আর কি !
পড়তে শুরু করে ভাবছিলাম, আমাদের এরকম জেনারেশনটাকে কাছ থেকে পর্যবেক্ষণ করে লিখলেন কিনা , শেষে এসে স্বস্তির নিঃশ্বাস !
গল্প দুর্দান্ত !
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ! ঠিক এরকম ছেলেমেয়েদের সাথে পরিচয় না থাকলেও, প্রচন্ড রকম আত্মবিধ্বংসী অনেককে দেখেছি। আমার নিজের মধ্যেও এটা ফিল করি মাঝেমাঝে!
গল্পটা পড়েছি।
সেলফ ডেসট্রকশনের ছবি !!! অর্থহীন জীবনকে অর্থহীনভাবে অর্থপূর্ণ করার ঘোর অথবা সামনের সময়ের সমাজের এনট্রপির (নাকি এনার্কি) চিত্র , যাই হোক না কেন, অসাধারণ লাগলো।
সাত তারা খচিত হলো।
লেখকের মন্তব্য
থেংকু! এনার্কির কথা যখন কৈলেন, ওদের কিন্তু এনার্কিজম নিয়াও গান ছিলো। দারুণ মিলা গ্যালো।
লেখাটি বেশ ভালো লেগেছে. ঝরঝরে কথামালায় ফুটে উঠেছে আমাদেরই আগামী প্রজন্মের সম্ভাব্য ভয়ংকর এক রূপ.
শুভকামনা রইলো.
লেখকের মন্তব্য
ধন্যবাদ। স্বাগতম আমার ব্লগে।
আয়নায় নিজের সন্তানের ছবি! পরিবর্তন আমাদের পরিশেষের দিকে এগিয়ে নিচ্ছে। অনেক সুন্দর হইছে হামা ভাই। অথচ কি ভয়ানক
অফটপিকঃ চতুরেও জ্বালাইতে এসে পড়লাম
লেখকের মন্তব্য
ধন্যবাদ এবং স্বাগতম!
সুপার
লেখকের মন্তব্য
এই ব্যাপারটা আমার ক্ষেত্রে খুব কমই হয় যে একটা গল্পকে পুরোপুরি ভাল লেগেছে আমার; এই গল্পটা তেমনই একটা ব্যতিক্রম।।। পড়তে গিয়ে ইংরেজি মুভির থিম বলে মনে হচ্ছিল, এবঙ শেষে এসে সত্যিই তার সত্যতা পেলাম, তবুও লেখকের কৃতিত্বকে তাতে ম্লান মনে হচ্ছেনা।। আপনি কখনো কোন গল্প সংকলন বের করলে আমাকে জানিয়েন, আপনার বইয়ের রিভিউ লিখবার ইচ্ছা রইল।।।
লেখকের মন্তব্য
এই গল্পটা আপনার পুরোপুরি ভালো লেগেছে জেনে খুবই আনন্দিত হলাম। বই বের করা নিয়ে তেমন প্ল্যান নেই, তবে আপনার রিভিউ পড়ার জন্যে হলেও বই বের করতে ইচ্ছে করছে এখন
ওপস্!!!!!!!!একেবারে একখান ডেথমেটাল লেখা- হেভিমেটালের বাপ!!!!!
আমার ভালো লাগছে। শুভকামনা।
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ!
ভাইডি!!!
অনন্যসাধারণ একখানা গল্প পড়াইলেন!!!
বড়ই সৌন্দর্য্য হইছে!!!
লেখকের মন্তব্য
ধন্যবাদ। শুভদুপুর
একটু নিরীহ টাইপের শিরোনাম দেখে হামার ব্লগে সাহস করে এইটাতে ঢুকলাম। জায়গায় জায়গায় স্কিপ করার চেষ্টা করেও পারি নাই, এমনই আকর্ষণীয়।
ভয়াবহ গল্প, এবং ভয়াবহ ভাল লেখা!
লেখকের মন্তব্য
আমার অন্য একটা গল্পে কালকে রোবোটাঙ্কেল কী বলসে জানেন?
অনেকদিন পর আপনার কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো নুশেরাপা। অনেক ভালো থাকবেন
পড়লাম!
খুব ভাল লাগল!
পড়া শুরু করার পর আর থামতে হয় নাই!
নেশ গ্রস্থ ছেলে মেয়ে দুটোর জন্য মায়া লাগল! কেন যেন!
সাত তারা দিয়ে গেলাম!
লেখকের মন্তব্য
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।
সেরাম সেরাম ! "Sid and Nancy" অসাধারণ এক বঙ্গানুবাদ বস।
এ ধারার আরো কিছু বঙ্গানুবাদ আশা করছি !
লেখকের মন্তব্য
ধন্যবাদ। হয়তোবা লিখবো।
শুভদুপুর।
দারুন!
লেখকের মন্তব্য
ধন্যবাদ সাবিনা!
বাপপপস, চৌচির হয়ে ফেটে যাওয়া ফলের মতন
লেখকের মন্তব্য
দারুণ বলেছেন! অজস্র ধন্যবাদ!
পরথমে মনে করছিলাম কিরে আমাগো হামা ভাইয়ের গপ্পো এইহানে কুপি করছে কেঠায়? দিমু নি রিফুট মাইরা পরে দেহি আরে আমাগো হামা ভাই ই তো।
হা হা ২য় বারের মতো পড়লাম ভাইয়া।খুব ভালো লাগলো।ভালো থাকুন সবসময়।
লেখকের মন্তব্য
হাহাহা! অনেক ধন্যবাদ।
মন্তব্য করুন