লেখকের ক‌থা

সদর দরজা

বালিকার হারমোনিকা রাতদিন

ব্লগারের প্রোফাইল ছবি

কেন করে আছো তুমি গোমড়া মুখ?
এসব তোমায় এক্কেবারেই মানায়না
কংক্রিট রাত, একলা প্রহর শূন্য বুক
স্মৃতির হারমোনিকা কেউ বাজায়না।

কালকে ভোরে উঠতে হবে হাজার কাজ
হাসিমুখে আঁটবে গাম্ভীর্যের মুখোশ
গোধূলির হাত ধরে যখন আসবে সাঁঝ
চপল পায়ে দৌড়ে পেরোও হাজার ক্রোশ।

এখন তুমি নও যে মোটেও রাশভারি
ওসব তোমায় এক্কেবারেই মানায়না
স্কোয়াশ কোর্ট আর টিটি বোর্ডটা তোমারি
মুগ্ধচোখে কে দেখে তোমায়, জানায়না!

ক্লান্ত তুমি একলা আবার বিষণ্ণ মন
ছোট্ট সবুজ পরী তোমার এলোচুল
তোমার জন্যে লিখেছি এই আবেগী ক্ষণ
খোপায়
পরিয়ে দেব উচ্ছলতার জোনাকফুল।

5.719
আপনার মূল্যায়ন: আপনি মূল্যায়ন করেন নি। গড় রেটিং: 5.7 (১০ জন মূল্যায়ন করেছেন)
শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#৯১১৫৯(১)    

প্রথম !

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১১৬২(২)    
লেখকের মন্তব্য

অনেকদিন পর লিরিক লিখলাম। প্রথম পাঠক হিসেবে আপনাকে পেয়ে ভালো লাগলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১১৬৩(৩)    

অনেকদিন পর হামার লিরিক পড়া হলো
আগেও মনে হয় ছোট্ট পরী নিয়ে কিছু একটা ছিলো না?
এটাতে সবুজ পরী
:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১১৭২(৪)    
লেখকের মন্তব্য

অনেকদিনপর জলাপার কমেন্ট!

হ্যাঁ, একটা ছিলো ছোট্ট পরী। পরী টার্মটা আমার খুব পছন্দের। এটা নিয়ে অবসেশন বা ফ্যাসিনেশন ছিলো এবং থাকবেই সবসময়!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১১৬৭(৫)    

লিরিকটা অনেক সুন্দর।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১১৮৭(৬)    

হুমম। ভাল লাগলো। গতিটা কম মনে হলো ক্যান ?

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১১৮৯(৭)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ। উইকেট স্লো ছিলো তাই গতি কম (মাথা চুলকানোর ইমো)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১২০৬(৮)    

আমার কাছে বাউন্সার মুনৈলো। আচ্ছা যাক বস। লিরিকের জন্য কি নির্দিষ্ট কোন নিয়ম আছে ? থাকলে তা একটু বলবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১২২৮(৯)    
লেখকের মন্তব্য

লিরিকের নানারকম নিয়ম, ফরম্যাট আছে। অল্পকথায় বলা মুশকিল। অনেকসময় আবার লিরিক, কবিতা মিলমিশ খেয়ে যায়। কবিতা থেকে গান হয়, গানকেও কবিতার মত লাগে। জটিল অবস্থা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১১৯০(১০)    

প্রাপ্তবয়স্কদের বালিকা (১৮-) নিয়া লেখা আইনত দন্ডনীয়।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১১৯৪(১১)    
লেখকের মন্তব্য

কবি অথবা দন্ডিত অপুরুষ!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১২০৭(১২)    

হুমায়ুন আজাদের কবি অথবা দন্ডিত অপুরুষ! নিয়া আমার একটা বিব্রতকর অভিজ্ঞতা আছে। বেশ কয়েক বছর আগে আমার এক দোস্ত ফোনে একটা ভালো বইয়ের নাম জিগাইলো। তখন কবি অথবা দন্ডিত অপুরুষ! সবেমাত্র প্রকাশিত হইছে। আমি সরল মনে তারে এইটার নাম দিলাম।
কয়েকদিন বাদে দোস্ত আমারে ফোন কৈরা সেইরকম ঝাড়ি ।
ঘটনা হৈলো, সে তার বালিকা কাজিনের জন্মদিনে বইটা না সে পৈড়াই উপহার দিছে। আমি তো আর জানি না যে বইটা কোন অপ্রাপ্তবয়স্কদের হাতে পড়বো! তো তার চাচী কঠোর শাসনের অংশ হিসেবে কন্যা বই পড়ার আগে নিজেই পড়ছে। পৈড়া তার চান্দি পুরাই গরম। বন্ধুরে ফোন কৈরা দিছে কঠিন ঝাড়ি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১২১৯(১৩)    
লেখকের মন্তব্য

অভিজ্ঞতা খুবই হাইস্যরসাত্মক :হাহাপগে: তয় আমি এইসব বই অপ্রাপ্তবয়সেই পর্ছিলাম। কবি অথবা দন্ডিত অপুরুষ পর্ছিলাম কলেজে থাকতে। আর ক্লাশ এইটে থাকতে ছাপ্পান্ন হাজার বর্গমাইল এবং সমরেশ বসুর প্রজাপতি। আমাদের বাসায় বই পড়া নিয়ে কোনরকম ডিক্টেটরশিপ চলতনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১১৯৬(১৪)    

মুকুলের কমেন্ট পড়ে হাসতে হাসতে শ্যাষ কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম
=============

মিষ্টি গান দোস্ত । ভালোই - রুমান্টিক বাতাস চলতাসে নাকি আজকাল উদাস

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১২০১(১৫)    
লেখকের মন্তব্য

উফ! এতদিন পর লিরিক লিখলাম প্রশংসার সাথে ইসক্যান্ডালের গেটিস না মিশাইলে হৈতোনা! খাইছিতোরে

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১২০৫(১৬)    

তুই বৃষ্টির পড়ার কথা বল্লে এসিড রেইন ঝড়ে -- আমার কি দুষ কিকমু

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১২০৮(১৭)    
লেখকের মন্তব্য

হ মেঘের এ্যাসিডিটি হৈলে আমি কি করুম। এ্যান্টাসিড লিকুইড খাওয়ায় দেওন দর্কার।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১২১৩(১৮)    

মেঘ আপুরে কেউ খপর দাও -- হামা নিজের এ্যাসিডিটি মেঘ আপুর উপর দিয়ে চালায় দেয়ার পায়তারা কসতাসে :waiting:

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১২১৪(১৯)    
লেখকের মন্তব্য

খাইচে। মেঘ এর প্রতিশব্দ ক একটা শিগগীর। কমেন্ট সম্পাদনা কৈরা বাঁচি!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১২২০(২০)    

তুমি লকড বাচ্চা - আর কেউ তোমাকে পারবে না -- মুহাহাহাহ মুহাহাহাহ মুহাহা মুহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১২২৪(২১)    
লেখকের মন্তব্য

কমেন্ট এডিট করার আগেই শিগগীর স্ক্রিনশট নিয়া রাইখা পোস্ট দে। এরপর তীব্র কাঁদা ছুড়াছুড়ি, দলাদলি, গ্রুপিং, ক্যাচাল, মডারেটর, ব্যানের ডর, আন্দোলন, দাঙ্গা হাঙ্গামা, পুলিশ ,এ্যাম্বুলেন্স, কন্টাক্ট লেন্স...আহা দৃশ্যগুলা চিন্তা কর্তেই জিভে জল এসে যাচ্ছে। ক্যাচাল ভালা পাই ভ্যাম্পায়ার মুহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১২১৭(২২)    

কোন টাইপের গায়ক / গায়িকা দিয়া গাওয়াবেন ঠিক করছেন :) ? রক টাইপ সুরে মনে হয় যাইবো ভালো বসে আছি একা গিটার হাতে... \\wm/ ( আইডিয়া ভুলও হৈতে পারে )

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১২২২(২৩)    
লেখকের মন্তব্য

আমি এক্টা সুর কর্সি। ওইটা অনেক্টা আশির দশকের মেলোডির মত হৈসে। গায়ক আর পামু কই, নিজেরেই গাইতে হৈবো উদাস

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১২৩০(২৪)    

ছোট্ট সবুজ পরী আবার পরির আগমন D

লিরিক ভালৈচে!

শুন্তে ছাই :) ! বেবোস্তা করেন!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১৩৪৪(২৫)    
লেখকের মন্তব্য

পরী মাথা থিকা যাইতাসেনা কি করি! বেবোস্তা হবে!

তয় পরী মাথা থিকা তাড়ানোর, না গান বানানোর সেইডা জানিনা!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১২৩৪(২৬)    

স্কোয়াশ কোর্ট আর টিটি বোর্ডটা তোমারি
মুগ্ধচোখে কে দেখে তোমায়, জানায়না!

ক্লান্ত তুমি একলা আবার বিষণ্ণ মন
ছোট্ট সবুজ পরী তোমার এলোচুল -

চিনলাম তোমার সবুজ পরী-রে।
চিনে ফিক করে হেসে দিলাম! কয় কি হালায়! / হাসতে হাসতে শ্যাষ হৈয়া গেলাম

(বাই দ্য ওয়ে, পরীর শব্দটার কপিরাইট আমার!) ;)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১৩৪৫(২৭)    
লেখকের মন্তব্য

হাসার কি হৈলো! পরী শব্দের কপিরাইট নিয়া মামলা চলবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১২৬৩(২৮)    

কংক্রিট রাত, একলা প্রহর শূন্য বুক
স্মৃতির হারমোনিকা কেউ বাজায়না

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১৩৪৭(২৯)    
লেখকের মন্তব্য

শুভেচ্ছা মুরাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১২৬৫(৩০)    

ভালো লাগলো সুন্দর কথাশৈলীর জন্য।
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
বিনীত কথন : নাই, নেই, না, নি এই নঞর্থক অব্যয় পদগুলি শব্দের শেষে যুক্ত না হয়ে পৃথক বসবে। যেমন : বলে নাই, যাই নি, পাব না, তার মা নাই, আমার ভয় নেই।
তবে শব্দের পূর্বে নঞর্থক উপসর্গরূপে না উত্তরপদের সঙ্গে যুক্ত থাকবে। যেমন : নারাজ, নাবালক, নাহক।
অর্থ পরিস্ফুট করার জন্য কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন অনুভূত হলে না-এর পর হাইফেন ব্যবহার করা যায়। যেমন : না-বলা বাণী, না-শোনা কথা, না-গোনা পাখি। (বাংলা একাডেমীর ব্যবহারিক বাংলা অভিধান, পৃষ্ঠা ১২২৩)
।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।
শান্তি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১৩৪৯(৩১)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ।

অনেক কিছু জানা হল যা জানতাম না! চশমা -শশমা -ইশমাঠ

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১৩২০(৩২)    

খুবি চমত্তকার লাগলো লিরিক। আবেগীক্ষণগুলো মনে মনে তৈরী করে নেয়াতেও একরকম আনন্দ আছে। :)

মুকুল ভাইয়ের কমেন্টে হাসলাম অনেকক্ষণ। D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১৩৫১(৩৩)    
লেখকের মন্তব্য

অনেকদিন পর লিরিক লিখলাম। ভালো লাগায় প্রীত। মুকুল ভাই রসিক মানুষ D

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১৩৩০(৩৪)    

লিরিক? বাহ্! সুরটা শোনাবার ব্যবস্থা করো এবার।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১৩৫২(৩৫)    
লেখকের মন্তব্য

চেষ্টা জারি থাকবে আপা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১৩৩৩(৩৬)    

বাহ!
শুভকামনা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১৩৫৩(৩৭)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ।

স্বাগতম ব্লগে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১৩৫৬(৩৮)    

ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১৩৬২(৩৯)    
লেখকের মন্তব্য

খাড়ান, আপনার ব্লগে যাইতাছি।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১৪০৯(৪০)    

ক্লান্ত তুমি একলা আবার বিষণ্ণ মন
ছোট্ট সবুজ পরী তোমার এলোচুল
পরিয়ে দেব উচ্ছলতার জোনাকফুল।

লিরিক ভাল লাগল।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১৪১০(৪১)    

ছোট্ট সবুজ পরী তোমার এলোচুল
পরিয়ে দেব উচ্ছলতার জোনাকফুল

দারুণ পরী
ছোট্ট পরী
:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১৫৬০(৪২)    
লেখকের মন্তব্য

পরী-- সে দারুন না হয়ে পারে! আহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১৪৪০(৪৩)    

আপনি লিরিক লিখতেম সেদিন বলেছিলেন।কিন্তু গান গাওয়ার বিষয়টি জানতাম না।ভিডিও সহ আপলোড কইরা দেন।শুনি একটু।
লিরিক মিষ্টি হইছে।আমার একটা ছোট্ট পরী ছিল-ওরে খুঁজতে যাই

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১৫৬১(৪৪)    
লেখকের মন্তব্য

ছোট্ট পরীর জন্যে শুভকামনা রইলো।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১৪৭৩(৪৫)    

ক্লান্ত তুমি একলা আবার বিষণ্ণ মন
ছোট্ট সবুজ পরী তোমার এলোচুল
তোমার জন্যে লিখেছি এই আবেগী ক্ষণ
খোপায়
পরিয়ে দেব উচ্ছলতার জোনাকফুল।

এই লাইনগুলো বেশি জোস। হাততালি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১৫৬২(৪৬)    
লেখকের মন্তব্য

থেংকু কেকশেক সিস!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১৫৬৩(৪৭)    

ক্লান্ত তুমি একলা আবার বিষণ্ণ মন
ছোট্ট সবুজ পরী তোমার এলোচুল
তোমার জন্যে লিখেছি এই আবেগী ক্ষণ
খোপায়
পরিয়ে দেব উচ্ছলতার জোনাকফুল।

সুন্দর লিরিক।।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯১৫৬৪(৪৮)    
লেখকের মন্তব্য

ধন্যবাদ। আপনার প্রোপিকটা সুন্দর।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯২১৫৭(৪৯)    

ক্লান্ত তুমি একলা আবার বিষণ্ণ মন
ছোট্ট সবুজ পরী তোমার এলোচুল
তোমার জন্যে লিখেছি এই আবেগী ক্ষণ
খোপায়
পরিয়ে দেব উচ্ছলতার জোনাকফুল।

এই কথাগুলো খুব সুন্দর। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯২১৯৪(৫০)    
লেখকের মন্তব্য

পরীর কমপ্লিমেন্ট! বিশাল পাওয়া।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯২৩৪৯(৫১)    

কিউট লাগলো এবং অবাকও। কারণ আমি এখন খুবি ভলাটাইল মুডে আছি- আজকে রাত্রে ডিস্টার্বিং কিছু বাইর হইব সিউর! মুহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯২৪৫৮(৫২)    
লেখকের মন্তব্য

অবাক হওনের কিছু নাই। এই একটু হাত মকশো করা আর কি! ডিস্টার্বিং জিনিস পড়ার অপেক্ষায় থাকলাম মুহাহা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯২৩৭১(৫৩)    

চমতকার

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯২৪৫৯(৫৪)    
লেখকের মন্তব্য

অনেক ধন্যবাদ প্রণবদা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯২৪১৩(৫৫)    

বসে আছি একা গিটার হাতে... \\wm/

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯২৪৬১(৫৬)    
লেখকের মন্তব্য

ভালুবাসা

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯২৯৮৩(৫৭)    
লেখকের মন্তব্য

অনেক ধন্যবাদ!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩৫৬৭(৫৮)    

এটাতো এক্কেরে মাস্টারপিস ++
কেম্নে লিখেন :(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১১৩৬০১(৫৯)    
লেখকের মন্তব্য

ভালো লাগায় প্রীত হলাম। ভালো থাকুন।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
9 + 2 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।