সদর দরজা

চতুর্মাত্রিকে ব্লগ পোস্টিংয়ের সাহায্য

ব্লগারের প্রোফাইল ছবি

চতুর্মাত্রিকে ব্লগ লেখার পদ্ধতি ওয়েবের অন্য সকল জায়গার ব্লগ লেখার মতই একই রকম এবং সহজ। যে কোন নিবন্ধিত সদস্য চতুর্মাত্রিকে ব্লগ প্রকাশ করতে পারেন। লগ-ইন করার পর উপরে মেন্যুবারে "নতুন ব্লগ লিখুন"-এ অথবা বামে "কলকাঠি"-তে "খেরোখাতা"-র ভিতর "ব্লগ" অপশনে ক্লিক করে ব্লগ লেখার এডিটর পাতায় পৌঁছানো যায়।

কি-বোর্ড নির্বাচনঃ
এডিটর পাতায় প্রবেশের পর প্রথমে আপনাকে লেখার জন্য কি-বোর্ড নির্বাচন করতে হবে। চতুর্মাত্রিকে "ফোনেটিক", "অভ্র (ফোনেটিক)", "ইউনিজয়" ও "বিজয়" এই চারটি বাংলা কি-বোর্ড লেআউট পাওয়া যাবে। এছাড়াও ইংরেজি লেআউট-ও বিদ্যমান। যে কোন একটি লেআউট একবার নির্বাচন করলে তা আপনার এডিটরের জন্য সেই সময়ের ডিফল্ট কি-বোর্ড লেআউট হিসেবে নির্দিষ্ট হবে। তবে আপনি যে কোন সময় এই লেআউট পরিবর্তন করতে পারবেন। এতে আপনার লেখার কোন পরিবর্তন সাধন হবে না বা তা হারিয়ে যাবে না।

শিরোনামঃ
আপনার ব্লগ পোস্টের জন্য একটি শিরোনাম নির্বাচন করতে হবে এবং তা অবশ্য পালনীয়।

ট্যাগ নির্বাচনঃ
আপনার ব্লগ পোস্টের সাথে সম্পর্কিত ট্যাগ নির্বাচন করুন। চতুর্মাত্রিকে কিছু পূর্বনির্ধারিত ট্যাগ রয়েছে। আপনি চাইলে সেখান থেকে অথবা স্ব-নির্বাচিত ট্যাগের ঘরে আপনার পছন্দ মত ট্যাগ নির্বাচন করতে পারেন। মনে রাখবেন যুতসই ট্যাগিং পরবর্তীতে আপনার পোস্টটিকে সাইটের বিভিন্ন জায়গায় সহজে উপস্থাপন করতে সাহায্য করে।

বিষয়বস্তুঃ
এই ঘরে আপনি আপনার ব্লগ-পোস্টের বিস্তারিত বর্ণনা প্রদান করুন।

মন্তব্যের সেটিংসঃ
আপনি চাইলে আপনার ব্লগে পাঠকদের মন্তব্য করা রহিত করতে পারেন। এমনকি কোন পোস্টে যে কোন সময় পাঠকদের মন্তব্য করার সুবিধা বন্ধ করতে পারেন। মন্তব্যের সেটিংসের এই ঘর থেকে আপনার কাঙ্খিত অপশনটি নির্বাচন করে দিন। ডিফল্ট হিসবে পাঠকের মন্তব্য করার ও পড়বার অপশন খোলা থাকবে।

প্রকাশনার অপশনঃ
লেখক তার ইচ্ছেমত লেখাটিকে চতুর্মাত্রিকের প্রথম পাতায় অথবা শুধুমাত্র নিজের ব্লগ পাতায় প্রকাশ করতে পারেন। শুধুমাত্র নিজের ব্লগে প্রকাশের জন্য "প্রথম পাতায় প্রকাশিত হবে" এই অপশনটি আনচেক করে দিন। একই ব্লগার যদি একাধিক পোস্ট প্রথম পাতায় প্রকাশ করা থেকে বিরত থাকতে চান, সেক্ষেত্রে তিনি এই অপশনটি ব্যবহার করতে পারেন। উল্লেখ্য, চতুর্মাত্রিক এর প্রথম পাতায় একই ব্লগারের একাধিক লেখা নিরুৎসাহিত করে থাকে। সেক্ষেত্রে আপনি যে কোন একটি লেখাকে প্রথম পাতায় এবং অপরগুলোকে শুধুমাত্র আপনার ব্লগে প্রকাশ করতে পারেন।

লেখার সজ্জাঃ
চতুর্মাত্রিকে আপনার প্রকাশিত লেখা এবং মন্তব্যগুলোকে আরও বেশি প্রাণবন্ত এবং আকর্ষনীয় করে উপস্থাপনের জন্য রয়েছে লেখা সজ্জার চমৎকার কিছু অপশন। প্রত্যেক লেখার বর্ণনা/বিষয়বস্তুর ঘরের (মন্তব্যের ক্ষেত্রে মন্তব্য লেখার ঘরের) উপর এই অপশনগুলো খুঁজে পাবেন। অপশনগুলোর মধ্যে রয়েছেঃ

  • বোল্ডঃ লেখার হরফ মোটা করার জন্য। (*)
  • ইটালিকঃ লেখার হরফ ডানপাশে কাত করার জন্য। (*)
  • আণ্ডারলাইনঃ লেখার হরফের নিচে দাগ দেবার জন্য। (*)
  • উদ্ধৃতিঃ কারও বক্তব্যকে বিশেষভাবে প্রকাশ করার জন্য। (*)
  • লিংকঃ চতুর্মাত্রিক বা এর বাইরের কোন সাইটের লিংক শেয়ারের জন্য।
  • ছবি আপলোডঃ চতুর্মাত্রিকে কোন ছবি আপলোড করার জন্য। সাধারণত ছবি-ব্লগের ক্ষেত্রে এটি বেশি উপযোগী।
  • এর ব্যবহারবিধির জন্য প্রয়োজনে এইখানে সাহায্য নিন

  • ছবির লিংকঃ চতুর্মাত্রিক ব্যতীত অন্য কোন সাইটের ছবি পোস্ট করতে চাইলে সে ছবির লিংক দেবার জন্য।
  • কোডঃ আপনি কোন বিশেষ ধরনের কোড/ল্যাঙ্গুয়েজ প্রকাশ করতে চাইলে। (*)
  • লেখার আকারঃ লেখার হরফের আকার পরিবর্তন বা ভিন্ন করার জন্য। (*)
  • লেখার রঙঃ লেখার হরফের রঙ পরিবর্তন করার জন্য বোতামটিতে ক্লিক করুন এবং তারপর রঙ নির্বাচন করুন। (*)

উপরের তারকার (*) চিহ্নিত অপশনগুলো ব্যবহার করার ক্ষেত্রে প্রথমে লেখার যে অংশের উপর তা প্রয়োগ করতে চান তা পুরোপুরি ভাবে নির্দিষ্ট করুন, তারপর এগুলো প্রয়োগ করুন।

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ব্লগ পোস্ট সংক্রান্ত যে কোন সমস্যার এখানে মন্তব্যে জানাতে পারেন।

শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#৭৩৩১৩(১)    

কিছু ইমো প্রস্তাব করার ছিলো, এখানে দিলাম

= ডরাইচি
= ঘুম আসে না - নারে না

= চা/কফি

= জট্টিল
= পুরা পাঙখা

ধন্যবাদ :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৫৬২১(২)    

এলাইনমেন্ট করার কুনু সিস্টেম আছেনিকি মডুদাদা? [justify] ... [/justify] কাম করে না, মনে হয় html কোড কাম করতেছে না

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৫৬২৩(৩)    

জাস্টিফাই ট্যাগটা নাই আপাতত - দেখা যাক মডুরা ব্যবস্থা করতে পারে কিনা। আপাতত কমেন্টের নিচে যে কোড গুলো আছে সেগুলো দিয়ে কাজ চালান। :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৫৯৬৯(৪)    
এলাইনমেন্ট ঠিক করা যায়। টেক্সট বক্সের উপরে দেখেন "লেখার অবস্থান" আছে। যে লেখাটুকু এলাইন করবেন, সেটা সিলেক্ট করে 'লেখার অবস্থান' থেকে 'সমান/জাস্টিফাই' সিলেক্ট করে দেন। সব সোজা হয়ে যাবে। এই কমেন্টটা সেভাবেই করলাম।
 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৫৬৩৮(৫)    

একবার প্রকাশিত লেখাকে কি নাকচ করে পরিমার্জিত রূপে প্রকাশ করা যায় না ? তাড়াতাড়ি জানতে চাই ৷

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৫৯৫৯(৬)    

সহজ সমস্যা, সমাধান আরো সোজা। যে লেখাটা নিয়ে কনসার্নড, সেটা খুলেন, লেখার টাইটেলের ঠিক নিচেই দেখেন "দেখুন" এবং তার পাশে "সম্পাদনা" আছে! সম্পাদনায় টিপি দিলেই তারপর বাকিটা জলবতঃ তরলং

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৯৫৬৩৯(৭)    

একবার প্রকাশিত লেখাকে কি নাকচ করে পরিমার্জিত রূপে প্রকাশ করা যায় না ? তাড়াতাড়ি জানতে চাই ৷

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৬৮০৭(৮)    

একাউন্ট ডিএকটিভেট কী করে করা যায়? কেউ জানালে মনে রাখব।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৬২৮৭২(৯)    

অদেখা মন্তব্য - অন্যের ব্লগে করে আসা মন্তব্যের উত্তর আসলে

চতুরে দেখতে চাই।

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
4 + 8 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।