সদর দরজা

চতুর্মাত্রিক ব্লগে ছবি সংযোজন

ব্লগারের প্রোফাইল ছবি
চতুর্মাত্রিকের কোন ব্লগে ছবি সংযোজন করতে চাইলে অথবা ছবি-ব্লগ প্রকাশ করতে চাইলে এই সাহায্য পদ্ধতি কাজে আসবে।

ছবি সাধারণতঃ দু'ভাবে প্রকাশিত হতে পারে।
(১) চতুর্মাত্রিকে সরাসরি ছবি আপলোড করে।
(২) বাইরের কোন সাইটে প্রকাশিত ছবির লিংক দিয়ে।

চতুর্মাত্রিকে সরাসরি ছবি আপলোডঃ
যে কোন ব্লগ লেখার ক্ষেত্রে লেখার সজ্জার বিভিন্ন সুবিধাদির মধ্যে লক্ষ্য করুন "ছবি আপলোড" নামে একটি বোতাম রয়েছে। ছবি আপলোডের জন্য এই বোতামে ক্লিক করুন।

এই বোতামে ক্লিক করলে আপনার সামনে একটি ছবি আপলোডারের নতুন উইন্ডো খুলে যাবে, যা দেখতে এরকমঃ

উপরের ছবিগুলোতে লক্ষ্য করুনঃ
(১) "আপলোড করুন" এই বাটনে ক্লিক করে আপনি আপলোডের জন্য ছবি নির্বাচন করতে পারেন।
(২) প্রত্যেক সদস্যের জন্য ছবি আপলোডের জন্য সর্বমোট ৫ মেগাবাইট জায়গা বরাদ্দ। আপনার কোটার হিসাব এ পাতাতেই দেখতে পাবেন।
(৩) ছবি আপলোড সংক্রান্ত নিয়মাবলী সম্পর্কে আগে থেকে জেনে নিন।
(৪) এ পদ্ধতিতে আপনার আপলোডকৃত সকল ছবি "আপনার সকল ছবি" ট্যাবে দেখতে পারেন।
(৫) ছবি আপলোডারটি বন্ধ করার বাটন।

আপনি ছবি নির্বাচনের সাথে সাথে তা আপলোড হওয়া শুরু হয়ে যাবে। আপনি চাইলে এক/একাধিক ছবি একসাথে আপলোড করতে পারেন (একত্রে সর্বোচ্চ তিনটি)। নিচের মত দেখা যাবেঃ

যে কোন সময় আপনি চাইলে প্রত্যেক ছবির পাশের ক্রস (x) চিহ্ন বা সবগুলো ছবির ক্ষেত্রে "বাতিল করুন" বোতামে ক্লিক করে আপলোড বাতিল করতে পারেন।

ছবি আপলোড শেষ হলে আপলোডারের ঠিক নিচে আপনার সদ্য আপলোডকৃত ছবিগুলো প্রয়োজনীয় কোডসহ দেখা যাবে ঠিক এইভাবেঃ

ছবিটি সংযুক্ত করার জন্য তার নিচের কোড কপি করে আপনার লেখার কাঙ্খিত স্থানে পেস্ট করুন অথবা নিচের "ছবি সংযুক্ত ক‌রুন" বোতামে ক্লিক ক‌রে অথবা কেবলমাত্র ছবির উপর ক্লিক করে স্বয়ংক্রিয়ভাবে ছবিটি সংযুক্ত ক‌রুন ।

আপনি চাইলে, ছবিটি সম্পাদনার অন্যান্য অপশন ব্যবহার করতে পারেন। অপশনগুলোর জন্য "ছবি সংযুক্ত ক‌রুন" বোতামের ঠিক উপরে "ছবি সম্পাদনার আরও অপশনের জন্য এখানে ক্লিক ক‌রুন" লিংকে ক্লিক করুন এবং সেখানে আপনার ছবির শিরোনাম, পোস্টে অবস্থান, ছবির আকার এবং ছবির লিংকের সুবিধাদি যোগ করুন।

আপনি আপনার আপলোডকৃত পূর্বের সকল ছবি দেখার জন্য "আপনার সকল ছবি" ট্যাবে গিয়ে ছবিগুলো খুঁজে পাবেন। ছবির উপর ক্লিক করলে বা ছবির নিচে "ছবি সংযুক্তির কোড" লিঙ্কে ক্লিক করেও আপনি আগের মত কোড পেতে পারেন।

বাইরের কোন সাইটে প্রকাশিত ছবির লিংকঃ
ব্লগ লেখার সজ্জার সুবিধাদির মধ্যে লক্ষ্য করুন "ছবির লিংক" নামে একটি বোতাম রয়েছে। ছবির লিংক দেবার জন্য এই বোতামে ক্লিক করুন। নিচের মত একটি উইন্ডো খুলবে।

এইখানে ছবির লিংক দিন। স্বয়ংক্রিয়ভাবেই ছবিটি পোস্টে যুক্ত হয়ে যাবে।

এই ধরনের ছবি হোস্টিংয়ের জন্য আপনি tinypic.com অথবা photobucket.com ব্যবহার করতে পারেন।

শেয়ার করুন » Facebook Twitter Delicious Digg MySpace Google Orkut Blogger Google Buzz Technorati
অথবা এই সংক্ষিপ্ত লিংক শেয়ার করুনঃ

মন্তব্য

ব্লগারের প্রোফাইল ছবি
#৬১০৩৫(১)    

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬১০৪০(২)    

Emo

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬১০৪২(৩)    

দারুণ হইছে মডুরাম ভাই
ছবি দেয়া একদম স হজ হয়ে গেছে
ধন্যবাদ :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬১০৫৪(৪)    

Emoticon

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬১১৫৮(৫)    

আরন্যক অনেক ধন্যবাদ। আমার সব ছবি মাই ডকুমেন্টে সেভ করা । আপনি খুব সহজ সরল ভাষায় কোনটার পর কি করলে ছবিগুলো আমার পোস্টের ঠিক জায়গামত পেস্ট করতে পারবো একটু বুঝিয়ে বলবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬১৩৫২(৬)    

ডানপাশে দেখুন নিচের মত একটি ব্লক চলে এসেছে-

25_96614621_shafiul_addimg.png

নতুন ছবি আপলোড করুন লিংকে ক্লিক করুন।

সহজেই ছবি আপলোড করতে পারবেন।

আপলোড হয়ে গেলে, পোস্টের যে জায়গায় ছবি যোগ করতে চান, সেখানে মাউস ক্লিক করুন - এরপর সদ্য আপলোড করা ছবির আইকনের ওপর ক্লিক করলে দেখবেন যেখানে মাউসের কারসর ছিল সেখানে ছবি যুক্ত হয়ে গেছে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬১১৬৩(৭)    

ডেভুকে ধন্যবাদ, ছবি আপলোডের জন্য আগে বেশ ঝক্কি পোহাতে হত। মনে হচ্ছে এখন কিছুটা হলেও সহজ হবে :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬১২১৫(৮)    

ব্যাপক ভাল্লাগসে নতুন সিস্টেম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬১২২৭(৯)    

দুইটা পদ্ধতিই খুব সহজ আর দ্রুত হয়েছে। আগের যে সমস্যাগুলো হতো, স্লো এবং জটিলতা, সেটা এখন আর নাই। ভালো লাগতেছে।

লেখার অবস্থান এখন ঠিক করা যাচ্ছে।
এটা বেশ ভালো হয়েছে।

মাইক্রোসফট ওয়ার্ডে লেখার মতো অনুভূতি হচ্ছে।

ডেভুদেরকে অনেক অনেক ধন্যবাদ! আর শুভেচ্ছা! ধইন্যাপাতা(ধন্যবাদ)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬১৩১০(১০)    

চতুর্মাত্রিকে ছবি আপলোড করার জন্য ডানপাশের প্যানেলে আরেকটা আপলোডার যুক্ত করা হলো।
প্যারালালী দুটা পদ্ধতিতে ছবি আপলোড করার সিষ্টেমের পিছনে ব্লগারদের সুবিধাজনক ইউজার ইন্টারফেসের পছন্দ করাকে গুরুত্ব দেয়া হয়েছে।

ছবি আপলোড যারা করবেন তারা টিউটোরিয়ালগুলো ফলো করলে ভালো হয়।

%
চতুর্মাত্রিক

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬১৩৯৮(১১)    

টেস্ট করে দেখলাম! জুশ!! এখন মডুরা সাবধান :পি
খালি ছবির পর ছবি দিমু :পি

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬১৪৪৬(১২)    

বাহ! অনেক চমৎকার হৈসে! ধইন্যাপাতা(ধন্যবাদ)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬১৫১২(১৩)    

একটা ছবি ব্লগ পোষ্ট দিয়ে দেখছি।
যত সহজ, তত মজা, তত টাইম বাচা - ও মামা!!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬১৫৩৭(১৪)    

আরন্যক অনেক ধন্যবাদ আমি শেষ পর্য্ন্ত সফল হোলাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬১৭৩৮(১৫)    

সাববাস !!

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬১৭৭৩(১৬)    

জটিল হৈছে :) :) :)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬২৩৪৯(১৭)    

আমি বেশির ভাগ পিক কম্পুতে সেভ করে দেন কিছুটা এডিট করে দেই,কিন্তু সাইজ আসছে বিশাল। ছবির সাইজ ছোট করতে চাইইইইই।কিভাবে করব?:(

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬২৫৬২(১৮)    
লেখকের মন্তব্য

আপনি যদি ছবি আপলোডের জন্য উপরের পদ্ধতি ব্যবহার করেন, তাহলে আপনার ছবিটি স্বয়ংক্রিয়ভাবেই চতুর্মাত্রিকের পোস্টের জন্য উপযুক্ত সাইজে চলে আসবে।

এছাড়াও বিভিন্ন ছবি সম্পাদনার সফটওয়্যার দিয়েও আপনি ছবি রিসাইজের কাজটি খুব সহজে করতে পারেন। নিচের কিছু টিউটোরিয়ালের ভিডিও আপনার কাজে আসতে পারেঃ

অ্যাডোবি ফটোশপের সাহায্যেঃ

See video


অ্যাডোবি লাইটরুমের
সাহায্যেঃ

See video

গুগল পিকাসার সাহায্যে:

See video

এসিডিসি -র সাহায্যে:

See video
 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬২৮১৩(১৯)    

অনেক ধন্যবাদ।:)

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬২৩৬৯(২০)    

ছবি পোষ্টের বিশাল মজা লুটে নিলাম।

"কমেন্ট করলেই গাড়ী!"

আপনাদের শুভেচ্ছা।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬৩১৭০(২১)    

এটা প্রিয় তে নিতে পারছিনা কেন!
পরে সময় করে পরবো এবং বুঝবো ভেবেছিলাম।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬৩৪০৪(২২)    
লেখকের মন্তব্য

এটি একটি সাহায্যমূলক পোস্ট। এবং সকল সাহায্যমূল‌ক পোস্টের লিংক আপনি যে কোন সময় উপরের প্রধান মেনুবারের "সাধারণ সমস্যা ও সমাধান" ট্যাবের ভিতর দেখতে পাবেন।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬৩৫২০(২৩)    

এই সুযোগে আরেকটি প্রশ্ন করে রাখি চতুর্মাত্রিকের টেকিটিমের কাছে। এখানে কি সাধারন এইচটিএমেল কোড সাপোর্টা আছে? কেউ যদি তার লেখাকে ব্লগস্পটে এডিট করার পর তার এইচটিএমেল কোড চতুর্মাত্রিকে পোস্ট করে তাহলে সেগুলোকি কাজ করবে? আমার অভিজ্ঞতা বলছে যে সেটা হয়না। এটাকি বিবেচনা করা যায়? এতে করে একই পোস্টকে একটা কমন প্লাটফর্মে এডিট করার পর এখানে পোস্ট করা সহজ হতে পারে। এতে করে অন্যান্য সাইটগুলোর তুলনায় চতুর্মাত্রিকের ব্যবহার সুবিধাও বেশি হবে। জাস্ট এ থট!! ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬৩৭৯০(২৪)    
লেখকের মন্তব্য

চতুর্মাত্রিকে সাধারণ এইচটিএমএল কোড সাপোর্ট রয়েছে।

# এই ট্যাগগুলো ব্যবহার করতে পারবেন: < a > < em > < strong > < cite > < code > < ul > < ol > < li > < dl > < dt > < dd > < img > < b > < i > < p > < br > < u > < blockquote > < span > < table > < tr > < td > < s > < strike > < font > < div >
# লাইন এবং অনুচ্ছেদ স্বয়ংক্রিয়ভাবে ব্রেক করবে।

তবে চতুর্মাত্রিকের নিজের নিরাপত্তার খাতিরেই এই মুহূর্তে এইচটিএমএল এর সম্পূর্ণ সুবিধা সংযোজন সম্ভব নয়। এবং ব্লগস্পট বা অন্যান্য প্লাটফর্মের সাথে এই এডিটরের মিল রাখা তাই সম্ভবপ‌র হচ্ছে না। তবে আপনার এই মন্তব্য আমাদের বিবেচনায় থাকবে। এবং এ ধরণের কমন প্লাটফর্ম স্থাপনের চেষ্টা আমাদের থাকবে।
আপনার মতামতের জন্য ধন্যবাদ।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#৬৩৮৩৩(২৫)    

বিষয়টি স্পষ্ট করার জন্য ধন্যবাদ ফিনিক্স।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৩৮৪৯(২৬)    

আমি আমার একাউন্টের ছবি পরিবর্তন করতে চাই। একাউন্ট সম্পাদনায় গিয়ে যতবারই আমি নতুন ছবি আপলোড করছি ততবারই নতুন ছবি না এসে আগের ছবিটাই এসে বসে থাকছে। বিষয়টা দারুনভাবে ভোগাচ্ছে আমাকে। এরথেকে পরিত্রান পাওয়ার কোন ব্যবস্থা থাকলে তা জানালে খুশী হব।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৩৮৫০(২৭)    

প্রথমে আপনার একাউন্ট সম্পাদনাতে গিয়ে আপনার বর্তমান ছবিটি মুছে ফেলুন।
মুছে ফেলার জন্য মুছেফেলুন এ টিক দিয়ে প্রকাশ করুন এ চাপলেই হবে।
এর পর আপনার পছন্দের ছবিটি আপলোড করুন।
এরপর যদি ছবি না দেখা যায় - তাহলে ব্রাউজারের ক্যাশে পরিস্কার করুন। অথবা ব্রাউজার শিফট প্লাস এফ ফাইভ চেপে রিফ্রেশ করুন।

ধন্যবাদ,
চতুর্মাত্রিক

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৩৮৫১(২৮)    

ব্রাউজার রিফ্রেশ করতে সম্ভবত শিফট প্লাস এফ ফাইভ না হয়ে

কন্ট্রোল প্লাস এফ ফাইভ হবে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#১৩৩৮৬৬(২৯)    

চমতকার ! আমি পেরেছি ! ধন্যবাদ আপনাদের সবাইকে।

 
ব্লগারের প্রোফাইল ছবি
#২৪৮৫৩৩(৩০)    

আমার সমস্যাটা একটু বলি।
আমি ছবি আপলোড করলে আপলোড হয় কিন্তু তা শো করেনা।
একই সমস্যা ইমু দিতে গেলেও।
ইমুতে ক্লিক করলে একটা স্পেস হয় কিন্তু ইমু শো করে না। কি করতে পারি???

 

মন্তব্য করুন

এই তথ্যটি সর্বদাই গোপন রাখা হবে এবং কোন অবস্থাতেই তা জনসমক্ষে প্রকাশ করা হবে না।
ছবি যাচাই
আপাতত: শুধু মানুষদের জন্যই আমাদের দুয়ার খোলা। পরে নাহয় রবোট, বায়োবট বা এন্ড্রয়েডদের কথা বিবেচনা করা যাবে।
1 + 2 =
এই গাণিতিক সমস্যাটি সমাধান করুন এবং সঠিক উত্তরটি উপরের ঘরে লিখুন। যেমনঃ ১+৩ এর জন্য লিখুন ৪।